আদ-দ্বীন রুকইয়াহ সেন্টার

আদ-দ্বীন রুকইয়াহ সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আদ-দ্বীন রুকইয়াহ সেন্টার, Health & Wellness Website, Maijdee Court, Maijdee Court.

°আদ-দ্বীন রুকইয়াহ চিকিৎসা কেন্দ্র°

জিন–জাদু, বদনজর, শারীরিক ও মানসিক সমস্যা—সবকিছুতে তাবিজ–তুমার ব্যতীত, সম্পূর্ণ কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক রুকইয়াহ সেবা। আত্মিক প্রশান্তি ও সুস্থতার পথে সহায়তা করি।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674

⚠️ ঈদের জামা-কাপড়েও হতে পারে কালো যাদু! সতর্ক থাকুন।এটা শুনতে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে,কিন্তু বাস্তবতা হলো—এই...
08/03/2026

⚠️ ঈদের জামা-কাপড়েও হতে পারে কালো যাদু! সতর্ক থাকুন।

এটা শুনতে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে,
কিন্তু বাস্তবতা হলো—

এই সময় কালো যাদু একটি খুবই কমন বিষয়।
আর এর ভোগান্তি এমন ভয়াবহ যে, যার উপর হয় সে ছাড়া কেউ কল্পনাও করতে পারে না।

বিশেষ করে ঈদ মৌসুমকে কেন্দ্র করে অনেক সময়
🎁 জামা-কাপড়
🍬 মিষ্টি
🍜 সেমাই
বা বিভিন্ন উপহারের মাধ্যমে কালো যাদু করে দেওয়া হয়।

কারণ এগুলো আপনার নিত্যদিনের ব্যবহার করা জিনিস।

❓ অনেকেই প্রশ্ন করেন
যারা এসব দেয় তারা তো ঘনিষ্ঠ মানুষ!
তারা কীভাবে এমন কাজ করতে পারে?

✔️ বাস্তবতা কী জানেন?
রুকইয়াহ করতে গিয়ে আমরা রাকিরা যে অভিজ্ঞতা পাই—
প্রায় ৯৯% কালো যাদু করে খুব কাছের মানুষরাই।
অপরিচিত কেউ সাধারণত এত কষ্ট করে আপনার ক্ষতি করতে আসে না।
বরং অনেক সময়—
যাদের সাথে আমরা এক প্লেটে খাই,
যাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করি—
তারাই এমন ভয়ংকর কাজ করে বসে।

⚠️ একটি বাস্তব ঘটনা
একজন রোগীর ঘটনা—
স্বামী-স্ত্রীর ঝগড়া হয়েছিল।
স্ত্রী হয়তো সংসার ছেড়ে চলে যাবে।
ভয়ে গিয়ে কেউ একজন একজন হুজুরের কাছ থেকে তাবিজ করিয়ে আনে
যেন স্ত্রী সংসার ছেড়ে না যায়।

হয়তো সংসারটা টিকে গেল…
কিন্তু যার উপর সেই তাবিজ বা যাদু করা হয়েছিল,
তার শরীরে যাদুর খাদেম (জ্বিন) নিযুক্ত হয়ে যায়।
এরপর শুরু হয় দীর্ঘ ভোগান্তি।

📌 প্রায় ৭ বছর ধরে সে অসুস্থ ছিল।
তার শরীরে এমন ব্যথা হতো যে—
নিজের ১৮ বছরের মেয়েকে দিয়ে পা দিয়ে শরীর টিপিয়ে নিতে হতো।

ভাবুন তো—
মানুষ কতটা অসহায় হলে এমন পরিস্থিতি হয়!
এই ধরনের জ্বিন মানুষকে—
▪ ভয়ংকর স্বপ্ন দেখায়
▪ শারীরিক ও মানসিক কষ্ট দেয়
▪ সংসারে অশান্তি সৃষ্টি করে
▪ ধীরে ধীরে জীবনকে দুর্বিষহ করে তোলে

🛑 তাই সতর্ক থাকুন
ঈদে বা যেকোনো সময় উপহার পাওয়া জামা-কাপড় বা জিনিস ব্যবহার করার আগে এই সহজ আমলটি করে নিতে পারেন।

🛡️ যাদু ধ্বংসের আমল
একটি পানিতে পড়বেন—
▪ ৩ বার দরুদে ইবরাহিম
▪ ৭ বার সূরা ইখলাস
▪ ৭ বার সূরা নাস
▪ ৭ বার সূরা ফালাক
▪ শেষে ৩ বার দূরুদে ইব্রাহিম

তারপর পানিতে ফুঁ দিবেন।
ফুঁ দেওয়ার আগে নিয়ত করবেন—
“হে আল্লাহ! এই আয়াতসমূহের বরকতে সকল যাদু ধ্বংস করে দিন।”

এরপর সেই পানি উপহার পাওয়া জামা বা জিনিসের উপর ছিটিয়ে দিন।

ইনশাআল্লাহ, যদি কোনো যাদু থেকে থাকে আল্লাহ তা ধ্বংস করে দেবেন।

📢 মানুষকে সচেতন করতে পোস্টটি শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ার কারো বড় বিপদ থেকে বাঁচার কারণ হতে পারে।

দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা (রুকইয়াহ) সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রমাদান স্পেশাল ১০ দিনব্যাপী লাইভ রুকইয়াহ সেশনপবিত্র রমাদান উপলক্ষে আদ-...
02/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

রমাদান স্পেশাল ১০ দিনব্যাপী লাইভ রুকইয়াহ সেশন

পবিত্র রমাদান উপলক্ষে আদ-দ্বীন রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার আয়োজন করেছে একটি বিশেষ লাইভ রুকইয়াহ প্রোগ্রাম।

আল-কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত এই সেশন ইনশাআল্লাহ আপনার জীবনে এনে দেবে প্রশান্তি, সুস্থতা ও বরকত।

📌 আমাদের অনলাইন রুকইয়াহ সেবা সমূহ:

🔹 কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক লাইভ রুকইয়াহ সেশন
🔹 ব্যক্তিগত সমস্যা অনুযায়ী নির্ধারিত রুকইয়াহ পরিকল্পনা
🔹 দাম্পত্য ও পারিবারিক অশান্তির সমাধানমূলক রুকইয়াহ
🔹 বদ নজর, জিন ও কালো যাদু সংক্রান্ত রুকইয়াহ
🔹 মানসিক অস্থিরতা, ভয় ও দুশ্চিন্তার জন্য বিশেষ সেবা
🔹 ব্যবসা ও রিজিকের বাধা দূরীকরণে রুকইয়াহ
🔹 শিশুদের জন্য পৃথক ও যত্নশীল সেশন
🔹 প্রয়োজনীয় আমল নির্দেশনা ও নিয়মিত ফলো-আপ সহায়তা

👳‍♂️ এই সেশনে থাকছেন অভিজ্ঞ ৩ জন রাক্বী:

• রাক্বী রাসেদ বিন রেজাউল
• রাক্বী রায়হান আহমেদ
• রাক্বী ওসামা কবির

📚 সেশন বিস্তারিত:
🗓 সময়কাল: ১০ দিন
🎁 কোর্সটি সম্পূর্ণ ফ্রী
💠 শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি: ২৫০ টাকা মাত্র

দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা (রুকইয়াহ) সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp:
01860-503674
01851-422816

✨ “আল্লাহর কালামের আলোতেই রয়েছে সুস্থতা, প্রশান্তি ও কল্যাণের পথ।”

ডিভোর্স নেওয়ার আগে অন্তত একবার রুকাইয়া করুনআজকের সময়ে অনেক দাম্পত্য সম্পর্ক খুব দ্রুত ভেঙে যাচ্ছে। রাগ, অভিমান, ভুল বোঝা...
22/02/2026

ডিভোর্স নেওয়ার আগে অন্তত একবার রুকাইয়া করুন

আজকের সময়ে অনেক দাম্পত্য সম্পর্ক খুব দ্রুত ভেঙে যাচ্ছে। রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি—সব মিলিয়ে তালাকের সিদ্ধান্ত অনেক সময় তাড়াহুড়ো করে নেওয়া হয়। অথচ একটি সিদ্ধান্ত শুধু দুইজন মানুষ নয়, দুইটি পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করে।

অনেক সময় দেখা যায়—হঠাৎ অকারণে অশান্তি, অস্বাভাবিক আচরণ, অকারণ সন্দেহ, দূরত্ব সৃষ্টি ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার কুরআন ও সুন্নাহভিত্তিক রুকাইয়া করে দেখা যেতে পারেন।

রুকাইয়া হতে পারে আত্মিক প্রশান্তির একটি মাধ্যম।

📖 কুরআনের আয়াত, দোয়া ও আল্লাহর উপর ভরসা—মানুষকে মানসিক ও আত্মিকভাবে শক্তি জোগায়।
তাই বলবো—

ডিভোর্সের আগে অন্তত একবার হলেও রুকাইয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, তারপর সিদ্ধান্ত নিন।
আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে শান্তিময় ও বরকতময় করে দিন। আমীন।

দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা (রুকইয়াহ) সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674

রমজানে(রমাদানে) শয়তানকে বেঁধে রাখা হয়, তাহলে যাদু কীভাবে কাজ করে?রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয় – এটা সহীহ হাদী...
21/02/2026

রমজানে(রমাদানে) শয়তানকে বেঁধে রাখা হয়, তাহলে যাদু কীভাবে কাজ করে?

রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয় – এটা সহীহ হাদীসে স্পষ্ট। তাহলে প্রশ্ন উঠে:
রমজানে যাদু/জিনের আছর কেন চলতে থাকে?
শয়তান বন্দি হলে মানুষের উপর যাদুর প্রভাব কেন থাকে?

রমজানে অসুস্থতা, ঝগড়া, রিজিক বন্ধ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা যায় কেন?
এগুলো অনেক সময় খবিস জিন বা পূর্ব-নির্ধারিত যাদুর আছরের লক্ষণ, যা রমজানেও কাজ করে।
কুরআন-হাদীসে এই বিষয়ের ব্যাখ্যা
আল্লাহ তা’আলা বলেন (সূরা কাহফ: ৫০):
﴿وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ ۗ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ ۚ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا﴾
“আর যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল ইবলীস ছাড়া। সে ছিল জিনদের একজন, সে তার রবের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? যালিমদের জন্য কত নিকৃষ্ট বিনিময়!”

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
«إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ وَسُلْسِلَتِ الشَّيَاطِينُ»
“যখন রমজান আসে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকলবন্দি করা হয়।” (সহীহ বুখারী: ১৮৯৯, সহীহ মুসলিম: ১০৭৯)
আলেম ও সালাফদের ব্যাখ্যা
ইবনে হাজার আল-আসকালানী রহ. (ফাতহুল বারী) বলেন:

“রমজানে শয়তানদের শিকলবন্দি করা হয় মানে তাদের ক্ষমতা কমে যায়, কিন্তু সব শয়তান বন্দি হয় না। যারা যাদুকরদের সাথে কাজ করে বা যাদুতে বসানো হয়েছে, তারা বন্দি হয় না।”
ইবনে রজব আল-হাম্বলী রহ. (লাতাইফুল মা’আরিফ) বলেন:

“শয়তান বন্দি হলেও যাদু যদি রমজানের আগে করা হয়ে থাকে, তাহলে তার প্রভাব অব্যাহত থাকে। এছাড়া মানুষের নফস ও পাপাচার যাদুকে শক্তি দেয়।”
ইবনে তাইমিয়্যাহ রহ. (মাজমূ’ ফাতাওয়া) বলেন:
“জিন জাতির মধ্যে অনেক প্রকার আছে। ইবলীসের অনুসারী কিছু শয়তান বন্দি হয়, কিন্তু যাদুকরদের সাথে চুক্তিবদ্ধ জিন বা খবিস জিনের অনেকগুলো মুক্ত থাকে এবং কাজ করে।”

উদাহরণস্বরূপ: আপনার দেওয়া উদাহরণের মতো – জিন জাতির মধ্যে অনেক প্রকার আছে (ইফরিত, মারিদ, শয়তান, জান, গুল, আওয়ামির, হুয়ান, কারিন, খান্নাস, হিন, সিলাত, পালিস, যাহুম, নাসনাস, শিক ইত্যাদি)। এদের মধ্যে দু’এক প্রজাতির জিন ইবলীসের অনুসারী, তারা বন্দি। বাকিরা মাঠে আছে – যেমন নির্বাচনের সময় বড় নেতারা জেলে থাকলে বাকিরা মাঠে নেমে কুকর্ম করে।

যাদুর লক্ষণসমূহ (রমজানেও দেখা যায়)
অকারণ শারীরিক অসুস্থতা বা ঔষধের কার্যকারিতা না হওয়া
পরিবারে অকারণ ঝগড়া, বিচ্ছেদ বা রিজিক বন্ধ হয়ে যাওয়া
ভয়ঙ্কর স্বপ্ন বা শয়তান দেখা
ইবাদতে অলসতা, কুরআন শুনলে অস্বস্তি বা রাগ হওয়া
শরীরে অদ্ভুত জ্বালা, দাগ বা দুর্বলতা অনুভব করা
শারঈ মুক্তির উপায় (রমজানে বিশেষ জোর দিয়ে)

১. প্রতিদিন সকাল-সন্ধ্যা আয়াতুল কুরসি + সূরা ফালাক + সূরা নাস ৭ বার পড়ে নিজের ও পরিবারের উপর ফুঁ দিন।

২. ঘুমানোর আগে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়ে ফুঁ দিন (বালিশের নিচে বা বিছানার চারপাশে)।

৩. রুকইয়াহ পানি তৈরি করে পান করুন এবং গোসল করুন।

৪. ঘরে প্রতিদিন সূরা বাকারা পূর্ণ পাঠ করুন বা অডিও চালিয়ে দিন (শয়তান পালিয়ে যায়)।

৫. হারাম কনটেন্ট, অশ্লীলতা ও পাপ থেকে দূরে থাকুন – এগুলো যাদু ও জিনকে শক্তি দেয়।

৬. নিয়মিত সাদাকা দিন, তওবা করুন এবং কুরআন তিলাওয়াত বাড়ান।

সবচেয়ে গুরুত্বপূর্ণ: লক্ষণ দেখা গেলে অবিলম্বে রুকইয়াহ শুরু করুন। তাবিজ-কবজ, ঝাড়ফুঁক বা জাদুকরের কাছে যাওয়া থেকে দূরে থাকুন – এটা শিরক ও কুফর। সমাধান শুধু কুরআন ও সুন্নাহতে।

📞 রুকইয়াহ অ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন

দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা (রুকইয়াহ) সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674
🏚️ মাইজদী, সদর, নোয়াখালী

#রমজান #শয়তান_বন্দি #যাদু_জিন #রুকইয়াহ

20/02/2026

রমাদানে শয়তান বন্দি থাকে

সকল জ্বীন নয়।

রমাদান মাস জিন ও জাদুর (সিহর) রোগীদের চিকিৎসার জন্য সর্বোত্তম সময়। কারণ, হাদিস অনুযায়ী এ মাসে বিদ্রোহী শয়তানদের শৃঙ্খলাব...
19/02/2026

রমাদান মাস জিন ও জাদুর (সিহর) রোগীদের চিকিৎসার জন্য সর্বোত্তম সময়। কারণ, হাদিস অনুযায়ী এ মাসে বিদ্রোহী শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় এবং রহমতের দরজা খুলে দেওয়া হয়। ফলে রুকইয়াহ বা ঝাড়ফুঁক অন্য সময়ের চেয়ে এই মাসে অনেক বেশি কার্যকর হয়।

নিচে কুরআন ও সহীহ হাদিসের আলোকে জিন ও জাদুর রোগীদের জন্য ২৪ ঘন্টার একটি রুটিন দেওয়া হলো:

রুটিনের মূল ভিত্তি (চিকিৎসার পূর্বে প্রস্তুতি)
১. তাওয়াক্কুল: আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা।
২. পাপ বর্জন: গান-বাজনা, চোখের গুনাহ, গীবত ও হারাম খাবার থেকে সম্পূর্ণ বিরত থাকা।
৩. তওবা: অতীতের সব গুনাহের জন্য কায়মনোবাক্যে তওবা করা।

২৪ ঘন্টার রুটিন...

১. শেষ রাত (তাহাজ্জুদ ও সাহরি): রাত ৩:০০ - ফজর পর্যন্ত
আমল: ঘুম থেকে উঠে মিসওয়াক ও ওজু করে অন্তত ২-৮ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন।

দোয়া: সেজদায় গিয়ে নিজের সুস্থতার জন্য এবং জাদুর প্রভাব কাটার জন্য দোয়া করুন। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না।

দলিল: রাসুল (সা.) বলেছেন, "প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব..." (বুখারি: ১১৪৫)।

খাবার: সাহরিতে ৭টি আজওয়া খেজুর খাওয়ার চেষ্টা করুন। না পেলে সাধারণ খেজুর খান।

দলিল: রাসুল (সা.) বলেছেন, "যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে বিষ ও জাদুকর ক্ষতি করতে পারবে না।" (বুখারি: ৫৪৪৫)।

২. ফজর ও সকালের আমল: ফজর - সূর্যোদয়
সালাত: পুরুষরা জামাতে এবং মহিলারা আওয়াল ওয়াক্তে ফজরের সালাত আদায় করবেন।

সকালের জিকির (খুবই গুরুত্বপূর্ণ): সালাতের পর জায়নামাজে বসেই 'আয়াতুল কুরসি' ১ বার, 'সূরা ইখলাস, ফালাক ও নাস' ৩ বার করে পড়বেন। এছাড়া ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকা লাহু...’ ১০০ বার পড়বেন।

দলিল: "যে ব্যক্তি সকালে ১০০ বার এই দোয়া পড়বে... শয়তান থেকে সে সারাদিন সুরক্ষায় থাকবে।" (বুখারি: ৩২৯৩)।

তেলাওয়াত: সূর্যোদয় পর্যন্ত কুরআন তেলাওয়াত বা জিকির চালিয়ে যান। এরপর ইশরাকের নামাজ পড়ুন।

৩. দুপুর পর্যন্ত (সকাল ১০টা - জোহর)
সূরা বাকারা তিলাওয়াত: জিন ও জাদুর রোগীদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো সূরা বাকারা। প্রতিদিন সম্পূর্ণ সূরা বাকারা নিজে তেলাওয়াত করা উত্তম। কষ্ট হলে অন্তত ৩ দিনে একবার শেষ করবেন অথবা ঘরে উচ্চস্বরে অডিও চালিয়ে রাখবেন।

দলিল: রাসুল (সা.) বলেছেন, "তোমরা সূরা বাকারা পাঠ করো... শয়তান সেই ঘর থেকে পলায়ন করে যেখানে সূরা বাকারা পাঠ করা হয়। জাদুকররা এর মোকাবেলা করতে পারে না।" (মুসলিম: ৭৮০)।

গোসল: রুকইয়াহ করা পানি (যাতে কুরআনের আয়াত পড়ে ফুঁ দেওয়া হয়েছে) দিয়ে গোসল করতে পারেন। অথবা বরই পাতা মিশিয়ে গোসল করা জাদুর জন্য খুব কার্যকর।

৪. জোহর ও আসর (দুপুর - বিকেল)
সালাত: জোহরের সালাত আদায় করে কিছুক্ষণ 'ইস্তিগফার' (আস্তাগফিরুল্লাহ) ও দরূদ শরীফ পাঠ করুন।

কাজের ফাঁকে: কাজের বা রান্নার ফাঁকে জিহ্বাকে সচল রাখুন আল্লাহর জিকিরে। ‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ বেশি বেশি পড়ুন। এটি জান্নাতের গুপ্তধন এবং বিপদ ও দুশ্চিন্তা দূর করার ঔষধ।

৫. আসর থেকে মাগরিব (বিকেলের আমল - অত্যন্ত গুরুত্বপূর্ণ)
বিকেলের জিকির: ফজরের পর যা পড়েছিলেন, আসরের পর হুবহু সেই মাসনুন দোয়াগুলো আবার পড়ুন। এটি আপনার সারারাতের সুরক্ষা বর্ম।

ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া: ইফতারের আগের সময়টিতে দোয়া কবুল হয়। এসময় আল্লাহর কাছে কান্নাজড়িত কণ্ঠে শেফা (সুস্থতা) চান।

দলিল: "তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না... রোজাদারের দোয়া ইফতারের সময় পর্যন্ত।" (তিরমিযি)।

৬. মাগরিব ও ইশা (সন্ধ্যা - রাত)
মাগরিব: আজান শোনার সাথে সাথে খেজুর দিয়ে ইফতার করুন। মাগরিবের নামাজ পড়ে নফল ইবাদত বা কুরআন তেলাওয়াত করুন।

ইশা ও তারাবি: ইশার সালাত ও তারাবির নামাজ সুস্থিরভাবে আদায় করুন। তারাবির নামাজে দীর্ঘ সময় দাঁড়িয়ে কুরআন শোনা বা পড়া রুকইয়াহ হিসেবে কাজ করে।

৭. ঘুমানোর পূর্বের আমল (রাত ১০:৩০ - ১১:০০)
সুরক্ষা: ওজু করে বিছানায় যাবেন। শোয়ার আগে দুই হাতের তালু একত্র করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফুঁ দিন এবং পুরো শরীর মাসেহ করুন (মাথা থেকে পা পর্যন্ত)। এই কাজটি ৩ বার করবেন।

দলিল: রাসুল (সা.) প্রতি রাতে ঘুমানোর আগে এমনটি করতেন। (বুখারি: ৫০১৭)।

আয়াতুল কুরসি: শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবেন। এটি পাঠ করলে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারাদার হিসেবে নিযুক্ত থাকে এবং শয়তান কাছে আসতে পারে না। (বুখারি: ২৩১১)।

সূরা বাকারার শেষ দুই আয়াত: শোয়ার আগে অবশ্যই সূরা বাকারার শেষ দুই আয়াত (আমানার রাসুলু...) পড়বেন।

দলিল: "যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, তা তার (সুরক্ষার) জন্য যথেষ্ট হবে।" (বুখারি: ৪০০৮)।

৮.. নিয়মিত দান সাদকা করুন হোক সেটা ১০ টাকা কিন্ত প্রতিদিন করুন ইনশাআল্লাহ।
৯-- আপনার সমস্যা অনুযায়ী রুকইয়াহ অডিও শুনুন.. যতুটুক পারেন।

বিশেষ টিপস ও করণীয়
১. রুকইয়াহ পানি পান: প্রতিদিন ১ বোতল পানিতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এবং সূরা বাকারার ১০২ নং আয়াত, সূরা ত্বহা ৬৯ নং আয়াত, সূরা আরাফ ১১৭-১২২ নং আয়াত ও সূরা ইউনুস ৮১-৮২ নং আয়াত পড়ে ফুঁ দিয়ে রাখবেন। ইফতার থেকে সাহরি পর্যন্ত এই পানি পান করবেন।

২. অলিভ অয়েল (যাইতুনের তেল): উপরের আয়াতগুলো পড়ে যাইতুনের তেলে ফুঁ দিয়ে রাখবেন। রাতে ঘুমানোর আগে এবং ব্যথার স্থানে এই তেল মালিশ করবেন।

৩. সদকা: প্রতিদিন সাধ্যমতো কিছু টাকা সদকা করবেন। রাসুল (সা.) বলেছেন, "সদকা দ্বারা তোমাদের রোগীদের চিকিৎসা করো।" (সহীহ আল-জামিউস সগীর)।

সতর্কতা:
এই রুটিনটি পালনের পাশাপাশি ধৈর্য (সবর) ধারণ করা আবশ্যক। জাদু বা জিনের চিকিৎসা সময়সাপেক্ষ হতে পারে। হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা করে আমল চালিয়ে যান, ইনশাআল্লাহ রমাদানের বরকতে সুস্থতা নসিব হবে।

দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা (রুকইয়াহ) সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674

19/02/2026

প্রথম ইফতারিতে একটা জাদু নষ্টের সেরা রুকইয়াহ রেমেডি শেয়ার করি?
*কমেন্টে দেখুন৷

💥 💥 পৃথিবীর সব সমস্যা ও অশান্তির মূল কারণ কী?মানুষ যখন আল্লাহর কিতাব — আল-কুরআন — থেকে দূরে সরে যায়, তখনই শুরু হয় ব্যক্ত...
18/02/2026

💥 💥 পৃথিবীর সব সমস্যা ও অশান্তির মূল কারণ কী?

মানুষ যখন আল্লাহর কিতাব — আল-কুরআন — থেকে দূরে সরে যায়, তখনই শুরু হয় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিপর্যয়।

আল-কুরআনের আলোতেই রয়েছে আমাদের জীবনের স্পষ্ট দিকনির্দেশনা—

📖 ১) সূরা ত্বা-হা (২০:১২৪)
“আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকীর্ণ…”
👉 আল্লাহর স্মরণ ও কুরআন থেকে দূরে গেলে জীবনে নেমে আসে কষ্ট, দুঃখ ও অশান্তি।

📖 ২) সূরা আল-আ‘রাফ (৭:৯৬)
“আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত খুলে দিতাম…”
👉 ঈমান ও তাকওয়া না থাকলে বরকত উঠে যায়, আর নেমে আসে বিপর্যয়।

📖 ৩) সূরা আর-রূম (৩০:৪১)
“মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে…”
👉 মানুষের গুনাহ ও অবাধ্যতার ফলেই সমাজে অশান্তি ও ফিতনা বিস্তার লাভ করে।

📖 ৪) সূরা আল-মায়িদাহ (৫:৪৪)
“আর যারা আল্লাহ যা নাযিল করেছেন, তা অনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফির।”
👉 আল্লাহর বিধান পরিত্যাগ করলে ন্যায়বিচার হারিয়ে যায়, সমাজে ছড়িয়ে পড়ে অন্যায় ও বিশৃঙ্খলা।

🌙 সমাধান একটাই — কুরআনের পথে ফিরে আসা।
ব্যক্তি, পরিবার ও সমাজ—সবার মুক্তি নিহিত রয়েছে আল-কুরআনের আলোয়।

✨ তাই আর দেরি নয়—ঘরে বসেই গ্রহণ করুন কুরআনিক চিকিৎসা (রুকইয়াহ) সেবা।
দেশ ও দেশের বাহির থেকে অনলাইন ও অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা রুকইয়াহ সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন— আদ-দ্বীন রুকইয়াহ সেন্টার

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674
আসুন, কুরআনের আলোয় জীবনকে করি আলোকিত ও প্রশান্তিময়। 🌿

জাদুকরের সবচেয়ে বড় ভয় কী?জাদুকর বাহ্যিকভাবে যত শক্তিশালীই মনে হোক, বাস্তবে সে ভেতর থেকে ভীষণ ভয় পায়। তার সবচেয়ে বড় ভয়গুল...
10/02/2026

জাদুকরের সবচেয়ে বড় ভয় কী?
জাদুকর বাহ্যিকভাবে যত শক্তিশালীই মনে হোক, বাস্তবে সে ভেতর থেকে ভীষণ ভয় পায়। তার সবচেয়ে বড় ভয়গুলো হলো—
১️⃣ আল্লাহর কুরআনের শক্তি
কুরআনের আয়াত, বিশেষ করে
আয়াতুল কুরসি, সূরা বাকারা, সূরা ফালাক ও নাস—
এইগুলো জাদুকরের জন্য আগুনের মতো।
কারণ কুরআন নাজিলই হয়েছে বাতিল ধ্বংস করার জন্য।
২️⃣ সূরা বাকারা পড়া হয় এমন ঘর
রাসূল ﷺ বলেছেন—
যে ঘরে সূরা বাকারা পড়া হয়, সেখানে শয়তান ও জাদু টিকতে পারে না।
এই কারণেই জাদুকর সবচেয়ে বেশি ভয় পায় এমন ঘরকে।
৩️⃣ আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা মানুষ
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, নিয়মিত নামাজ পড়ে, গুনাহ থেকে বাঁচে—
তার ওপর জাদু দীর্ঘস্থায়ী হয় না।
এই ধরনের মানুষ জাদুকরের বড় দুশ্চিন্তা।
৪️⃣ রুকইয়াহ ও তাওবার পথে ফিরে আসা
যখন আক্রান্ত ব্যক্তি রুকইয়াহ শুরু করে, তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসে—
তখন জাদু দুর্বল হতে থাকে।
এই পর্যায়টাই জাদুকরের জন্য সবচেয়ে ভয়ের।
৫️⃣ জাদু ভেঙে যাওয়া ও গোপন রহস্য ফাঁস হওয়া
জাদু ভেঙে গেলে শুধু ক্ষতিই নয়—
জাদুকরের নাম, কাজ, উদ্দেশ্য সব প্রকাশ পাওয়ার আশঙ্কা থাকে।
এই লজ্জা ও শাস্তির ভয়ও তাকে তাড়িয়ে বেড়ায়।
মনে রাখবেন
জাদু শক্তিশালী নয়,
শক্তিশালী একমাত্র আল্লাহ।
আর আল্লাহর কালামের সামনে কোনো কিছুই টিকতে পারে না।

দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা (রুকইয়াহ) সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674

আত্মীয়ের দাওয়াতে খাবারের মাধ্যমে জাদুর আশঙ্কা থাকলে করণীয়(যদি পূর্বে এমন ঘটনার রেকর্ড থাকে)ইসলামে জাদু একটি বাস্তব বিষয় ...
09/02/2026

আত্মীয়ের দাওয়াতে খাবারের মাধ্যমে জাদুর আশঙ্কা থাকলে করণীয়

(যদি পূর্বে এমন ঘটনার রেকর্ড থাকে)

ইসলামে জাদু একটি বাস্তব বিষয় হলেও, মুমিন কখনো ভয়ভীতির মধ্যে না থেকে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে। কুরআন ও সহিহ সুন্নাহভিত্তিক কিছু আমল রয়েছে, যা আল্লাহর হুকুমে সব ধরনের জাদু, বদনজর ও শয়তানি অনিষ্ট থেকে হেফাজত করে।

🟢 দাওয়াতের খাবার গ্রহণের পূর্বে করণীয়
খাবার সামনে এলে নিচের আয়াত ও সূরাগুলো মনোযোগ সহকারে পড়ুন এবং খাবারের ওপর হালকা ফুঁ দিন—

পাঠ করবেনঃ
সূরা আল-আরাফ : আয়াত ১১৭–১২২
সূরা ইউনুস : আয়াত ৮১–৮২
সূরা ত্ব-হা : আয়াত ৬৯
সূরা আল-ফালাক : ৩ বার
সূরা আন-নাস : ৩ বার

এরপর বলবেন—
“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
এবং আল্লাহর ওপর ভরসা করে খাবার গ্রহণ করবেন।
📌 ইনশা আল্লাহ, এসব আয়াতের বরকতে খাবারের মাধ্যমে কোনো জাদু বা ক্ষতিকর প্রভাব থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে।

🟢 পানির মাধ্যমে রুকইয়াহ্
এক পাত্র পরিষ্কার পানিতে উপরোক্ত আয়াত ও সূরাগুলো পড়ে ফুঁ দিন।
এই পানি নিজে পান করুন
প্রয়োজনে গোসলেও ব্যবহার করা যেতে পারে

📌 আল্লাহর ইচ্ছায়, পানির মধ্যে থাকা জাদু, তাবিজের প্রভাব বা শয়তানি কৌশল নষ্ট হয়ে যায়।

🟢 আরও কিছু গুরুত্বপূর্ণ সহায়ক আমল
✔ পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা
✔ সকাল–সন্ধ্যার মাসনুন যিকির নিয়মিত পড়া
✔ ঘরে সূরা আল-বাকারা তিলাওয়াত করা
✔ সব কাজে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা
✔ অযথা সন্দেহ ও ভয় থেকে বিরত থাকা

❗ গুরুত্বপূর্ণ সতর্কতা
নিজের পক্ষ থেকে কোনো হারাম তাবিজ, জিনের সাহায্য বা কুসংস্কার গ্রহণ করা যাবে না
সন্দেহের বশে আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করে বুদ্ধিমত্তা ও দোয়ার পথ অবলম্বন করা উচিত
সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তায়ালার হাতে—এ বিশ্বাস দৃঢ় রাখতে হবে

🤲 দোয়া:
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জাদু, বদনজর ও সব ধরনের শয়তানি অনিষ্ট থেকে হেফাজত করুন এবং ঈমানের ওপর দৃঢ় রাখুন।
আমিন।

📢 যোগাযোগ করুন:
দেশ ও দেশের বাহিরে থেকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমাদের কোরআনিক চিকিৎসা তথা (রুকইয়াহ) সেবা গ্রহণ করতে সরাসরি যোগাযোগ করুন।

📍 আদ-দ্বীন লাইফ কেয়ার
📱 WhatsApp: 01860-503674

আশিক জিন আপনাকে প্রোর্নোগ্রাফি / হস্তমৈ*ন এর দিকে নিয়ে যায় 💔 সম্ভাবনা বেশি....
09/02/2026

আশিক জিন আপনাকে প্রোর্নোগ্রাফি / হস্তমৈ*ন এর দিকে নিয়ে যায় 💔 সম্ভাবনা বেশি....

Address

Maijdee Court
Maijdee Court
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when আদ-দ্বীন রুকইয়াহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share