23/04/2026
নিউমোনিয়ার লক্ষণ:
ছোট বড় সবারই হতে পারে নিউমোনিয়া। চলুন এর লক্ষণ সম্পর্কে জানি।
সাধারণ কিছু লক্ষণ:
১) জ্বর: সাধারণত উচ্চমাত্রার হয়। হঠাৎ করে উচ্চমাত্রার জ্বর কিংবা প্রথম দু একদিন অল্প জ্বর এরপর উচ্চমাত্রার জ্বর হয়।সাথে থাকতে পারে
কাঁপুনি ও ঠান্ডার অনুভূতি
শরীর ঘামা
২) কাশি: প্রথম দিকে শুকনা কাশি,এরপর শেষ্মাসহ কাশি
৩) শ্বাসকষ্ট
৪) বুকে ব্য'থা: বুকের যেকোন একদিকে( যেদিকে নিউমোনিয়া হয়েছে) ব্য'থা হতে পারে। কাশি দিলে বা শ্বাস নিলে ব্য'থা হয় বা ব্য'থা বাড়ে
৫) প্রচন্ড অবসাদ ও দুর্বল লাগে
৬) রোগী উল্টাপাল্টা বলে বা সাময়িক স্মৃতিভংসতা বা Delirium হতে পারে
শিশুদের ক্ষেত্র কিছু গরুত্বপূর্ণ লক্ষণ( যা থাকলে দ্রুত ডাক্তারের কাছে বা হাসপাতালে নিবেন)
১) দ্রুত শ্বাস নেয়া
২) শ্বাসের সময় বুক ভেতরের দিকে ঢুকে যাওয়া বা chest indrawing
৩)খেতে না চাওয়া বা খাওয়া দাওয়া বন্ধ করা কিংবা খেলেও তা বমি করে ফেলে দেওয়া
৪) নিস্তেজ হয়ে যাওয়া
৫) খিঁ'চু'নী হওয়া
বড়দের ক্ষেত্রেও কিছু মারাত্মক লক্ষণ আছে যথা,
১) প্রচণ্ড শ্বা'স'ক'ষ্ট
২) রক্তে অক্সিজেনের মাত্রা বা SpO² কমে যাওয়া
৩) কথা বলতে না পারা
৪) অ'জ্ঞা'ন,বি'ভ্রা'ন্তি,ভু'ল বকা
৫) নারীর গতি বেশি,র'ক্ত'চা'প কমে যাওয়া ইত্যাদি
যাইহোক,সংক্ষেপে মনে রাখুন জ্বর,কাশি,শ্বা'স'কষ্ট,বুকে ব্য'থা থাকলে নিউমোনিয়া হতে পারে। এবং এরকম হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।
Dr. Md Rafiqul Islam
MBBS,FCPS( Medicine)
BCS (Health)
Internal Medicine Specialist