Dr. Sylvia Akter

Dr. Sylvia Akter She is skilled in both medical and surgical management of ENT conditions. Follow this page for health tips, awareness videos, and appointment updates.

Myself Dr. Sylvia Akter, MBBS, DLO, MCPS, FCPS is an experienced ENT specialist with over 10 years of dedicated service in the field of Ear, nose, throat and Head-Neck disorder. I am Dr. Sylvia Akter, an experienced ENT, Head–Neck, and Thyroid specialist providing both medical and surgical care for ear, nose, throat, and thyroid disorders. With advanced training and years of clinical experience, I focus on accurate diagnosis, modern treatment, and compassionate patient care.

হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্...
02/04/2026

হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে দেওয়ার হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।

প্রশ্ন: হামের কয় ধরণের টীকা বাজারে পাওয়া যায় (বাংলাদেশে)?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)
প্রশ্ন: বাংলাদেশে হামের টীকা সাধারণত কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়
প্রথম ডোজ নয় মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ পনের মাস বয়সে
প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: হামের ২ ডোজ টীকা দেওয়ার পর, বুস্টার ডোজ টীকা দেওয়ার প্রয়োজ আছে কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ হামের টীকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার কোন দরকার নেই।
প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman
প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।
প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগিকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।
প্রশ্ন: হামের রোগির সংস্পশে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগির সংস্পশে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর:
# Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে
# বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টীকা না দেওয়া না থাকে এবং মায়ের ইতোঃপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।
# বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে)
# গর্ভবতী মহিলা (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি/ হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)
আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation of handbook

আগামী রবিবার ৫ এপ্রিল থেকে সারাদেশে বিনামূল্যে হামের টিকা দান কর্মশুচি শুরু হবে।আপনার শিশুকে হামের টিকা দিন।            ...
01/04/2026

আগামী রবিবার ৫ এপ্রিল থেকে সারাদেশে বিনামূল্যে হামের টিকা দান কর্মশুচি শুরু হবে।
আপনার শিশুকে হামের টিকা দিন।






01/04/2026

🚨 হামে (Measles) কখন জরুরি অবস্থা? | অভিভাবকদের সতর্ক সংকেত
হাম সাধারণত নিজে নিজে ভালো হয়ে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে এটি মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। তাই নিচের লক্ষণগুলো দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন 👇
⚠️ 🚑 জরুরি (Emergency) লক্ষণ:
শ্বাস নিতে কষ্ট হওয়া 😰
খিঁচুনি (Fits) হওয়া
শিশু অচেতন হয়ে যাওয়া বা খুব ঝিমিয়ে পড়া
খুব বেশি দুর্বল হয়ে নড়াচড়া না করা
ঠোঁট বা নখ নীলচে হয়ে যাওয়া
🚨 ⚠️ অভিভাবকদের সতর্ক (Warning signs):
জ্বর ৩–৪ দিনের বেশি থাকা
বারবার বমি বা কিছু খেতে না পারা
চোখ খুব লাল হওয়া ও আলো সহ্য না করা
ডায়রিয়া শুরু হওয়া
কাশি খুব বেড়ে যাওয়া
শরীরের ফুসকুড়ি দ্রুত ছড়িয়ে পড়া
👶 বিশেষভাবে সতর্ক থাকবেন যদি:
শিশু ৫ বছরের কম বয়সী হয়
টিকা না নেওয়া থাকে
অপুষ্টিতে ভোগে
✅ কি করবেন?
এসব লক্ষণ দেখলে দ্রুত নিকটস্থ ডাক্তারের কাছে যান
শিশুকে পর্যাপ্ত পানি ও বিশ্রাম দিন
অন্য শিশুদের থেকে আলাদা রাখুন
💡 মনে রাখবেন:
সাধারণ হামও অবহেলা করলে নিউমোনিয়া, ডায়রিয়া বা মস্তিষ্কের জটিলতা (Encephalitis) হতে পারে। তাই লক্ষণ দেখলেই সচেতন হন, দেরি করবেন না ⏰
Share করে সবাইকে জানার জন্য সাহায্য করুন। নিজে সচেতন হউন এবং অন্যকে সচেতন করুন।
Dr. Sylvia Akter

🎯 হাম (Measles) সম্পর্কে সচেতনতা🔴 হাম কী?হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত শিশুদের বেশি হয়, তবে টিকা না ...
31/03/2026

🎯 হাম (Measles) সম্পর্কে সচেতনতা

🔴 হাম কী?
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত শিশুদের বেশি হয়, তবে টিকা না নিলে যেকোনো বয়সেই হতে পারে।

⚠️ কেন হয়?
হাম ভাইরাস (Measles virus) দ্বারা সংক্রমণের ফলে হয়। যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম বা টিকা নেওয়া নেই, তারা বেশি ঝুঁকিতে থাকে।

🌬️ কিভাবে ছড়ায়?
আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে
বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে
একই ঘরে থাকলেও সংক্রমণ হতে পারে

🚨 লক্ষণগুলো কী?
জ্বর 🤒
সর্দি, কাশি
চোখ লাল হওয়া
শরীরে লাল ফুসকুড়ি

✅ কি করণীয়?
শিশুকে সময়মতো হাম-এর টিকা দিন 💉
আক্রান্ত হলে আলাদা রাখুন
প্রচুর পানি ও পুষ্টিকর খাবার দিন
প্রয়োজন হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন

⚡ কখন বেশি সতর্ক হবেন?
জ্বরের সাথে ফুসকুড়ি দেখা দিলে
শিশু খেতে না চাইলে বা দুর্বল হয়ে গেলে
শ্বাসকষ্ট বা খিঁচুনি হলে জরুরি চিকিৎসা প্রয়োজন

💡 মনে রাখবেন:
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান। সচেতন থাকুন, নিরাপদ থাকুন ❤️

👉শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
Dr. Sylvia Akter

30/03/2026

অনেকেই অভিযোগ করেন বিছানায় পাশ ফিরতে গেলে বা হঠাৎ উঠে বসলে মাথার ভেতরটা ঘুরে ওঠে, সাথে বমি বমি ভাব হয়। একে বলা হয় ভার্টিগো বা BPPV। অনেকেই ভয়ে দামি সিটি স্ক্যান বা এমআরআই করান, কিন্তু আপনি কি জানেন সঠিক ডায়াগনোসিস এবং সাধারণ কিছু ব্যায়ামের মাধ্যমেই এর স্থায়ী সমাধান সম্ভব?

নাক-কান-গলা বিশেষজ্ঞ ডক্টর সিলভিয়া আক্তার এই ভিডিওতে জানিয়েছেন ভার্টিগো কেন হয় এবং কীভাবে কোনো দামি টেস্ট ছাড়াই এটি শনাক্ত করা যায়।

যা যা থাকছে এই ভিডিওতে:
✅ ভার্টিগোর আসল কারণ কী?
✅ ডিক্স-হলপাইক (Dix-Hallpike) টেস্ট কী?
✅ ওষুধ ছাড়াই কীভাবে ব্যায়ামের (Epley Maneuver) মাধ্যমে এটি ঠিক করা যায়?

আপনার বা আপনার পরিচিত কারো কি এই সমস্যা আছে? তবে দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বিশেষজ্ঞ পরামর্শ নিন।

📍 জেজি হেলথকেয়ার লিমিটেড (ইসিবি চত্বর, মাটিকাটা, ঢাকা)
📞 সিরিয়ালের জন্য কল করুন: +8801818775544, +8801818775522

29/03/2026

👉রমজান এ ঘরে বসে বিশেষজ্ঞ সেবা নিন✅✅

Asst . Prof. Dr. Sylvia Akter is available for telemedicine in DocTime app.

To consult her please visit link: https://doctime.com.bd/doctors/DT6008
এখনই লগইন করুন 🏃‍♀️🏃‍♂️

27/03/2026

🎥 Obstructive Sleep Apnoea (OSA) – ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া

🎯ঘুমের মধ্যে অনেকেরই জোরে নাক ডাকা, হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়া, আবার হঠাৎ হাপিয়ে উঠে শ্বাস নেওয়া—এগুলো হতে পারে Obstructive Sleep Apnoea-এর লক্ষণ।

👉এ অবস্থায় ঘুমের সময় গলার ভেতরের শ্বাসনালী কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়, ফলে শরীরে অক্সিজেন কমে যায় এবং ঘুম বারবার ভেঙে যায়।

⚠️ লক্ষণগুলো হতে পারে:
• জোরে নাক ডাকা
• ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া
• সকালে মাথাব্যথা
• সারাদিন ঘুম ঘুম ভাব
• মনোযোগ কমে যাওয়া

⚠️ ঝুঁকির কারণ:
• অতিরিক্ত ওজন
• বড় জিহ্বা বা সরু airway
• ধূমপান ও অ্যালকোহল
• নাক বন্ধ থাকা

✅ কি করবেন?
• ওজন নিয়ন্ত্রণে রাখুন
• পাশ ফিরে ঘুমান
• ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন
• প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন

❗চিকিৎসা না করলে এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।

💡 জোরে নাক ডাকা সব সময় সাধারণ বিষয় নয়—এটি Obstructive Sleep Apnoea-এর লক্ষণও হতে পারে।
Dr. Sylvia Akter

26/03/2026

Independence Day 2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট অনুষ্ঠান।

জাতীয় প্যারেড গ্রাউন্ড, তেজগাঁও, ঢাকা | ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার

Shout out to my newest followers! Excited to have you onboard! Zarin Tasnim Khan Mahi, Fairuz Zahin
25/03/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Zarin Tasnim Khan Mahi, Fairuz Zahin

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Khatun Saleha, Shahjahan Talukder, Sabbi...
24/03/2026

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Khatun Saleha, Shahjahan Talukder, Sabbir Rahman, Shahnaj Jahan, Muhammad Er Ammu, Shamim Uz Zaman, Sobahan Hazi, Salauaddin Ahmed Jony, Tahira Khan, Tarannum Nira

নাক বন্ধ, কানে ব্যথা বা গলার সমস্যা অবহেলা করবেন না।বিশেষজ্ঞ ডা. সিলভীয়া আক্তার-এর পরামর্শে নিন আধুনিক ও নির্ভরযোগ্য চি...
24/03/2026

নাক বন্ধ, কানে ব্যথা বা গলার সমস্যা অবহেলা করবেন না।

বিশেষজ্ঞ ডা. সিলভীয়া আক্তার-এর পরামর্শে নিন আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসা...

📞অ্যাপয়েন্টমেন্ট ও তথ্যের জন্য: 01818 775522, 01818 775544
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.drsylviaakter.com/

📍 ঠিকানা: ১৬৭/৪, ২য় ও ৩য় তলা, মাটিকাটা এমপি চেক পোস্ট(ইসিবি চত্বর সংলগ্ন), ঢাকা-১২০৬।

21/03/2026

Address

Matikata

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 21:00
Friday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sylvia Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category