ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ 𝗹 Dr. Suvash Debnath Snigdha

ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ 𝗹 Dr. Suvash Debnath Snigdha ডা.সুভাষ দেবনাথ স্নিগ্ধ ||
Dr. Suvash Debnath Snigdha ||

MBBS (SSMC), BCS (Health),
Medical Officer at Sreemangal Upazila Health Complex,Moulvibazar.

FCPS Cardiology (Final Part) ||

Trusted medical guidance, simply explained.

দেশব্যাপী হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই উদ্দেশ্যে আজকে ১৬ এপ্রিল২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ...
16/04/2026

দেশব্যাপী হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই উদ্দেশ্যে আজকে ১৬ এপ্রিল২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়।

আগামী ২০শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রেজিষ্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে । যাদের বাসায় ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারা vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

তবে যাদের জন্মনিবন্ধন নেই তাদের চিন্তার কিছু নেই কারণ এবার রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা দেওয়া যাবে। তবে রেজিষ্ট্রেশন করে গেলে আপনার একটা বৈধ ডকুমেন্ট থাকলো যা হয়তো পরবর্তীকালে কোন কাজেও লাগতে পারে।

বি.দ্র. :-
১। ৬ মাস থেকে ৫ বছরের নিচের বাচ্চাদের শুধু এই ক্যাম্পেইনে টিকা দেওয়া হবে।
২। উপজেলাগুলোতে ২০ শে এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এবং সিটি কর্পোরেশন এলাকাগুলোতে ২০ শে মে পর্যন্ত ক্যাম্পেইন কর্মসূচি চলবে।

ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,ঢাকা),
বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন),
এফসিপিএস কার্ডিওলজি (শেষ পর্ব),
মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মৌলভীবাজার।

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ বাংলা নববর্ষের এই শুভক্ষণে ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ এর পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক...
14/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩

বাংলা নববর্ষের এই শুভক্ষণে ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ এর পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভ কামনা। সবাই সুস্থ ও সুন্দর থাকুন, পরিবারের সবাই ভালো থাকুক।

ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন),
এফসিপিএস কার্ডিওলজি (শেষ পর্ব),
মেডিকেল অফিসার,
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার।

🎗️ ক্যান্সার থেকে বাঁচুন,"ভায়া" করতে আসুন জরায়ু মুখের ক্যান্সার নিয়ে আমাদের সমাজে অনেক সময় জড়তা থাকে, কিন্তু সঠিক সময়ে ...
12/04/2026

🎗️ ক্যান্সার থেকে বাঁচুন,"ভায়া" করতে আসুন

জরায়ু মুখের ক্যান্সার নিয়ে আমাদের সমাজে অনেক সময় জড়তা থাকে, কিন্তু সঠিক সময়ে একটি ছোট পরীক্ষা আপনার জীবন বদলে দিতে পারে। বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) উদ্যোগে দেশজুড়ে এখন চলছে **VIA ক্যাম্পেইন**, যা প্রতিটি নারীর সুস্থ ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়।

এরই ধারাবাহিকতায়, জরায়ু ক্যান্সার প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ভায়া স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় শ্রীমঙ্গল উপজেলাধীন বালিশিরা মেডিকেল ডিপার্টমেন্ট হাসপাতাল (কালিঘাট)-এ আজ ১২/০৪/২০২৬ইং তারিখ রোজ রবিবার সকাল ৯.০০ টা থেকে লাখাইছড়া ও ফুলছড়া চা বাগানে বসবাসরত ৩০-৬০ বছর বয়সী সকল বিবাহিত নারীদের ভায়া ক্যাম্পেইন, মাতৃসেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া তাসমিন মহোদয়। সাথে উপস্থিত ছিলেন ডা.সুভাষ দেবনাথ স্নিগ্ধ (MO DC), ডা.নুসরাত হোসেইন (ADS) সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ।

🔍 VIA পরীক্ষা আসলে কী?

এটি খুব সহজ ও নিরাপদ একটি পরীক্ষা। সাধারণ অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে জরায়ু মুখ পরীক্ষা করা হয়। এতে কোনো ব্যথা নেই, সময় লাগে খুব কম, কিন্তু এর মাধ্যমে ক্যান্সারের পূর্বলক্ষণ অনেক আগেই শনাক্ত করা যায়।

⚠️ কেন এই পরীক্ষাটি আপনার জন্য জরুরি?

জরায়ু মুখের ক্যান্সার এমন একটি রোগ যা একদম শুরুতে ধরা পড়লে ✅শতভাগ নিরাময় সম্ভব।✅ অথচ অবহেলার কারণে অনেক সময় আমরা যখন জানতে পারি, তখন আর কিছু করার থাকে না। তাই ঝুঁকি নেবেন না।

👩‍⚕️ কাদের জন্য এই পরীক্ষা?

🔹৩০ থেকে ৬০ বছর বয়সী সকল নারী (যারা বিবাহিত বা একসময় যৌন সক্রিয় ছিলেন)।,

🔹প্রতি ৩ থেকে ৫ বছর পর পর অন্তত একবার এই পরীক্ষাটি করা উচিত।

🏥 কোথায় যাবেন?

🔹আপনার নিকটস্থ যেকোনো সরকারি হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
🔹 VIA ক্যাম্পেইনের নির্ধারিত কেন্দ্রগুলোতে।

💡 কিছু প্রয়োজনীয় তথ্য:

🔹পরীক্ষাটি একদম নিরাপদ এবং এতে ভয়ের কিছু নেই।
🔹 সরকারি কেন্দ্রে এটি সাধারণত ✅সম্পূর্ণ বিনামূল্যে✅ করা হয়।
🔹লজ্জা বা ভয় না করে নিজের শরীরের যত্ন নিন।

🛡️ আজই পরীক্ষা করান, নিশ্চিন্ত থাকুন।
আপনার সচেতনতা শুধু আপনাকে নয়, আপনার পুরো পরিবারকে সুরক্ষিত রাখবে। পোস্টটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।


ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন),
এফসিপিএস কার্ডিওলজি (শেষ পর্ব),
মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল,
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার।

#সুস্থ_নারী_সুস্থ_দেশ
#জরায়ুমুখ_ক্যান্সার_সচেতনতা

#ডা_সুভাষ_দেবনাথ_স্নিগ্ধ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ -র পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা।স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষ...
07/04/2026

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ -র পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা।

স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ-Together for Health. Stand with Science

#ডা_সুভাষ_দেবনাথ_স্নিগ্ধ


সারা দেশব্যাপী হামের তীব্রতা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য মন্ত্রনালয়ের গৃহিত...
07/04/2026

সারা দেশব্যাপী হামের তীব্রতা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য মন্ত্রনালয়ের গৃহিত পদক্ষেপের অংশ হিসেবে আজ শ্রীমঙ্গল উপজেলা আশিদ্রোণ ইউনিয়নের খলিলপুর গ্রামে হামের তীব্রতা প্রতিকার ও প্রতিরোধের লক্ষ্যে Out Break Response Immunization (ORI) কর্মসুচি পরিচালিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন এর নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন ডাঃ সুভাষ দেবনাথ স্নিগ্ধ (MODC)।,জনাব আলাল মিয়া (MTEPI),জনাব মাহবুবর রহমান (HI), জনাব আব্দুস শহীদ (HI), বিনয় সিং রাওতিয়া (SIT), অফিস সহকারী অসীত চক্রবর্তী, মিতালি শর্মা HA.

⏰ চেম্বারের সময়সূচি :বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতি শনিবার,সোমবার ও বুধবার🔰 ঠিকানা :জনতা পলি ডায়গনস্টিক এন্ড ক...
03/04/2026

⏰ চেম্বারের সময়সূচি :
বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতি শনিবার,সোমবার ও বুধবার
🔰 ঠিকানা :
জনতা পলি ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, আখড়া মার্কেট,২য় তলা, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল।
☎️ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন :
০১৭১৫-৬৮৩৫৯০
✆ হোয়াটসঅ্যাপ : ০১৭৩২৮২৯৫৮৪ ( শুধুমাত্র মেসেজ করবেন)

আপনাদের সুস্বাস্থ্য কামনায়,
ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,ঢাকা),
বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন),
এফসিপিএস কার্ডিওলজি (শেষ পর্ব),
মেডিকেল অফিসার(মেডিসিন),
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মৌলভীবাজার।

পড়ুন, জানুন,অন্যকেও জানানআমাদের শিশু, আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে এই দুঃসময়ের হাত থেকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। ...
02/04/2026

পড়ুন, জানুন,অন্যকেও জানান

আমাদের শিশু, আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে এই দুঃসময়ের হাত থেকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকি,সচেতন থাকি।

© UNICEF Bangladesh



#ডা_সুভাষ_দেবনাথ_স্নিগ্ধ

সচেতন থাকুন, সুস্থ থাকুন হাম মুক্ত বাংলাদেশ গড়ুন     #ডা_সুভাষ_দেবনাথ_স্নিগ্ধ
02/04/2026

সচেতন থাকুন, সুস্থ থাকুন
হাম মুক্ত বাংলাদেশ গড়ুন



#ডা_সুভাষ_দেবনাথ_স্নিগ্ধ

আপনাদের আন্তরিক সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে"জনতা পলি ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার"-এ প্রতি শনিবার, সোমবার ও বুধবার ...
31/03/2026

আপনাদের আন্তরিক সেবায় নিয়োজিত থাকার লক্ষ্যে
"জনতা পলি ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার"-এ প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নিয়মিত রোগী দেখবো।

🔰 ঠিকানা :

জনতা পলি ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, আখড়া মার্কেট,২য় তলা, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল।

☎️ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন
০১৭১৫-৬৮৩৫৯০

আপনাদের সুস্বাস্থ্য কামনায়,

ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,ঢাকা),
বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন),
এফসিপিএস কার্ডিওলজি (শেষ পর্ব),
মেডিকেল অফিসার(মেডিসিন),
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,মৌলভীবাজার।

জ্বর, সর্দি, চোখ লাল হওয়া, গায়ে র‍্যাশ—আপনার বাচ্চার কি তাহলে হাম হয়েছে?সম্প্রতি আমাদের দেশে আবারও হামের প্রাদুর্ভাব দে...
30/03/2026

জ্বর, সর্দি, চোখ লাল হওয়া, গায়ে র‍্যাশ— আপনার বাচ্চার কি তাহলে হাম হয়েছে?

সম্প্রতি আমাদের দেশে আবারও হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে অনেক শিশু মৃত্যুবরণ করেছে। অনেক সময় সাধারণ জ্বর-সর্দি ভেবে আমরা বিষয়টা হালকাভাবে নিই, কিন্তু অবহেলা করলে এই রোগই জটিল হয়ে উঠতে পারে।

হাম একটি সংক্রামক রোগ, যা হাঁচি,কাশির মাধ্যমে বাতাসে ছড়ায়। তাই ছোট বাচ্চাদের অপ্রয়োজনে ভিড়যুক্ত জায়গায় না নেওয়াই ভালো।

সাধারণত প্রথমে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং চোখ-নাক দিয়ে পানি পড়া শুরু হয়। এরপর ৩–৪ দিনের মধ্যে গায়ে র‍্যাশ দেখা দেয়, যা সাধারণত মুখ থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

এই সময় শিশুকে অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখার চেষ্টা করুন( বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ!)
র‍্যাশ ওঠার পর অন্তত পাঁচদিন আলাদা রাখা জরুরি।শিশুকে পর্যাপ্ত পানি ও তরল খাবার দিন এবং জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন।

কিছু বিপদচিহ্ন মনে রাখা জরুরি। যদি শিশুর খিঁচুনি হয়, অস্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, বারবার বমি করে, কিছু খেতে না পারে, চোখে সমস্যা দেখা দেয়,চোখ ঘোলাটে হয় বা কানে ব্যথা/পুঁজ হয়—তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

নতুন বাবা-মাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সময়মতো টিকা দেওয়া। আপনারা কোন প্রোপাগাণ্ডার শিকার হবেন না।আপনার শিশুকে টিকা দিন। নিয়ম অনুযায়ী টিকা নিলে এই রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

নিজের শিশুকে সুরক্ষিত রাখুন, অন্যদেরও নিরাপদ থাকতে সাহায্য করুন।

ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন),
এফসিপিএস কার্ডিওলজি (শেষ পর্ব),
মেডিকেল অফিসার,
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার।




#ডা_সুভাষ_দেবনাথ_স্নিগ্ধ

মুক্তির মন্দির সোপান তলে কতো প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে! যে লাখো শহীদের রক্তে পাওয়া এই রক্তিম স্বাধীনতা, তাদের জ...
26/03/2026

মুক্তির মন্দির সোপান তলে
কতো প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে!

যে লাখো শহীদের রক্তে পাওয়া এই রক্তিম স্বাধীনতা, তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম!

ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ 𝗹 Dr. Suvash Debnath Snigdha এর পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই!

Happy Independence Day, Bangladesh!
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

#২৬শে_মার্চ #স্বাধীনতা_দিবস

Address

Shamshernagar, Kamalganj
Maulvi Bazar
3223

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. সুভাষ দেবনাথ স্নিগ্ধ 𝗹 Dr. Suvash Debnath Snigdha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share