ডা. শাহীনূর হেল্থ টিপস

ডা. শাহীনূর হেল্থ টিপস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডা. শাহীনূর হেল্থ টিপস, Medical and health, Mirpur, Dhaka, Mirpur.

ন্যাচারাল ট্রিটমেন্ট,পিআরপি ও হিজামা থেরাপি সেন্টার!
প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে ব্যথা, স্কিন,চুল ও স্বাস্থ্য সমস্যার সেবা!।হিজামা ও PRP–র মাধ্যমে ভেতর থেকে সুস্থতার যত্ন হোক প্রশিক্ষিত চিকিৎসকের দ্বারা।আপনিও আমন্ত্রিত🍂

06/02/2026

সিরাপ উসতুখুদুস প্রিপারেশন, যার মূল উপাদান উসতুখুদুস নামক হার্বস।
উসতুখুদুস ইউনানী চিকিৎসাশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেষজ ঔষধ। এটি মূলত Lavandula stoechas (এক প্রকার ল্যাভেন্ডার) উদ্ভিদ থেকে প্রাপ্ত এবং বিশেষভাবে মস্তিষ্ক, স্নায়ু ও বালগমজনিত রোগে ব্যবহৃত হয়।

ইউনানী দৃষ্টিতে মিজাজ বা টেম্পেরামেন্টঃ
গরম ২°, শুষ্ক ২°
(Action):
মুনক্কি-এ-দিমাগ (মস্তিষ্ক পরিষ্কারকারী)
মুক্বাওয়্যি-এ-দিমাগ (মস্তিষ্ক শক্তিবর্ধক)
মুনাফফিস-এ-বালগম (বালগম নির্গমনকারী)
মুলায়্যিন (হালকা রেচক)
নিচে এর সাইন্টিফিক ব্যাক্ষাসহ তুলে ধরলামঃ

🌿 উসতুখুদুস (Ustukhuddus / Lavandula stoechas)
এর Active constituents হিসেবে যা থাকে...
Active constituents = ভেষজের ভেতরে থাকা কাজ করা উপাদান-
উসতুখুদুসে প্রধানত থাকে—
Linalool, Linalyl acetate → নার্ভ শান্ত করে
Camphor → মাথা হালকা করে, ব্লক খুলে
1,8-Cineole → সর্দি-কাশির কফ পাতলা করে
Flavonoids → কোষের ক্ষতি কমায়,এগুলোর জন্যই এটি মাথা, নার্ভ ও সর্দি-কাশিতে কাজ করে।

1️⃣CNS (Central Nervous System):
CNS = মস্তিষ্ক + স্পাইনাল কর্ড
নার্ভের অতিরিক্ত উত্তেজনা কমায়
মস্তিষ্ককে “calm” করে

Neuroprotective → নার্ভ সেলকে ক্ষতি থেকে রক্ষা করে
Neuromodulatory → নার্ভের কাজ ব্যালান্স করে
তাই উপকার হয়:
মাথাব্যথা
মাইগ্রেন
দুশ্চিন্তা
অনিদ্রা

➡️ ইউনানী ভাষায় একেই বলে
মুনক্কি-এ-দিমাগ, মুক্বাওয়্Doog

2️⃣Gavaaergic effect :
GABA = মস্তিষ্কের “brake system”
যা নার্ভকে শান্ত রাখে
উসতুখুদুস—GABA কাজ বাড়ায়
নার্ভ শান্ত করে -ফলে,
ঘুম ভালো হয়
Anxiety কমে
খিঁচুনির প্রবণতা কমে (supportive)

➡️ ইউনানী টার্ম: দাফে-এ-সরা‘ বলে

3️⃣ Anti-inflammatory :
Inflammation = ভেতরের ফোলা/জ্বালা কমায় উসতুখুদুস,
মস্তিষ্ক ও সাইনাসের প্রদাহ কমায়
মাথার ভেতরের চাপ কমায় ফলে:
সাইনাসের মাথাব্যথা কমে
দীর্ঘদিনের মাথা ভার কমে
মাইগ্রেন ভালো হয়

➡️ ইউনানী ভাষায় একে তানকিয়া-এ-দিমাগ বলে

4️⃣. Antioxidant মানে কী?
Free radical = কোষ নষ্টকারী উপাদান
Antioxidant = কোষ রক্ষাকারী
উসতুখুদুস—free radicals কমায়, নার্ভ সেল ক্ষয় কমায়
Brain fatigue কমায়,ফলে
ভুলে যাওয়া
মানসিক ক্লান্তি,Brain fog কমে

5️⃣ Mucolytic মানে কী?
Mucus = কফ
Mucolytic = কফ পাতলা করে বের করে
উসতুখুদুস—
নাক-মাথার কফ পাতলা করে
সাইনাস ব্লক খুলে,ফলে
সর্দি
নাক বন্ধ
কফজনিত মাথাব্যথা কমে

ইউনানীতে একে মুনাফফিস-এ-বালগম বলে

6️⃣ Anxiolytic মানে কী?
Anxiety কমানো ওষুধ
উসতুখুদুস—
Stress hormone (cortisol) কমায়
মন শান্ত করে,ফলে-
দুশ্চিন্তা
অস্থিরতা কমে ও ঘুম ভালো হয়

ইউনানীতে একে মুসাক্কিন-এ-আসাব বলে।

7️⃣. Gut–Brain axis : (সহজ ভাষায় পেট আর মস্তিষ্ক একে অপরের সাথে যুক্ত সেখানে
উসতুখুদুস—
গ্যাস কমায়
হজম ভালো করে
পেটের কারণে হওয়া মাথাব্যথা কমায়

ইউনানীতে একে দাফে-এ-রিহ, মুক্বাওয়্যি-এ-মিদা বলে
পেট-মাথার সম্পর্ক ঠিক রাখে

এটি মূলত Natural neuro-sedative + brain detox herb
সবচেয়ে ভালো কাজ করে যখন—
ইত্রিফাল-এ-উসতুখুদুস
জোশান্দা-এ-দিমাগ
মাজুন ফালিজ
শরবতে উসতুখুদুস প্রিপারেশন আকারে দেয়া হয়।

Dr.shahiNoor
BUMS(Chittagong Medical University)

⬜ Sharbat Ustukhuddus ⬜ 🟢 Balghami wa Saudawi Amraz e Muzmina related to head.Useful in chronic diseases of Sinusitis.  ...
05/02/2026

⬜ Sharbat Ustukhuddus ⬜

🟢 Balghami wa Saudawi Amraz e Muzmina related to head.

Useful in chronic diseases of Sinusitis. Migraine. Anxiety. Depression. Improves memory. Purana Nazla Zukam.

⚕️ Unani classical formula.

✅This Muraqqab has made Criticisms (تنقید) and Corrections (ترمیم)

🔘Contact with us... If have suffered migraine 😥

ওভারির সিস্ট কমানোর জন্য ১৫টা কার্যকর প্রাকৃতিক টিপস:১. তলপেটে গরম সেঁক দাও। গরম পানির বোতল বা গরম প্যাড ১৫-২০ মিনিট লাগ...
02/02/2026

ওভারির সিস্ট কমানোর জন্য ১৫টা কার্যকর প্রাকৃতিক টিপস:

১. তলপেটে গরম সেঁক দাও। গরম পানির বোতল বা গরম প্যাড ১৫-২০ মিনিট লাগিয়ে রাখো, ব্যথা অনেক কমে।
২. গরম পানিতে ইপসম সল্ট মিশিয়ে গোসল করো। ১-২ কাপ সল্ট দিয়ে সপ্তাহে ২-৩ দিন করলে পেশির টান আর ক্র্যাম্প কমে।
৩. চ্যামোমাইল চা খাও। দিনে ২-৩ কাপ খেলে শরীর রিল্যাক্স হয়, প্রদাহ কমে, ব্যথাও কমে।
৪. আদা চা বানিয়ে খাও। এক টুকরো আদা দিয়ে চা বানাও, লেবু-মধু মিশিয়ে দিনে ১-২ কাপ খেলে প্রদাহ কমে।
৫. কাঁচা বাদাম খাও। দিনে এক মুঠো খেলে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা দীর্ঘমেয়াদি ব্যথা কমাতে সাহায্য করে।
৬. বিটরুটের জুস খাও। সকালে খালি পেটে বিটরুটের জুসে একটু অ্যালো ভেরা মিশিয়ে খেলে শরীরের টক্সিন কমে, সিস্ট ছোট হতে পারে।
৭. ফ্ল্যাক্সসিড (তিসির বীজ) খাও। দিনে ১-২ চামচ খাবারে মিশিয়ে খেলে অ্যান্ড্রোজেন হরমোন কমে, সিস্টের সমস্যা কমে।
৮. অ্যাপল সাইডার ভিনিগার খাও। ১ চামচ ভিনিগার এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে দিনে ১-২ বার খেলে সিস্ট ছোট হতে সাহায্য করে।
৯. হলুদ খাও। গরম দুধে হলুদ মিশিয়ে রাতে খাও।
১০. ক্যাস্টর অয়েল প্যাক লাগাও। কাপড়ে ক্যাস্টর অয়েল মাখিয়ে তলপেটে ৩০-৬০ মিনিট রাখো, সপ্তাহে ৩-৪ দিন করলে প্রদাহ কমে।
১১. হালকা ব্যায়াম করো। দিনে ৩০ মিনিট হাঁটো বা স্ট্রেচিং করো, রক্ত চলাচল ভালো হয়, ব্যথা কমে।
১২. স্ট্রেস কমাও। দিনে ১০-১৫ মিনিট যোগা বা মেডিটেশন করো, হরমোন ব্যালেন্স থাকে।
১৩. ফাইবার বেশি খাও। শাকসবজি, ফল, ওটস, ডাল দিনে অনেক খাও, হরমোন নিয়ন্ত্রণে থাকে।নোমান
১৪. ওমেগা-৩ খাও। মাছ, ফ্ল্যাক্সসিড, আখরোট খাবারে রাখো, প্রদাহ কমে সিস্ট ম্যানেজ হয়।
১৫. ওজন ঠিক রাখো। স্বাস্থ্যকর খাওয়া আর হালকা ব্যায়াম দিয়ে ওজন কন্ট্রোল করো, অতিরিক্ত ওজন সিস্ট বাড়ায়।

এগুলো অনেকের ক্ষেত্রে কাজ করে, তবে সমস্যা বড় হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে।

🥰ত্বককে ভেতর থেকে হাইড্রেট ও আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি পান করার পাশাপাশি শসা, তরমুজ, টমেটো, কমলা, এবং আঙুরের মতো ...
01/02/2026

🥰ত্বককে ভেতর থেকে হাইড্রেট ও আর্দ্র রাখতে প্রচুর পরিমাণে পানি পান করার পাশাপাশি শসা, তরমুজ, টমেটো, কমলা, এবং আঙুরের মতো জলসমৃদ্ধ ফল ও সবজি খাওয়া উচিত । এছাড়াও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, বাদাম, এবং অ্যাভোকাডো ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে । এগুলো ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে।
ত্বকের আর্দ্রতা ও হাইড্রেশন বজায় রাখতে যে খাবারগুলো জরুরি:
জলসমৃদ্ধ ফল ও সবজি: শসা, তরমুজ, কমলা, লেবু, স্ট্রবেরি, এবং আনারস। এগুলোতে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন থাকে, যা ত্বক সতেজ রাখে।

🍊অ্যাভোকাডো, কাঠবাদাম (Almonds), আখরোট, এবং বাদামের তেল। এগুলোতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের শুষ্কতা কমায় এবং আর্দ্রতা ধরে রাখে ।
সবুজ শাকসবজি: পালং শাক এবং অন্যান্য গাঢ় সবুজ শাক, যা ভিটামিন এ ও সি-এর ভালো উৎস।
টমেটো: এতে থাকা লাইকোপিন ও পানি ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং হাইড্রেট করে।

📌 নিয়মিত ডাবের পানি ও গ্রিন টি পান করলে ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা (Elasticity) বজায় থাকে।
অন্যান্য: দই, মিষ্টি আলু, এবং বেল মরিচ ত্বকের কোষ মেরামতে সাহায্য করে ।

📌পর্যাপ্ত পানি পানের পাশাপাশি এই খাবারগুলো নিয়মিত আহার করলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও কোমল থাকে ।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি নবজাতক, যার মাথার খুলি ও মস্তিষ্কের বড় অংশ তৈরি হয়নি।একে বলা হয় Anencephaly — একটি মারাত্মক Ne...
31/01/2026

এই ছবিতে দেখা যাচ্ছে একটি নবজাতক, যার মাথার খুলি ও মস্তিষ্কের বড় অংশ তৈরি হয়নি।
একে বলা হয় Anencephaly — একটি মারাত্মক Neural Tube Defect।
#কেন হয়?
1. ফলিক এসিডের ঘাটতি অর্থাৎ গর্ববতী অবস্থায় ফলিক এসিড না খেলে৷
২.গর্ভাবস্থার শুরুতে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
৩. কিছু ওষুধ (antiepileptic)

#সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা — এটা প্রতিরোধযোগ্য!
** গর্ভধারণের আগর ৩ মাস এবং গর্ভাবস্থার প্রথম ৩ মাসে Folic Acid নিয়মিত খেলে
এই মারাত্মক রোগের ঝুঁকি ৭০–৮০% পর্যন্ত কমানো যায়।

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না৷ আপনি চাইলে এই দুর্ঘটনা থেকে শিশুকে বাচাতে পারেন৷
এর জন্য অবশ্যই ফলিক এসিড খাবেন৷
নিজে কিনতে না পারলে আমার বাড়ির পাশে যে সরকারি হাসপাতাল বা ক্লিনিক আছে সেখানে থেকে #ফ্রিতে নিয়ে নিবেন৷ এই ছোট ট্যাবলেট একটি শিশুর জীবন বাঁচাতে পারে৷ একটি পরিবারকে আজীবনের কষ্ট থেকে রক্ষা করতে পারে৷

29/01/2026

সবচেয়ে বড় অলৌকিক ঘটনা (Miracle) সমুদ্র ভাগ হওয়া নয়; সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হলো একটি মৃত হৃদয়ের পুনরায় জীবিত হওয়া। যখন কোনো ব্যক্তি সত্য বুঝতে পেরে নিজের জীবন বদলে ফেলে, সেটিই আল্লাহর ক্ষমতার সবচেয়ে বড় প্রমাণ।

উস্তাদ নোমান আলী খান
___`কঠিন জামানায়`

আমি সাধারণত মানুষের বাহ্যিক রূপ নিয়ে কথা বলতে পছন্দ করি না—সত্যি।কারণ সৌন্দর্য কোনো ফিল্টার না, কোনো ফর্মুলাও না।কিন্তু ...
28/01/2026

আমি সাধারণত মানুষের বাহ্যিক রূপ নিয়ে কথা বলতে পছন্দ করি না—সত্যি।
কারণ সৌন্দর্য কোনো ফিল্টার না, কোনো ফর্মুলাও না।

কিন্তু যখন আল্লাহ প্রদত্ত সেই বাহ্যিক রূপটাকে ই ইচ্ছামতো ম্যানুপুলেট করে সমাজকে বোঝানো হয়—
“এইটাই সৌন্দর্য”
“এইটাই স্ট্যান্ডার্ড”
তখন চুপ থাকাটা হঠাৎ করেই একটু অস্বস্তিকর লাগে।

এখন অনেকে বলবেন,
“ওদের টাকা, ওদের চেহারা, ওদের ইচ্ছা—আপনার কী?”
জী, একদম ঠিক। আমি সাধারণত স্কিপই করি।

কিন্তু একটা প্রশ্ন মাথা থেকে যাচ্ছিল না—একজন ডাক্তার যদি নিজেকেই এতো কৃত্রিমভাবে ‘বিউটি আইডল’ হিসেবে প্রেজেন্ট করে,
তাহলে তার পেশেন্টরা কী ভাববে?
“নরমাল লুক টাই কি তাহলে অ্যাবনরমাল?”

কোটি কোটি টাকা খরচ করে,
চেহারার শেষ ফলাফল যদি হয়—
পুরুষ ও নারী বুঝতে না পারা
সবাই এক ছাঁচে ঢালা
একই নাক, একই থুতনি, একই ছোয়াল।এখন বারিশা হকের ঠোঁট যেমন তনী আপারও ঠোঁট তেমন।
অপু বিশ্বাসের নাক আর বিদ্যা সিনহা মিমের নাক সেইম।
সৌন্দর্য যদি একটাই হতো,
তাহলে আল্লাহ এত ভ্যারাইটি বানাতেন না...

ফেসবুক খুললেই মনে হয়—
একই ফেসের রিইউনিয়ন চলছে।
নিউজ প্রেজেন্টার, নায়িকা, ইনফ্লুয়েন্সার—
সবাই যেন এক কারখানার প্রোডাক্ট।
কাউকেই আলাদা করা যায় না।

আসল সমস্যা সৌন্দর্য নয়।
আসল সমস্যা হলো—
❌ সৌন্দর্যকে একটাই ফর্মুলায় বেঁধে ফেলা
❌ স্বাভাবিক লুককে ‘কম’ বানিয়ে দেওয়া
❌ কৃত্রিমতাকে ‘গোল’ বানানো

এই পরিবর্তন শুধু ১৫ দিনের... তাও কোনো রকম এন্টিবায়োটিক ও মর্ডান মেডিসিন ছাড়া!শুধুমাত্র ন্যাচারাল ট্রিটমেন্ট ও রেজিমেন্টা...
27/01/2026

এই পরিবর্তন শুধু ১৫ দিনের...
তাও কোনো রকম এন্টিবায়োটিক ও মর্ডান মেডিসিন ছাড়া!
শুধুমাত্র ন্যাচারাল ট্রিটমেন্ট ও রেজিমেন্টাল(ফেসিয়াল কাপিং) থেরাপির মাধ্যমে এতোটুকু আলহামদুলিল্লাহ 👍

ফলোআপে থাকলে পরবর্তী আপডেট জানাবো ইনশাআল্লাহ ✅🖤

আপনাদের স্কিন রিলেটেড যেকোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন।

#ডাঃশাহীনূরহেল্থটিপস ゚viralシ

26/01/2026

ইয়োগা সেশন 🌱🍀✅
অর্গানাইজড বাই "সেল্ফ হিলিং হাব"

🌿 কাপিং থেরাপি (Hijama / Cupping Therapy):কাপিং থেরাপি কোনো নতুন বা লোকজ চিকিৎসা নয়; বরং এটি মানবসভ্যতার প্রাচীনতম ও বৈজ...
26/01/2026

🌿 কাপিং থেরাপি (Hijama / Cupping Therapy):
কাপিং থেরাপি কোনো নতুন বা লোকজ চিকিৎসা নয়; বরং এটি মানবসভ্যতার প্রাচীনতম ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাযোগ্য চিকিৎসা-পদ্ধতিগুলোর একটি। হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতায় এই থেরাপি শরীর ও মনের সুস্থতা রক্ষায় ব্যবহৃত হয়ে আসছে।

📜 কাপিং থেরাপির ইতিহাস
🔹 প্রাচীন মিসর (খ্রিষ্টপূর্ব ১৫৫০)
ইবার্স প্যাপিরাসে (Ebers Papyrus) কাপিং থেরাপির স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। তখন এটি সংক্রমণ, ব্যথা ও রক্তদূষণ দূর করতে ব্যবহৃত হতো।

🔹 প্রাচীন চীন (খ্রিষ্টপূর্ব ২০০০ বছর আগে)
Traditional Chinese Medicine (TCM)-এ কাপিংকে “Qi” ও রক্তপ্রবাহ স্বাভাবিক করার অন্যতম প্রধান পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।

🔹 গ্রিক ও রোমান সভ্যতা
হিপোক্রেটিস (Father of Medicine) মাথাব্যথা, পিঠব্যথা ও হরমোনাল সমস্যায় কাপিং ব্যবহারের কথা উল্লেখ করেছেন।

🔹 ইসলামিক চিকিৎসাবিজ্ঞান
কাপিং থেরাপি বা হিজামা রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ।
তিনি বলেছেন:
“তোমরা যেসব চিকিৎসা গ্রহণ করো, তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা।”
(সহিহ বুখারী ও মুসলিম)

🩺 কাপিং থেরাপির বৈজ্ঞানিক ভিত্তি (Medical Mechanism)
কাপিং মূলত Negative Pressure Therapy।
এর মাধ্যমে—
✔ ত্বকের নিচে জমে থাকা দূষিত ও স্ট্যাগন্যান্ট রক্ত বের হয়
✔ ক্যাপিলারি সার্কুলেশন বৃদ্ধি পায়
✔ টিস্যু অক্সিজেনেশন উন্নত হয়
✔ লিম্ফ্যাটিক ড্রেনেজ সক্রিয় হয়
✔ প্রদাহ (Inflammation) কমে
আধুনিক গবেষণায় দেখা গেছে, কাপিং থেরাপি Nitric Oxide release, Endorphin secretion ও Immune modulation-এ ভূমিকা রাখে।

🌸 কাপিং থেরাপির গুরুত্বপূর্ণ মেডিকেল উপকারিতা
🟢 ১. দীর্ঘস্থায়ী ব্যথা উপশম
ঘাড় ব্যথা
কোমর ব্যথা
জয়েন্ট পেইন
ফ্রোজেন শোল্ডার
মাইগ্রেন ও টেনশন হেডেক

🟢 ২. রক্ত সঞ্চালন ও হার্টের উপকার
রক্ত ঘনত্ব কমায়
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক
হার্টের উপর চাপ কমায়

🟢 ৩. হরমোনাল ও গাইনী সমস্যায়
PCOS / PCOD
অনিয়মিত মাসিক
মাসিকের ব্যথা
হরমোনাল ইমব্যালান্স

🟢 ৪. ত্বক ও চর্মরোগে
একজিমা
সোরিয়াসিস
ব্রণ
এলার্জিক স্কিন ডিজিজ

🟢 ৫. হজম ও মেটাবলিজম উন্নত করে
গ্যাস
কোষ্ঠকাঠিন্য
বদহজম
ফ্যাটি লিভার

🟢 ৬. মানসিক প্রশান্তি ও স্নায়ুতন্ত্র
স্ট্রেস
ডিপ্রেশন
অনিদ্রা
উদ্বেগ

🟢 ৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
শরীরের টক্সিন বের করে
ইমিউন সিস্টেম শক্তিশালী করে

🌱 কাপিং থেরাপি কি ব্যথাদায়ক?
👉 না, সাধারণত নয়।
সঠিক পদ্ধতিতে ও প্রশিক্ষিত থেরাপিস্ট দ্বারা করলে কাপিং নিরাপদ ও সহনীয়।
হালকা চাপ বা টান অনুভূত হলেও এটি কয়েক মিনিটের মধ্যেই স্বাভাবিক হয়ে যায়।

🖋️Dr.shahinur Akther
BUMS -Chittagong Medical University
DGH Reg no:U-514
FT-HGH,Dhaka
Trained on cupping therapy and chinese traditional therapy,
Trained on aesthetic medicine(NSDI-Dhaka)

25/01/2026

আমরা অনেকেই এই ইন্টিগ্রেটেড থেরাপি সম্পর্কে জানিনা।এটা মূলত একধরনের হলিস্টিক ট্রিটমেন্ট। প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসা এই ট্রিটমেন্ট খুবই উপকারী। কি কি রোগে উপকারী জানতে হলে কমেন্ট করুন....✅

#ডাঃশাহীনূরহেল্থটিপস ゚viralシ

25/01/2026

Training class session on laser treatment 🌱✔️

Address

Mirpur, Dhaka
Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. শাহীনূর হেল্থ টিপস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share