29/06/2025
বর্ষাকালের রোগ
🟩 বর্ষাকাল প্রকৃতির এক মনোরম রূপ নিয়ে এলেও এর সাথে দেখা যায় নানা ধরনের রোগের প্রাদুর্ভাব। এ সময় বৃষ্টির পানিতে জমে থাকা জল, নোংরা পরিবেশ এবং স্যাঁতসেঁতে আবহাওয়া জীবাণুর বংশবিস্তার ঘটাতে সাহায্য করে। ফলে শিশু থেকে বৃদ্ধ – সবাই আক্রান্ত হতে পারে নানা অসুখে। তবে হ্যা, পূর্ব সতর্কতা এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে খুব সহজেই আমরা এমন সব রোগের আক্রমণ থেকে নিরাপদ থাকতে পারি। তাহলে চলুন দেখে নেয়া যাক কি সেই রোগ গুলো এবং কিভাবেই বা এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
🟩 রোগের নাম, জীবাণুর ধরণ ও প্রধান কারণ:
১. ডায়রিয়া: ব্যাকটেরিয়া (E. coli, Shigella), ভাইরাস, প্রোটোজোয়া- দূষিত পানি বা খাবার।
২. টাইফয়েড : ব্যাকটেরিয়া (Salmonella typhi)- দূষিত খাবার ও পানি।
৩. জন্ডিস: (হেপাটাইটিস A ও E) ভাইরাস- অপরিষ্কার খাবার ও পানি।
৪. ডেঙ্গু জ্বর: ভাইরাস (Dengue virus) - এডিস মশার কামড়।
৫. ম্যালেরিয়া: প্রোটোজোয়া (Plasmodium)- অ্যানোফেলিস মশার কামড়।
৬. সর্দি-কাশি/জ্বর: ভাইরাস- ঠান্ডা ও ভেজা থাকার ফলে শরীর দুর্বল হয়ে যাওয়া।
৭. চর্মরোগ: ছত্রাক ও ব্যাকটেরিয়া- বেশি ভেজাভাব, ঘাম এবং অস্বাস্থ্যকর ত্বক।
🟩রোগের প্রধান কারণসমূহ:
▶️ ডায়রিয়া:
১. বৃষ্টির পানিতে নালা বা ড্রেনের পানি মিশে খাবার বা পানীয় দূষিত হওয়া।
২. অপরিষ্কার হাত দিয়ে খাবার খাওয়া।
৩. রাস্তার খোলা খাবার খাওয়া।
৪. নিম্নমানের জল বিশুদ্ধিকরণ সামগ্রী ব্যবহার।
▶️ টাইফয়েড:
১. ব্যাকটেরিয়া (Salmonella typhi) সংক্রমিত খাদ্য বা পানি গ্রহণ।
২. অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা।
৩. মল-মূত্র বা দূষিত পানির সংস্পর্শে আসা খাবার খাওয়া।
৪. অপরিষ্কার পরিবেশে রান্না।
৫. খাবারে ডোবা বা পুকুরের পানি ব্যবহার করা।
▶️ জন্ডিস (হেপাটাইটিস A ও E):
১. ভাইরাস দ্বারা দূষিত পানি পান করা।
২. অপরিচ্ছন্ন খাবার গ্রহণ।
৩. নোংরা বাসনপত্রে খাবার খাওয়া।
৪. দূষিত গৃহস্থালি ও সড়কের খাবার গ্রহণ।
▶️ডেঙ্গু জ্বর:
১. এডিস মশার কামড়, যা সাধারণত দিনের বেলায় কামড়ায়।
২. বাড়ি বা আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে মশার ডিম পাড়া।
৩. ফুলদানি, পাখির হাঁড়ি, গামলা, খোলা ড্রাম ইত্যাদিতে পানি জমে থাকা।
▶️ম্যালেরিয়া:
১. অ্যানোফেলিস মশার কামড়, যেগুলো সাধারণত রাতে কামড়ায়।
২. জমে থাকা নোংরা পানিতে মশার বংশবিস্তার।
৩. অপর্যাপ্ত মশা প্রতিরোধ ব্যবস্থা।
৪. ঘুমের সময় মশারি না ব্যবহার করা।
▶️ সর্দি-কাশি ও ভাইরাল জ্বর:
১. ভেজা জামা-কাপড় পরে থাকা।
২. ঠান্ডা বৃষ্টির পানিতে ভিজে যাওয়া।
৩. পরিবেশের হঠাৎ পরিবর্তন।
২. দুর্বল ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা)।
৩. সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা।
▶️ চর্মরোগ (ফাঙ্গাল ইনফেকশন, র্যাশ ইত্যাদি):
১. অতিরিক্ত ভেজা ও আর্দ্রতা।
২. ঘামে ভেজা জামা-কাপড় দীর্ঘক্ষণ পরে থাকা।
৩. অপরিষ্কার ত্বক ও কাপড়।
৪. পায়ে জুতা বা মোজা দীর্ঘক্ষণ পরে থাকা (ফুট ফাংগাস)
৫. টয়লেট ও বাথরুম অপরিষ্কার রাখা।
🟩 প্রধান লক্ষণসমূহ:
▶️ ডায়রিয়া:
১. পাতলা পায়খানা
২. পেট ব্যথা
৩. ডিহাইড্রেশন
৪. জ্বর
৫. শারীরিক দুর্বলতা
▶️ টাইফয়েড:
১. দীর্ঘস্থায়ী জ্বর
২. মাথাব্যথা
৩. দুর্বলতা
৪. পেটের সমস্যা
৫. বমিবমি ভাব/ বমি
▶️জন্ডিস:
১. চোখ ও ত্বক হলুদ হওয়া
২. প্রস্রাব গাঢ় হলুদ
৩. খাবারে অরুচি
৪. দুর্বলতা
▶️ ডেঙ্গু:
১. হঠাৎ করে জ্বর
২. চোখের পেছনে ব্যথা
৩. গাঁটে ব্যথা
৫. লালচে র্যাশ
▶️ ম্যালেরিয়া:
১. বারবার জ্বর ও কাঁপুনি
২. মাথাব্যথা
৩. বমি ভাব
৪. ক্লান্তি
▶️ সর্দি-কাশি/জ্বর:
১. নাক বন্ধ
২. গলা ব্যথা
৩. হালকা জ্বর
৪. কাশি
৫. মাথা ব্যথা
▶️ চর্মরোগ:
১. চুলকানি
২. ত্বকে ফুসকুড়ি বা দাগ
৩. ত্বকে ছুলে যাওয়া/ ঘাঁ হওয়া।
🟩 রোগ প্রতিরোধের উপায়:
▶️ সতর্কতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা:
১. বিশুদ্ধ পানি পান করুন (ফোটানো/ফিল্টার করা)।
২. খোলা খাবার খাবেন না।
৩. ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।
▶️ মশা থেকে বাঁচার উপায়:
১. মশারি ব্যবহার করুন।
২. বৃষ্টি জমা পানি ফেলে দিন।
৩. মশা নিরোধক স্প্রে বা ক্রিম ব্যবহার করুন।
▶️ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি:
১. ভেজা জামাকাপড় না পরে শুকনা কাপড় পরুন।
২. ত্বক পরিষ্কার রাখুন।
▶️ টিকাদান ও সঠিক চিকিৎসা:
১. হেপাটাইটিস A ও টাইফয়েডের মতো রোগের জন্য টিকা নিন।
২. সঠিক চিকিৎসা বিধি মেনে চলুন।
🟩 ঘরোয়া প্রতিকার:
▶️ ডায়রিয়া:
১. ওআরএস (ORS) খেতে থাকুন।
২. পাকা কলা ও চালের মাড় খেতে পারেন।
৩. ধনিয়া পাতার রস বা আদা চা উপকারী।
▶️ টাইফয়েড:
১. বিশ্রাম এবং হালকা খাবার খেতে হবে।
২. তুলসী পাতা চা উপকারী হতে পারে।
▶️ জন্ডিস:
১. আখের রস (পরিষ্কার) উপকারী।
২. কাঁচা হলুদ ও মধু মিশিয়ে খাওয়া যেতে পারে।
৩. চর্বিযুক্ত খাবার এড়ানো দরকার।
৪. সম্পূর্ণভাবে বিশ্রামে থাকতে হবে।
▶️ ডেঙ্গু:
১. পেঁপে পাতার রস রক্তের প্লেটলেট বাড়াতে সাহায্য করে।
২. নারিকেল পানি ও ফলের রস খেতে হবে।
▶️ ম্যালেরিয়া:
১. তুলসী পাতা এবং আদা দিয়ে চা তৈরি করে খাওয়া ভালো।
২. নিমপাতার রস ও রসুনের রস উপকারী।
▶️ সর্দি-কাশি:
১. আদা-লেবু-মধু চা খাওয়া ভালো।
২. গরম পানিতে ভাপ নেওয়া।
৩. লবণ পানিতে গার্গল করুন।
▶️ চর্মরোগ:
১. নিমপাতার পানিতে গোসল।
২. হলুদ ও নারিকেল তেল মিশিয়ে লাগানো।
৩. খাওয়ার পর হাতে-মুখে সাবান ব্যবহার করা।
🟩 বর্ষাকাল যেমন প্রকৃতির সৌন্দর্য নিয়ে আসে, তেমনি অসুখের ঝুঁকিও বাড়িয়ে তোলে। তবে সচেতন থাকলে বর্ষাকালে আক্রমণ করা এসব রোগ গুলো থেকে মুক্ত থাকা সম্ভব। কিভাবে সম্ভব? আশা করি সে বিষয়গুলোও পরিষ্কার।একটু সচেতনতা ও সাবধানতা অবলম্বন করলেই এসব রোগ সহজে প্রতিরোধ করা সম্ভব। আর যদি অসুস্থ হয়েও পড়েন, তাহলে ঘরোয়া প্রতিকারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিন। সবার সার্বিক সুস্থতা কামনায় আজ এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।
আব্দুল্লাহ সা'দ
বি.ইউ.এম.এস
ফাইনাল প্রফ (৭ম ব্যাচ)
হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ