উপজেলা স্বাস্থ্য বিভাগ, হালুয়াঘাট, ময়মনসিংহ

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • উপজেলা স্বাস্থ্য বিভাগ, হালুয়াঘাট, ময়মনসিংহ

উপজেলা স্বাস্থ্য বিভাগ, হালুয়াঘাট, ময়মনসিংহ This is the official page of Upazila Health Department, Haluaghat, Mymensingh.
(2)

আজ ০৪ জুন, ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হালুয়াঘাট -এর নবগঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অত...
04/06/2024

আজ ০৪ জুন, ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হালুয়াঘাট -এর নবগঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অত্র হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মাহমুদুল হক সায়েম, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) মহোদয়। কমিটির সদস্য সচিব হিসেবে সভায় উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আবিদুর রহমান, হালুয়াঘাট পৌরসভার মেয়র জনাব মো. খায়রুল আলম ভূঞা সহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভার শুরুতে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এমপি মহোদয়কে স্মারক ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে অন্যান্য সকল সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সদস্য সচিব ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত মহোদয় তাঁর বক্তব্যের সময় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের একটি চিত্র তুলে ধরেন। এরপর আলোচ্য সূচি অনুযায়ী হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়। হাসপাতালের সেবা, পরিবেশ ও অন্যান্য বিষয়ের উন্নতিতে মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল হক সায়েম মহোদয় সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং হাসপাতালের উন্নতির মাধ্যমে জনগণের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সকলকে সহযোগিতা করতে আহ্বান জানান। সভা শেষে এমপি মহোদয় হাসপাতালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

আজ ০১জুন, ২০২৪ খ্রি. তারিখ শনিবার হালুয়াঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত মহো...
01/06/2024

আজ ০১জুন, ২০২৪ খ্রি. তারিখ শনিবার হালুয়াঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত মহোদয় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন `এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। সাথে ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সহ অত্র উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিনব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬- ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ।
14/04/2024

হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ।

আজ ২৬ মার্চ, ২০২৪ খ্রি. বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্মৃতি স্তম্ভে শহীদদের উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপ...
26/03/2024

আজ ২৬ মার্চ, ২০২৪ খ্রি. বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্মৃতি স্তম্ভে শহীদদের উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত। সাথে ছিলেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল ভবন আলোকসজ্জিত করা হয়। এছাড়াও অন্ত:বিভাগে ভর্তি থাকা রোগীদের উন্নত মানের খাবার প্রদান করা হয়।

আজ রোববার (২৪ মার্চ) সারা বিশ্বের ন্যায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। এবার দিবসট...
24/03/2024

আজ রোববার (২৪ মার্চ) সারা বিশ্বের ন্যায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য– ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ (Yes! We can end TB)। দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল চত্বরে একটি র‍্যালি ও পরে সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সরকার যক্ষ্মা রোগ প্রতিরোধে কফ পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে দিচ্ছে। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিনামূল্যে কফ পরীক্ষা করা হয় সর্বাধুনিক Gene Xpert মেশিনের মাধ্যমে যার সাহায্যে নির্ভুলভাবে যক্ষ্মা শনাক্ত করা যায়। কাজেই ২ সপ্তাহের বেশি কাশি এবং সাথে জ্বর বা ওজন কমার লক্ষণ থাকলে হাসপাতালে এসে পরীক্ষা করুন। সঠিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন এবং বাংলাদেশ থেকে যক্ষ্মা নির্মূলে সাহায্য করুন।

গতকাল ১৭ মার্চ, ২০২৪ খ্রি. তারিখ (রবিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস...
18/03/2024

গতকাল ১৭ মার্চ, ২০২৪ খ্রি. তারিখ (রবিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২৪ উপলক্ষ্যে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত এর নেতৃত্বে মেডিকেল অফিসারবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ উপজেলা পরিষদে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে শিশুর স্বাস্থ্য সচেতনতা, খাদ্য ও পুষ্টি বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট উপজেলার সম্মানিত ইউএইচএফপিও ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগীদের উন্নত মানের খাবার প্রদান করা হয়।

গত ১০ মার্চ, ২০২৪ খ্রি. তারিখ রবিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধ...
11/03/2024

গত ১০ মার্চ, ২০২৪ খ্রি. তারিখ রবিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ ট্রাইবাল হেলথ কেয়ার কার্যক্রমের আওতায় ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট ইউনিয়নের কালিয়ানীকান্দা গ্রামে। মেডিকেল ক্যাম্প এ উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর আবাসিক মেডিকেল অফিসার ডা. নেলসন ফ্রান্সিস পালমা সহ হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীগণ।
এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিশেষত গারো জাতিগোষ্ঠীর দরিদ্র মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় আনা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে স্বাস্থ্য অধ...
02/03/2024

গত ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ট্রাইবাল হেলথ কেয়ার কার্যক্রমের আওতায় ফ্রি মোবাইল মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নে অবস্থিত বরাক কমিউনিটি ক্লিনিকে। এতে চিকিৎসা সেবা প্রদান করেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর আবাসিক মেডিকেল অফিসার ডা. নেলসন ফ্রান্সিস পালমা। এসময় উপস্থিত ছিলেন অত্র ক্লিনিকের সিএইচসিপি ক্যাথরিন রংমা সহ হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এর কর্মকর্তা- কর্মচারীগণ।
এই ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিশেষত গারো জাতিগোষ্ঠীর দরিদ্র মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় আনা হয়।

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৪ উদযাপনের প্রাক্কালে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হালুয়াঘাট উপজেলা কেন্...
21/02/2024

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২৪ উদযাপনের প্রাক্কালে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হালুয়াঘাট উপজেলার সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত। সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারগণ ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
আজকের এই দিনে ১৯৫২ সালে যেসব অকুতোভয় ভাষা শহীদ মাতৃভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাঁদের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

আজ ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা হালুয়াঘাট উপজেলার কারিগরি প্...
23/01/2024

আজ ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি. তারিখ মঙ্গলবার ময়মনসিংহ জেলার স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা হালুয়াঘাট উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের আয়োজনে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগ এই অনুষ্ঠান বাস্তবায়ন করে। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা। উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত সহ ময়মনসিংহ জেলার বাকি ১২ উপজেলার সম্মানিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ সিভিল সার্জন অফিস ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি কর্মকর্তা, ১৩টি উপজেলার এমটি(ইপিআই) সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
সভায় স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সূচকের বিষয়ে আলোচনা এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

গত ১৬ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যারা বদলীজনিত ও অবসরজন...
22/01/2024

গত ১৬ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী যারা বদলীজনিত ও অবসরজনিত কারণে অত্র হাসপাতাল থেকে বিদায় নিয়েছেন তাদেরকে `বিদায় সংবর্ধনা' দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত মহোদয়। আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নেলসন ফ্রান্সিস পালমা সহ অত্র হাসপাতালে কর্মরত এবং মাঠ পর্যায়ের অন্যান্য কর্মচারীগণ।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প...
15/01/2024

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন স্যারকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Address

Haluaghat
Mymensingh
2260

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য বিভাগ, হালুয়াঘাট, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category