Dr.Wahidul Islam ডা.ওয়াহিদুল ইসলাম

Dr.Wahidul Islam ডা.ওয়াহিদুল ইসলাম শারিরীক ও আত্মিক স্বাস্থ্যসেবা পরামর্শ

💠 যেসব খাবার বয়স কমায় 💠🍇🥑🥦🥜🥬🫘🍫🍵🍊🍋উন্নত বিশ্বের কিছু মানুষের চেহারা দেখে আমরা অনেক সময় অবাক হয়ে ভাবি, তাদের চেহারায় বয়সের...
08/03/2026

💠 যেসব খাবার বয়স কমায় 💠

🍇🥑🥦🥜🥬🫘🍫🍵🍊🍋

উন্নত বিশ্বের কিছু মানুষের চেহারা দেখে আমরা অনেক সময় অবাক হয়ে ভাবি, তাদের চেহারায় বয়সের ছাপ নেই কেন? আসলে তাদের সাথে আমাদের জীবনযাত্রার কিছু পার্থক্য আছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, খাবারের মান।

এমন কিছু খাবার আছে, যা খেলে শরীর যেমন ভালো থাক, তেমনি বয়সের ছাপও কম পড়ে। এগুলো সাধারণত অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, মিনারেল এবং স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ হয়ে থাকে।

আজ আমরা এমন কিছু খাবারের তালিকা দিচ্ছি:

1. বেরি জাতীয় ফল (Berries): 🍇

ব্লুবেরি, স্ট্রবেরি, র‍্যাজবেরি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে।

2. গ্রিন টি (Green Tea): 🍵

গ্রিন টিতে রয়েছে পলিফেনলস, যা ত্বককে উজ্জ্বল ও টানটান রাখতে সহায়তা করে।

3. অ্যাভোকাডো (Avocado): 🥑

স্বাস্থ্যকর ফ্যাট সমৃদ্ধ, যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে।

4. বাদাম (Nuts): 🥜

বিশেষ করে আখরোট এবং আমন্ড ভিটামিন ই সমৃদ্ধ, যা ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

5. তৈলাক্ত মাছ (Fatty Fish): 🐟

স্যামন, ম্যাকারেল, টুনা ইত্যাদিতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের স্বাস্থ্য উন্নত করে এবং প্রদাহ কমায়।

6. সবুজ শাকসবজি (Leafy Greens): 🥦

পালং শাক, ব্রকলি ইত্যাদি ভিটামিন কে ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সহায়তা করে।

7. ডার্ক চকলেট (Dark Chocolate): 🍫

ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ, যা ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে এবং সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে সহায়তা করে।

8. অলিভ অয়েল (Olive Oil): 🥫

স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।

9. ডাল এবং শিমজাতীয় খাবার (Legumes and Lentils): 🫘

প্রচুর প্রোটিন এবং ফাইবার সরবরাহ করে, যা ত্বকের স্বাস্থ্য এবং শরীরের কর্মক্ষমতা বাড়ায়।

10. কমলালেবু জাতীয় ফল (Citrus Fruits): 🍊🍋

কমলালেবু, লেবু, জাম্বুরা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন তৈরি করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে।

11. পানি (Water): 💧

পর্যাপ্ত পানি পান ত্বককে আর্দ্র রাখে এবং ভেতর থেকে শরীরকে পরিষ্কার রাখতে সাহায্য করে, যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে।

এই ধরনের খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর ও ত্বক ভালো থাকবে, এবং বয়সের ছাপ কম পড়বে।

~ ইয়াদাহ ক্লিনিক 🏥

(নারী ও শিশুদের যেকোন সমস্যায় পরামর্শ ও চিকিৎসাসেবা নিয়ে আমরা আছি আপনার পাশেই। চিকিৎসার জন্য পেইজে মেসেজ করুন।)

⚠️  #গলায় মাছের কাঁটা আটকে গেলে এই ভুলটা করবেন না! বিপদ হতে পারে🔴 গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন? জানুন সঠিক করণীয়ব...
08/03/2026

⚠️ #গলায় মাছের কাঁটা আটকে গেলে এই ভুলটা করবেন না! বিপদ হতে পারে

🔴 গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন?

জানুন সঠিক করণীয়
বাংলাদেশে মাছ আমাদের প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মাছ খাওয়ার সময় অসাবধানতাবশত অনেক সময় মাছের কাঁটা গলায় আটকে যায়। এটি একটি সাধারণ সমস্যা হলেও কখনো কখনো এটি খুব অস্বস্তিকর এমনকি বিপজ্জনকও হতে পারে। তাই এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে এবং কী করা উচিত নয়—এ বিষয়ে সঠিক ধারণা থাকা জরুরি।

মাছের কাঁটা সাধারণত কোথায় আটকে যায়?
মাছের কাঁটা সাধারণত গলার কয়েকটি নির্দিষ্ট জায়গায় আটকে থাকে, যেমনঃ
টনসিলের আশেপাশে
জিহ্বার গোড়ায়
গলার পেছনের দেয়ালে
কখনো কখনো খাদ্যনালীর উপরের অংশে
কাঁটা ছোট হলেও এটি গলার নরম টিস্যুতে আটকে গিয়ে ব্যথা ও অস্বস্তি তৈরি করতে পারে।

কী কী লক্ষণ দেখা যায়?
গলায় মাছের কাঁটা আটকে গেলে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যায়ঃ
✔️ গলায় খচখচ বা তীব্র ব্যথা অনুভূত হওয়া
✔️ খাবার বা পানি গিলতে কষ্ট হওয়া
✔️ গলায় কিছু আটকে আছে এমন অনুভূতি হওয়া
✔️ গিলতে গেলে ব্যথা বেড়ে যাওয়া
✔️ কখনো কখনো হালকা রক্তপাত হওয়া

কিছু ক্ষেত্রে কাঁটা গভীরে চলে গেলে ব্যথা কম মনে হলেও ভেতরে সমস্যা তৈরি হতে পারে।

গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করা উচিত?
১️⃣ শান্ত থাকার চেষ্টা করুন
অতিরিক্ত ভয় বা তাড়াহুড়া করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
২️⃣ হালকা পানি পান করতে পারেন
কখনো কখনো খুব ছোট কাঁটা পানির সাথে নেমে যেতে পারে।
৩️⃣ গলায় কাঁটা দেখা গেলে সাবধানে বের করা যেতে পারে
যদি আয়নায় দেখে কাঁটা সহজে দেখা যায়, তখন সতর্কভাবে বের করার চেষ্টা করা যেতে পারে।
৪️⃣ দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞের কাছে যান
যদি কাঁটা না নামে বা ব্যথা থাকে, তাহলে দ্রুত একজন ENT বিশেষজ্ঞের কাছে গেলে এন্ডোস্কোপ বা বিশেষ যন্ত্র দিয়ে সহজেই কাঁটা বের করা যায়।

কী করা উচিত নয়?

বাংলাদেশে একটি প্রচলিত ধারণা আছে যে ভাত, কলা বা শক্ত খাবার গিলে কাঁটা নামানো যায়। কিন্তু এটি অনেক সময় বিপজ্জনক হতে পারে।
❌ জোর করে ভাত বা শক্ত খাবার গিলে খাওয়া
❌ আঙুল দিয়ে গলা খোঁচানো
❌ সেফটি পিন বা অন্য কোনো ধারালো জিনিস ব্যবহার করা
❌ দীর্ঘ সময় অবহেলা করা

এসব করলে কাঁটা আরও গভীরে ঢুকে যেতে পারে এবং গলায় আঘাত বা ইনফেকশন হতে পারে।

কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন?
নিচের লক্ষণগুলো থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি—
তীব্র ব্যথা
গিলতে খুব কষ্ট হওয়া
গলা ফুলে যাওয়া
রক্তপাত হওয়া
শ্বাস নিতে সমস্যা হওয়া
এই ধরনের ক্ষেত্রে দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত।

কীভাবে এই সমস্যা এড়ানো যায়?
✔️ মাছ খাওয়ার সময় ধীরে ধীরে খাওয়া
✔️ ভালোভাবে কাঁটা আলাদা করে নেওয়া
✔️ শিশুদের মাছ খাওয়ানোর সময় বিশেষ সতর্ক থাকা

শেষ কথা
গলায় মাছের কাঁটা আটকে যাওয়া সাধারণ ঘটনা হলেও এটিকে অবহেলা করা ঠিক নয়। ভুল পদ্ধতিতে কাঁটা নামানোর চেষ্টা করলে সমস্যা আরও জটিল হতে পারে। তাই এমন পরিস্থিতিতে সঠিক চিকিৎসা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

👨‍⚕️ ডা: মো: মশিউর রহমান
এমবিবিএস, এফসিপিএস (ইএনটি)
নাক-কান-গলা বিশেষজ্ঞ

কোরাল মাছ ও সচেতনতা সম্প্রতি বড় লাল কোরাল মাছ খেয়ে অসুস্থতা সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু অবগত তা জানা নেই। তবে চট্টগ্রাম...
03/03/2026

কোরাল মাছ ও সচেতনতা
সম্প্রতি বড় লাল কোরাল মাছ খেয়ে অসুস্থতা সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু অবগত তা জানা নেই। তবে চট্টগ্রামে কিছু হাসপাতালে কর্মরত ডাক্তাররা এমন কয়েকটি কেইস পেয়ে থাকার কথা। আর যারা এখনো জানেন না তারা জেনে নেই, সচেতন থাকি।
গত ১৮ই ফেব্রুয়ারী আমাদের পরিবারের ১৪ জন সদস্য গুরুতর অসুস্থ হয়ে প্রথমে ৫ জনকে এভারকেয়ার হাসপাতালে ইমার্জেন্সিতে নেয়া হয়। প্রাথমিকভাবে ফুড পয়জনিং এর মতো বমি,ডায়রিয়ার মতো লক্ষণ দেখা দেয়ার ঘন্টা দুয়েক পরই তাদের ব্লাড প্রেশার ফল করে, সারা শরীর প্রচন্ড ব্যথা, জ্বালাপোড়া, বুকজ্বালা এমনকি পায়ুপথে জ্বালা শুরু করে। প্রথম পাঁচজনের পর একে একে অবস্থা খারাপ হতে থাকলে পরিবারের আরো অনেককে একে একে হাসপাতালে ভর্তি করা হয়।
তাদের মধ্যে
১ জন- হার্ট অ্যাটাক করেন (কো-মরবিড ডিজিজ ছিলো)
৩ জন- HDU তে ভর্তি ছিলেন
৩ জন - হাসপাতালে অবজারভেশনে ছিলেন ৪ দিন
পরিবারের বাকি সদস্যরা ডাক্তার দেখিয়ে লক্ষণ অনুযায়ী চিকিৎসা নিতে থাকেন।
কিন্তু বিপাক ঘটে চার পাঁচদিন পর যখন সবাইকে হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে আসা হয় তখন। মহামারীর মত প্রত্যেক সদস্য সারা শরীর ব্যথা,যন্ত্রণায় কাতরাতে থাকে, সাথে যোগ হয় সারা শরীরে চুলকানি, ঠান্ডা পানির সংস্পর্শে হাত পা জ্বালাপোড়া। এতোসব কষ্টের মাঝে কে কার সেবা করবে সেই উপায় নেই। হাসপাতাল থেকে ছাড়পত্রে দেয়া এতো ওষুধে কারো কষ্ট কমেনা।
পরিবারের বাইরেও একজন হেল্পিংহ্যান্ড এবং একজন মেহমান ও একই অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তারা সকলেই একই দিনে বাসায় কোরাল মাছ দিয়ে দুপুরের খাবার খেয়েছিলেন। মাছটির ওজন প্রায় ৫ কেজি ছিল।

আজ অসুস্থতার প্রায় ১৩ দিন হলেও, পরিবারের কেউই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি।

পরিবারের সবার যে রোগটির সংক্রমণ হয়েছিলো সেটি সম্ভবত -ciguatera fish poisoning। সম্ভবত বলছি কারণ মাছের ল্যাব টেস্ট ছাড়া ciguatoxin ছিলো কিনা সেটা কনফার্ম করা যায়না।

Ciguatera fish poisoning (CFP) is
a foodborne illness caused by eating reef fish (e.g., grouper, snapper, barracuda) contaminated with ciguatoxins produced by algae. Symptoms, appearing 1–30 hours after consumption, include vomiting, diarrhea, abdominal pain, and unique neurological issues like cold-hot sensation reversal and tingling in fingers/toes. Symptoms can last for weeks or months.

:
Caused by eating tropical reef fish that have accumulated toxins (ciguatoxins) from feeding on algae.
:
*Gastrointestinal:
Nausea, vomiting, diarrhea, abdominal pain, and cramping.
*Neurological: Numbness and tingling (paresthesia) around the mouth, hands, or feet

*Other: Joint pain, extreme itching, headache, and blurred vision.

& Long-Term Effects:
While symptoms typically resolve in days or weeks, some, particularly neurological issues, can persist for months or even years.

:
There is no specific cure. Treatment focuses on symptom management, which may include intravenous fluids for dehydration and medications to address nerve pain.

:
Avoid consuming large, predatory reef fish, particularly their head, liver, and guts, where the toxin concentrates. The toxin cannot be destroyed by cooking or freezing.

Ciguatera fish poisoning এর অসম্ভব ব্যথা ও চুলকানির কথা বলে বোঝানো সম্ভব না। পরিবারে বয়স্ক এবং কো-মরবিডিটি আছে এমন সদস্য এতে আক্রান্ত হয়ে থাকলে তাদের শারিরীক অবনতি সবচাইতে বেশি। তাই বড় লাল কোরাল মাছ খাওয়া হতে সচেতনতা জরুরী।

অনেকেই না জেনে মাছ বিক্রেতাদের দুষছেন, আসলে মাছ দেখে কারো পক্ষে বোঝার উপায় নেই যে ওই মাছে ciguatoxin আছে কি নেই।

সংগৃহিত

পানি থেকে হেপাটাইটিস 😥হোটেলের অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার পানি এবং রাস্তায় বিক্রি করা ফুচকা থেকে হেপাটাইটিস A এবং E ভাইরা...
03/03/2026

পানি থেকে হেপাটাইটিস 😥
হোটেলের অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার পানি এবং রাস্তায় বিক্রি করা ফুচকা থেকে হেপাটাইটিস A এবং E ভাইরাসে আক্রান্ত হতে পারেন।।
সাবধান থাকুন,সচেতন হোন‼️

Dr-Kefayetullah Noman

খাবার গিলতে কষ্ট হচ্ছে।পানি পর্যন্ত নামতে চায় না। “মনে হয় খাবারটা মাঝপথে আটকে থাকে।”অনেক সময় এমন উপসর্গের পেছনে থাকে একট...
03/03/2026

খাবার গিলতে কষ্ট হচ্ছে।
পানি পর্যন্ত নামতে চায় না।
“মনে হয় খাবারটা মাঝপথে আটকে থাকে।”
অনেক সময় এমন উপসর্গের পেছনে থাকে একটা নির্দিষ্ট রোগ — Achalasia।
এখানে সমস্যাটা হলো খাবার নালির নিচের অংশে। স্বাভাবিকভাবে খাবার যখন নিচে নামে, তখন নিচের স্পিঙ্কটারটা খুলে যায়, খাবার পাকস্থলীতে ঢুকে পড়ে। কিন্তু অ্যাকালেশিয়ায় সেই দরজাটা ঠিকমতো খুলতে চায় না। ফলে খাবার নালির ওপরের অংশ ধীরে ধীরে ফুলে যায়, প্রসারিত হয়ে যায়।
ফলে,
গিলতে কষ্ট
শক্ত খাবারের পর তরল খাবারেও সমস্যা
বুক ভারী লাগা
অনেক সময় হঠাৎ করে অর্ধপাচ্য খাবার উঠে আসা

ডায়াগনোসিসের জন্য আমরা যে টেস্টটা করি, সেটার নাম Barium swallow। রোগীকে বেরিয়াম খাওয়ানো হয়, তারপর এক্স-রে তোলা হয়।
সেখানে একটা খুব পরিচিত চিত্র দেখা যায় নিচের অংশ সরু, উপরের অংশ ফোলা। দেখতে অনেকটা পাখির ঠোঁটের মতো সরু হয়ে এসেছে। এটাকেই বলা হয় Bird beak sign।
এই চিহ্নটা দেখলেই আমরা সন্দেহ করি—খাবার নামার রাস্তার শেষপ্রান্তে বাধা আছে, কিন্তু সেটা টিউমার নয়; বরং পেশির কাজের গড়মিল।

চিকিৎসা
ওষুধ, এন্ডোস্কোপিক ডাইলেশন, এমনকি সার্জারিও করা হয় রোগের মাত্রা অনুযায়ী। সময়মতো ধরতে পারলে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
খাবার গিলতে কষ্টকে হালকা ভেবে অবহেলা করবেন না।

ডা.আব্দুর রহমান

02/03/2026
ম্যাচিউরড মানুষেরা যে ২০টি বিষয় এড়িয়ে চলেন!!১. অহেতুক তর্ক (Unnecessary Arguments): তারা জানেন সব লড়াই জেতার জন্য নয়। যে...
02/03/2026

ম্যাচিউরড মানুষেরা যে ২০টি বিষয় এড়িয়ে চলেন!!

১. অহেতুক তর্ক (Unnecessary Arguments): তারা জানেন সব লড়াই জেতার জন্য নয়। যেখানে তর্কের কোনো লজিক বা পজিটিভ আউটকাম নেই, সেখানে তারা তর্ক না করে চুপ থেকে নিজের মানসিক এনার্জি বাঁচান।

২. গসিপ বা পরচর্চা (Gossiping): অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা বা গসিপ করা দুর্বল মানসিকতার লক্ষণ। ম্যাচিউরড মানুষরা আইডিয়া, লক্ষ্য বা ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, মানুষ নিয়ে নয়।

৩. সবাইকে খুশি করার চেষ্টা (People Pleasing): তারা জানেন পৃথিবীর সবাইকে একসাথে খুশি রাখা অসম্ভব। তাই নিজের নীতি ও আত্মসম্মান বিসর্জন দিয়ে তারা সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেন না।

৪. অতীত নিয়ে পড়ে থাকা (Dwelling on the Past): যা পরিবর্তন করা সম্ভব নয়, তা নিয়ে তারা আফসোস করে সময় নষ্ট করেন না। অতীত থেকে শিক্ষা নিয়ে তারা বর্তমান ও ভবিষ্যতে ফোকাস করেন।

৫. অন্যের সাথে তুলনা (Comparing with Others): তারা বোঝেন প্রত্যেকের জীবনের পথ, সংগ্রাম এবং টাইমজোন আলাদা। সোশ্যাল মিডিয়ার ফিল্টার করা মেকি জীবনের সাথে তারা নিজেদের বাস্তবতার তুলনা করেন না।

৬. ভিকটিম কার্ড খেলা (Playing the Victim): নিজের ব্যর্থতার জন্য তারা ভাগ্য, পরিস্থিতি বা অন্য মানুষকে দোষ দেন না। তারা নিজেদের কাজের সম্পূর্ণ দায়ভার বা ওনারশিপ নিতে জানেন।

৭. তাৎক্ষণিক প্রতিক্রিয়া (Instant Reaction): রাগের মাথায় বা আবেগের বশে তারা হুট করে কোনো কটু কথা বলেন না বা সিদ্ধান্ত নেন না। তারা তাৎক্ষণিক 'রিঅ্যাক্ট' করার বদলে ভেবেচিন্তে 'রেসপন্ড' করেন।

৮. নেতিবাচক সঙ্গ (Toxic Company): যে মানুষেরা সবসময় অভিযোগ করে, অজুহাত দেয় বা অন্যের ক্ষতি চায়, ম্যাচিউরড মানুষেরা তাদের থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখেন।

৯. সোশ্যাল মিডিয়ায় বৈধতা খোঁজা (Seeking Online Validation): কয়টা লাইক বা কমেন্ট পড়ল, তা দিয়ে তারা নিজেদের ভ্যালু বা মূল্য নির্ধারণ করেন না। তাদের আত্মবিশ্বাস ভার্চুয়াল দুনিয়ার ওপর নির্ভরশীল নয়।

১০. প্রতিশোধের স্পৃহা (Seeking Revenge): কেউ ক্ষতি করলে তারা প্রতিশোধ নিতে গিয়ে নিজেদের সময় ও চরিত্র নষ্ট করেন না। তারা সেই মানুষকে জীবন থেকে নীরবে বাদ দিয়ে নিজের কাজে এগিয়ে যান।

১১. পরিবর্তনকে ভয় পাওয়া (Fearing Change): পরিবর্তন জীবনের একমাত্র ধ্রুবক। তারা নতুন পরিবেশ, নতুন প্রযুক্তি বা নতুন চিন্তাধারাকে ভয় না পেয়ে হাসিমুখে গ্রহণ করেন এবং মানিয়ে নেন।

১২. অযাচিত উপদেশ দেওয়া (Unsolicited Advice): কেউ না চাইলে তারা গায়ে পড়ে জ্ঞান বা উপদেশ দিতে যান না। তারা জানেন, না চাইলে উপদেশের কোনো মূল্য থাকে না এবং তা বিরক্তির কারণ হয়।

১৩. 'না' বলতে না পারা (Inability to Say NO): নিজের সময় এবং ব্যক্তিগত সীমানার (Boundaries) প্রতি তাদের সম্মান আছে। অযৌক্তিক আবদার বা কাজকে তারা ভদ্রভাবে, কিন্তু দৃঢ়তার সাথে 'না' বলতে পারেন।

১৪. ইগো বা অহংকার (Ego): ভুল হলে তারা ইগো সরিয়ে রেখে নির্দ্বিধায় "সরি" বলতে পারেন। তাদের কাছে মিথ্যে ইগোর চেয়ে সম্পর্ক এবং সত্যের মূল্য অনেক বেশি।

১৫. না জেনে মন্তব্য করা (Speaking Without Facts): কোনো বিষয় সম্পর্কে পুরোপুরি না জেনে তারা জাজমেন্টাল হন না বা হুট করে মন্তব্য করেন না। তারা আগে শোনেন এবং বোঝার চেষ্টা করেন।

১৬. অন্যের সাফল্যে ঈর্ষা (Jealousy): অন্যের ভালো কিছু দেখলে তারা হিংসা করেন না, বরং অনুপ্রাণিত হন। তারা জানেন অন্যের প্রদীপ নেভালে নিজের ঘর আলোকিত হয় না।

১৭. তাৎক্ষণিক তৃপ্তি (Instant Gratification): দীর্ঘমেয়াদী বড় লক্ষ্যের জন্য তারা সাময়িক কষ্ট বা স্যাক্রিফাইস করতে রাজি থাকেন। হুট করে ছোটখাটো শখ পূরণের পেছনে তারা ছোটেন না।

১৮. পারফেকশনিজমের ফাঁদ (Chasing Perfection): সবকিছু ১০০% নিখুঁত হওয়ার জন্য বসে না থেকে তারা কাজটি শুরু করায় এবং ধারাবাহিক উন্নতিতে (Continuous Progress) বিশ্বাস করেন।

১৯. আর্থিক লোকদেখানো আচরণ (Financial Irresponsibility): শুধু সমাজকে দেখানোর জন্য তারা সাধ্যের বাইরে গিয়ে দামী গ্যাজেট বা লাইফস্টাইলে খরচ করেন না। তারা সঞ্চয় ও বুদ্ধিমত্তার সাথে খরচে বিশ্বাসী।

২০. নিজের যত্ন অবহেলা করা (Neglecting Self-Care): তারা জানেন শরীর ও মন সুস্থ না থাকলে কোনো সাফল্যই উপভোগ করা যায় না। তাই শত ব্যস্ততার মাঝেও তারা নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য সময় বের করেন।

ম্যাচিউরিটি বা মানসিক পরিপক্বতা একদিনে আসে না, এটি জীবনের নানা ঘাত-প্রতিঘাত, ভুল এবং অভিজ্ঞতার মাধ্যমে ধাপে ধাপে অর্জিত হয়। ওপরের ২০টি বিষয়ের মধ্যে হয়তো কিছু অভ্যাস আমাদের সবারই কম-বেশি আছে। কিন্তু যখন আমরা সচেতনভাবে এই নেতিবাচক দিকগুলো এড়িয়ে চলতে শুরু করব, তখনই আমাদের জীবন হবে অনেক বেশি শান্তিময়, গোছানো এবং প্রকৃত অর্থে সফল।

🧠 আপনার মস্তিষ্ককে সচল ও সুস্থ রাখার ১০টি কার্যকরী উপায়:মস্তিষ্ক আমাদের শরীরের পাওয়ার হাউস। আমরা প্রতিদিন যা করি, যা ভাব...
02/03/2026

🧠 আপনার মস্তিষ্ককে সচল ও সুস্থ রাখার ১০টি কার্যকরী উপায়:

মস্তিষ্ক আমাদের শরীরের পাওয়ার হাউস। আমরা প্রতিদিন যা করি, যা ভাবি—সবই নিয়ন্ত্রিত হয় এখান থেকে। তাই মস্তিষ্কের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য নিশ্চিত করতে ছবির এই ১০টি সোনালী নিয়ম মেনে চলা জরুরি:

১. মানসিক স্বাস্থ্যের যত্ন (Mental Health)
নিজের মানসিক অবস্থার দিকে নজর দিন। প্রতি সপ্তাহে কিছুটা সময় একান্তই নিজের জন্য বা ‘সেলফ কেয়ার’-এর জন্য রাখুন।

২. নিয়মিত ব্যায়াম (Exercise)
মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে নিয়মিত কার্ডিওভাসকুলার ব্যায়াম (যেমন- হাঁটা, দৌড়ানো বা সাঁতার) করুন।

৩. পর্যাপ্ত জল পান (Hydration)
মস্তিষ্ক এবং শরীরকে সচল রাখতে সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ডিহাইড্রেশন মনোযোগ কমিয়ে দেয়।

৪. গভীর ঘুম (Sleep)
মস্তিষ্কের কোষগুলোর পুনর্গঠন এবং স্মৃতিশক্তি ধরে রাখতে প্রতিদিন রাতে ৭-৯ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমের অভ্যাস করুন।

৫. নতুন কিছু শেখা (Learning)
মস্তিষ্ককে অলস হতে দেবেন না। নতুন কোনো কোর্স, ভাষা বা সৃজনশীল কাজে নিজেকে যুক্ত রেখে ব্রেইনকে উদ্দীপ্ত রাখুন।

৬. সামাজিক যোগাযোগ (Connect)
বন্ধুবান্ধব ও পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং সামাজিকভাবে সক্রিয় থাকুন। এটি বিষণ্ণতা দূর করতে সাহায্য করে।

৭. সঠিক খাদ্যভ্যাস (Diet)
সুষম খাবার গ্রহণ করুন এবং কোনো বেলার খাবার (বিশেষ করে ব্রেকফাস্ট) এড়িয়ে যাবেন না। ওমেগা-৩ সমৃদ্ধ খাবার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী।

৮. নিজেকে চ্যালেঞ্জ জানানো (Challenge)
মস্তিষ্ককে খাটাতে হয় এমন কাজ করুন। ধাঁধা সমাধান, সুডোকু বা নতুন কোনো জটিল কাজ শেখার মাধ্যমে ব্রেইনকে চ্যালেঞ্জ দিন।

৯. স্বাস্থ্যকর অভ্যাস (Habits)
ধূমপান বা অতিরিক্ত মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাসগুলো পরিহার করুন। এগুলো মস্তিষ্কের কোষের স্থায়ী ক্ষতি করে।

১০. সঠিক শ্বাস-প্রশ্বাস ও প্রশান্তি (Breathe)
কাজের চাপে নিজেকে হারিয়ে ফেলবেন না। কিছুটা সময় বিরতি নিন, লম্বা শ্বাস নিন এবং নিজেকে শান্ত রাখুন।

💡 অতিরিক্ত টিপস:
* মেডিটেশন: প্রতিদিন অন্তত ১০ মিনিট মেডিটেশন করলে মস্তিষ্কের ফোকাস বাড়ে।

* স্ক্রিন টাইম কমান: অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার থেকে মস্তিষ্ককে বিশ্রাম দিন।

আপনার মা, বাবা বা প্রিয়জনদের সাথে এই তথ্যগুলো শেয়ার করুন। কারণ সুস্থ মস্তিষ্কই একটি সুন্দর জীবনের চাবিকাঠি।

#মস্তিষ্কের_যত্ন

~ ইয়াদাহ ক্লিনিক 🏥

🩸 “কিডনির যত্ন নিন — কারণ ডায়ালাইসিস কোনো চিকিৎসা নয়, এটি কেবল বেঁচে থাকার উপায়”🧠 আমাদের শরীরের দুটি কিডনি প্রতিদিন প্রা...
02/03/2026

🩸 “কিডনির যত্ন নিন — কারণ ডায়ালাইসিস কোনো চিকিৎসা নয়, এটি কেবল বেঁচে থাকার উপায়”

🧠 আমাদের শরীরের দুটি কিডনি প্রতিদিন প্রায় ২০০ লিটার রক্ত ফিল্টার করে, শরীর থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি বের করে দেয়।
কিন্তু যখন কিডনি এই কাজটি করতে পারে না, তখন প্রয়োজন হয় ডায়ালাইসিসের — একটি ব্যয়বহুল ও আজীবন চলা চিকিৎসা প্রক্রিয়া।

💰 ডায়ালাইসিসের বাস্তব খরচ

বাংলাদেশে প্রতি সেশন ডায়ালাইসিসের খরচ হাসপাতালে ভেদে আলাদা।

• এভারকেয়ার (পূর্বের এপোলো ইউনাইটেড) – প্রায় ৮,০০০ টাকা

• বেসরকারি সেন্টারগুলোতে – ২,৫০০–৪,০০০ টাকা

• গণস্বাস্থ্য বা সরকারি হাসপাতালে – মাত্র ৮০০–১,০০০ টাকা

➡️ সপ্তাহে ৩ বার করে ৫ বছর চালালে মোট খরচ দাঁড়ায় আনুমানিক ৬০ লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত!
এতে ডায়ালাইসিস, ওষুধ, টেস্ট, যাতায়াত, হসপিটালাইজেশন—সব মিলিয়ে বিশাল অঙ্কের টাকা খরচ হয়।
সবচেয়ে বড় কথা — এই চিকিৎসা রোগ সারায় না, শুধু আপনাকে কিছুটা সময়ের জন্য বাঁচিয়ে রাখে।

⚙️ ডায়ালাইসিস কীভাবে কাজ করে?

ডায়ালাইসিসে শরীর থেকে সামান্য পরিমাণ রক্ত বের করে বিশেষ এক মেমব্রেন ফিল্টার দিয়ে তা পরিশোধন করা হয়।
ফিল্টার করা রক্ত আবার শরীরে ফেরত দেওয়া হয়।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায়, এটি অনেকটা “purge–recycle system” এর মতো।

🚫 কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণগুলো

আমাদের অনেক দৈনন্দিন অভ্যাসই কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর —

❌ পর্যাপ্ত পানি না খাওয়া
❌ প্রসাব চেপে রাখা
❌ রাত জেগে থাকা
❌ ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ অবহেলা করা
❌ অকারণে ব্যথানাশক বা ওজন কমানোর ওষুধ খাওয়া
❌ অতিরিক্ত লবণ, জাঙ্ক ফুড, সফট ড্রিংকস, ফাস্ট ফুডে অভ্যস্ততা

এসব ছোট ছোট অসতর্কতা সময়ের সাথে কিডনিকে ধীরে ধীরে অকেজো করে দেয়।

✅ কিডনিকে সুস্থ রাখার সহজ উপায়

✔️ প্রতিদিন অন্তত ২–৩ লিটার পানি পান করুন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
✔️ রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখুন
✔️ অকারণে ওষুধ খাবেন না, বিশেষ করে ব্যথানাশক
✔️ বছরে অন্তত একবার কিডনি ফাংশন টেস্ট করুন
✔️ প্রসাব চেপে রাখবেন না
✔️ ফলমূল ও শাকসবজি খান, জাঙ্ক ফুড ও সফট ড্রিংকস বাদ দিন
✔️ রাত জাগা কমান, যথেষ্ট ঘুম নিন

🌿 শেষ কথা

কিডনি একবার নষ্ট হলে সেটি আর ফিরে আসে না।
তাই এখন থেকেই নিজের শরীরকে ভালোবাসুন, অভ্যাসগুলো ঠিক করুন।

কারণ, প্রতিরোধই সবচেয়ে সাশ্রয়ী চিকিৎসা।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

অ্যান্টি-আলসারেন্ট (যেমন, Seclo, Sergel, Nexum) ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। অনেকেই এইটাকে প্রাইড ও প্রেস্টিজ এর ...
28/02/2026

অ্যান্টি-আলসারেন্ট (যেমন, Seclo, Sergel, Nexum) ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। অনেকেই এইটাকে প্রাইড ও প্রেস্টিজ এর লেভেল এ নিয়ে গেছেন। খুব গর্ব নিয়ে বলেন, আমার দিনে দুই থেকে তিনটা লাগে। এখন ২০ এ হয়না। ৪০ লাগে। আর আমি যেনোতেনো খাইনা। দামি কোম্পানির খাই গ্যাসের ওষুধ।

বর্তমান সময়ে গ্যাস্ট্রিকের সমস্যা, বুক জ্বালা, টক ঢেকুর এই উপসর্গগুলো এতটাই সাধারণ হয়ে গেছে যে অনেকেই নিয়মিতভাবে অ্যান্টি-আলসারেন্ট ওষুধ (Omeprazole, Esomeprazole ইত্যাদি) খেয়ে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এই ওষুধগুলো কি সত্যিই এতটা নিরাপদ যে ইচ্ছেমতো, দীর্ঘদিন ব্যবহার করা যায়?

✳️অ্যান্টি-আলসারেন্ট ওষুধের সঠিক ব্যবহার রয়েছে কয়েকটি জায়গায়।
✔️গ্যাস্ট্রিক আলসার
✔️GERD (Acid reflux disease)
✔️NSAID (painkiller) ব্যবহারের কারণে গ্যাস্ট্রিক সুরক্ষার জন্য
✔️H. pylori সংক্রমণের চিকিৎসায়
✔️আর কিছু দুর্লভ দুই একটা ডিজিস আছে সেইখানে ব্যাবহার করা হয়

✳️দীর্ঘদিন অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টি-আলসারেন্ট খেলে শরীরে নানা জটিলতা হতে পারে:

👉ভিটামিন ও মিনারেল ঘাটতি
* Vitamin B12 deficiency
* Magnesium কমে যাওয়া
* Calcium absorption কমে গিয়ে হাড় দুর্বল হওয়া

👉হাড়ের সমস্যা
* Osteoporosis
* Fracture হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়া

👉ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি
* Clostridium difficile infection
* Pneumonia (বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে)

👉কিডনি সমস্যা
* Chronic kidney disease এর ঝুঁকি

👉Rebound acid hypersecretion: ওষুধ বন্ধ করলে আবার আগের থেকে বেশি অ্যাসিডিটি হওয়া

তাই যত্রতত্র , যাচাই বাছাই ছাড়া এই গ্যাসের ওষুধ খাওয়া থেকে বের হয়ে আসতে হবে। গ্যাসের ওষুধ খাওয়াকে শিল্পের পর্যায় এ নিয়ে যাওয়া থেকে ফেরত আসতে হবে।

Address

Mymensingh
2220

Telephone

+8801521305168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Wahidul Islam ডা.ওয়াহিদুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Wahidul Islam ডা.ওয়াহিদুল ইসলাম:

Share