রাণীনগর চক্ষু হাসপাতাল - Raninagar Eye Hospital

  • Home
  • Bangladesh
  • Naogaon
  • রাণীনগর চক্ষু হাসপাতাল - Raninagar Eye Hospital

রাণীনগর চক্ষু হাসপাতাল - Raninagar Eye Hospital "Better Vision, Better Life"- একটি মানুষও চিকিৎসার অভাব?

 #ডেঙ্গু_সতর্কতা...কোভিড-১৯ এর থেকেও ভয়াবহ
04/11/2022

#ডেঙ্গু_সতর্কতা...

কোভিড-১৯ এর থেকেও ভয়াবহ

ছানি অপারেশনের জন্য কোন লেন্স ভালো?প্রশ্নটা এমন যে ,কোন মোবাইল সবচেয়ে ভালো?এর উত্তর কি দেয়া সম্ভব?যদি উত্তর দিতে হয় তবে ...
21/05/2022

ছানি অপারেশনের জন্য কোন লেন্স ভালো?

প্রশ্নটা এমন যে ,কোন মোবাইল সবচেয়ে ভালো?
এর উত্তর কি দেয়া সম্ভব?

যদি উত্তর দিতে হয় তবে প্রশ্ন আসবে, আপনি কেমন র‌্যাম কেমন চাচ্ছেন,ডিসপ্লে,ক্যামেরা কেমন চাচ্ছেন,ইত্যাদি।

লেন্স এর ক্ষেত্রে এমন বেশ কিছু বিষয় আছে...

১. লেন্স শক্ত না নরম (PMMA vs Foldable).
শক্ত লেন্স চোখে ঢুকাতে বড় করে কাটতে হয়।নরম লেন্স (Foldable Lens) ভাঁজ করা যায়।তাই সেটা ছোট ছিদ্র দিয়ে চোখে ঢুকানো যায়। তাই নরম লেন্সের দাম বেশি।

২.হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক (Hydrophobic Vs Hydrophilic).
লেন্স চোখের ভেতরে থাকার সময় চোখের পানির সংস্পর্শে থাকে।পানি যদি লেন্সে ঢুকে তবে লেন্স নষ্ট হয়।হাইড্রোফোবিক লেন্সে পানি ঢুকতে পারেনা।

৩.আল্ট্রাভায়োলেট কোটিং (UV Coating).
চোখের ন্যাচারাল লেন্স সূর্যের ক্ষতিকারক রশ্মি ভেতরে ঠুকতে দেয় না।কৃত্রিম লেন্সে সেটা করার জন্য আলাদাভাবে কোট করতে হয়।

৪. ব্লু ফিল্টার (Blue Filter).
আমাদের চোখের ন্যাচারাল লেন্স কাচের মতো স্বচ্ছ নয় বরং অনেকটা পানি রংয়ের।কিছু লেন্সে ইয়োলো টিন্ট দেয়া থাকে যা ব্লু লাইট ফিল্টার করে এবং রং এর অনুভুতি ন্যাচারাল লেন্সের মতো হয়।

৫.হেপারিন কোটিং (Heparin Coating).
চোখের প্রদাহজনিত কোষ (Inflammatory Cells) লেন্সে আটকে লেন্সকে ঘোলা যেন না করতে পারে সে কোটিং

৬.স্কয়ার এজ (Square Edge).
ছানি অপারেশনের পর লেন্সের পেছনে যেন ময়লা (Posterior Capsular Opacity) না জমতে পারে সেজন্য বিশেষ টেকনোলজি থাকে এ লেন্সে।

৭.অ্যাসফেরিসিটি (Aspheric).
অ্যাসফেরিক লেন্সের শার্প ফোকাসিং অ্যাবিলিটি থাকে।যার কারনে দৃষ্টিশক্তি ভালো হয়।

৮.টরিক (Toric).
অ্যাসটিগমাটিসম ( চোখের এক ধরনের পাওয়ারের সমস্যা) কারেকশন করে।

৯.মাল্টিফোকাল (Multifocal).
সব লেন্সে অপারেশনের পর ,পড়তে চশমা লাগে (Reading Glass). কিন্তু মাল্টিফোকাল লেন্সে কাছে দেখার জন্য আলাদা চশমা লাগে না।তবে এটি নতুন টেকনোলজি যা নিয়ে এখনো গবেষনা এখনো চলছে।

যে লেন্সে যত বেশি কনফিগারেশন থাকে তার দাম ততো বেশি হয়।

কার জন্য কোন লেন্স ভালো সেটা কি ধরনের অপারেশন (ফ্যাকো/ এস আই সি এস),ছানির অবস্থা,রোগীর আর্থিক সামর্থ অনেক কিছুর উপর নির্ভর করে।

ছানি অপারেশন অনেকটা ফটোগ্রাফির মতো।ভালো ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলা সহজ হয়।তবে ক্যামেরাই সব নয়।ভালো ফটোগ্রাফার সাধারন ক্যামেরায় অসাধারন ছবি তুলতে পারে।

তাই লেন্স নিয়ে চিন্তা না করে আপনার প্রত্যাশা সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন।আপনার ডাক্তারের উপর আস্থা রাখুন।আজ যে চোখ ঝাপসা ,তা অপারেশনের পর হয়তো কাল ঝক ঝকে দেখবে, যে আজ অন্ধ,কাল হয়তো সে আবার নতুন স্মৃতির জন্ম দিবে।

 #দৃষ্টিশক্তি_বাড়াতে_৫_খাবার.....চোখ আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্তমানে দৃষ্টিশক্তি কমে যাওয়া সাধারণ একটি সমস...
20/05/2022

#দৃষ্টিশক্তি_বাড়াতে_৫_খাবার.....

চোখ আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বর্তমানে দৃষ্টিশক্তি কমে যাওয়া সাধারণ একটি সমস্যা। বয়স বেড়ে যাওয়া, অপুষ্টি, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারসহ বিভিন্ন কারণে আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। দৃষ্টিশক্তি ভালো রাখতে সচেতন হওয়া জরুরি।

চোখের যত্নে খাদ্যতালিকায় কিছু বিশেষ খাবার অন্তর্ভুক্ত করতে পারেন। ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে কিছু খাবারের পরামর্শ দেওয়া হয়েছে, আসুন সেগুলো সম্পর্কে জেনে নিই—

ডিম🥚🥚🥚

চোখের জন্য ডিম অত্যন্ত উপকারী। ডিমে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন, খনিজ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন, যা চোখের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিমের কুসুমে থাকা ভিটামিন এ, লুটেইন ও জিঙ্ক দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

বাদাম🥜🥜🥜

দৃষ্টিশক্তির মান বাড়াতে বাদাম ও বীজ অত্যন্ত উপকারী। বাদাম ও বীজে ভিটামিন, খনিজ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিক্যাল থাকে, যা চোখের জন্য খুবই ভালো। পেস্তা, আমন্ড, আখরোট, চিয়া সিড, তিলের বীজ, চিনাবাদাম খাদ্যতালিকায় যুক্ত করুন।

গাজর🥕🥕🥕

ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাজর ভিটামিন এ ও বিটা ক্যারোটিনের দারুণ উৎস, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। দৃষ্টিশক্তি বাড়াতে খাদ্যতালিকায় গাজর রাখুন।

মাছ🐟🐟🐟

মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দৃষ্টিশক্তি বাড়াতে কার্যকর। এটি রেটিনা ভালো রাখতে সাহায্য করে। তা ছাড়া চোখ শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। তাই খাদ্যতালিকায় সামুদ্রিক মাছ রাখুন।

ডাল🥣🥣🥣

ডাল প্রোটিনের দারুণ উৎস। ডালে থাকা বায়োফ্ল্যাভোনয়েডস ও জিঙ্ক দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে। তাই খাদ্যতালিকায় ডাল রাখুন।

#জনস্বার্থে

15/07/2020
13/07/2020

Address

Raninagar
Naogaon

Telephone

+8801907685352

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাণীনগর চক্ষু হাসপাতাল - Raninagar Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share