17/12/2023
সব সময় কি অতিরিক্ত এসিড এর জন্যই কি আমাদের পেটে গ্যাস হয়?
এই ধারনা সম্পুর্ন ভুল, কখনো কখনো এসিড কমে যাওয়ার ফলেও কিন্তু পেটে অতিরিক্ত গ্যাস হয়,
আমরা পেটে একটু গ্যাস হলেই যে গ্যাস্ট্রিক এর মেডিসিন খাই এটা কিন্তু সম্পুর্ন ভুল।
গ্যাস্টিক এর মেডিসিন কিভাবে কাজ করে জানেন?
আমাদের স্ট্রোমাক বা গ্যাস্ট্রিক এ একটি শক্তিশালী এসিড থাকে এর নাম হাইড্রোক্লোরিক এসিড এর পি এইচ ০.৮ থেকে ৩.৫ এর মত ( পি এইচ যতকম হবে এসিড এর মাত্রা তত বেশি হয়)
যখন আমাদের স্ট্রোমাকে এসিড ক্ষরন বেশি হয় তখন, আমরা যেই গ্যাস্ট্রিক এর মেডিসিন খাই এটা মূলত ক্ষার, আমরা জানি এসিড আর ক্ষার বিক্রিয়া করে লবন এবং পানি উৎপাদন করে অর্থাৎ এসিড এর তীব্রতা কমিয়ে ফেলে,
মূলত হাইপারএসিডিটি বা অতিরিক্ত এসিড উৎপাদন হলেই কিন্তু গ্যাস্টিক এর মেডিসিন খেতে হয়, যদি এসিড কমে যায় তখন কিন্তু গ্যাস্ট্রিক এর মেডিসিন খাওয়া মারাত্মক ভুল সিব্ধান্ত।
যদিও এসিড কমে গেলে বা বেড়ে গেলে একি রকম লক্ষন বহন করে, তাই প্রোপার ডায়াগনোসিস ছাড়া কিন্তু গ্যাস্ট্রিক এর মেডিসিন খাওয়া মোটে ও উচিৎ না।
আজ আমরা আলোচনা করব গ্যাট্রিক এসিড কমে যাওয়া নিয়ে।
গ্যাস্ট্রিক এসিড কমে যাওয়া একে মেডিকেল এর ভাষায় Hypochlorhydria বলা হয়।
Hypochlorhydria কাকে বলে?
উত্তরঃ হাইপোক্লোরহাইড্রিয়া হল পাকস্থলীর অ্যাসিডের অভাব।যদি পাকস্থলীতে পর্যাপ্ত অ্যাসিড না থাকে তবে আপনি খাবার সঠিকভাবে হজম করতে পারে না বা এর পুষ্টি শোষণ করতে পারে না। এর ফলে বদহজম, অপুষ্টি এবং কখনও কখনও ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধির পরিলক্ষিত হয়।
স্টোমাক এসিড কেন দরকারী?
উত্তরঃ প্রোটিন, ভিটামিন বি 12 এবং বিভিন্ন খনিজ পদার্থ হজম এবং শোষণের জন্য স্টোমাক অ্যাসিড প্রয়োজনীয়। যখন স্টোকাম এই পুষ্টি উপাদানগুলিকে ভেঙ্গে ফেলতে এবং শোষণ করতে সক্ষম হয় না, তখন দেহে পুষ্টির ঘাটতি দেখা দেন। প্রোটিন এবং ভিটামিন B12 এর ঘাটতি আয়রনের ঘাটতিজনিত রক্তাল্পতার পাশাপাশি ভিটামিনের অভাবজনিত রক্তাল্পতার দিকে নিয়ে যায় , যা স্নায়ুতন্ত্রকে ও প্রভাবিত করে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি অস্টিওপরোসিস তৈরী করতে সাহায্য করে ।
কম স্টোমাক এসিড পরিপাকতন্ত্রে অপাচ্য খাবার স্বল্পমেয়াদে বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিপাকতন্ত্রের উপসর্গ সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে আরও গুরুতর সমস্যার দিকে নিয়ে যায়। উদাহরণ স্বরূপ,পরিপাকতন্ত্রে হজম করার জন্য রেখে যাওয়া অপাচ্য খাবার ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়া বাড়ার কারণ হতে পারে। কম পাকস্থলীর অ্যাসিড H. পাইলোরি সহ অন্যান্য সাধারণ ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধির ঝুঁকিতেও ফেলে দেয়, যা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস এবং পেপটিক আলসার তৈরী করে।
কেনো স্টোমাক এসিড কমে যেতে পারেঃ
উত্তরঃ
১) Atrophic gastritis: ইহা পাকস্থলীর একধরনের প্রদাহ যার ফলে স্টোকাম এর গ্যাস্ট্রিক জুস সিক্রেশন কমে যায়, আর এই গ্যাস্ট্রিক জুসের ভিতর গ্যাস্ট্রিক এসিড থাকে।
২)H. pylori infection: এর ফলে গ্যাট্রিক এ প্রদাহ হয়।
৩) Acid-reducing medications : অনেকে এসিড কমানোর জন্য নানা প্রকার মেডিসিন খান যেমন H2 রিসিপটার ব্লোকার বা রেনিটেডিন ( ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে বলে এর সাপ্লাই এখন হয় না) PPI জাতীয় গ্যাস্ট্রিক এর মেডিসিন যেমনঃ ওমিপ্রাজল, ইসমিপ্রাজল, ইত্যাদি।
মুডির মত গ্যাস্ট্রিক এর মেডিসিন খাওয়ার আগে জেনে নিবেন আপনার এসিড এর সমস্যা আছে কিনা
অর্থাৎ হাইপার এসিডিটি নাকি হাইপো।
লক্ষন সমূহঃ
১) পেটে ব্যথা
২) পেট মোচড়ানো ভাব
৩) অতিরিক্ত গ্যাস হওয়া।
৪) ডায়রিয়া বা কোষ্টকাঠিন্ন্য।
৫) বদহজম,
৬) পায়খানার সাথে অপরিপাক খাদ্য যাওয়া।
৭) হার্ট বার্ন।
এসিড কমে যাওয়ার ফলে ঠিক মত হজম না হওয়াতে পুষ্টির ঘারতি দেখা দিতে পারে এর ফলে নানা রকম অপুষ্টি জনিত লক্ষন দেখা দিতে পারে যেমনঃ
১) চুল পড়ে যাওয়া।
২) রক্ত স্বল্পতা।
৩) ফ্যাকাশে দেখা।
৪) দূর্বলতা।
৫) ম্যামরী লস।
৬) মাথা ব্যথা
৭) হাড়ক্ষয় হয়ে যাওয়া।
কি করে বুঝবেন আপনার এসিড কমে গেছেঃ
এই পরীক্ষাটি আপনি ঘরে খুব সজজেই করতে পারেন,
এই পরীক্ষাকে বেকিং সোডা টেষ্ট বলা হয়,
বেকিং সোডা বা সোডিয়াম বাই কার্বোনেট এসিড এর সাথে বিক্রিয়া করে পানি এবং কার্বন ডাই অক্সিডাই তৈরী করে।
পরীক্ষাটি করার জন্য বেকিং সোডা বা সোডিয়াম বাই কার্বোনেট (চা চামচের চার ভাগের একভাগ) এর সাথে চার আউন্স বা ( ১২০ মিলি) পানির মিশ্রন তৈরী করে পান করুন, যদি পান করার কিছু সময়ের মধ্যেই ঢেকুর আসে বুঝে নিবেন আপনার এসিড পর্যাপ্ত আছে, যদি মিশ্রন পান করার ৩-৫ মিনিট পর ঢেকুর হয় তাহলে বুঝবেন এসিড এর পরিমান কম আছে।
অর্থাৎ স্টোমাক এসিড যদি পর্যাপ্ত পরিমান বা অতিরিক্ত থাকে তাহলে সোডিয়াম বাই কার্বোনেট খাওয়ার সাথে সাথেই ঢেকুর হবে।
আপনারা কম বেশি ভারী খাবার পর কোল্ড ড্রিংস খেয়ে থাকেন তাই না, এর ভিতর বাই কার্বোনেট থাকে এর ফলে, পেটে এসিড বেডে গেলে কোল্ড ড্রিংস খাওয়ার পর বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে। যা ঢেকুরের সাথে বেড়িয়ে যায়।
কোল্ড ড্রিংস নিয়ে একটা মজার গঠনা মনে পড়ে গেল, ছোট জোকস
গ্রামের এক সহজ সরল লোক একটি বিয়ের অনুষ্টানে যাওয়ার পর খাওয়ার সাথে একটা সেভেন আপ দিলেন
উনি পাশে বসা একজনকে জিজ্ঞেস করলেন এটা কি
পাশের জন বললেন এটা সেভেন আপ,
তোমার প্যাটে অতিরিক্ত এসিড হলে, এটা খেলে সাতটা ঢেকুর দিবেন সব ক্লিয়ার হইয়া যাইবা,
ভদ্র লোক পোলাও মাংস খাওয়ার পর সেভেন আপ খেলেন, যথারীতি ঢেকুর আরাম্ব করলেন ৬ টা ঢেকুর দেয়ারপর, একটা পায়ূপথে বাতাস নির্গত করলেন,
এবং পাশে বসা ভদ্রলোককে জানালেন তুমি না বললা ৭ টা ঢেকুর আসব, আমার ত ৬ টা হল একটা অন্য পথ দিয়ে বের হল
এর নাম সেভেন আপ হবে না, এর নাম হবে সিক্স আপ ওয়ান ডাউন,
মোট কথা যাই হোক, এসিড থাকলে কার্বনেট খেলে ঢুকুর আসবে
পরীক্ষা নিরিক্ষাঃ
১. The Heidelberg pH testtest
2. The SmartPill test.
চিকিৎসাঃ
১) আগে কারন খুজে বের করতে হবে কেনো এসিড কমে গেছে, যদি কেউ গ্যাস্ট্রিক এর পিল খেতে থাকে তাহলে তা বন্ধ করতে হবে।
২) অনেক সময় এসিড সাপ্লিমেন্ট দরকার হয়।
৩) ভিটামিন, মিনারেল ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দরকার হতে পারে।
৪) লক্ষন ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা সহায়ক ভুমিকা পালন করতে পারে.
ক্লিনিক্যাল যে সকল মেডিসিন ব্যবহার করা যায়
১) বেলাডোনা
২) ক্যালকেরিয়া
৩) এসিড সালফ
৪) লাইকো
৫) সালফার ইত্যাদি।
তবে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ অনুযায়ি খাবেন।
বিদ্রঃ গ্যাস্ট্রিক এর পিল খাওয়ার আগে চিকিৎসক এর পরামর্শ নিন আপনার কি আসলেই হাইপার এসিডিটি আছে কিনা?
ধন্যবাদ।
ডাঃ মোঃ জাহিদুর রহমান
চেম্বার: জননী হোমিও হল
ঠিকানা: গড়েরঘাট বাজার, মাইজপাড়া, নড়াইল।
মোবাইল:✆ 01757749152