29/03/2026
হাম নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি কারণ অনেকেই দেখছেন হাম রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু বাচ্চার মৃ*ত্যু হয়েছে❗
তাই এই পোস্টটা লিখছি।
শুরুতে হাম চেনা কঠিন। প্রথম ৩-৪ দিন একদম সাধারণ ঠান্ডার মতো মনে হয় — জ্বর, নাক দিয়ে পানি, কাশি, চোখ একটু লাল। এই সময় কেউ হাম সন্দেহ করে না।
কিন্তু একটা জিনিস খুঁজবেন — বাচ্চার মুখের ভেতরে গালের দিকে ছোট সাদা দানা। একটু ভাতের মতো দেখতে। এটাকে বলে Koplik's Spots। এটা দেখলে বুঝবেন হামই হয়েছে, আর কিছু না।
এর ১-২ দিন পরে র্যাশ আসে। কান থেকে শুরু হয়, মুখে আসে, তারপর ধীরে ধীরে নিচে নামে। পায়ে যখন পৌঁছায়, তখন জ্বর সবচেয়ে বেশি — ১০৪°F পর্যন্ত উঠতে পারে।
─
এখন সবচেয়ে জরুরি অংশ।
হাম বেশিরভাগ ক্ষেত্রে ৭-১০ দিনে সেরে যায়। কিন্তু কিছু বাচ্চার জটিলতা হয় — এবং সেটা হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
কোন লক্ষণগুলো দেখলে দেরি করবেন না —
**র্যাশ আসার পরেও জ্বর কমছে না বা আবার বাড়ছে — এটা নিউমোনিয়ার ইঙ্গিত হতে পারে। শ্বাস একটু দ্রুত বা কষ্টের মনে হলে আরও বেশি সন্দেহ।
***বাচ্চা অস্বাভাবিক ঘুমাচ্ছে, ডাকলে সাড়া কম দিচ্ছে, খিঁচুনি হচ্ছে — এটা ব্রেইনে প্রদাহের লক্ষণ হতে পারে। এটা হলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতাল।
***চোখ অনেক বেশি লাল, আলোতে কষ্ট হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে — চোখের জটিলতা হতে পারে।
**কান থেকে পানি পড়া বা কানে ব্যথা — কানের ইনফেকশন।
**পানি খাচ্ছে না, প্রস্রাব কমে গেছে — পানিশূন্যতা।
এগুলোর যেকোনো একটা দেখলে বাড়িতে বসে থাকবেন না।
───
একটা কথা না বললেই না।
হাম হলে শরীরে একটা অদ্ভুত জিনিস হয় — আগে যেসব রোগ থেকে শরীরের সুরক্ষা তৈরি হয়েছিল, সেই "মেমোরি" মুছে যায়। মানে হাম সেরে যাওয়ার পরেও বাচ্চাটা ২-৩ বছর ধরে অন্য সব রোগের বিরুদ্ধেও দুর্বল থাকে। এটাকে বিজ্ঞানীরা বলছেন Immune Amnesia।
শুধু একটা রোগ না, রোগের দরজা খুলে দেয় হাম।
─
চিকিৎসা প্রসঙ্গে বলি — হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। Vitamin A দেওয়া হয়, জ্বরের জন্য Paracetamol, আর পর্যাপ্ত পানি ও বিশ্রাম। বাকিটা শরীরকেই লড়তে হয়।
তাই প্রতিরোধের কোন বিকল্প নেই।
─
MMR টিকা —
৯ মাসে একটা, ১৫ মাসে আরেকটা।
সরকারি কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়।
৯৭% পর্যন্ত কার্যকর।
"টিকায় অটিজম হয়" — এই গল্পটা একটা ভুয়া গবেষণা থেকে ছড়িয়েছিল। সেই গবেষণাটি পরে জাল প্রমাণিত হয়েছে, জার্নাল থেকে প্রত্যাহার হয়েছে, গবেষকের লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু গল্পটা এখনও অনেক জায়গায় ঘুরে বেড়ায়❗
─
আপনার বাচ্চার দুটো ডোজ দেওয়া আছে কি না একটু মিলিয়ে নিন। না থাকলে আজই উদ্যোগ নিন।
ধন্যবাদ মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার কারণে।
( কালেকক্টেড )