08/03/2026
নারীর শক্তি, সাহস ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ আমাদের বর্ষা আপা। ছোটবেলা থেকেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বড় হওয়া বর্ষা আপা আজ নিজের মেধা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে এগিয়ে চলেছে।
বর্তমানে তিনি HDF Learning Centre For Special Children -এ একজন সহকারী বিশেষ শিক্ষক হিসেবে কর্মরত। এই বয়সেই সে শুধু নিজের স্বপ্ন নয়, নিজের পরিবারের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে। তার এই সংগ্রাম, আত্মবিশ্বাস ও মানবিকতা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি তার ভালোবাসা, ধৈর্য এবং দায়িত্ববোধ আমাদের প্রতিষ্ঠানকে প্রতিদিন সমৃদ্ধ করছে।
এই আন্তর্জাতিক নারী দিবসে, আমরা বর্ষাসহ সকল নারীর প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। সকল নারীদের পথচলা আরও সুন্দর ও সফল হোক এবং নিরাপদ হোক—এই প্রত্যাশা।
✨ আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার — সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।