Haque consultation Center

Haque consultation Center Welcome to Haque Consultation Center

25/03/2026
24/03/2026

ঈদ পরবর্তী প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার হক কনসালটেশন সেন্টার এ রোগী দেখা হবে।

20/03/2026

হক কনসালটেশন সেন্টার এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

স্ট্রোক  হলো এমন একটি গুরুতর রোগ, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা কোনো রক্তনালী ফেটে যায়। ফ...
13/03/2026

স্ট্রোক হলো এমন একটি গুরুতর রোগ, যেখানে মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা কোনো রক্তনালী ফেটে যায়। ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন কাজ ব্যাহত হতে পারে। স্ট্রোক সাধারণত দুই ধরনের— ইস্কেমিক স্ট্রোক (রক্তনালী বন্ধ হয়ে যাওয়া) এবং হেমোরেজিক স্ট্রোক (রক্তনালী ফেটে যাওয়া)।
স্ট্রোকের প্রধান ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা এবং অনিয়মিত জীবনযাপন। বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।
স্ট্রোকের সাধারণ লক্ষণ হলো হঠাৎ শরীরের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে অসুবিধা হওয়া, হঠাৎ চোখে কম দেখা বা ডাবল দেখা, মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলা। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে, কারণ স্ট্রোকের চিকিৎসায় সময় খুবই গুরুত্বপূর্ণ।
স্ট্রোক প্রতিরোধের জন্য নিয়মিত রক্তচাপ ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখা, ধূমপান পরিহার করা, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি। সচেতনতা এবং দ্রুত চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রে স্ট্রোকের জটিলতা কমানো সম্ভব।
নিচের সিটিস্ক্যানটি একটি ইস্কেমিক স্ট্রোকের সিটিস্ক্যান রিপোর্ট।
রোগীটি এখন নিয়মিত আমার কাছে চিকিৎসা নিচ্ছে।

13/03/2026

পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষে হক কনসালটেশন সেন্টার বন্ধ থাকবে। ঈদের পর যথারীতি বৃহস্পতিবার ও শুক্রবার চালু থাকবে।

06/03/2026

আপনিও আসতে পারেন, যাদের প্রেশারের সমস্যা আছে

06/03/2026

রোগীর বয়স ৩৫ বছর
ওজন ৯৫ কেজি
প্রেশার : ১৮০/১১০
১ মাস পর:
ওজন ৯২ কেজি
প্রেশার : ১২০/৮০
আলহামদুলিল্লাহ

06/03/2026

কার্পাল টানেল সিনড্রোম (Carpal Tunnel Syndrome)
হাতের কবজিতে ব্যথা, ঝিনঝিনি বা অবশ ভাব কি অনুভব করছেন? কাজ করতে গেলে হাত দুর্বল হয়ে যায়? এসব লক্ষণ হতে পারে কার্পাল টানেল সিনড্রোম-এর।

কার্পাল টানেল সিনড্রোম কী?
হাতের কবজির ভেতরে একটি সরু পথ থাকে, যাকে কার্পাল টানেল বলা হয়। এই পথ দিয়ে একটি গুরুত্বপূর্ণ স্নায়ু (Median nerve) হাতের আঙুলে যায়। কোনো কারণে এই স্নায়ুর উপর চাপ পড়লে হাতের আঙুলে ব্যথা, ঝিনঝিনি ও অবশ ভাব দেখা দেয়—এটাই কার্পাল টানেল সিনড্রোম।

সাধারণ লক্ষণসমূহ:
• হাতের আঙুলে ঝিনঝিনি বা অবশ ভাব
• কবজিতে ব্যথা
• রাতে হাত অবশ হয়ে যাওয়া
• জিনিস ধরতে দুর্বলতা
• বৃদ্ধাঙ্গুলি, তর্জনী ও মধ্যমা আঙুলে বেশি সমস্যা

কারা বেশি ঝুঁকিতে?
• যারা দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন
• সেলাই, টাইপিং বা হাতের পুনরাবৃত্তিমূলক কাজ করেন
• ডায়াবেটিস রোগী
• গর্ভবতী নারী
• থাইরয়েড রোগী

চিকিৎসা:
প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসায় এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন—
• বিশ্রাম ও কবজির সাপোর্ট (Wrist splint)
• ব্যথানাশক ওষুধ
• ফিজিওথেরাপি
• প্রয়োজনে ইনজেকশন বা সার্জারি

⚕️ আপনার হাতে যদি এ ধরনের সমস্যা থাকে, দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

পরামর্শ ও চিকিৎসার জন্য যোগাযোগ করুন:
ডা. মোহাম্মদ রুকুনুজ্জামান
এমবিবিএস, বিসিএস, এমফিল

চিকিৎসা সেবা:
মেডিসিন | ডায়াবেটিস | ডার্মাটোলজি। উচ্চরক্তচাপ

📍 চেম্বার: হক কনসালটেশন সেন্টার
কলেজ রোড, পূর্বধলা, নেত্রকোনা

📞 মোবাইল: ০১৭১২৩৬৫৮৫৮

সেবা নিন, সুস্থ থাকুন

১৪ দিন পর
03/03/2026

১৪ দিন পর

প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার হক কনসালটেশন সেন্টার এ রোগী দেখি
26/02/2026

প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার
হক কনসালটেশন সেন্টার এ রোগী দেখি

যখন মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমার নাম শুনে।"অমুক আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে ভাল হয়েছে তাই আমরাও আসছি"এ কথা শুনলে শান...
24/02/2026

যখন মানুষ দূর দূরান্ত থেকে আসে, আমার নাম শুনে।
"অমুক আপনার কাছ থেকে চিকিৎসা নিয়ে ভাল হয়েছে তাই আমরাও আসছি"
এ কথা শুনলে শান্তি লাগে।
আলহামদুলিল্লাহ

Address

Purbadhala College Road
Netrokona
2410

Opening Hours

Thursday 15:30 - 21:00
Friday 09:00 - 18:00

Telephone

+8801778516430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haque consultation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Haque consultation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram