Anowarul Hossain

Anowarul Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anowarul Hossain, Doctor, Noapara.

১০০% সৎ হতে হবেআনোয়ারুল হোসেন। কিছু না কিছু দান করার প্রবৃত্তি সকল মানুষের মধ্যেই আছে। যতক্ষণ আমরা এই সংসারে আছি, ততক্ষণ...
27/04/2026

১০০% সৎ হতে হবে
আনোয়ারুল হোসেন।

কিছু না কিছু দান করার প্রবৃত্তি সকল মানুষের মধ্যেই আছে। যতক্ষণ আমরা এই সংসারে আছি, ততক্ষণ আমাদের কর্মকরতেই হবে। অনন্য ভক্তিসহকারে যিনি স্রষ্টার সেবাই নিজের জীবন সমর্পণ করেছেন তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরণের মানুষ নিজেকে স্রষ্টার নিত্যদাস বলে মনে করেন। তাই তিনি যেকাজই করেন,কেবল স্রষ্টার সন্তুষ্টি বিধানের জন্যেই করেন। কোনো মানুষ মহাদানী হতে পারে কিন্তু সেও তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। স্রষ্টা এবং মানুষে শাশ্বত প্রভা রয়েছে। মানুষ যখন স্রষ্টার সেবাই উন্মুখ হয় তখন সে সোনার মত উজ্জ্বল হয়ে ওঠে। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট মানুষকে বলা হয় স্রষ্টা ভক্ত। অর্থাৎ অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনোই স্রষ্টার ভক্ত হতে পারেনা। যে স্রষ্টার ভক্ত নয়, তার কোনো সদগুণ নেই। নিরন্তন স্রষ্টা চিন্তা করার প্রভাবে তার স্বভাব নির্মল হয়। ভক্তিযোগে সকলেরই সমান অধিকার এতে কোনো জাতিকুল ইত্যাদির ভেদাভেদ নেই। পৃথিবীতে মানুষের বিভিন্ন স্তর আছে, কিন্তু অন্তিম পরিণামে এই জগৎ কারও জন্যেই সুখদায়ক নয়। কোনো স্বাভাবিক ভদ্রলোকের থাকবার উপযুক্ত জায়গা এটা নয়। স্রষ্টা ভাবনার অমৃতই হচ্ছে এই দূষিত পৃথিবীর বন্ধন থেকে মুক্তিলাভ করার একমাত্র উপায়। হৃদয়ে সুদৃঢ বিশ্বাসসহকারে স্রষ্টার কৃপার মুখাপেক্ষী হওয়ায় উত্তম। স্রষ্টার কথা যতই শ্রবণ করা যায়।,স্রষ্টার প্রতিভক্তি ততই সুদৃঢ় হয়। সর্বদাই সাধুসঙ্গে স্রষ্টার কথা শ্রবণ করা উচিত, তার ফলে ভক্তি প্রবল হয়। যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তাঁরা সাধারণ মানুষ নন। আত্মজ্ঞানবিহীন কোটি কোটি সাধারণ মানুষের থেকে তাঁরা শ্রেষ্ঠ। আত্মতত্ত্বজ্ঞান লাভের প্রয়াসী দুএকজন করতে পারেন স্রষ্টাকে
স্রষ্টা সৃষ্টির পূর্বেও ছিলেন এবং তিনি তাঁর সৃষ্টি থেকে ভিন্ন। ক্ষমাশীল পরম দয়ালু স্রষ্টাকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মক্ত হতে হবে। স্রষ্টার নির্দেশ অনুসারে যিনি কর্তব্যকর্ম করেন, তিনি হচ্ছেন যথার্থ। পৃথিবীর সকল মানুষের স্রষ্টার প্রতি আনুগত্য ও শুভবোধের উদয় হোক-এই শুভ কামনা আমার।
সকাল ৮টা ৫০ মিনিট বাংলাদেশের সময় এখন।

26/04/2026

সফলতা ও বিফলতা জীবনেরই সঙ্গী
আনোয়ারুল হোসেন।

আমাদের জীবন বর্তমান কিছু মুহূর্তের সমষ্টি।জীবনটা আমাদের ইচ্ছা কিংবা চাহিদা দ্বারা নিয়ন্ত্রিত হয়না।জীবনে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিসই আমাদের বড় বড় কিছু করতে সাহস যোগায়।হতে পারে এটা সন্তানের হাসি,মায়ের কণ্ঠস্বর,প্রিয় ফুলের মিষ্টি ঘ্রাণ,শীতের বিকেলে জানালা দিয়ে গড়িয়ে পড়া বাঁকা রোদ।এ রকম সাধারণ জিনিসই আমাদের জীবনের বড় বড় অনুপ্রেরণা দেয়।জীবনকে সুখি,সুন্দর করতে কে না চায়?হারিয়ে যাওয়া লোকদের কথা কেউ তেমন মনে রাখেনা।জীবন একেকজনের কাছে একেক রকম।কিন্তু জীবন কি তা কমবেশি সবাই বুঝি।নিজেকে অন্য কারো সামনে এমনভাবে তুলে ধরা উচিত নয়, যাতে নিজের ভেতরের সব কিছু অন্য কেউ জেনে যায়।এতে নিজের ভেতরটা দুর্বল হয়ে পড়ে।জীবনে সব বিষয় সকলকে বলা উচিত নয়।কারো সঙ্গে কোনো বিষয় শেয়ার করার আগে তার সঙ্গে নিজের সম্পর্ক কেমন তা দেখতে হবে।হুট করেই কিছু শেয়ার করতে হবে এমন মানসিকতা না রাখাই ভালো।আপনার আমার মধ্যে অনেক ধরণের আবেগ কাজ করে,মনোবিজ্ঞানের ভাষায় এই আবেগগুলোকে বলা হয় "ইড"। আর যুক্তি দিয়ে কাজ করাকে বলা হয় "ইগো"।জীবনের কিছু ক্ষেত্রে অতীতকে যেতে দিন।যা হয়েছে তা আগলে না রেখে মামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুন।তবে অতীতের ব্যর্থতা থেকে আপনি শিখতে পারেন।সব সময় চেষ্টা করুন নৈতিকতা,মূল্যবোধের কাছে স্পষ্ট থাকার।নিজেকে দায়ী করছেন কাজটি সঠিকভাবে করতে পারেননি বলে?এক্ষেত্রে নিজেকে দায়ী করার পরিবর্তে মেনে নিতে চেষ্টা করুন যে ব্যর্থতা ও সফলতা এই দুটি মিলিয়েই আমাদের জীবনের দীর্ঘ পথ চলা।
২৬/০৪/২০২৬
দুপুর ১ টা ২ মিনিট বাংলাদেশের সময় এখন।

আমের আচারের রকমারিআনোয়ারুল হোসেন। নিজের হাতে আম গাছ লাগিয়ে সেই আম নিজে  পাড়ার /ভঙ্গার আনন্দই আলাদা। আর নিজের বউ যদি নানা...
26/04/2026

আমের আচারের রকমারি
আনোয়ারুল হোসেন।

নিজের হাতে আম গাছ লাগিয়ে সেই আম নিজে পাড়ার /ভঙ্গার আনন্দই আলাদা। আর নিজের বউ যদি নানান রকমের রকমারি আচার তৈরি করতে পারে তাহলে তা খেতে আরও মজা। আমি প্রতি বছর এই কাজটাই করি। আজ কিছু আমরুপালি এবং হিমসাগর আম আচার বানানোর জন্য নিয়ে আসলাম। দেখি এবার কেমন আচার বানায়!!

আমের আচার অনেক রকমের হয়, কারণ অঞ্চলভেদে ও রুচিভেদে বিভিন্নভাবে এটি তৈরি করা হয়। সাধারণত নিচের কয়েকটি ধরণের আমের আচার বেশ জনপ্রিয়:

মিষ্টি আমের আচার – পাকা বা আধা-পাকা আম দিয়ে চিনি বা গুড় দিয়ে তৈরি হয়।

ঝাল-টক আমের আচার – কাঁচা আম, লঙ্কা ও ভিনেগার বা লেবুর রস দিয়ে ঝাল ও টক স্বাদের আচার।

সরষে আমের আচার – কাঁচা আমের সঙ্গে সরষে বাটা, রসুন, ও মশলা মিশিয়ে তৈরি হয়।

তেলযুক্ত আচার – সরিষার তেল, মশলা ও লবণ দিয়ে কাঁচা আম সংরক্ষণ করা হয়।

ভর্তা স্টাইল আমের আচার – ঝাল ও নোনতা স্বাদের, সাধারণত খাওয়ার সময় ভর্তার মতো করে মাখিয়ে খাওয়া হয়।

২৬/০৪/২০২৬
সকাল ৯ টা ৫ মিনিট বাংলাদেশের সময় এখন।

এই নদীর কাছে আমি ঋণী- স্মৃতিকথা- ১৭আনোয়ারুল হোসেন। খোলা পানিতে গোসল করার আনন্দ বা মজাই আলাদা- সঙ্গে থাকে শারীরিক ও মানসি...
25/04/2026

এই নদীর কাছে আমি ঋণী- স্মৃতিকথা- ১৭
আনোয়ারুল হোসেন।

খোলা পানিতে গোসল করার আনন্দ বা মজাই আলাদা- সঙ্গে থাকে শারীরিক ও মানসিক প্রশান্তি। সে পানি হতে পারে পুকুর, বড় খাল, লেক, বাওড়, হাওড়, বড় বিল আর নদী হলে তো কথাই নেই- ডুবসাঁতারে কেটে যায় অনেক সময়। চৈত্র মাস হলে তো পানি থেকে উঠি উঠি করেও মন বলবে আরও একটু ডুবসাঁতার দেই। পুকুরে ঝাঁপ মারা সেও আরেক মানসিক বিনোদন ও শারীরিক ব্যায়াম। মুষলধারায় বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়েও ডুব মারা আরেক ভিন্ন মাত্রার অনুভূতি। উক্ত সব রকমের অভিজ্ঞতা ও উপলব্ধি আমার আছে। এই যে ভৈরব নদ এতে জোয়ার-ভাটা হয়। এই নদীতে আমি শত শত বার গোসল করেছি৷ এপার ওপারও করেছি বহুবার। ভাটার টানে দ্রুত ভেসে যাওয়ার মজাই আলাদা। বিপরীতে অনেকে আছেন যারা ভয়ে এমন পানিতে নামে না। অনেকে সাঁতার পর্যন্ত জানে না। তবে সাঁতার শিখে রাখা ভালো। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ সেহেতু সবারই সাঁতার শেখা উচিত। একবার মাত্র পাওয়া জীবনে বৈচিত্র্য না থাকলে সে জীবনের পরিপূর্ণতা থাকে কি? এই ভৈরব নদের কাছে আমি ঋণী। সেইজন্য এই নদের ইতিহাসটুকু লিখলাম। পড়ুন এবং নদীর ছবিগুলো দেখুন।


ভৈরব নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের একটি নদ। ভৈরব নদের তীরে খুলনা ও যশোর শহর অবস্থিত। এছাড়া এর তীরে অবস্থিত গুরুত্বপূর্ন শহর গুলোর মধ্যে রয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, বড় বাজার (বারোবাজার), কোটচাঁদপুর, চৌগাছা, দৌলতপুর ও বাগেরহাট। হিন্দুদের কাছে নদীটি পবিত্র হিসেবে সমাদৃত।
নদীটির নাম ‘ভৈরব’ এর অর্থ ভয়াবহ। এক সময় গঙ্গা/পদ্মা নদীর মূল প্রবাহ এই নদকে প্রমত্তা রূপ দিয়েছিল, সেই থেকেই নামটির উৎপত্তি। নদটির দুইটি শাখা রয়েছে ইছামতি নদী এবং কপোতাক্ষ নদ। খুলনা-ইছামতির কিছু অংশ ভারতে এবং বাকীটুকু বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পড়েছে-এই নদীটি সেখানে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্দেশ করে।

ভৈরব নদীটি তার যাত্রাপথে একেক স্থানে একেক নাম নিয়েছে। কালীগঞ্জ হতে কৈখালী পর্যন্ত নদীটির নাম ‘কালিন্দি’। এর পর এটি ‘রায়মঙ্গল’ নামে পরিচিত। তারপর নদীটি দুইভাগে ভাগ হয়ে যায়। পশ্চিমের অংশটি ‘হাড়িভাঙ্গা’ এবং পূর্বেরটি ‘ভৈরব’ নামে প্রবাহিত হয়।
কৈখালীর পর নদীটি ‘খুলনা-ইছামতি’ নামে প্রবাহিত হয়। দক্ষিণের অংশটি ‘রায়মঙ্গল হাড়িভাঙ্গা নামে পরিচিত। ভৈরব নদীটির মোট দৈর্ঘ্য ২৫০ কিলোমিটার। বর্তমানে নদটির অনেকাংশ শুকিয়ে গিয়েছে। যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পার হলে নদীটির আর নাব্য থাকে না।
বর্ষা মৌসুমে এটি নাব্য থাকলেও শুষ্ক মৌসুমে নদীটি শুকিয়ে যায়। তবে নদটির নিচের দিকের অংশে জোয়ার ভাটা হয় ও তা সারা বছর নাব্য থাকে।

২৫/০৪/২০২৬
রাত ৮ টা ১৬ মিনিট বাংলাদেশের সময় এখন।

মামা-ভাগ্নে আনোয়ারুল হোসেন। মনোবিজ্ঞানের অনেক বিষয়ের মধ্যে স্মৃতি বা স্মরণ ক্রিয়া একটি বিশেষ আলোচিত অধ্যায়। মনে রাখা ও ভ...
25/04/2026

মামা-ভাগ্নে
আনোয়ারুল হোসেন।

মনোবিজ্ঞানের অনেক বিষয়ের মধ্যে স্মৃতি বা স্মরণ ক্রিয়া একটি বিশেষ আলোচিত অধ্যায়। মনে রাখা ও ভুলে যাওয়া একই বস্তুর এপিঠ আর ওপিঠ। আমরা কিছু মনে রাখি আবার কিছু ভুলে যায়। অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুদ্রেকের ক্ষমতাকে স্মৃতি বলা হয়। যে প্রক্রিয়ার দ্বারা আমরা পূর্বে শেখা কোনো বিষয়কে পরবর্তীকালে সম্পাদন করতে পারি তাই হলো স্মৃতি। অভিজ্ঞতার সঞ্চয়ণ,সংরক্ষণ এবং পুনরুৎপাদনের যে জটিল মানসিক ক্রিয়ার মাধ্যমে হয় তাই হলো স্মৃতি বা স্মরণ ক্রিয়া। পূর্ব অভিজ্ঞতার হুবহু পুনরুদ্রেকই হলো স্মৃতি।

মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে / মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। কথাটা পূর্ণ সত্য নয়,আংশিক সত্যি। অনেক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রয়াত আব্দুল কাদের ও কমেডিয়ান আফজাল শরিফ এরা দুজন মামা ভাগ্নের ভূমিকায় সুন্দর, সাবলীল ও বাস্তবতাপূর্ণ অভিনয় করতো। মামা কাদের ভাগ্নের নতুন নতুন ফন্দিফিকির যুক্ত ব্যবসা করবে বলে মামার কাছে উপস্থাপন করতো। মামা মনোযোগসহকারে শুনে আচ্ছা করে বকাঝকা দিত। কিন্তু ভাগ্নে আবার আরেকরকম ব্যবসার পলিসি তৈরী করতো। আদর্শ ও নীতিবান মামা কোনোদিনই ভাগ্নের লোক ঠকানো বাণিজ্য করার জন্য মত দেয়নি।

ছবিতে আমার পাশে আমার সর্বমোট ৮ জন ভাগ্নের মধ্যে এই ভাগ্নেটা সবার বড় এবং আমার সমবয়সী। ফলে তার সঙ্গে আমার সুসম্পর্ক যেমন আছে তেমনি এমন কোনো কথোপকথন নেই যা হয়নি বা হয়না। এ থেকেই বুঝতে পারি মামা ভাগ্নে সম্পর্কটা সত্যিই খুব মধুর। তবে বয়স হতে হবে কাছাকাছি। আমার সবচেয়ে কনিষ্ঠ যে ভাগ্নেটা সে পুলিশ প্রশাসনে কর্মরত। সেহেতু বুঝতেই পারছেন যে, আমার ৮ জন ভাগ্নেই বড় বড়।

আমাদের সমাজ সংসারে কিছু মানুষ আছে যারা খুব হাসাতে পারে মানুষকে। গোমড়ামুখো ভাবগাম্ভীর্যের মধ্যে যারা থাকে তারাও না হেসে চুপ থাকতে পারেনা। অনেকে হাসতে হাসতে গড়াগড়ি খায়,আবার কেউ হাসতে হাসতে চোখের পানি মোছে। এমন প্রকৃতির ভাগ্নে আমার এইটা। অনেক সামাজিক অনুষ্ঠানে এদের উপস্থিতি না হলে সে অনুষ্ঠান কেমন যেন নিরামিষ মনে হয়।

আবার এই ভাগ্নের সঙ্গে মিশে কোনো বিষয়ে হয়রানি বা পেরেশানিতে পড়েনি কম-বেশি এমন নজির খুব কম। কথা ও কাজে বড্ড অমিল ঘটায়। যদি বলে দক্ষিণে যাচ্ছি, পরে খোঁজ নিয়ে শুনবেন সে পশ্চিমে আছে। তবে আমার এই ভাগ্নের মনটা খুব উদার। বড় মনের মানুষ সে,তার জুড়ি পাওয়া বেশ কঠিন। আবার পাঁচ ওয়াক্ত নামাজীও।

দোষে-গুণে মানুষ আমরা। মানুষের গুণাবলী মানুষের আকর্ষণ করে বেশি। বেশি বেশি কথা বলে যারা, তারা ঐ কথার মধ্যেই থাকে মনের মধ্যে কোনো প্যাঁচগোজ রাখেনা। মনের দিক থেকে কোনো সংকীর্ণতা নেই। মানবিক ও ধর্মীয়মনা।

আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, যেন বাকি জীবন সততার সাথে কাটাতে পারি। আর যেহেতু মৃত্যুর তারিখ জানা নেই সেহেতু যেকোনো মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। ভুল কিছু লিখলে ক্ষমা সুন্দর মনে নেবেন। আমাদের জন্য দোয়া করবেন। পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক। আল্লাহ হাফেজ।
২৫/০৪/২০২৬
সকাল ৯ টা ১৭ মিনিট বাংলাদেশের সময় এখন।

That day will come back? Anowarul Hossain.   It be said that there are no more simple people in the world. People who ar...
24/04/2026

That day will come back?
Anowarul Hossain.

It be said that there are no more simple people in the world. People who are honest, truthful, fair, loving, compassionate, affectionate, loving are lost today. Now everything is artificial. Just as pure things are rare, so are pure people. The two and four who are there stay behind. Words and deeds are now very confused. That day probably will not come back.

24.04.2026
At 5: 04 pm in Bangladesh local time.

মেডিকেলে পড়ার স্বপ্ন যাদেরআনোয়ারুল হোসেন। সারা জীবনের স্বপ্ন ও সাধনা যাদের মেডিকেলে পড়াশোনা করার,তাদের সাফল্যের পিছনে কঠ...
24/04/2026

মেডিকেলে পড়ার স্বপ্ন যাদের
আনোয়ারুল হোসেন।

সারা জীবনের স্বপ্ন ও সাধনা যাদের মেডিকেলে পড়াশোনা করার,তাদের সাফল্যের পিছনে কঠোর অধ্যবসায় আর একাগ্রতার কথা কিছু এখানে জানালাম। পড়াশোনাটা সম্পূর্ণ নিজের ওপর। যারা মনে স্বপ্ন ধারণ করবে, তাদের অনেকগুলো বিষয় সম্পর্কে আদ্যোপান্ত জানতে হয়। প্রতিদিনই ১২-১৪ বা ১৬ ঘণ্টা পড়াশোনা করতে হয়-এমনি কি এরও বেশি পড়াশোনা করতে হয়। মূল বইয়ের কোনো বিকল্প নেই।জীববিজ্ঞান, পদার্থ,রসায়ন এমনি কি ইংরেজী ও সাধারণ জ্ঞান সবগুলো বিষয়ই সমান গুরুত্ব দিতে হবে।পড়া অনেক,সময় কম। অল্প সময়েই যে গুছিয়ে পড়তে পারবে,তার সাফল্যের সম্ভাবনা বেশি। জীববিজ্ঞানের মানবদেহের ও রসায়নের অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। দৈনিক পত্রিকায় প্রকাশিত নিত্যনতুন খবর,আগের বছরের প্রশ্নপত্রগুলো মনোযোগ দিয়ে সমাধান করা।যারা আত্মবিশ্বাসী হবে,তারাই ভালো করবে।নিয়মিতভাবে রেডিও ও টেলিভিশনের খবর শোনা-দৈনিক পত্রিকা পড়া। ডাক্তার হওয়ার আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে-এখন সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। বিগত বছরের প্রশ্নপত্রের ওপর বাসায় পরীক্ষা- দেন।পরীক্ষার আগের রাতে ঠিকমত ঘুমাতে হবে। পরীক্ষার হলে অন্য কোনদিকে মনোযোগ না দিয়ে আপনি শুধু আপনার প্রশ্নপত্রের মধ্যে এক ঘণ্টা ডুবে থাকবেন। প্রাণীবিজ্ঞান থেকে বেশী প্রশ্ন আসে,তাই প্রাণীবিজ্ঞানের মূল বইয়ের সংজ্ঞা,বইয়ের সব ছক,বৈশিষ্ট্য পার্থক্য খুব ভালো করে আয়ত্ত করতে হবে।প্রতিটি তন্ত্র ও প্রক্রিয়ার ওপর স্বচ্ছ ধারণা রাখতে হবে। বইয়ে যে ক্লিনিক্যাল বিষয়গুলো রয়েছে -সেগুলোও খেয়াল রাখতে হবে। উদ্ভিদবিজ্ঞান থেকে উদ্ভিদের বিভিন্নতা,অণুজীব,জৈবনিক প্রক্রিয়া। বিজ্ঞানীদের বিষয়গুলো মাথায় রাখতে হবে ভালোভাবে।কোন বিজ্ঞনী কোন মতবাদের জন্য বিখ্যাত,কোন সূত্রটি কত সালে আবিষ্কৃত হয়েছে।রসায়নে দ্বিতীয়পত্র থেকে প্রশ্ন সাধারণত বেশি হয়ে থাকে।কোন বিক্রিয়ার সঙ্গে কোন বিজ্ঞনীর নাম জড়িত,কোনটি উপকারী,আবিষ্কারের সাল।জৈবরসায়ন, পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম,গুণগত রসায়ন, অর্থনৈতিক রসায়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। পদার্থবিজ্ঞানে পরিচিত সূত্র এবং যে সব সূত্র ব্যাবহার করে সহজে ছোট অঙ্ক কষা যায়। ঘড়ি ধরে ঘরে বসে মডেল টেস্ট চর্চা করা যায়। জীবন গড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটা আপনারা ভালো করে দেন-এই আশাকরি।পরীক্ষার এক ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আপনাকে অবশ্যই আপনার পরীক্ষার এক ঘণ্টা নিরাপদ রাখতে হবে। মহান এই পেশায় নিজেকে নিয়োজিত করার এই সুবর্ণ সুযোগ পাওয়ার জন্য তাই সবাইকে করতে হবে কঠোর পরিশ্রম। আর রাখতে হবে নিজের উপর বিশ্বাস।সুস্থ থাকতে চেষ্টা করেন।পড়ালেখার চাপে অসুস্থ হয়ে পড়লে সেই ঘাটতি অপুরণীয় থাকতে পারে। সম্ভবহলে খাবারের তালিকার সঙ্গে ফল,দুধ,ডিম,কলা,মাংস যোগ করতে হবে।ভর্তি পরীক্ষায় ভালো করার গুরুত্বপূর্ণ কৌশল হলো জটিল বিষয়গুলো সহজে মনে রাখার উপায় বের করে নেওয়া।এতে করে সময় বাঁচবে,আবার আত্ববিশ্বাসের জায়গাটাও সুদৃঢ় হবে। আপনাদের সফলতা ও শুভ কামনা রইল সবার প্রতি।
২৪/০৪/২০২৬
দুপুর ১২ টা ২০ মিনিট বাংলাদেশের সময় এখন।

মানুষের প্রকৃত সুখ কোথায় ?আনোয়ারুল হোসেন। সংযত মন জীবনের সর্বক্ষেত্রেই সুখদায়ক বস্তু লাভ করে। মনের অসংযম ব্যক্তিত্বের পূ...
23/04/2026

মানুষের প্রকৃত সুখ কোথায় ?
আনোয়ারুল হোসেন।

সংযত মন জীবনের সর্বক্ষেত্রেই সুখদায়ক বস্তু লাভ করে। মনের অসংযম ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে বিশেষভাবে বাধ্য হয়ে দাঁড়ায়। যার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, সে মানসিক শান্তি লাভ করতে পারে না।

সংযত মনই ক্রমে শান্ত অবস্থা প্রাপ্ত হয় এবং শান্ত ভাব থেকে মানসিক শান্তির জন্ম হয়। একটি সুখী হৃদয় অন্যদেরকেও সুখী করে। অসংযমী ব্যক্তিরা তাদের প্রাপ্ত সমৃদ্ধিও ধরে রাখতে পারেনা।

সত্যকে আমাদের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করতে হবে। আধ্যাত্মিক পূর্ণতা লাভ করতে মনের সংযম ছাড়া আর কোনোকিছুই জীবনে অধিক গুরুত্বপূর্ণ নয়। তবে মনকে বশে আনার ইচ্ছায় আমাদের দৃঢ় হতে হবে।

যতক্ষণ না ইন্দ্রিয় সুখের বাসনাকে জয় করতে পারছি,
ততক্ষণ যতভাবেই চেষ্টা করিনা কেন, মনকে নিয়ন্ত্রণ করতে পারবোনা। ভুল পথে পরিচালিত আমাদের ইচ্ছা বা আকাংখাগুলোকেই বাসনা বলে।

বিষয়ের প্রতি আকর্ষণ কখন শেষ হয়? যখন মানুষ স্রষ্টার মধ্যেই সমস্ত সুখ, সমস্ত আনন্দের চরম দেখতে পায়। স্রষ্টা অখণ্ড, চির-আনন্দের মহাসাগর, যাঁরা তাঁর আনন্দ উপভোগ করেন তাঁদের কাছে সংসারের এই আনন্দ ফেক মনে হবে।
২৩/০৪/২০২৬
রাত ৬ টা ৫৫ মিনিট বাংলাদেশের সময় এখন।

নিজের কাছে হারতে নেই আনোয়ারুল হোসেন। কাজে মানুষের জাত যায় না। কাজ ছোট হোক, বড়ো হোক, মন-প্রাণ দিয়ে করতে হয়। আমরা আমাদের ম...
23/04/2026

নিজের কাছে হারতে নেই
আনোয়ারুল হোসেন।

কাজে মানুষের জাত যায় না। কাজ ছোট হোক, বড়ো হোক, মন-প্রাণ দিয়ে করতে হয়। আমরা আমাদের মনের স্বাধীনতাকে না রক্ষা করতে পারলে আপনার ও পশুর মধ্যে পার্থক্য থাকবেনা,জীবন আমাদের মিথ্যা হবে। সৎ,জ্ঞানী ও মহৎ যিনি, তিনি নিজেকে ব্যক্তিত্বহীন করতে খুবই লজ্জাবোধ করেন। ইউরোপের জ্ঞান গুরু প্লেটো মিশর ভ্রমণকালে মাথায় করে তেল বেচে রাস্তা খরচ জোগাড় করতেন।

মানুষকে কায়দায় ফেলে অর্থ সংগ্রহ করতে আপনি ঘৃণাবোধ করেন। যে ব্যক্তি পরিশ্রমী,তার দুঃখ নেই। বিশ্রাম যদি করতে হয় কাজ সেরে করবেন। জীবন শেষে যদি আপনি বলেন, জীবনে কী করলাম? কিছু হলোনা, তাতে কি লাভ হয়েছে?

যে জিনিস নিজে কিনলে ঠকেছেন বলে মনে হয়, সে জিনিস ক্রেতাকে কখনো দেবেননা। সময়ের যারা সদ্ব্যবহার করে, তারা জিতবেই। আপনি কোন কাজের উপযোগী, পৃথিবীতে কোন কাজ করবার জন্য আপনি তৈরী হয়েছেন -কোন কাজে আপনার আত্মা তৃপ্তি লাভ করে? সেই কাজই করুন-সাশুতা ও সত্যের ভিতর দিয়ে।

পৃথিবীর বহু মানুষের ঠকিয়ে আপনি আপনার মৃত্যুর পূর্বে যদি চিন্তা করেন যে,অনেক পাপ করেছি! তাহলে আর আপনার নিজের কি লাভ হলো???
২৩।০৪।২০২৬
সকাল ১১ টা ১ মিনিট বাংলাদেশের সময় এখন।

23/04/2026

আমরা ভুলে যায়
আনোয়ারুল হোসেন।

বর্তমানে সাধারণভাবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং আত্মীয়ের সাথে সুসম্পর্ক স্থাপনের পরিবর্তে নির্দয়-নিষ্ঠুরতা এবং সম্পর্ক ছিন্নের ব্যাপক রেওয়াজ প্রচলিত হয়ে যাচ্ছে। বড়দের সম্মান ও আনুগত্য করা হচ্ছে না,জ্ঞান, সভ্যতা সংস্কৃতি শরাফত ও নৈতিক চরিত্র বিবর্জিত লোকেরা ধন-দৌলতের মালিক হচ্ছে। ঠিক রোজকেয়ামতের আলামতের ছবি পরিলক্ষিত হচ্ছে আমাদের সমাজ সংসারে তথা সমগ্র পৃথিবীতে।

মানবজীবন এমনভাবে অতিবাহিত হওয়া উচিত যে কারও প্রতি আপনার কোনো বিদ্বেষ ও অমঙ্গল চিন্তা থাকবেনা। পৃথিবীতে আমাদের এমনভাবে থাকা উচিত যেন আমি আপনি একজন দরিদ্র অথবা পথিক। সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকলে সকালের অপেক্ষা না করাই উত্তম। বেঁচে থাকা পর্যন্ত মৃত্যুর জন্য পুঁজি তৈরী করে নেওয়ায় বুদ্ধিমানের কাজ হবে।

মানুষের যাবতীয় কাজকর্ম ও আমল তার নিয়তের উপর নির্ভরশীল। মানুষ তাই পাবে যা সে নিয়ত করেছে। আমল এতোটা পরিমাণ করেন যতটা আপনার সামর্থ্য রয়েছে। কারণ, মহান প্রভু বিরক্ত হননা, যতক্ষণ না আপনি আমি এবং আমরা বিরক্ত হই। আমাদের সুসময়ে মধ্যপন্থা অবলম্বন করাই উত্তম।

হালাল উপার্জন দ্বারা কোনো মানুষ যা নিজে খায় এবং সন্তান সন্ততি এবং পরিবার পরিজনদের খাওয়ায়, সৃষ্টিকর্তার দরবারে সে এর বিনিময়ে সওয়ার ও পুরস্কার লাভ করবে। আসুন, আমরা সবাই সারাজীবন সৎভাবে অতিবাহিত করি জীবনের আগামী দিনগুলো।
২৩/০৪/২০২৬
সকাল ৮ টা ৫৫ মিনিট বাংলাদেশের সময় এখন।

Things to do if you want to remember to readAnowarul Hossain. Meaningful things and events are remembered longer than me...
22/04/2026

Things to do if you want to remember to read
Anowarul Hossain.

Meaningful things and events are remembered longer than meaningless things and events. By understanding the meaning and significance of learning, it is possible to remember the subject for a long time. If you want to learn any subject, if you learn by making connections, the learning will last longer. Learning any subject should be done with interest and determination to remember. You have to trust your memory. Be confident and convincing. Many things that need to be learned require practice, effort, practice and repetition or revision.

22.04.2026
At 10: 37 pm in Bangladesh local time.

22/04/2026

কবিতার নাম-
কারণ,তোমাকে ভালোবাসি যে
আনোয়ারুল হোসেন।

তোমাকে ফেরানোর বৃথা চেষ্টা আমি আর করবোনা
যদি ভাবো আমায় ছেড়ে খুব ভালো থাকতে পারবে
তাহলে আর ফিরে আসবে না।

জোর করে রাখলে হয়তো রাখা যাবে তোমার দেহটাকে
কিন্তু তোমার মন থাকবে অন্য কোথাও
সেজন্য তুমি চাইলে চলে যেতে পারো, বাধা দেবনা।

আর কখনো আমি তোমার পথ আগলে বলবোনা
থেকে যাও না প্লিজ! যদি চিন্তা করো আমার থেকেও বেশি অন্য কেউ তোমায় ভালোবাসবে তাহলে তার কাছেই চলে যেয়ো।

তুমি চলে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা একই রকম থাকবে থাকবেনা শুধু তুমি এই যা
ফিরে এসোনা যদি ভালো থাকতে পারো।

তারপরেও যদি কখনো মনে হয় আমার মতো অন্য কেউ তোমায় ভালোবাসবে না, তাহলে নির্দ্বিধায় ফিরে এসো
আমি অপেক্ষা করবো -কারণ তোমায় ভালোবাসি যে।।
২২/০৪/২০২৬
বিকাল ৪ টা ৫৮ মিনিট বাংলাদেশের সময় এখন।

Address

Noapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anowarul Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category