11/03/2026
আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্য যে পরিমাণ রিযিক নির্ধারণ করে রেখেছেন, তা সে পাবেই। যেভাবে হোক পাবে। কেউ চাইলেও তার নির্ধারিত রিযিক আটকে রাখতে পারবে না। তাই কারও রিযিক আটকানোর চেষ্টা করাও উচিত নয়।
এখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে,
রিযিক তো সুদখোর, ঘুষখোর কিংবা অসৎ পথের মানুষদেরও আছে!
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বাইরে থেকে দেখলে মনে হয় তারা সফল, সচ্ছল। কিন্তু একটু খোঁজ নিলে দেখবেন, তাদের মনে আসল শান্তিটাই নাই।
ভেতরে ভেতরে নানা অশান্তিতে, দুশ্চিন্তায় পুড়ে যাচ্ছে। আমি রিসেন্ট ফেইস টু ফেইস কথাবার্তার মাধ্যমে এই ব্যাপারটা উপলব্ধি করলাম।
সব রিযিক মানুষকে শান্তি দেয় না। কেউ হারাম পথে কোটি কোটি টাকা কামাই করেও মনের শান্তি পাচ্ছে না।
অন্যদিকে কেউ হালাল পথে সামান্য দুই টাকা উপার্জন করেও প্রশান্তিতে ঘুমাচ্ছে। মনে তৃপ্তি আছে, জীবনে স্বস্তি আছে। এই প্রশান্তিটাই হচ্ছে আসল রিযিক.!'