Bandhan Blood Bank & Transfusion Centre

Bandhan Blood Bank & Transfusion Centre সেচ্ছায় করি রক্ত দান, হাসবে রুগী বাঁচবে প্রান!

11/01/2026
ধন্যবাদ MD Yousuf Ali ভাইকে প্রথম বারের মতো এবি পজেটিভ ব্লাড দান  করার জন্য!
05/01/2026

ধন্যবাদ MD Yousuf Ali ভাইকে
প্রথম বারের মতো এবি পজেটিভ ব্লাড দান করার জন্য!

12/12/2025

আলহামদুলিল্লাহ 🌸
ইউসুফ ভাইয়ের ১ম বারের মতো O+ লাল ভালোবাসা দান করলেন! সবাই তার জন্য দোয়া করবেন!
লোকেশনঃ বন্ধন ব্লাড ব্যাংক পঞ্চগড়!

আলহামদুলিল্লাহ পঞ্চগড় জেলা শাখা পাবলিক গ্রুপ (DBSRF) সম্মানিত সহ-প্রচার সম্পাদক HM Yeasin Arafat  ভাইয়ের ২য় বারের মতো B ...
11/12/2025

আলহামদুলিল্লাহ
পঞ্চগড় জেলা শাখা পাবলিক গ্রুপ (DBSRF) সম্মানিত সহ-প্রচার সম্পাদক HM Yeasin Arafat ভাইয়ের ২য় বারের মতো B নেগেটিভ লাল ভালোবাসা দান করলেন!
ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন!

পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, ওজন কমছে না, বা ওজন বাড়...
25/11/2025

পুরো একটা জেনারেশন PCOS-এ ভুগছে..!
আজকাল মেয়েদের মধ্যে প্রায়ই শোনা যায় আমার পিরিয়ড সময় মতো হয় না, ওজন কমছে না, বা ওজন বাড়ছে না, হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ঘনঘন মুড সুইং হচ্ছে।

এগুলোই PCOS (Polycystic O***y Syndrome) এর লক্ষণ। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, এটা এখন শুধু কোনো একজনের সমস্যা নয়, পুরো একটা প্রজন্ম এর শিকার।

কেন এমন হচ্ছে? এই সমস্যার কারণ মানুষ নিজেরাই। সারাদিন বসে থাকা, কম মুভমেন্ট করা, বেশি চিনিযুক্ত খাবার আর জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, অতিরিক্ত মোবাইল-লেপটপ ব্যাবহার করা, এগুলো শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমকে একদম এলোমেলো করে দিচ্ছে।

এগুলোর জন্য শরীরের ভেতরের ব্যালান্স নষ্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ও হরমোন চক্রের ওপর ভয়াবহ প্রভাব পড়ে।

এটা শুধু শরীরের সমস্যা নয় মানসিক দিক থেকেও এর প্রভাব ব্যাপক। হরমোনের ওঠানামায় মুড সুইং, ডিপ্রেশন, আত্মবিশ্বাস হারানো সব মিলিয়ে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়।

মনে রাখবেন PCOS শুধু মেয়েদের রোগ নয়, এটা একটা সোশ্যাল হেলথ ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই, পরবর্তী প্রজন্ম আরও বড় সমস্যায় পড়বে।

18/11/2025

‎বন্ধন ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, তেতুলিয়া রোড পঞ্চগড়।

‎🌿 আমাদের উদ্দেশ্য একটাই — “রক্তের মাধ্যমে জীবন বাঁচানো।” 🌿
‎🔰 # বন্ধন ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারে পঞ্চগড়ের_সেবা_সমূহ:
‎✅ সম্পূর্ণ স্কেনিং ডিভাইস নির্ভর নিরাপদ রক্ত সরবরাহ।
‎✅রক্তের গ্রুপ নির্ণয়, রিপোর্ট প্রদান ব্যবস্থা।
‎✅ HBsAg, HCV, HIV, VDRL, MP টেস্টিং সুবিধা।
‎✅ রক্ত ট্রান্সফিউশন (এসি ও নন-এসি), প্রশিক্ষিত নার্স দ্বারা সেবা প্রদান।
‎✅ রক্ত এক্সচেঞ্জের সুবিধা।
‎✅ প্রয়োজনের রক্ত সংগ্রহ সংরক্ষণ এবং জরুরি মুহূর্তে রক্তের ব্যবস্থা।
‎✅ নেগেটিভ গ্রুপের ডোনার সাপোর্ট, চিকিৎসক নির্দেশনা ও মানবিক পরামর্শ সেবা।

‎📍 ঠিকানা: বন্ধন ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, (দেশ ক্লিনিক সংলগ্ন ) দ্বিতীয় তলায় তেতুলিয়া রোড, পঞ্চগড়।
‎📞 ২৪ ঘণ্টা সার্ভিস (জরুরি প্রয়োজনে ও স্বেচ্ছায় রক্তদানে যোগাযোগ করুন):
‎📲 01732162012
‎📲 01737542401
‎📲 (ল্যাব) 01782362012

‎❤️ বন্ধন ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার — সততা, মানবতা ও সেবার এক অবিচল প্রতীক।
‎🌿 “জীবনের প্রয়োজনে, বন্ধন ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার পাশে আছে — রক্তে গড়ে উঠুক মানবতার সেতুবন্ধন।” 🌿

কেন নিজের রক্তের সম্পর্কের মানুষের রক্ত নিবেন না?একজন রোগী পাইলস অপারেশনের আগে রক্তের প্রয়োজন হয়েছিল। ডাক্তার হিমোগ্লোবি...
08/11/2025

কেন নিজের রক্তের সম্পর্কের মানুষের রক্ত নিবেন না?
একজন রোগী পাইলস অপারেশনের আগে রক্তের প্রয়োজন হয়েছিল। ডাক্তার হিমোগ্লোবিন ঠিক করার জন্য রক্ত দিলেন। রোগী ভেবেছিলেন, কাছের মানুষ তো আছে, ভাতিজা থেকে রক্ত নিলেই হবে।

অপারেশন হয়ে গেল, কিন্তু তার ১৫ দিন পর রোগী আমাদের কাছে এলেন এক ভয়ঙ্কর জটিলতা নিয়ে।

বইপত্রে লেখা আছে—এটাকে বলে Transfusion Associated Graft Versus Host Disease।
বই বলে এই জটিলতা বিরল, কিন্তু বাস্তবে আমরা যারা মাঠে কাজ করি, তারা জানি—এখন আর এটা এতটা বিরল নয়।

আরও ভয়ঙ্কর সত্য হলো, একবার এই রোগ ধরা পড়লে এর পরিণতি প্রায় নিরানব্বই শতাংশ ক্ষেত্রে মৃত্যু।

অর্থাৎ ভেবেছিলেন ভাতিজা থেকে রক্ত নিলে নিরাপদ হবে, কিন্তু সেই সিদ্ধান্তই হলো জীবনের সবচেয়ে বড় ভুল।

তাই সাবধান হোন।
আত্মীয়, বিশেষত প্রথম শ্রেণীর আত্মীয়দের কাছ থেকে রক্ত নেওয়া বা দেওয়ার মধ্যে ভয়াবহ ঝুঁকি আছে।
এটা শুধু চিকিৎসা বিজ্ঞানের সতর্কবার্তা নয়, এটা জীবনের জন্য হুঁশিয়ারি।

রক্ত দিন, কিন্তু নিয়ম মেনে দিন। রক্ত নিন, কিন্তু নিরাপদভাবে নিন।

ডা. নির্ঝরিনী জোয়ার্দার
কনসালট্যান্ট, ট্রান্সফিউশন মেডিসিন

টাকা দিয়া রক্তের ব্যাগ কেনার সময় ভালো লাগে? দুই ব্যাগ   💵 ৬,০০০/= নেগেটিভ রক্ত।🩸🩸💉💉অথচ আমরা ফ্রি তে দিয়ে আসি, আমাদের কোন...
05/11/2025

টাকা দিয়া রক্তের ব্যাগ কেনার সময় ভালো লাগে?
দুই ব্যাগ 💵 ৬,০০০/= নেগেটিভ রক্ত।🩸🩸💉💉

অথচ আমরা ফ্রি তে দিয়ে আসি, আমাদের কোন মূ্ল্যায়ন নাই। ২০০/৩০০ টাকা খরচ করতেই কষ্ট হয় রক্তদাতার পিছনে।

অনেক সময় রক্তদাতার হাতে ৫০০ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে মনে করে তারা রক্ত কিনে ফেলছে।

রক্তদাতারা কখনো টাকার বিনিময়ে রক্ত দান করেনা। তারা স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদাতাদের সম্মান করুণ, মূ্ল্যায়ন করুন।🩸📣

তাদের একটু উৎসাহিত করুণ। রক্ত দেওয়ার পরে রক্তদাতা ঠিক ভাবে বাড়িতে গিয়েছে কিনা সেটার খবর নিন। এবং রক্তদাতার শরীরের অবস্থা কেমন আছে তা একটু খোঁজ করুন,,,

নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকুন 🙏
ফ্রি তে পাই তো, তাই সম্মান দিতে পারিনা!

25/10/2025

রক্তশূন্যতার সাধারণ লক্ষণগুলো হলো ক্লান্তি ও দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, ঠান্ডা হাত-পা এবং মাথাব্যথা। এছাড়া, দ্রুত হৃদস্পন্দন, মনোযোগের অভাব এবং চোখে ঝাপসা দেখা বা মুখে ঘা হওয়াও এর লক্ষণ হতে পারে। তীব্র রক্তশূন্যতায় বুকে চাপ অনুভব করা বা হার্ট ফেইলিউরের মতো গুরুতর সমস্যাও দেখা দিতে পারে।

সাধারণ লক্ষণ:

ক্লান্তি ও দুর্বলতা:

অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তি বোধ হওয়া একটি সাধারণ লক্ষণ।

ফ্যাকাশে ত্বক:

ত্বক এবং চোখের নিচের অংশ ফ্যাকাশে দেখাতে পারে।

শ্বাসকষ্ট:

সামান্য শারীরিক পরিশ্রমে শ্বাস নিতে অসুবিধা হতে পারে।

মাথা ঘোরা:

মাথা ঝিমঝিম করা বা হালকা মাথাব্যথা অনুভব করা।

ঠান্ডা হাত-পা:

হাত এবং পা অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যাওয়া।

মাথাব্যথা:

ঘন ঘন বা একটানা মাথাব্যথা হওয়া।

অন্যান্য লক্ষণ:

দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন:

বুক ধড়ফড় করা বা দ্রুত হৃদস্পন্দন হওয়া।

মনোনিবেশের সমস্যা:

মনোযোগ ধরে রাখতে অসুবিধা হওয়া।

ঝাপসা দেখা:

দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঝাপসা দেখা।

মুখে ঘা:

ঠোঁট বা মুখের কোণে ঘা হওয়া।

গুরুতর লক্ষণ:

বুকে চাপ বা ব্যথা:

তীব্র রক্তশূন্যতার ক্ষেত্রে বুকে চাপ লাগা বা ব্যথা অনুভব হতে পারে।

হার্ট ফেইলিউর:

কিছু ক্ষেত্রে এটি হার্ট ফেইলিউরের কারণ হতে পারে।

করণীয়:

যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। একজন চিকিৎসক একটি সম্পূর্ণ রক্ত পরীক্ষার (Complete Blood Count বা CBC) মাধ্যমে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে রক্তশূন্যতা আছে কিনা তা নিশ্চিত করতে পারবেন।

আলহামদুলিল্লাহ 🌸মানবতার ডাকে সারা দিয়ে Akash ভাই 🅱️⛔ ৫ বারের মতো রক্ত দান করলেন। সবাই তার জন্য দোয়া করবেন! স্থান : বন্ধন...
25/10/2025

আলহামদুলিল্লাহ 🌸
মানবতার ডাকে সারা দিয়ে Akash ভাই 🅱️⛔
৫ বারের মতো রক্ত দান করলেন। সবাই তার জন্য দোয়া করবেন!
স্থান : বন্ধন ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, তেতুলিয়া রোড পঞ্চগড়।

Address

Islambag Tetulia Road Panchagarh
Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bandhan Blood Bank & Transfusion Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram