New Safe Blood Bank, Rajshahi.

New Safe Blood Bank, Rajshahi. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New Safe Blood Bank, Rajshahi., Blood bank, New Safe Blood Bank, Rajshahi.

আপনি জানেন কি?
রক্ত কৃত্তিমভাবে তৈরী করা যায় না, শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে। কিন্তু দুঃখের ব্যাপার, প্রতিবছর বহুসংখ্যক মানুষ মারা যাচ্ছে জরুরি মুহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে। বর্তমানে বাংলাদেশে প্রতি বছর রক্তের প্রয়োজন মাত্র ৯ লাখ ব্যাগ। অথচ জনবহুল এই দেশে এখনো মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। রক্তের এই চাহিদা খুব সহজেই পূরণ করা সম্ভব হবে যদি আমাদের দেশের সকল প্রান্তের পূর্ণবয়স্ক মানুষদের রক্তদানের প্রয়োজনীয়তা এবং সুফলতা বুঝিয়ে সচেতন করা যায়।

একজন মুমূর্ষু রোগীকে তার প্রিয়জনের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনা থেকে আনন্দের আর কিছু হতে পারে না। জরুরি রক্তের প্রয়োজনে মুমূর্ষু রোগীদের পাশে থাকুন। যারা রক্তদানে ইচ্ছুক, জরুরি রক্তের প্রয়োজনে "নিউ সেফ ব্লাড ব্যাংক" এ যোগাযোগ করুন । হ্যাপি ব্লাড ডোনেটিং।


কেন রক্তদান করবেন?
১. প্রথম এবং প্রধান কারণ, আপনার দানকৃত রক্ত একজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদানের জন্য এর থেকে বড় কারণ আর কি হতে পারে !

২. হয়তো একদিন আপনার নিজের প্রয়োজনে/বিপদে অন্য কেউ এগিয়ে আসবে।

৩. নিয়মিত রক্তদানে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম।

৪. নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বিনা খরচে জানা যায় নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা। যেমন : হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস, এইচআইভি (এইডস), ম্যালেরিয়া ইত্যাদি।

৫. দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুন বেড়ে যায়।

৬. রক্তদান ধর্মীয় দিক থেকে অত্যন্ত পুণ্যের বা সওয়াবের কাজ। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৩২ নং আয়াতে আছে, ‘একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ।’

৭. নিজের মাঝে একধরনের আত্মতৃপ্তি উপলব্ধি করতে পারবেন । "আমাদের ছোট পরিসরের এই জীবনে কিছু একটা করলাম" এই অনুভুতি আপনার মনে জাগ্রত হবে এই ব্যাপারে নিশ্চিত করছি।

কারা রক্তদান করতে পারবেন?

১) ১৮ বছর থেকে ৬০ বছরের যেকোনো সুস্থদেহের মানুষ রক্ত দান করতে পারবেন।
২) শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ নিরোগ ব্যক্তি রক্ত দিতে পারবেন
৩) আপনার ওজন অবশ্যই ৪৫-৫০ কিলোগ্রাম কিংবা তার বেশি হতে হবে।
৪) চার (৪) মাস অন্তর অন্তর রক্তদান করা যায়।
৫) রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, রক্তচাপ ও শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে হবে।
৬) শ্বাস-প্রশ্বাসজনিত রোগ এ্যাজমা, হাপানি যাদের আছে তারা রক্ত দিতে পারবেন না।
৭) রক্তবাহিত জটিল রোগ যেমন-ম্যালেরিয়া, সিফিলিস , গনোরিয়া, হেপাটাইটিস , এইডস, চর্মরোগ , হৃদরোগ , ডায়াবেটিস , টাইফয়েড এবং বাতজ্বর না থাকলে।
৮) আপনাকে চর্মরোগ মুক্ত হতে হবে।
৯) মহিলাদের মধ্যে যারা গর্ভবতী নন এবং যাদের মাসিক চলছে না।
১০) আপনাকে অবশ্যই হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, এইডস, ক্যান্সার, যক্ষা, সিজোফ্রেনিয়া এবং ম্যালেরিয়া রোগমুক্ত হতে হবে।
১১) কোন বিশেষ ধরনের ঔষধ ব্যবহার না করলে। যেমন- এ্যান্টিবায়োটিক।

কিছু ভুল ধারনা:-

১. রক্ত দান করার সময় মোটেও ব্যথা লাগে না। শুধূমাত্র সূচ ফোটানোর সময় অল্প একটু অস্বস্তি লাগে।
২. রক্তদানের পর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে - এটি ভুল ধারণা। আসলে রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে এবং দেহে মাত্রাতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয় প্রতিরোধ করে।
৩. ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না - এটিও ভুল ধারণা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ততক্ষণ রক্ত দান করতে পারবেন, যতক্ষণ ওই ব্যক্তির রক্তের গ্লুকোজ লেভেল স্বীকৃত সীমার মধ্যে থাকবে।
৪. উচ্চরক্তচাপের কারণে রক্তদান করা যায় না - এটিও ভুল ধারণা। রক্তদানের সময় ব্লাডপ্রেসার ১৮০সিষ্টোলিক ও ১০০ডায়াষ্টোলিকের মাঝে থাকলে রক্ত দেওয়া যায়।
৫. রক্তদানের পর আপনি কোনো প্রকার অসস্থি বোধ করবেন না কিংবা অজ্ঞান হয়ে যাবেন না। এই ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে।

Sources:- Donatebloodbd.com

পৃথিবীর ৪৮তম স্বীকৃত র’ক্তে’র গ্রুপ হিসেবে যুক্ত হলো একেবারে নতুন একটি গ্রুপ। নাম দেওয়া হয়েছে Gwada negative। এই ব্যতি...
28/06/2025

পৃথিবীর ৪৮তম স্বীকৃত র’ক্তে’র গ্রুপ হিসেবে যুক্ত হলো একেবারে নতুন একটি গ্রুপ। নাম দেওয়া হয়েছে Gwada negative। এই ব্যতিক্রমধর্মী ও অতীব বিরল র’ক্তে’র গ্রুপটি সম্প্রতি শনাক্ত হয়েছে ফ্রান্সের গুয়াদেলুপ দ্বীপের এক নারীর শরীরে।
২০১১ সালে এই নারীর র-ক্তে এক অজানা অ্যান্টিবডি ধরা পড়ে, যা চিকিৎসকদের হতবাক করে তোলে। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তখন বিস্তারিত বিশ্লেষণ সম্ভব হয়নি। পরবর্তীতে, ২০১৯ সালে high-throughput DNA sequencing প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা শনাক্ত করেন এক জেনেটিক মিউটেশন, যা এই নতুন গ্রুপটির জন্য দায়ী।
২০২৫ সালের জুনে, আন্তর্জাতিক সংস্থা ISBT (International Society of Blood Transfusion) এই র’ক্তে’র গ্রুপটিকে বিশ্বের ৪৮তম গ্রুপ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
র’ক্তে’র গ্রুপ নির্ধারিত হয় আমাদের লাল র’ক্তকণিকার গায়ে থাকা অ্যান্টিজেন দিয়ে। সবচেয়ে পরিচিত সিস্টেম হলো ABO, যেখানে রক্তে A অ্যান্টিজেন থাকলে A গ্রুপ, B থাকলে B গ্রুপ এবং যদি কোনোটিই না থাকে তবে সেই ব্যক্তি O গ্রুপের অন্তর্গত। এরপর আসে Rh (Rhesus) ফ্যাক্টর—যেটা নির্ধারণ করে গ্রুপ পজিটিভ না নেগেটিভ।
তবে এখন পর্যন্ত ৩৬৫টির বেশি অ্যান্টিজেন চিহ্নিত হয়েছে, যার কারণে অনেক বিরল গ্রুপও আবিষ্কৃত হচ্ছে। সঠিক র’ক্তে’র গ্রুপ জানা চিকিৎসার জন্য জীবন-মৃ’ত্যুর ব্যাপার। ভুল র’ক্ত গ্রুপ দিলে শরীর সেটাকে শত্রু হিসেবে চিহ্নিত করে আক্রমণ করে বসে। তাই র/ক্ত/দান বা অপারেশনের সময় গ্রুপ মেলানো ভীষণ জরুরি।
আর Gwada negative এতটাই অনন্য যে, এই নারী ছাড়া পৃথিবীতে আর কারও র’ক্তই তাঁর সঙ্গে মেলে না। এই গ্রুপ এতটাই বিরল যে চিকিৎসাবিজ্ঞানেও একে আল্ট্রা রেয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে। (Bigganneshi - বিজ্ঞান্বেষী)
সূত্র: CBS news, Newsweek
©

02/05/2022

“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
সবাইকে ঈদের শুভেচ্ছা।
সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে, বয়ে আনুক মঙ্গল বার্তা!
🌙🌙🌙ঈদ মোবারক🌙🌙🌙

18/01/2022
01/11/2021

জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষ্যে সকল রক্তদাতা ভাই বোনকে জানাই বিনীত শ্রদ্ধা ও ভালোবাসা
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

বিনম্র শ্রদ্ধা
14/08/2021

বিনম্র শ্রদ্ধা

আজ বিশ্ব রক্তদাতা দিবস 🩸বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে 'নিউ সেফ ব্লাড ব্যাংক রাজশাহী'র পক্ষ থেকে আমাদের সকল রক্তদাতাদের শুভ...
13/06/2021

আজ বিশ্ব রক্তদাতা দিবস 🩸
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে 'নিউ সেফ ব্লাড ব্যাংক রাজশাহী'র পক্ষ থেকে আমাদের সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আগামী "১জুলাই ২১" থেকে নিউ সেফ ব্লাড ব্যাংক এর নতুন ঠিকানাবি-৬৬ , হোল্ডিং নং -৩ ঝাউতলা মোড় ,রাজপাড়া , রাজশাহী।
01/06/2021

আগামী "১জুলাই ২১" থেকে
নিউ সেফ ব্লাড ব্যাংক এর নতুন ঠিকানা
বি-৬৬ , হোল্ডিং নং -৩ ঝাউতলা মোড় ,রাজপাড়া , রাজশাহী।

সামনে আসছে পবিত্র রমজান মাস 😊রমজান মাসে রোজা রেখে রক্তদান করলে কি রোজা ভাঙ্গে ???  অনেকের মাঝে কনফিউশন এই প্রশ্নটা নিয়ে।...
12/04/2021

সামনে আসছে পবিত্র রমজান মাস 😊

রমজান মাসে রোজা রেখে রক্তদান করলে কি রোজা ভাঙ্গে ??? অনেকের মাঝে কনফিউশন এই প্রশ্নটা নিয়ে।

উত্তরঃ পবিত্র রমজান মাসে রোজা রেখে রক্তদান করলে রোজা ভাঙ্গে না, অযু ভাঙ্গে। তাই, জরুরি এবং মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে রোজা রেখেও রক্তদান করা যায়। তবে একটা বিষয় খেয়াল রাখবেন - রোগীকে রক্ত যদি সন্ধ্যার পর দিলে হয় তাহলে রক্তদাতার রক্ত সন্ধ্যার পর নিন৷ শুধু শুধু একজন রক্তদাতাকে কষ্ট দেয়ার মানে নেই।

অনেকের মনে যদি সন্দেহ থাকে , তাহলে গুগল করুন। শুধু গুগলকে প্রশ্ন করুন ' রোজা রেখে কি রক্তদান করা যায় ? ' - শত শত রেফারেন্স পাবেন যে রোজা রেখে ও রক্তদান করা যায় 😊

যে বিষয়টা একবার বলেছি এবং আবার ও বলছি - বেশী জরুরি না হলে সন্ধ্যার পর রক্তদাতার রক্ত সংগ্রহ করুন। পবিত্র রমজান মাসে একটি ভালো কাজের ৭০ গুণ সওয়াব। তাই রমজান মাসে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন ♥

বিঃদ্রঃ আপনারা চাইলে পোষ্টটি কপি পেষ্ট করে নিজের টাইমলাইনে দিতে পারেন / শেয়ার করতে পারেন৷ এতে অন্যরা সচেতন হবে।
পবিত্র রমজান মাসে নিউ সেফ ব্লাড ব্যাংক রাজশাহী
নিয়মিত সকাল ৯ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।
জরুরি প্রয়োজনে যোগাযোগ:
01740384078
আমিনুল ইসলাম
01786043931
নাজমুল ইসলাম

Best wishes on International Mother Language Day. We will never stop valuing the mother tongue because it is always some...
20/02/2021

Best wishes on International Mother Language Day. We will never stop valuing the mother tongue because it is always something to be respected and nurtured.
People survive because they have language. I remember all the martyrs dedicated to the language with respect and humility on this 21st of February.

04/02/2021

আপনারা ভুলে গেছেন ২০০০ সালের পূর্বের কথা?
কোনো একটা সময় ছিলো যখন মানুষকে রক্তের প্রয়োজনে কত কষ্ট করতে হয়েছে?
অনেকেই হসপিটালের বারান্দায় বসে বসে কপাল চাপড়েছে এক ব্যাগ রক্তের জন্য, নিজের আপনজনকে বাঁচানোর জন্য। কতো মানুষেরই যে হাতে পায়ে ধরেছে,কিনতে গিয়েও মিলে নি রক্ত এমনও সময় গেছে!
আজ মানুষ কত সচেতন দেখুন।না দেখলে বুঝবেন না, আজ প্রকাশ করার উদ্দেশ্য হলো মানুষকে উৎসাহিত করা।
একটু ভেবে দেখুন এখন রক্তের অভাবে কাউকে আর কান্না করতে হয়না,আর হসপিটালের বারান্দায় বসে কাউকে কপাল চাপড়াতে হয় না।সুখে দুখে মানুষ পাশে দাড়াঁয় মানুষেরই।
হয়তো আপনি কখনো রক্তের প্রয়োজনে কষ্ট পাননি.... পেলে বুঝবেন,রক্ত আসলে কি জিনিস?
এটাতো আর কোনো মেশিনে তৈরি করা যায় না,আর কোনো ক্ষেতেও তা উৎপন্ন হয় না।
রক্ত দাতার পিক দেওয়া হয় বলে আজ কিছু মানুষ উৎসাহিত হয় রক্ত দানে।
আপনি এগিয়ে যান, আপনাকে দেখে আরো অনেকেই এগিয়ে আসবে,একদিন এগিয়ে আসবে পুরো সমাজটাই তখনই হয়ত আমাদের স্বপ্ন পূরণ হবে।কারণ আমরা ত এমন সমাজই চেয়েছিলাম,যেখানে রক্তের অভাবে কেউ মারা যাবে না আপনি বেশি না একজনের একটা উপকার করুন,দেখবেন আপনার বিপদেও কেউ না কেউ একজন পাশে এসে দাঁড়াবে
#চলো_বদলে_যাই_রক্ত_দিয়ে_জীবন_বাচাই।
কার্টেসিঃ Md Abdur Rahim ভাইয়া

Address

New Safe Blood Bank
Rajshahi

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 01:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Safe Blood Bank, Rajshahi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category