26/08/2025
🌿 ডাক্তার মশাই টিম মিটিং 🌿
আজকের মিটিং-এ ইসলামী ব্যাংক নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। সবাই নিজেদের স্বপ্ন ও পরিকল্পনা ভাগাভাগি করেছে।
💡 পরিচালক Saif Ali Khan দিক নির্দেশনামূলক কথা বলেছেন, যা নতুনদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন—
আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের পরিবর্তনের নায়ক। 💚
“ডাক্তার মশাই” শুধু একটি নাম নয়, এটি একটি স্বপ্ন—
👉 মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া,
👉 সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা,
👉 আর নার্সিং ও স্বাস্থ্যসেবার মানকে আরও এগিয়ে নেওয়া।
আমাদের ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ। ✨
📌 নতুন যারা আমাদের সাথে যুক্ত হবে, তাদের জন্য এটাই সেরা সময়।
তোমার সামান্য সহযোগিতা, সময় আর ভালোবাসা হয়তো একদিন অসংখ্য মানুষের হাসির কারণ হবে। 💫
➡️ এসো, “ ডাক্তার মশাই ” পরিবারের একজন সদস্য হয়ে গর্বিতভাবে বলি—
"আমরা স্বাস্থ্যসেবায় মানবতার পক্ষে" ❤️
স্বাস্থ্য সেবা চিন্তা যাদের ডাক্তার মশাই পাশের তাদের