26/01/2026
যারা BMDC (Bangladesh Medical & Dental Council) এর অধীনে Medical Assistant রেজিস্ট্রেশন নবায়ন করতে চান, তাদের জন্য অনলাইনে নবায়নের পুরো প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো—
🖊️ নবায়নের ধাপসমূহ (Step by Step)
১️⃣ প্রথমে BMDC অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
২️⃣ রেজিস্ট্রেশনের সময় নিচের ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করবেন—
জাতীয় পরিচয়পত্র (NID)
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
৩️⃣ রেজিস্ট্রেশন সম্পন্ন হলে Medical Assistant Renewal Form ডাউনলোড করে প্রিন্ট আউট নিন।
৪️⃣ রিনিউ ফর্মটি সঠিকভাবে ও পরিষ্কারভাবে পূরণ করুন।
৫️⃣ আপনার অনলাইন রেজিস্ট্রেশন থাকলে, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পেমেন্ট সম্পন্ন করুন।
⚠️ পেমেন্টের পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। যাদের দেরিতে নবায়ন হয়েছে, তাদের ক্ষেত্রে জরিমানা যোগ হওয়ায় টাকা কিছুটা বেশি লাগতে পারে।
৬️⃣ পেমেন্ট সম্পন্ন হলে, পূরণ করা রিনিউ ফর্মটি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
৭️⃣ সবকিছু সঠিকভাবে জমা হলে একটি পেমেন্ট স্লিপ জেনারেট হবে— 👉 সেটি ডাউনলোড ও প্রিন্ট আউট করে রাখুন।
৮️⃣ পরবর্তীতে BMDC কর্তৃপক্ষ আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে কবে এবং কখন উপস্থিত হতে হবে।
👉 গুরুত্বপূর্ণ তথ্য
✔️ কোনো সত্যায়িত কাগজপত্র লাগবে না ✔️ TIN সার্টিফিকেট প্রয়োজন নেই ✔️ কোনো দালাল ধরার প্রয়োজন নেই
📌 অফিসে যাওয়ার সময় যে ডকুমেন্টগুলো সাথে নিতে হবে
:
১️⃣ BMDC এর অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
২️⃣ রিনিউ ফর্মের প্রিন্ট কপি (পূরণ করা)
৩️⃣ জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি
৪️⃣ পেমেন্ট স্লিপ (প্রিন্ট কপি)
⏰ সময় ও কাজ শেষ হওয়ার তথ্য
সকাল ১১:০০ টার মধ্যে সব ডকুমেন্ট জমা দিতে পারলে
সাধারণত দুপুর ২–৩ টার মধ্যেই রেজিস্ট্রেশন নবায়ন সম্পন্ন হয়ে যায়
একদিনেই পুরো কাজ শেষ হয়
📩 যদি নবায়ন সংক্রান্ত কোনো সহযোগিতা বা তথ্যের প্রয়োজন হয়, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
🥀🥀 ধন্যবাদ।