12/04/2026
অনেকেই জানতে চান PMD তে কী কী কাজ করতে হয় বা কী দক্ষতা থাকতে হয় ?
যারা PMD / SBMD / MSD / SMD-এ ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য বিষয়টা একটু সহজভাবে বোঝানো দরকার।
PMD-তে সাধারণত তারা ভালো করে, যারা ফিজিক্যালি ও মেন্টালি স্ট্রং, দীর্ঘ সময় ট্রাভেল করতে পারে, ইভেন্ট ও প্রেজেন্টেশনে আত্মবিশ্বাসী এবং টিম নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এখানে শুধু বইয়ের জ্ঞান থাকলেই হয় না—স্মার্ট কমিউনিকেশন, ভালো ভাষাগত দক্ষতা, কম্পিউটার স্কিল এবং প্রফেশনাল লেভেলের প্রেজেন্টেশন স্কিল খুবই গুরুত্বপূর্ণ।
PMD-এর কাজ শুরু হয় মূলত একটি প্রোডাক্টের শুরু থেকে। কোন নতুন molecule বা generic মার্কেটে আনা হবে, কোন therapeutic area-তে চাহিদা বেশি, competitor কী করছে—এসব বিশ্লেষণ করে প্রোডাক্ট প্ল্যানিং করা হয়। এরপর সেই প্রোডাক্টের brand name, dosage form, positioning ঠিক করা হয় এবং কীভাবে বাজারে launch করা হবে, তার পুরো স্ট্র্যাটেজি তৈরি করা হয়।
একই সাথে PMD টিম বিভিন্ন promotional materials তৈরি করে—যেমন visual aid, scientific brochure, leaflet, reminder card—যেগুলো ডাক্তারদের কাছে প্রোডাক্টের তথ্য সহজভাবে পৌঁছে দেয়। এছাড়া doctor seminar, CME program, medical conference আয়োজন করা, clinical evidence উপস্থাপন করা এবং KOL-দের সাথে কাজ করাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
নতুন প্রোডাক্ট launch করা PMD-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। শুধু launch করলেই হয় না—সেটা সফলভাবে execute করা, market-এ establish করা—এটাই আসল চ্যালেঞ্জ। এজন্য market analysis খুব গুরুত্বপূর্ণ, যেখানে market size, growth, competitor, doctor prescribing behavior, sales trend—সবকিছু গভীরভাবে বুঝতে হয়।
এর পাশাপাশি PMD টিম field force, বিশেষ করে MPO-দের training দেয়—product knowledge থেকে শুরু করে cycle meeting training পর্যন্ত। আবার sales, regulatory, production, supply chain—এই সব ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে কাজ করতে হয়। মাস শেষে sales data দেখে কোথায় সমস্যা হচ্ছে, কীভাবে improve করা যায়—সেটাও PMD-এর দায়িত্বের অংশ।
🎓 Qualification (Bangladesh):
B.Pharm / M.Pharm
MBA (Marketing) – Highly beneficial
🧠 Important Skills:
• Marketing Strategy
• Presentation Skill
• Data Analysis
• Medical Knowledge
• Smart Communication
• Strong Mental Ability
PMD Job Challenges :
তবে এই job যতটা interesting, ততটাই challenging। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেটে একই molecule নিয়ে অনেক কোম্পানির প্রতিযোগিতা থাকে, ফলে একটি brand-কে আলাদা করে position করা কঠিন হয়ে যায়। আবার ডাক্তারদের prescription habit পরিবর্তন করাও সহজ নয়, কারণ তারা সাধারণত পরিচিত ও trusted brand-এই বেশি নির্ভর করেন।
এছাড়া সবসময় sales growth, market share বাড়ানো এবং সঠিক promotional strategy ধরে রাখার একটা চাপ থাকে। নতুন brand launch করার সময় সামান্য ভুলও বড় impact ফেলতে পারে। এর সাথে raw material price increase, pricing limitation এবং supply issue—এসব বাস্তব সমস্যাও PMD-কে handle করতে হয়। কারণ market-এ demand তৈরি করেও যদি product available না থাকে, তাহলে brand-এর উপর ডাক্তারদের আস্থা কমে যেতে পারে।
সব মিলিয়ে PMD এমন একটি জায়গা, যেখানে science, marketing এবং strategy—এই তিনটা একসাথে কাজ করে। যারা challenge নিতে ভালোবাসেন এবং smart কাজ করতে চান, তাদের জন্য এটি একটি খুবই promising career path।
পরবর্তী পোস্টে PMD career roadmap ও growth নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
✍️ Shariar Mahmud
Product Executive, PMD
The IBN Sina Pharmaceutical Industry PLCPLC