11/01/2026
বারবার জ্বর, শরীর ব্যথা ও অকারণ দুর্বলতা কেন হচ্ছে?
----
অনেকদিন ধরে বারবার জ্বর আসা, সারা শরীর ব্যথা করা, সব সময় ক্লান্ত লাগা, কাজে মন না বসা বা অল্প কাজেই দুর্বল হয়ে পড়া—এগুলো মোটেও সাধারণ বিষয় নয়। অনেক ক্ষেত্রে শরীরে কোনো সংক্রমণ, রক্তস্বল্পতা, ডায়াবেটিসের সমস্যা, থাইরয়েডের অসামঞ্জস্যতা বা লিভার–কিডনির জটিলতার কারণে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ঠিকমতো পরীক্ষা ছাড়া শুধু ব্যথার ওষুধ বা জ্বরের ওষুধ খেয়ে সমস্যাকে চাপা দিলে ভেতরের রোগ ধীরে ধীরে আরও ভয়ংকর আকার নিতে পারে।
প্রাথমিকভাবে কী করতে পারেন?
পর্যাপ্ত বিশ্রাম নিন, পর্যাপ্ত পানি পান করুন, পুষ্টিকর খাবার খান এবং নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকুন। জ্বর বা ব্যথা কয়েকদিনের বেশি স্থায়ী হলে বা দুর্বলতা বাড়তে থাকলে দেরি করা একদম ঠিক নয়।
👉 এই ধরনের সমস্যার সঠিক কারণ জানতে ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য মেডিসিন স্পেসালিস্ট ডাক্তার আছেন স্মার্ট হসপিটালে
ডা: আসাদুল্লাহ আল গালিব
সময়মতো ডাক্তার দেখান, সুস্থ জীবন নিশ্চিত করুন।