09/08/2025
৯ মাসের যন্ত্রণার অবসান হলো মাত্র ১ সপ্তাহে!
ইতালি প্রবাসী এই রোগীর বাঁ পায়ের গোড়ালিতে দীর্ঘদিন ধরে ঘা (ভেনাস আলসার) ছিল। দীর্ঘদিন ধরে অনেক জায়গায় ডাক্তার দেখিয়ে এবং বিভিন্ন ধরণের এন্টিবায়োটিক খেয়েও কোন ভাবেই ঘা শুকাচ্ছিলোনা।
আমাদের কাছে শরণাপন্ন হওয়ার পরে আমরা রক্তনালীর ডুপ্লেক্স স্টাডি পরীক্ষা টি করে উনার ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (CVI) স্টেইজ ৬ (c6) শনাক্ত করি।
অতঃপর কুইন্স হসপিটালের ভাস্কুলার সেন্টারে আমরা না কেটে মেশিনের মাধ্যমে বাঁ পায়ের GSV-তে রেডিওফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন (RFA) করি।
মাত্র ৭ দিনের মাঝেই রোগীর ঘা সম্পূর্ণ সেরে যায়! আলহামদুলিল্লাহ রোগী এখন সম্পূর্ণ সুস্থ! ❤️
আসুন ক্রনিক ভেনাস ইনসাফিশিয়েন্সি (CVI) সম্পর্কে কিছু তথ্য জেনে নেই -
ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (CVI) হলো এমন একটি সমস্যা যেখানে পায়ের শিরাগুলো (veins) ঠিকভাবে দূষিত রক্তকে পা থেকে হার্টের দিকে ফেরত পাঠাতে পারে না। ফলে দূষিত রক্ত পায়ে জমে যায়, পা ফুলে যায়, ভারী লাগে, ব্যথা বা জ্বালা হতে পারে এবং দীর্ঘ সময়ে চামড়ায় রঙ বদলে যেতে পারে বা ক্ষত (Venous Ulcer) তৈরি হতে পারে।
সাধারণত শিরার ভিতরের ভালভ বা দরজা নষ্ট হলে এই সমস্যা হয়।
এই রোগকে আমাদের দেশের সাধারণ মানুষ ভেরিকোস ভেইন বা পায়ের আকাবাকা শিরা হিসেবে চিনে যা প্রকৃত পক্ষে ক্রনিক ভেনাস ডিজিজ (CVD) এর একটি স্টেইজ।
🔴 ভেরিকোস ভেইনের ঝুঁকি ও জটিলতাঃ
👉 ব্যথা ও অস্বস্তি: ভেরিকোস ভেইন এর কারণে আক্রান্ত রোগীর পায়ে ভারীভারী অনুভূতি, পা জ্বালাপোড়া বা ব্যথা অনুভূত হতে পারে, বিশেষত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে।
👉 পা ফুলে যাওয়া: দীর্ঘক্ষণ দাড়িয়ে বা বসে কাজ করলে বা লম্বা দূরত্বে বাসে বা ফ্লাইটে বা গাড়িতে ভ্রমণ করলে আক্রান্ত অংশ (প্রধানত পায়) ফুলে যেতে পারে।
👉 ঘুমের মাঝে পায়ের মাংসপেশিতে টান লাগা: দীর্ঘক্ষণ দাড়িয়ে বা বসে কাজ করলে রাতে ঘুমের মাঝে পায়ের মাংসপেশিতে টান লাগতে পারে (কাফ্ মাসল কন্ট্রাকশন)।
👉 চর্মজনিত সমস্যা:
💡 চামড়া শুষ্ক হয়ে যেতে পারে।
💡 চুলকানি হতে পারে (Stasis dermatitis)।
💡 পায়ের গোড়ালির দিকে চামড়ার রঙ কালচে হয়ে যেতে পারে।
💡 পায়ের গোড়ালির দিকে দীর্ঘস্থায়ি ঘা বা আলসার তৈরি হতে পারে, যা সহজে শুকায়না।
👉 রক্ত জমাট বাঁধা (Thrombophlebitis):
💡 ভেরিকোস ভেইনে রক্ত ধীরে চলার ফলে কখনো কখনো জমাট বাঁধে, যা শিরার প্রদাহ সৃষ্টি করতে পারে।
💡এটি একধরনের Superficial Thrombophlebitis, যা সাধারণত ত্বকের নিচের শিরায় হয়।
👉 Deep Vein Thrombosis (DVT) – বিরল হলেও, কিছু ক্ষেত্রে এটি DVT-তে রূপ নিতে পারে, যা ফুসফুসে রক্ত জমাট বাঁধার (pulmonary embolism) ঝুঁকি তৈরি করে – এটি জীবনঘাতী হতে পারে।
👉 রক্তক্ষরণ (Bleeding): যদি ভেরিকোস ভেইন ত্বকের খুব কাছাকাছি থাকে, এবং তা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তীব্র রক্তপাত হতে পারে।
👉 কারা বেশি ঝুঁকিতে?
💡 নারীরা (বিশেষত গর্ভাবস্থায় বা হরমোন পরিবর্তনের সময়)
💡 বয়স্ক মানুষ
💡 যাদের পরিবারে এ রোগের ইতিহাস আছে
💡 যাঁরা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন (শিক্ষক, নার্স, হেয়ারড্রেসার, ট্রাফিক পুলিশ ইত্যাদি)
💡 অতিরিক্ত ওজনধারীরা
💡 শারীরিক পরিশ্রমহীন জীবনযাপনকারীরা
🔴 করণীয়:
💡 দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এড়ানো
💡 নিয়মিত ব্যায়াম করা (বিশেষ করে হাঁটা)
💡 পা উপরে তুলে বিশ্রাম নেওয়া
💡 কমপ্রেশন স্টকিং ব্যবহার
💡 ওজন নিয়ন্ত্রণে রাখা
💡 প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া
🔴 চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন ⤵️
====================================
#ডা_মুহাম্মদ_ইব্রাহীম_খলিলুল্লাহ্
এম.বি.বি.এস (জারারামেক)
এম.এস (ভাস্কুলার সার্জারী)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সবেক পিজি হাসপাতাল), ঢাকা
কনসালটেন্ট ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার সার্জন
====================================
🔴 #সিলেট_চেম্বার:
-----------------------
🏥 কুইন্স হসপিটাল
📍 ঠিকানা: সুবিদবাজার, সিলেট
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি বৃহস্পতি ও শুক্রবার
🕓 বিকেল ০৪:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
অ্যাপয়েন্টমেন্ট পেতে যোগাযোগ করুন:
০১৭৩০৭০০৮৯৮, ০১৩১৮২১০২৭৭
====================================
🔴 #ঢাকা_চেম্বার:
-----------------------
🏥 এস আই বি এল ফাউন্ডেশন হসপিটাল
📍 ঠিকানা: ৭০, গ্রীন রোড, পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫
=======================================
নিয়মিত রোগী দেখছেনঃ
📅 প্রতি শনি, রবি ও সোমবার
🕓 বিকেল ০৫:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত
=======================================
অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ:
০১৭১১৪৩৪০৫১ (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)
=== === === === === === === === === ===