Mahdi Wellness Care

Mahdi Wellness Care I am an Integrated Physician,Public health Specialist.

02/06/2025

Probiotics হচ্ছে Living Organism বা জীবন্ত অনুজীব যা আমাদের শরীরে পজিটিভ ভূমিকা পালন করে, এই Probiotics আমাদের মুখ থেকে শুরু করে ৩০ ফিট লম্বা খাদ্যনালির বিভিন্ন স্থানে বিশেষত intestine এ জমা হয় এরা Colony আকারে থাকে এবং এরা ভালো সৈনিকের মত কাজ করে, আমাদের শরীরের মধ্যে অনেক খারাপ রোগ জীবাণু আছে, এই Probiotics যেহেতু ভালো জীবাণু সুতরাং এটি তাদেরকে ব্যালেন্স করে এবং Probiotics এর পরিমাণ ভালো থাকলে শরীরে ইমিউনিটি বৃদ্ধি পায়।

Probiotics আমাদের Gut বা Intestine এর টিউমার Prevention করে, এটি constipation বা ডায়রিয়া Prevention করে।
আমরা যে খাবার খাই Probiotics শরীরের মধ্যে সেই খাবার কে Break Down করে এনজাইম এবং নিউট্রিয়েন্ট রিলিজ করে।
Probiotics serotonin এবং Dopamin নামক দুটি হরমোনকে উদ্দীপনায় সহায়তা করে এবং এই হরমোন দুটি আমাদের ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে।

Probiotics স্কিন ভালো রাখতেও ভূমিকা পালন করে।
Probiotics আমাদের ইমিউনিটি কে বাড়ায় এবং ইনফ্লামেশন কে কমায়।

Probiotics যে কারণে নষ্ট হয় সেগুলি হচ্ছে, অ্যান্টিবায়োটিক নির্বিচারে খেলে, Omeprazole বা এই গ্রুপের অনেক ওষুধ খেলে, স্মোকিং বা এ্যালকোহল নিয়মিত করলে, কেমিক্যালযুক্ত কোল্ড ড্রিংকস, সুগারি ড্রিংকস ইত্যাদি।

এই Probiotics গুলো বেঁচে থাকে Prebiotics এর মাধ্যমে এই Prebiotics হচ্ছে সবজি এবং ফলের যে সমস্ত ফাইবার সেই সমস্ত ফাইবার খেয়ে বেঁচে থাকে।

Probiotics এর ভালো উদাহরণ হচ্ছে দই, ঘোল, মাঠা, ভেজিটেবল কিমচি ইত্যাদি। তাছাড়া Probiotics আরো বহুগুনে বৃদ্ধি করা যায় পান্তা ভাতের সাথে দই মিশ্রণ করে যদি ৮-১০ ঘন্টা একটি মাটির পাত্রে রেখে দেয়া যায় তাহলে দই এর Probiotics এবং রুমে নরমাল টেম্পারেচারে পান্তা ভাত যে ফার্মেন্টেড হবে সেটিতে Probiotics এর সংখ্যা অনেক বৃদ্ধি পায় এবং এগুলোকে এখন Kanchi রাইস বলা হয় এবং এটি Probiotics এর সর্বোৎকৃষ্ট একটি উদাহরণ, তাছাড়া আচারেও কিছু ন্যাচারাল Probiotics পাওয়া যায়।

এখন ডাক্তাররা ব্যাপকভাবে Probiotics খেতে বলে তবে আমরা মনে করি যে Probiotics এর যে ন্যাচারাল সোর্স সেটির মাধ্যমে Probiotics খেলে অনেক বেশি ইফেক্টিভ হবে।

Conducting a Scientific Seminar.  Topic Treatment on Hypertension through Herbal medicine.
22/04/2025

Conducting a Scientific Seminar. Topic Treatment on Hypertension through Herbal medicine.

22/04/2025
05/04/2025

he Prophet Muhammad ﷺ said:
"And I advise you to treat women kindly, for they are created from a rib and the most crooked portion of the rib is its upper part; if you try to straighten it, it will break, and if you leave it, it will remain crooked, so I urge you to treat women kindly.”[Bukhari,114]
This is a command to husbands, fathers, brothers and others to treat women kindly and not to oppress them; to give them their rights and to guide them to do good.
''Men are the protectors and maintainers of women...'' Qur'an (4:34

04/04/2025

আল্লাহ এই মহাবিশ্বকে, এই পৃথিবীকে, এই পৃথিবীর মানুষকে ডিজাইন করেছেন 'লা ইলাহা ইল্লাল্লাহ' কে কেন্দ্র করেই। আর যখন আপনি 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর বিপরীতে চলা শুরু করেন- অর্থ বিত্তকে আপনার ইলাহ বানিয়ে ফেলেন - আপনি কষ্ট পাবেন। কারণ আপনি মহাবিশ্বের আইনের বিপরীতে চলছেন। যখন আপনি আপনার স্বামী/স্ত্রীকে ইলাহ এর জায়গায় স্থান দিবেন আপনি কষ্ট পাবেন। আপনি যখন আপনার সন্তানসন্ততিকে এই জায়গায় স্থান দিবেন আপনি কষ্ট পাবেন। আপনি যন্ত্রণা অনুভব করবেন কারণ আপনি মহাবিশ্বের আইনের বিপরীতে চলছেন। আল্লাহ এভাবে মহাবিশ্বকে সাজান নি।
আল্লাহ আমাদের হৃদয়কে এমনভাবে বানিয়েছেন যে এটা একমাত্র তাঁর ভালবাসায়ই পূর্ণ হবে। তাই যখন আপনি এমন কিছু একটা দ্বারা আপনার হৃদয়কে পূর্ণ করতে চান যা দিয়ে এটা পূর্ণ হবার নয়, তখন এটা ভেঙ্গে যায়।
যখন আপনি গ্যাস স্টেশনে যান, আর আপনার গাড়ির গ্যাস ট্যাঙ্ক পূর্ণ করা দরকার - আপনি ভাবলেন আজকে আর গ্যাসোলিন দিয়ে ট্যাঙ্ক ভরবেন না, আজকে কমলার জুস দিয়ে এটা পূর্ণ করবেন। এটা খুব একটা বুদ্ধিমান সিদ্ধান্ত নয়। কারণ কি ঘটবে, আপনার গাড়ি চলবে না। এতে আপনার গাড়ি আসলে নষ্ট হয়ে যাবে। আপনি যখন কমলার জুস দিয়ে গ্যাস ট্যাঙ্ক পূর্ণ করলেন, আপনি এটাকে এমন একটা জিনিস দিয়ে পূর্ণ করলেন যা দিয়ে এটা পূর্ণ করার জন্য ডিজাইন করা হয় নি।
আমাদের অন্তরও এরকম। আমাদের হৃদয় একটি কাপের মত। আপনি এটাকে যা ইচ্ছা তা দিয়ে পূর্ণ করতে পারেন। আপনি যদি এটাকে এই দুনিয়ার জীবন দিয়ে পূর্ণ করতে চান, আপনি যদি এটাকে টাকা দিয়ে পূর্ণ করতে চান, আপনি যদি এটাকে পদমর্যাদা দিয়ে পূর্ণ করতে চান, আপনি যদি এটাকে 'মানুষ কি মনে করে' দিয়ে পূর্ণ করতে চান - তাহলে সেই কাপটি ভেঙ্গে যাবে। সেই হৃদয় কখনো স্বস্তি অনুভব করবে না। সেই হৃদয় কখনো শান্তি অনুভব করবে না। যতক্ষণ না এটাকে তা দিয়ে পূর্ণ করা হয় যা দিয়ে এটা পূর্ণ হবার জন্য বানানো হয়েছিল। আর তা হল আল্লাহ সুব হা নাহু ওয়া তায়ালা, আল্লাহ সুব হা নাহু ওয়া তায়ালার স্মরণ। সৃষ্টির স্মরণ নয়। আল্লাহ সুব হা নাহু ওয়া তায়ালা ব্যতীত অন্য কিছু দিয়ে আমাদের মন মানসকে আচ্ছন্ন করা উচিত নয়।
Collected

Eid Mubarak Everybody
01/04/2025

Eid Mubarak Everybody

Address

Mahdi Wellness Care, Prottasha-300, Road No-02, Kanishail R/A
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahdi Wellness Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram