26/12/2025
Tantrum মানেই জেদ নয়
অনেক সময় এটি শিশুর না বলা কষ্ট, রাগ বা অসহায়তার প্রকাশ।
Tantrum Behavior: বোঝা, অনুভব করা এবং সহানুভূতির সাথে মোকাবিলা
অনেক শিশু মাঝে মাঝে হঠাৎ কান্না, চিৎকার, মাটিতে গড়াগড়ি, জিনিস ছুঁড়ে মারা বা নিজের ওপর রাগ প্রকাশ করে। একে আমরা সাধারণত "Tantrum Behavior "বলি।
এটি সবসময় “জেদ” বা “দুষ্টুমি” নয়—অনেক সময় শিশুর নিজের অনুভূতি প্রকাশ করার ভাষা এটি।
শিশু যখন কথা দিয়ে নিজের চাহিদা, কষ্ট, ভয় বা হতাশা প্রকাশ করতে পারে না, তখন তার আচরণই হয়ে ওঠে তার ভাষা।
কেন Tantrum হয়?
নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে না পারা
অতিরিক্ত রাগ, ক্লান্তি বা ক্ষুধা
হঠাৎ পরিবর্তন (রুটিন বদলানো)
Sensory sensitivity (শব্দ, আলো, স্পর্শে অস্বস্তি)
Communication difficulty বা Developmental delay
একজন Occupational Therapist (OT) শিশুর আচরণের পেছনের কারণটি গভীরভাবে বোঝার চেষ্টা করেন—শুধু আচরণ থামানো নয়, বরং আচরণের মূল সমস্যার সমাধান করাই আমাদের লক্ষ্য।
OT যেভাবে সাহায্য করেন:
✔️ শিশুর Sensory Processing বোঝা
✔️ Emotion regulation শেখানো (রাগ/হতাশা নিয়ন্ত্রণ)
✔️ বিকল্প যোগাযোগের উপায় শেখানো (gesture, picture, simple words)
✔️ Daily routine ও structure তৈরি করা
✔️ Parent guidance ও home strategy দেওয়া
✔️ Positive behavior develop করা
মনে রাখবেন
Tantrum মানেই খারাপ শিশু নয়।
এর মানে—শিশুটি সাহায্য চাইছে, বোঝার মানুষ খুঁজছে।
সঠিক সময়ে সঠিক থেরাপি শিশুর আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং পরিবারে ফিরিয়ে আনতে পারে শান্তি ও হাসি 😊
সঠিক বোঝাপড়া ও Occupational Therapy শিশুকে শেখায়—
নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে,
আচরণকে ইতিবাচকভাবে প্রকাশ করতে,
এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠতে।
💛 আপনার শিশুর আচরণের পেছনের কারণ বুঝে, সহানুভূতির সাথে সমাধানই আমাদের লক্ষ্য।
📍 Centre for Neurodevelopmental and Disability Support (CND)
🏠 Block-D, House-02, Main Road, Sahajalal Uposohor, Sylhet
# support can make a lifetime of difference. # #