স্বাস্থ্যবিধি ও আপনার জিজ্ঞাসা

  • Home
  • Bangladesh
  • Tongi
  • স্বাস্থ্যবিধি ও আপনার জিজ্ঞাসা

স্বাস্থ্যবিধি ও আপনার জিজ্ঞাসা 🩺 "সচেতনতা আজ, সুস্থতা আগামীর জন্য।"
"নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।"

শরীর ও ব্যাধি সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান ঔষধের মতই সমান গুরুত্বপূর্ন। বিশেষ করে একে বারে সেরে উঠেনা এই রকম ব্যাধির জন্য রোগ নিরাময় নয়, রোগ ব্যবস্থাপনাই হচ্ছে কার্যকর উপায়। স্বাস্থ্য/চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রতিকারের চেয়ে যদি প্রতিরোধ মূলক ব্যবস্থা নেয়া যায় তবেই কেবল একজন মানুষ সুখী ও সুন্দর রোগমুক্ত জীবনযাপন করতে পারে।রোগমুক্ত,সুস্থ্য ও কর্মময় জীবনের জন্য ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার কোন বিকল

্প নেই।

এই সাইটে বর্তমানে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আর্টিকেল প্রকাশিত হচ্ছে।আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোন সমস্যা জানাতে পারেন,আমরা আপনার পাশে আছি।

প্রশ্ন: Deflazacort 6 mg INN, স্কিনে এলার্জির সমস্যার কারণে ডাক্তার এই ওষুধটি দুই বেলা প্রেসক্রাইব করেন। তাতে আমার খুব ভ...
24/09/2025

প্রশ্ন: Deflazacort 6 mg INN, স্কিনে এলার্জির সমস্যার কারণে ডাক্তার এই ওষুধটি দুই বেলা প্রেসক্রাইব করেন। তাতে আমার খুব ভালো উপকার হয়। চুলকানি ও চুলকানির কোন দাগ আর থাকে নাই। এক বছর খাওয়ার পর ডাক্তার এই ওষুধটি এক বেলা করে খেতে দেয়। এতে ধীরে ধীরে আগের জায়গাতেই চুলকানি শুরু হতে থাকে। দুই মাস পর ডাক্তারের কাছে গেলে ডাক্তার একই ওষুধটি আবারও দুইবেলা করে খেতে দেয়। আমার প্রশ্ন হল এই এতদিন যে আমি এই ওষুধটা খাচ্ছি এতে কি আমার কোন বিশেষ সমস্যা হতে পারে? যদিও আমার এখন পর্যন্ত তেমন কোন সমস্যা দেখা দেয়নি।

উত্তর:

Deflazacort 6 mg হলো এক ধরনের কোর্টিকোস্টেরয়েড (steroid)। এটা চুলকানি, অ্যালার্জি, স্কিন ডিজিজ বা অন্য অনেক অটোইমিউন সমস্যায় দ্রুত উপকার দেয়। কিন্তু স্টেরয়েড ওষুধ দীর্ঘদিন খেলে কিছু সম্ভাব্য ঝুঁকি থাকে, যদিও সবার ক্ষেত্রে একইভাবে নাও হতে পারে।

দীর্ঘমেয়াদী Deflazacort সেবনের সম্ভাব্য ঝুঁকি

ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়া → সংক্রমণের ঝুঁকি বাড়ে।

হাড় ক্ষয় (Osteoporosis) → দীর্ঘদিনে হাড় ভাঙা বা ব্যথা।

ডায়াবেটিস/রক্তে শর্করা বৃদ্ধি।

রক্তচাপ বাড়া।

ওজন বৃদ্ধি, মুখ-চাঁদের মতো হয়ে যাওয়া (Cushingoid face)।

পেটের সমস্যা → গ্যাস্ট্রিক, আলসার।

চোখের সমস্যা → ক্যাটারাক্ট, গ্লুকোমা।

অ্যাড্রিনাল সাপ্রেশন → হঠাৎ ওষুধ বন্ধ করলে শরীর নিজে থেকে কর্টিসল তৈরি করতে সমস্যায় পড়ে (জরুরি পরিস্থিতিতে বিপদ হতে পারে)।

কেন আপনার চুলকানি ফিরে আসছে?

স্টেরয়েড শুধু লক্ষণ নিয়ন্ত্রণ করে, মূল কারণ (যেমন ক্রনিক অ্যালার্জি, অটোইমিউন স্কিন কন্ডিশন) দূর করে না।

ডোজ কমালে বা বন্ধ করলে আবার উপসর্গ ফিরে আসতে পারে।

করণীয়

1. ডাক্তারের সাথে নিয়মিত ফলোআপ – এই ওষুধ দীর্ঘমেয়াদে খেলে অবশ্যই বিশেষজ্ঞ ত্বক/অ্যালার্জি ডাক্তার বা ইমিউনোলজিস্টের তত্ত্বাবধানে থাকা জরুরি।

2. রক্ত পরীক্ষা – শর্করা, কোলেস্টেরল, কিডনি-লিভার ফাংশন, ভিটামিন D, ক্যালসিয়াম ইত্যাদি নিয়মিত চেক করা ভালো।

3. বিকল্প চিকিৎসা ভাবা – অনেক সময় অ্যালার্জি/স্কিন ডিজিজে নন-স্টেরয়েডাল ওষুধ (যেমন অ্যান্টিহিস্টামিন, ইমিউনোমডুলেটর, বায়োলজিক থেরাপি) ব্যবহার করা হয়।

4. লাইফস্টাইল – পরিচিত অ্যালার্জেন এড়িয়ে চলা, স্বাস্থ্যকর খাদ্য, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস কন্ট্রোল।

সংক্ষেপে বল্লে:
আপনার এখন কোনো তেমন সমস্যা না থাকলেও দীর্ঘদিন স্টেরয়েড খেলে ভবিষ্যতে জটিলতা হতে পারে। তাই নিজের ইচ্ছেমতো ডোজ চালিয়ে যাওয়া নিরাপদ নয়। ডাক্তারের পরামর্শমতো ডোজ অ্যাডজাস্ট করতে হবে এবং সম্ভব হলে বিকল্প চিকিৎসা খোঁজা উচিত।

"ওর স্যালাইন" এখন কারো একার না। ওর স্যালাইন এখন সবার।
13/09/2025

"ওর স্যালাইন" এখন কারো একার না। ওর স্যালাইন এখন সবার।

প্রশ্ন: আমি একজন ছেলে, বয়স ৩৬ বছর। একটি ফার্মাসিউটিকালে প্রাইভেট জব করি। সব সময় এসির মধ্যে থাকা লাগে। মাঝে মাঝে মাথা ব্য...
11/09/2025

প্রশ্ন: আমি একজন ছেলে, বয়স ৩৬ বছর। একটি ফার্মাসিউটিকালে প্রাইভেট জব করি। সব সময় এসির মধ্যে থাকা লাগে। মাঝে মাঝে মাথা ব্যথা, পিঠে ব্যথা হয়। কখনো কখনো রাতে ঘুমের মধ্যে হাঁটুর নিচে মাংশ পেশীতে টান পড়ে ঘুম ভেঙ্গে যায়। এগুলো কি ভিটামিন ও মিনারের অভাবের কারনে হয়? এর জন্য কি মাঝে-মাঝে মাল্টিভিটামিন খাওয়া ঠিক? যদি খেতেই হয় তাহলে কি খাবো আর কখন খেতে হবে একটু জানাবেন?

উত্তর: আপনার বয়স ও কাজের ধরন (ফার্মাসিউটিক্যালে, সবসময় এসির ভেতরে থাকা) অনুযায়ী যেসব সমস্যার কথা বললেন—

মাথাব্যথা → ঘুমের সমস্যা, স্ট্রেস, চোখের পাওয়ার বা পানিশূন্যতার কারণে হতে পারে।

পিঠ ব্যথা → লম্বা সময় বসে কাজ করা, শরীরচর্চার অভাব, মেরুদণ্ডে চাপের কারণে বেশি হয়।

রাতে হাঁটুর নিচে মাংসপেশীতে টান ধরা (night cramps) → এটি সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বা ভিটামিন ডি এর ঘাটতির কারণে হতে পারে। পানিশূন্যতা ও দীর্ঘ সময় বসে থাকা/কম হাঁটার কারণেও হয়।

আপনার জন্য পরামর্শ হচ্ছে :

১. লাইফস্টাইল

প্রতিদিন অন্তত ২০–৩০ মিনিট হাঁটা/হালকা ব্যায়াম করুন।

দীর্ঘ সময় একভাবে বসে থাকবেন না, প্রতি ১ ঘণ্টায় ২ মিনিট দাঁড়িয়ে হাঁটুন।

প্রতিদিন ২–৩ লিটার পানি পান করুন।

২. খাদ্যাভ্যাস

দুধ/দই, শাক-সবজি, কলা, বাদাম, ডাল, মাছ বেশি খান।

প্রতিদিন ভিটামিন ডি এর জন্য অন্তত ১০–১৫ মিনিট রোদে হাঁটার চেষ্টা করুন।

৩. মাল্টিভিটামিন খাওয়া

মাঝে মাঝে সাধারণ মাল্টিভিটামিন-মিনারেল ট্যাবলেট খাওয়া যেতে পারে।

সাধারণত দিনে ১টা, খাওয়ার পর খাওয়া যায়।

তবে একটানা মাসের পর মাস খাওয়ার দরকার নেই। ১–২ মাস খেতে পারেন, তারপর বিরতি দিন।

৪. যদি সমস্যা বারবার হয়

ব্লাড টেস্ট করে Vitamin D, Calcium, Magnesium, Potassium, Vitamin B12 এর লেভেল চেক করে নেওয়া ভালো।

ঘন ঘন হলে বা খুব বেশি টান/ব্যথা হলে ডাক্তার দেখানো জরুরি।

সংক্ষেপে যদি বলি:
এসব সমস্যা অনেকটাই লাইফস্টাইল ও মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতির কারণে হতে পারে। মাঝে মাঝে মাল্টিভিটামিন খাওয়া ঠিক আছে, তবে খাবারের দিকেও জোর দিন।
ধন্যবাদ।

প্রথমবারের মতো ফেসবুক থেকে টাকা পেমেন্টের স্টেটমেন্ট।
11/09/2025

প্রথমবারের মতো ফেসবুক থেকে টাকা পেমেন্টের স্টেটমেন্ট।

মেয়েদের মাথার চুল—এতো দামি কেন?অনেকেই জানেন না, মেয়েদের মাথার প্রাকৃতিক লম্বা চুল বাজারে বেশ দামে বিক্রি হয়। প্রায় ১০০...
11/09/2025

মেয়েদের মাথার চুল—এতো দামি কেন?

অনেকেই জানেন না, মেয়েদের মাথার প্রাকৃতিক লম্বা চুল বাজারে বেশ দামে বিক্রি হয়। প্রায় ১০০ গ্রাম চুলের দাম ১,০০০ টাকা বা তারও বেশি! 😲

কেন এতো দামি?

আসল, প্রাকৃতিক ও কেমিক্যালবিহীন লম্বা চুল খুবই বিরল।

বিদেশে এর চাহিদা অনেক, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কোরিয়া ও জাপানে।

প্রসাধনী ও সৌন্দর্য শিল্পে এটি অত্যন্ত মূল্যবান কাঁচামাল।

👉 এই চুল দিয়ে কী কী বানানো হয়?
1️⃣ উইগ (Wig): যাদের চুল ঝরে যায় বা ফ্যাশনের জন্য তারা ব্যবহার করেন।
2️⃣ হেয়ার এক্সটেনশন (Hair Extension): চুল লম্বা ও ঘন দেখানোর জন্য ব্যবহৃত হয়।
3️⃣ ফ্যাশন ও মডেলিং: শো বা সিনেমার জন্য ভিন্ন স্টাইলের চুল প্রয়োজন হয়।
4️⃣ মেডিকেল ব্যবহার: ক্যান্সার রোগীদের কেমোথেরাপির পর উইগ তৈরি করা হয় তাদের আত্মবিশ্বাস ফেরাতে।

✨ তাই মেয়েদের মাথার আসল চুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি একটি আন্তর্জাতিক বাণিজ্য পণ্যও বটে।

---
জানতে অবাক লাগছে তো?
আপনার কি মনে হয় এক সময় বাংলাদেশেও এ ধরনের চুল ব্যবসা বাড়তে পারে?

#চুল #উইগ #হেয়ারএক্সটেনশন #স্বাস্থ্যবিধি_ও_আপনার_জিজ্ঞাসা

Shout out to my newest followers! Excited to have you onboard! মোঃ সফিক মোল্লা, Ad Mizan Talukder, Nilufar Yesmin, Jakar...
10/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! মোঃ সফিক মোল্লা, Ad Mizan Talukder, Nilufar Yesmin, Jakaria Haque, Milton Al Mamun, Ferdous Chowdhury, Tamjida Chowdhury, Shah Jahan, S.K. Sathi Rahman, Faysal Ahmmed, R A N  A ツ, A H Farid Ahammad, Sathi Ahammed, Md Rasel, Abddul Matin, Taslima Harun, Nasima Akhter, Kazi Bashar Miya, অচেনা পথের পথিক, Piar Ali, Md Roky Md Roky, Hasnat Omar, Kamal Hossin, Robi Hossain, Mosharaf Chowdhury, Hm Minhaj

08/09/2025

I got over 2,000 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

হঠাৎ যদি একদিন দেখেন আপনার ব্যাংক একাউন্টে কোন টাকা নাই তখন কি করবেন? কয়েকদিন আগে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ভিসা কার...
05/09/2025

হঠাৎ যদি একদিন দেখেন আপনার ব্যাংক একাউন্টে কোন টাকা নাই তখন কি করবেন?

কয়েকদিন আগে আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ভিসা কার্ড থেকে হঠাৎ করে ৫০০০০ টাকা গায়েব হয়ে গেল। কিভাবে? আগস্টের ২৬ তারিখ রাত ৭:৪৩ এ দুইটা ওটিপি মেসেজ আসল ফোনে। এরপরেই মেসেজ ৫০০০০ টাকা অ্যাড টু বিকাশ মানি, আমার কার্ড থেকে। ওটিপি আসার সময় থেকে এই ট্রানজেকশন হইতে ম্যাক্সিমাম ২০ সেকেন্ড লেগেছে কিংবা তারও কম। কেউ আমার কাছে ওটিপি চায়নি। আমার ফোন আমার সামনে, কম্পিউটার আমার সামনে। জাস্ট ওটিপি আসল, এরপরই টাকা ট্রান্সফার ডান।

আমি ইমিডিয়েটলি ফোন করে কার্ড ব্লক করলাম। মাশাল্লাহ সার্ভিস তো দিন কে দিন ডাউন হইতেছে সেটার কোনও খোঁজ নাই। এখন এদের হেল্পলাইন এ ঢুকতেও রীতিমত যুদ্ধ করা লাগে। আমি ফোন দিয়ে মিনিটের পর মিনিট ওয়ে করতেছি, কারও এনসার করার টাইম নাই। ৭/৮ মিনিট পরে ইয়াতাসা না কি নাম একজন ধরল, ধরে বলে ট্রানজেকশন হয়ে গেছে এখন আপনাকে কমপ্লেইন করতে হলে স্টেটমেন্ট আশা পর্যন্ত ওয়েইট করা লাগবে, এর আগে কমপ্লেইন রাখা যাবে না। এর মাঝে ওয়েট করতে করতে আমি আমার আরএম মিস্টার আশিক রাব্বানীকে ফোন দিয়েছিলাম ইমেডিয়েট কার্ড ব্লক করতে হেল্প করার জন্য - উনি সাপোর্টের নাম্বার দিয়ে বলল সেখানে ফোন দিতে - মানে কোনও ইমার্জেন্সি সার্ভিস নাই কার্ড ব্লক করার। আচ্ছা ব্যাক টু দ্য কল - সেই মহিলা আমাকে বলল কমপ্লেইন রাখা যাবে না স্টেটমেন্ট এ না আশা পর্যন্ত, দুই তিন দিন ওয়েইট করতে হবে।

এরপরে আমি কেটে দিয়ে আবার কল করলাম, এবার আরেকজন ধরল স্বাক্ষর নামে, হি ওয়াজ হেল্পফুল । সে সাথে সাথে আমার কমপ্লেইন রাখল, সে কিন্তু এবার বলে নাই যে স্টেটমেন্ট এ না আসা পর্যন্ত কমপ্লেইন রাখা যাবে না - ভাবেন একবার কল সেন্টারের সার্ভিসের অবস্থা। আমার কমপ্লেইন কেস নাম্বার 20250826978543

এরপরে পাঁচ দিন পরে নাজনীন নামের একজন ফোন করে জানাল ব্যাংকের কিছু করার নাই কারণ ওটিপি দিয়ে এটা হয়েছে। আমি বললাম যে OTP দিয়ে হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে কিন্তু আমার ফোন থেকে OTP শেয়ার হয়নাই, কম্পিউটার থেকেও না। এটা ডেফিনিটলি আপনাদের এন্ডের প্রবলেম। হয় আপনাদের কার্ড ডিভিশনের কোন অসৎ এমপ্লয়ি এটার সাথে জড়িত, কিংবা আপনাদের এন্ডের কোনও সিকিউরিটি ইস্যু বা ফল্ট যেটার কারণে আপনাদের সাইড থেকে OTP লিক হয়েছে। অবশই এটা আপনাদের সমস্যা। নাজনীনের এক কথা এখানে ব্যাংকের কিছু করার নাই। ইনভেস্টিগেশন ইজ ডান - সমস্যা আপনারই।

এবার আমার কথা বলি - আমি যথেষ্ট সিকিউরিটি এবং প্রাইভেসি কনসার্ন্ড একজন মানুষ। আমি কার্ড ইউজ করলেও যথেষ্ট ভিজিল্যান্ট এবং সিকিউর ভাবে ইউজ করি, ক্র্যাকড কোনও কিছু ব্যবহার করি না, ফোনে তো প্রশ্নই আসে না। পেমেন্ট করতে গেলেও একদম ট্রাস্টেড সোর্স বা গুগল প্লেস্টোর থেকে করা যায় সেগুলোতেই পে করি। আমার ২০০৯ সাল থেকে ক্রেডিট কার্ড ইউজ করার পরে জীবনে এই প্রথম কোনও ফ্রড ট্রানজেকশন হয়েছে এইটা - আমার জীবনের প্রথম ক্রেডিট কার্ড ফ্রড কেস ইন লাস্ট ১৬/১৭ বছর। আমার আশেপাশের মানুষজনও জানে আমি কি পরিমাণ সিকিউরিটি কনসার্ন্ড একজন মানুষ এবং কিভাবে কার্ড ইউজ করি। আমি জানি এখানে আমার বিন্দুমাত্র কোনও ফল্ট নাই এবং আমি বিশ্বাস করি এটা ১০০% স্ট্যান্ডার্ড চার্টারডের সিকিউরিটি ইস্যু। ওদের সাইড থেকে OTP + Info লিক না হলে এরকম হওয়া অসম্ভব। আর এটা তো ফরেন ট্রানজেকশনও না - লোকাল।

এইবার আসল কাহিনিতে আসি। গত কয়েকদিনে লিংকড-ইন এবং ফেসবুকে দেখবেন আরও মানুষজন সেম কাহিনি শেয়ার করেছে - তাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্ডেও ঠিক একই ভাবে টাকা মেরে দেয়া হয়েছে। তারা কেউ OTP শেয়ার করে নাই, এবং সবারই স্ট্যান্ডার্ড চার্টার্ড এর কার্ড। এইবার আপনারাই বলেন আপনাদের কি মনে হয়? আমি এই লিংকগুলো কমেন্টে শেয়ার করছি নিচে। একসাথে এতোগুলো মানুষের স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্ড থেকে টাকা মেরে দেয়া হলো আর ব্যাংক এইরকম দায়িত্বজ্ঞানহীন ভাবে বলবে এটা আমাদের সমস্যা? সিরিয়াসলি?

আমি বাংলাদেশ ব্যাংক এ রিপোর্ট করেছি। ওয়েট করছি কি রেজাল্ট আসে সেটা দেখার। মিনহোয়াইল আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড এর হেডকোয়ার্টারে দায়িত্বশীল মানুষজনকে এটা জানাবো। স্ট্যান্ডার্ড চার্টার্ড এর নিজের সিকিউরিটি দুর্বলতা বা ইস্যুর কারণে আমার বা আরও মানুষজনের সেম পদ্ধতিতে টাকা মার যাবে আর ব্যাংক থেকে স্ট্রেট মুখের উপরে বলে দেয়া হবে “এখানে ব্যাংকের কিছু করার নাই” এইটা হতে পরে না। দিস ইস ইরেসপন্সিবল। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ইউ আর জাস্ট এ লায়ার এন্ড ট্রাইং টু সেভ ইউর মানি বাই ব্লেমিং আস যেখানে এটা ক্লিয়ারলি আমাদের ফল্ট না। শেম অন ইউ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, শেম অন ইউ। হাউ ডিসগ্রেসফুল আর প্যাথেটিক সাপোর্ট।
Collected

05/09/2025

Address

Sofiuddin Road
Tongi

Opening Hours

Monday 06:00 - 23:29
Tuesday 08:00 - 23:30
Wednesday 08:00 - 23:30
Thursday 08:00 - 23:30
Friday 08:00 - 23:30
Saturday 08:00 - 23:30
Sunday 08:00 - 23:30

Alerts

Be the first to know and let us send you an email when স্বাস্থ্যবিধি ও আপনার জিজ্ঞাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share