Sadi On The Sideline

Sadi On The Sideline Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadi On The Sideline, Medical and health, Toronto, ON.

I’m Sadi Mohammad Arad, a Bangladeshi doctor and an IMG in Canada🇧🇩➡️🇨🇦

Breaking down the science of health, hustle, and sports, standing on the “Sideline”

🔬 Medicine | ⚽ Sport | & 🎙️ Explaining everything

Welcome to the Sideline.

বিগত কয়েকদিনে বাংলাদেশ থেকে অনেক ডাক্তার জানতে চেয়েছেন, কিভাবে কানাডায় রেসিডেন্সিতে সুযোগ পাওয়া যায়। সবার মেসেজের আ...
03/16/2026

বিগত কয়েকদিনে বাংলাদেশ থেকে অনেক ডাক্তার জানতে চেয়েছেন, কিভাবে কানাডায় রেসিডেন্সিতে সুযোগ পাওয়া যায়। সবার মেসেজের আলাদা করে উত্তর দিতে না পারার জন্য দুঃখিত।

কানাডায় রেসিডেন্সির বিষয়টি অল্প কথায় ব্যাখ্যা করা আসলে খুব সহজ নয়। তবুও চেষ্টা করছি, যতটা সহজভাবে বলা যায়, যাতে আপনারা অন্তত একটি প্রাথমিক ধারণা পান।

🇨🇦 CaRMS Pathway

কানাডায় রেসিডেন্সি পাওয়া এবং পরবর্তীতে সম্পূর্ণ independent medical license পাওয়ার একাধিক পথ থাকলেও, সবচেয়ে প্রচলিত এবং ক্লাসিকাল পথ হলো CaRMS Pathway।

এই পাথওয়েতে একজন বাংলাদেশি ডাক্তারকে ধাপে ধাপে কী করতে হয়, সেটাই সংক্ষেপে বলার চেষ্টা করছি।

ধাপ ১ : Credential Verification

প্রথমে physiciansapply.ca-এ একটি প্রোফাইল খুলতে হয়।

এরপর আপনার MBBS ডিগ্রি এবং অন্যান্য একাডেমিক ডকুমেন্ট সেখানে আপলোড করে source verification করাতে হয়। এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে Medical Council of Canada (MCC)।

ধাপ ২ : MCCQE Part I

এরপর দিতে হয় Medical Council of Canada Qualifying Examination Part I (MCCQE1)।
এটি মূলত একটি computer-based exam, যেখানে MCQ প্রশ্ন থাকে।

USMLE, PLAB বা AMC পরীক্ষার সাথে কিছুটা মিল থাকলেও, কানাডিয়ান ক্লিনিক্যাল গাইডলাইন এবং হেলথ সিস্টেমের উপর এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়।

এই পরীক্ষার ফলাফল পাস/ফেইল আকারে নয়, বরং স্কোর এবং পার্সেন্টাইল আকারে প্রকাশ করা হয়।

ধাপ ৩ : NAC-OSCE

Residency-তে আবেদন করার জন্য সাধারণত এরপর দিতে হয় National Assessment Collaboration OSCE (NAC-OSCE)।

যারা OSCE পরীক্ষার সাথে পরিচিত, তারা বিষয়টি সহজেই বুঝবেন।
সহজভাবে বললে, এটি একটি clinical skills exam, যেখানে একাধিক স্টেশন থাকে। প্রতিটি স্টেশনে একজন standardized patient বা ক্লিনিক্যাল পরিস্থিতি থাকে।

এখানে মূলত মূল্যায়ন করা হয়—
• patient communication
• clinical reasoning
• history taking
• physical examination
• professional behaviour

এই পরীক্ষার ফলাফলও simple pass/fail না, বরং standard deviation ভিত্তিক পারফরম্যান্স স্কোর (যেমন: 1SD / 2SD above বা below mean) হিসেবে প্রকাশ করা হয়।

ধাপ ৪ — Residency-তে আবেদন
এরপর CaRMS (Canadian Resident Matching Service) এর মাধ্যমে কানাডার বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের Residency Program-এ আবেদন করতে হয়।

আবেদনের সাথে একটি CV / Resume জমা দিতে হয়, যেখানে সাধারণত উল্লেখ থাকে—
• Work experience
• Research experience
• Canadian healthcare system-এ কাজের অভিজ্ঞতা
• Exam results (MCCQE1, NAC-OSCE)
• Canadian physicians-এর Letters of Recommendation (LOR)
• Personal statement

তাত্ত্বিকভাবে Canadian experience বা LOR ছাড়াও আবেদন করা সম্ভব, কিন্তু বাস্তবে এগুলো না থাকলে ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

(কানাডিয়ান এক্সপেরিয়েন্স এবং LOR কীভাবে ম্যানেজ করা যায় — এই বিষয়টি নিজেই একটি বড় আলোচনা।)

ধাপ ৫ : Interview → Match → Residency

কোনো প্রোগ্রাম যদি আপনার CV এবং প্রোফাইলকে যথেষ্ট মনে করে, তাহলে তারা আপনাকে interview-এর জন্য আমন্ত্রণ জানাবে।

ইন্টারভিউ ভালো হলে, CaRMS Match system এর মাধ্যমে আপনি সেই প্রোগ্রামের সাথে match করবেন।

Match হওয়ার পরই শুরু হয় আপনার কাঙ্ক্ষিত Residency Training।

এই ছিল কানাডায় রেসিডেন্সি পাওয়ার ক্লাসিকাল CaRMS pathway-এর সংক্ষিপ্ত ধারণা।

আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। সুযোগ পেলে ভবিষ্যতে এই প্রসেসের আরও জটিল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

ধন্যবাদ।

– Dr. Sady Mohammad
একজন কানাডিয়ান রেসিডেন্সি প্রত্যাশী

02/09/2026
পোলার ভর্টেক্স (Polar Vortex)পোলার ভর্টেক্স হলো পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর চারপাশে ঘূর্ণায়মান একটি বিশাল, ঠাণ্ডা বা...
01/24/2026

পোলার ভর্টেক্স (Polar Vortex)
পোলার ভর্টেক্স হলো পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর চারপাশে ঘূর্ণায়মান একটি বিশাল, ঠাণ্ডা বাতাসের চক্র। এটি মূলত মেরু অঞ্চলের খুব ঠাণ্ডা হাওয়া নিয়ে গঠিত হয় এবং সাধারণত বায়ুমন্ডলের উপরের দিকের লেয়ারে(স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার)থাকে।

পোলার ভর্টেক্স অনেকটা মানুষের ইন্টারভার্টেব্রাল ডিস্ক প্রোল্যাপ্সের( Disc Prolapse) এর মতো। মেরুদণ্ডের ডিস্কের বাইরের লেয়ার অ্যানুলাস ফাইব্রোসাস (Annulus Fibrosus) দূর্বল হয়ে গেলে, ভিতরের নিউক্লিয়াস পালপোসাস (Nucleus Pulposus) নিজ জায়গা থেকে সরে এসে পাশ্ববর্তী নার্ভে চাপ দিয়ে পেইন তৈরি করে। তেমনি মেরু অঞ্চলের বাতাসের বলয় দূর্বল হওয়াতেই, ঠান্ডা বাতাস নিকটবর্তী স্থানের(ইউএস-কানাডা) তাপমাত্রা অনেক কমিয়ে দেয়।

যখন পোলার ভর্টেক্স দুর্বল হয়ে নিচের দিকে নেমে আসে, তখন কানাডা ও যুক্তরাষ্ট্রের অনেক অংশে চরম ঠাণ্ডা তাপমাত্রা, তুষারঝড় এবং বাতাসের প্রবল ঠাণ্ডা অনুভূত হয়। শীতকালীন তাপমাত্রা হঠাৎই -৩০°C বা তারও কমে যেতে পারে।

এই ধরনের আবহাওয়ার সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে। বডি টেম্পারেচার মেইনটেইন করতে ব্যার্থ হলে, হাইপোথারমিয়া ডেভেলপ করতে পারে। হাত, পা, কান এক্সপোজড থাকলে ব্লাড সাপ্লাই ব্যাহত হয়ে ফ্রস্টবাইট হতে পারে।

পোলার ভর্টেক্স কোনো প্রাকৃতিক দূর্যোগ না।কিন্ত অসাবধানতার কারণে স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে। তাই এধরনের আবহাওয়া বাসায় থেকে উপভোগ করাই ভালো। বাইরে গেলে নিজের উষ্ণতা মেইনটেইন করা খুবই জরুরি।




01/23/2026

Hi Everyone!

I just started this page months ago, with a goal to make stuffs that might help you. And lately hadn’t been so productive.

In the recent times, I have received so many messages from respected Doctors back home and other healthcare professionals. The query was same “Migrating to a foreign country as a Bangladeshi doctor.”

Well its a very difficult question to explain in a few words. So I decided to make a video on it and will try to explain.

Let’s hope I can drop it as soon as possible.
Cheers.

Address

Toronto, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadi On The Sideline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram