25/02/2026
Patient রা প্রায় এসে বলে…অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, অনেক টাকা খরচ করেছি …কিন্তু pregnancy আসছে না । কিছু আশা নিয়ে আবারও চিকিৎসা করাতে এগিয়ে আসে তারা কিন্তু বাস্তবে দেখা যায় বিভিন্ন ডাক্তারের পরামর্শে একই ধরনের চিকিৎসা বছরের পর বছর চলছে । যখন কোনো চিকিৎসা পদ্ধতিতে pregnancy আসছে না, একটা নির্দিষ্ট সময়ের পর চিকিৎসা পরিবর্তন করা উচিত ।
আমার এই patient টিও Letrozole নামক ওষুধ ৭ বছর ধরে খেয়ে গেছে কিন্তু কোনো ফল পাইনি ।যখন সে আমার কাছে আসে আমি তার treatment এ দুটি পরিবর্তন আনি। তার জরায়ুর অভ্যন্তরীণ আস্তরণ খুব মোটা হয়ে যায়, সেই আস্তরণ curette করে সরিয়ে দেওয়া হয় চিকিৎসা শুরু করার আগে ।দ্বিতীয়টি ovulation induction treatment এ letrozole ছাড়া gonadotropin injection ব্যবহার করা হয় ও follicular monitoring করা হয় ।এই treatment এর দ্বিতীয় cycle এ pregnancy আসে।
অতএব এক ধাচের treatment এ সময় নষ্ট না করে সঠিক সময়ে, সঠিক চিকিৎসা পদ্ধতি অবলম্বন করুন । সরাসরি fertility specialist দের সাথে যোগাযোগ করুন ।