02/03/2026
ফ্যাটি লিভার কী? আমাদের লিভারে অল্প পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক। কিন্তু যখন এই চর্বির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার। এটা ধীরে ধীরে হয়, তাই অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে লিভারে সমস্যা শুরু হয়ে গেছে।
✅ ফ্যাটি লিভারের সাধারণ লক্ষণ: শুরুর দিকে বেশিরভাগ মানুষেরই তেমন কোনো লক্ষণ থাকে না। তবে সময়ের সাথে যেগুলো দেখা যেতে পারে:
👉 সব সময় ক্লান্ত লাগা
👉 ডান পাশের উপরের পেটে হালকা ব্যথা বা ভারী ভাব
👉খাবারে অরুচি
👉 বমি বমি ভাব পেট ফোলা বা অস্বস্তি
👉 কারও কারও ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া
👉 ডায়াবেটিস, কোলেস্টেরল বা থাইরয়েড থাকলে ঝুঁকি আরও বাড়ে
👉 যৌন আগ্রহ/শক্তি কমে যাওয়া
✅ গুরুত্বপূর্ণ কথা হলো, লক্ষণ না থাকলেও ফ্যাটি লিভার থাকতে পারে। তাই শুধু লক্ষণের ওপর ভরসা করা ঠিক নয়।
✅ ফ্যাটি লিভার ধরতে কোন কোন টেস্ট করা হয়?
১. আলট্রাসনোগ্রাফি (USG Whole Abdomen): এটাই সবচেয়ে সাধারণ ও প্রথম টেস্ট। এতে লিভারে চর্বি জমেছে কি না বোঝা যায়।
২. লিভার ফাংশন টেস্ট (LFT / SGPT, SGOT): লিভার ঠিকমতো কাজ করছে কি না তা জানার জন্য এই রক্ত পরীক্ষা করা হয়।
৩. লিপিড প্রোফাইল: কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে।নোমান
৪. HbA1c বা ফাস্টিং ব্লাড সুগার: ডায়াবেটিস আছে কি না বা কতটা নিয়ন্ত্রণে আছে, সেটা জানা জরুরি।
৫. প্রয়োজনে FibroScan বা অন্যান্য টেস্ট: যদি সমস্যা বেশি হয়, ডাক্তার আরও উন্নত টেস্ট দিতে পারেন।
👉 মনে রাখবেন- ফ্যাটি লিভার অবহেলা করার বিষয় না। শুরুতেই ধরা পড়লে খাবার নিয়ন্ত্রণ, ওজন কমানো আর লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অনেক সময় পুরোপুরি ভালো করা সম্ভব। তাই নিয়মিত চেকআপ আর সচেতনতা খুব জরুরি।
এই পোস্টটা কাজে লাগলে শেয়ার করুন, অনেকেই উপকার পাবে।