Dr. Rasel Rana, DPT, MS, USA.

  • Home
  • Dr. Rasel Rana, DPT, MS, USA.

Dr. Rasel Rana, DPT, MS, USA. Pain Management, Rehabilitation & Fitness Specialist.

Dr. Zakir Uddin Zakir Uddin Post Doc (Waterloo University), PhD (McMaster University), MSc (Kobe University), BSc (NITOR...
05/05/2024

Dr. Zakir Uddin Zakir Uddin Post Doc (Waterloo University), PhD (McMaster University), MSc (Kobe University), BSc (NITOR, DU). Adjunct Faculty (McMaster University), Researcher (McGill University).
এই দুনিয়াতে ড: জাকির ভাই-ই একমাত্র ব্যক্তি ছিলেন যার সাথে গড়ে ২ দিন, ঘন্টার পর ঘন্টা কথা/আলোচনা হতো, কথা/আলোচনা আর কি, প্রধানত, উনি বলতেন, আমি শুনতাম, শিখতাম। কিছু সময় দ্বিমত হতো, গঠনমূলক আলোচনা হতো। শিক্ষা, গবেষণা & বাংলাদেশে উন্নয়নমুলক কাজ/প্রজেক্ট/প্রকল্প নিয়ে আলোচনা হতো।
অসীম জ্ঞানের অধিকারী ছিলেন, ছিল না কোন লোভ, হিংসা কিংবা অহংকার।
ভাইয়া বলতেন যে, তুমি বয়সে আমার অনেক জুনিয়র কিন্তু তোমার মতো এত বেশি কারো সাথে প্রান খুলে কথা/আলোচনা করতে পারি না। "ব্যথা & চিকিৎসা" বিষয়ে বই লিখছিলেন, বই নিয়েও আলোচনা হতো। ভাইয়া বলতেন, তোমার উৎসাহেই এই বই লেখা, বইয়ে লেখা থাকবে "অনুপ্রেরণায় রাসেল রানা"।
যাই হোক, বিশেষ কিছু কারনে আমি খুব হতাশ ছিলাম, ফেব্রুয়ারী ২০২৪-এর পর ভাইয়ের সাথে আমার আর কথা হয়নি। ভাইয়া কথা বলতে চেয়েছিলেন, আমার সমস্যা শুনতে & সমাধান করতে সহযোগিতা করতে চেয়েছিলেন কিন্তু আমি আর কথা বলিনি।
২৭শে এপ্রিল ২০২৪, হাটতে বের হয়ে ভাইয়া, আকস্মিকভাবে (কারন জানিনা) পরলোকে চলে যান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রজিউন)।
নিজেকে আসলেই অপরাধী মনে হয়, নিজের সমস্যার কারনে ভাইয়ার সাথে কথা বলা বন্ধ করে দিই, অথচ ভাইয়া, কম-বেশি তার সব কিছুই আমার সাথে শেয়ার করতেন। নিজের অজান্তেই মাঝে-মধ্যে চোখ ছলছল করে ওঠে। জানিনা কি মানে এ জীবনের, জানিনা সৃষ্টিকর্তার এই লিলা-খেলা।
জন্মভূমির প্রতি ভাইয়ার ছিল অগাধ ভালোবাসা। আমাকে বলতেন, তোমার কাছ থেকেই বাংলাদেশে যাওয়া & কাজ করার সাহস/অনুপ্রেরণা পাই৷ বলতেন "তুমি যাও, আমিও আসছি, অবশ্যই আমরা একসাথে কাজ করবো৷" বাংলাদেশ নিয়ে অনেক উন্নয়নমূলক পরিকল্পনা ছিল ভাইয়ার, কিন্তু আফসোস, সেটা আর হল না। মাত্র ৫০ বছর বয়সেই থেমে গেল এই মহান জীবন😥😰
যদি সম্ভব হয়, চেষ্টা করবো, ভাইয়ার কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে।
সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ, ভাইয়াকে জান্নাত নসিব করুন (আমিন)।

Exercise VS Physical Activity: চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সব থেকে আশ্বর্যজনক আবিষ্কার হচ্ছে "এক্সারসাইজ মেডিসিন"। এক্সার...
31/01/2023

Exercise VS Physical Activity: চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সব থেকে আশ্বর্যজনক আবিষ্কার হচ্ছে "এক্সারসাইজ মেডিসিন"। এক্সারসাইজকে বলা হয় " দি বেস্ট বা মিরাকল মেডিসিন"।
ধরুন, কোন একটি অসুখের জন্য অনেক হাই পাওয়ার/ডোজের ১ টি ঔষধ দেয়া হলো, কিন্তু ওটা সঠিক নিয়মে খাওয়া হলো না, তাহলে, কি ঐ ঔষধ সঠিকভাবে কাজ/উপকার করবে? না, করবে না, উল্টো, মারাত্মক ক্ষতির কারন হতে পারে।
এক্সারসাইজ এবং ফিজিক্যাল এক্টিভিটি বিষয় ২ টিও অনেকটা সেরকম। আমাদের কাছে " বেস্ট বা মিরাকল মেডিসিন" তথা এক্সারসাইজ রয়েছে। এখন যদি এক্সারসাইজ সঠিক নিয়মে করা হয়, তাহলে "মিরাকল" ফলাফল পাওয়া যাবে, কিন্তু ভুলভাবে করলে ঠিকমতো উপকার পাওয়া তো যাবেই না, বরং অনেক সময় ক্ষতির কারন হবে।
সহজভাবে, দেহের যেকোন মুভমেন্ট (স্কেলেটাল মাসলস দ্বারা), যেটাতে শক্তি ব্যয় হয়ে, সেটাকে ফিজিক্যাল এক্টিভিটি বলা হয়। অপরপক্ষে, ফিজিক্যাল ফিটনেসের উন্নতি বা ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য প্লান, স্ট্রাকচার, রিপিটেটিভ এবং উদ্দেশ্যেমূলকভাবে যদি মুভমেন্ট করা হয়, সেটাকেই " এক্সারসাইজ" বলা হয়। তাছাড়া "এক্সারসাইজ"-এর কিছু " প্রিন্সিপল" রয়েছে, যেমন: F**T principle.
F (Frequency): সপ্তাহে কত দিন,
I (Intensity): কতটা কঠিন,
T (Time): কত মিনিট,
T (Type): কি ধরনের এক্সারসাইজ।

কোন ঔষধ যেমন দিনে ১,২ বা ৩ বার, খাওয়ার আগে/পরে খেতে হয়, তেমনি, মাংসপেশি শক্তিশালী কিংবা মোটা করা, কার্ডিয়াক ফিটনেস বা চর্বি কমানো ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যের জন্য, বিভিন্ন সময়ে এবং বিভিন্নভাবে এক্সারসাইজ করতে হয়।
সচেতনতায়,
Dr. Rasel Rana
Doctor of Physical Therapy (DPT), Boston, USA.
Master of Science (MS) in Exercise Science, Arkansas, USA.
Special training & certification on Pain Management & Clinical Nutrition, USA.
বি:দ্র: মডেল আমি নিজেই। বিশেষ কারনে ফটোটি একটু ডার্ক করে দেওয়া হয়েছে।
বাংলা & ইংলিশ মিলিয়ে লেখার জন্য, আন্তরিকভাবে দুঃখিত।

মিঃ হামজা, আইভরি কোস্ট-এর সাবেক ফুটবল (সকার) খেলোয়াড় & বর্তমানে নিউইয়র্কের ভালো মানের এক সকার ক্লাবের কোচ। আগে আমাকে নিয়...
19/01/2023

মিঃ হামজা, আইভরি কোস্ট-এর সাবেক ফুটবল (সকার) খেলোয়াড় & বর্তমানে নিউইয়র্কের ভালো মানের এক সকার ক্লাবের কোচ। আগে আমাকে নিয়ে কি মন্তব্য করতো সেটা নাই বলি কিন্তু এখন তার মতে (এরকম অধিকাংশ মানুষের মতে যাদের "ফিটনেস" সম্পর্কে সঠিক জ্ঞান আছে) Planet Fitness , Jamaica, New York- এ যত মানুষ আছে, আমার "ফিটনেস" সবার সেরা!!
বিঃদ্রঃ অনুমতি নিয়ে ফটো শেয়ার করছি।
ফিটনেস সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করতে পারেন ঃ
https://m.facebook.com/story.php?story_fbid=125383635529757&id=125032272231560&mibextid=Nif5oz

শুধু নিজে সুস্থভাবে দীর্ঘদিন বেচে থাকা নয়, রক্ষা করতে পারেন পরবর্তী প্রজন্মকে!!ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ (High blood press...
18/12/2022

শুধু নিজে সুস্থভাবে দীর্ঘদিন বেচে থাকা নয়, রক্ষা করতে পারেন পরবর্তী প্রজন্মকে!!
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ (High blood pressure), উচ্চ কোলেস্টেরল (Hyperlipidemia) সহ অধিকাংশ রোগই জেনেটিক্যালি হয়ে থাকে, অর্থাৎ আপনি পেয়েছেন, পূর্বপুরুষ থেকে এবং আপনার থেকে পাবে পরবর্তী প্রজন্ম।
এখন, আপনি কিন্তু এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করে নিজে দীর্ঘদিন সুস্থভাবে বেচে থাকতে পারেন এবং পরবর্তী প্রজন্ম সেটা থেকে রক্ষা পেতে পারে। ধরুন, আপনার, উচ্চ কোলেস্টেরল আছে, যেটার জন্য পরবর্তীতে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ব্লক সহ বিভিন্ন মরনঘাতী অসুখ হতে পারে। কিন্তু আপনার কেন এই উচ্চ কোলেস্টেরল হলো? এমনকি আপনি অনেক কম কোলেস্টেরলযুক্ত খাবার খাওয়ার পরও, উচ্চ কোলেস্টেরল থাকছে। বিষয়টি এমন, ১ জন হয়ত দিনে ১০০ মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহন করছে কিন্তু সেটা মেটাবোলিজম হয়ে যাচ্ছে পক্ষান্তরে, আর ১ জন হয়ত, দিনে ৫ মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহন করছে কিন্তু সেটা মেটাবোলিজম হচ্ছে না, ফলে রক্তে কোলেস্টেরলের পরিমান বেড়ে যাচ্ছে।
কেন এমনটা হয়? আর কিভাবেই বা আপনি নিজে বা পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারেন?
বিষয়টি অনেকটা এরকম যে, কোলেস্টেরল মেটাবলিজমের কোন ১ টি ধাপে সমস্যা আছে এবং সেটার জন্য কোন ১টি জিন তথা DNA দায়ী, যেটার জন্য মেটাবলিজম হচ্ছে না। আর, সেই জিন তথা DNA আপনি পেয়েছেন পূর্বপুরুষদের থেকে। এখন আপনি যদি সেই দায়ী জিন তথা DNA কে ভোতা বা মেরামত করতে পারেন, তবে, আপনি নিজে এসব ভয়াবহ অসুখ নিয়ন্ত্রণ করতে পারেন এবং এসব মরনব্যাধী থেকে রক্ষা করতে পারেন পরবর্তী প্রজন্মকে, যেটা কিন্তু সম্ভব!!!
USA বা আমেরিকা তথা বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে Doctor of Physical Therapy & Master of Science in Exercise Science ডিগ্রীসহ, সর্বাধুনিক এবং সর্বোচ্চ মানের গবেষণার উপর ভিত্তি করে, চিকিৎসা পদ্ধতি নিয়ে খুব শীঘ্রই আসছি, আপনাদের সেবায়, আমি আমেরিকান বাংলাদেশী
Dr. Rasel Rana
Doctor of Physical Therapy, Boston, USA.
Master of Science in Exercise Science, Arkansas, USA.
Special training & certification on Pain Management & Clinical Nutrition, USA.
লাইক এবং শেয়ার দিয়ে সাথেই থাকুন।
ছবিতে আমার সাথে যে ব্যাক্তিকে দেখছেন তার বয়স ৭৩ বছর। বিঃদ্রঃ তার অনুমতি নিয়েই তার ফটো শেয়ার করছি।

অবশেষে, আমেরিকান নাগরিকত্ব 🇺🇸🇺🇲 পেলাম। ❣🇺🇲 (December 6th, 2022).সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা। সবাইকে আন্তরিক ধন্যবাদ...
06/12/2022

অবশেষে, আমেরিকান নাগরিকত্ব 🇺🇸🇺🇲 পেলাম। ❣🇺🇲 (December 6th, 2022).
সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালবাসা ❣🤲

স্ট্রোকের পর যত দ্রুত সম্ভব আপনার প্রিয়জনকে ফিজিওথেরাপি ডাক্তারের পরামর্শে রিহ্যাবের ব্যবস্থা করুন। যত দ্রুত রিহ্যাবের ব...
01/12/2022

স্ট্রোকের পর যত দ্রুত সম্ভব আপনার প্রিয়জনকে ফিজিওথেরাপি ডাক্তারের পরামর্শে রিহ্যাবের ব্যবস্থা করুন। যত দ্রুত রিহ্যাবের ব্যবস্থা করবেন, রোগীর স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা ততো বেশী।
সঠিক রিহ্যাবের অভাবে অনেকেই সারাজীবনের জন্য প্যারালাইজড বা পঙ্গু হয়ে যায়!😢

যখন Muscle strain/injury হয়, তখন সুতার মতো muscle fibers গুলো ছিড়ে যায় (কি পরিমান ছিড়ে সেটা গ্রেডের উপর নির্ভর)। এমনিতেই...
28/11/2022

যখন Muscle strain/injury হয়, তখন সুতার মতো muscle fibers গুলো ছিড়ে যায় (কি পরিমান ছিড়ে সেটা গ্রেডের উপর নির্ভর)। এমনিতেই সেগুলো Fibrosis/scar tissues -এর মাধ্যমে জোড়া লাগে, যা আগের স্বাভাবিক tissues থেকে অনেক ভিন্ন রকমের (খারাপ), তার উপর যদি সঠিকভাবে জোড়া না লেগে, আঁকা-বাঁকাভাবে জোড়া লাগে, তাহলে বারবার এবং সামান্য কারনেই আবার Injury তে পড়তে হতে পারে।
তাই ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে সঠিক চিকিৎসা নিন, বার বার injury তে পড়ার ঝুঁকি কমান।

প্রতিটি মানুষ যেমন আলাদা, তেমনি, হাতের রেখা, পায়ের ছাপ কিংবা প্রতিটি মানুষের পায়ের গঠন-ও ভিন্ন ভিন্ন প্রকৃতির। কিন্তু প্...
26/11/2022

প্রতিটি মানুষ যেমন আলাদা, তেমনি, হাতের রেখা, পায়ের ছাপ কিংবা প্রতিটি মানুষের পায়ের গঠন-ও ভিন্ন ভিন্ন প্রকৃতির। কিন্তু প্রতিটি মানুষের জন্য আলাদা জুতা তৈরি করা এখনো সম্ভব হয়নি (ভবিষ্যতে হতে পারে)।
যারা খেলা-ধূলা বা রানিং/জগিং করে থাকেন বা অনেক্ক্ষন একটানা দাড়িয়ে কাজ করেন, তাদের জন্য পায়ের গঠন অনুযায়ী জুতা খুব বেশি গুরুত্বপূর্ণ। না হলে তুলনামূলক দ্রুত বাত/ব্যথাজনিত অসুখ কিংবা খুব সহজেই Ankle Sprain, Hamstring/Quadriceps injury, Calf muscle/Achilles tendon injury ইত্যাদি অসুখে ভুগতে হতে পারে।

৩০ বছর বয়সের পর থেকে সাধারনভাবে মানুষ গড়ে প্রতি বছর ৩-৫% Muscle mass & strength হারাতে থাকে😭😭😭!! আর ৫০ বছরের পর এই হারান...
02/06/2022

৩০ বছর বয়সের পর থেকে সাধারনভাবে মানুষ গড়ে প্রতি বছর ৩-৫% Muscle mass & strength হারাতে থাকে😭😭😭!! আর ৫০ বছরের পর এই হারানোর গতি অনেকাংশে বেড়ে যায় যার ফলে বয়স্কজনিত বাতসহ নানারকম শারীরিক সমস্যা, ব্যধি/রোগ-বালাই হতে থাকে কিন্তু আপনি চাইলেই এটা "নিয়ন্ত্রণ" করতে পারেন!!😊

আপনি কতদিন বাচবেন সেটা হয়তো আপনার হাতে নেই কিভাবে বাচবেন (সুস্থ/অসুস্থভাবে), সেটার অনেকটাই নির্ভর করে আপনার নিজের উপর!!স...
29/05/2022

আপনি কতদিন বাচবেন সেটা হয়তো আপনার হাতে নেই কিভাবে বাচবেন (সুস্থ/অসুস্থভাবে), সেটার অনেকটাই নির্ভর করে আপনার নিজের উপর!!
সুস্থভাবে বেচে থাকতে শিখুন কারন আপনার শরীরের সুখ বা কষ্ট শুধুই আপনার❣️🤲

দৈনন্দিন জীবনে আমরা বাসায় বা অফিসে বিভিন্ন কাজে চেয়ারে বসে কমপিউটার ব্যবহার করে থাকি। সঠিকভাবে চেয়ারে বসে কাজ করা ভীষণ জ...
11/11/2020

দৈনন্দিন জীবনে আমরা বাসায় বা অফিসে বিভিন্ন কাজে চেয়ারে বসে কমপিউটার ব্যবহার করে থাকি। সঠিকভাবে চেয়ারে বসে কাজ করা ভীষণ জরুরী। ভুলভাবে চেয়ারে বসার কারনে কোমর, ঘাড়, কনুই (টেনিস এলবো) সহ বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, সেই সাথে হাত ঝিনঝিন/অবশ অবশ (সারভিক্যাল রেডিকুলোপ্যাথি, কার্পাল টানেল সিনড্রোম) পা/পায়ের পাতা ঝিনঝিন/অবশ অবশ (লাম্বার রেডিকুলোপ্যাথি) সহ বিভিন্ন অসুখ দেখা দিতে পারে। দীৰ্ঘদিন ভুলভাবে চেয়ারে বসলে, মেরুদণ্ডের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যেতে পারে।
চেয়ারে বসে কমপিউটার ব্যবহার করার সময় কিছু বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবেঃ
১. কমপিউটারের মনিটরের টপ পার্ট (উপরের অংশ ) চোখ বরারব বা সামান্য নিচে থাকতে হবে এবং কমপিউটার ও চোখের মধ্যকার দূরত্ব ১৮-২৮ ইঞ্চি হতে হবে।
২. দেহ বা চেয়ারের অবস্থান মনিটর বা কী-বোর্ডের মাঝখানে থাকতে হবে।
৩. বাহু (Arm) দেহের সাথে বা সামান্য সামনে থাকবে এবং টাইপিং করার সময় কব্জি (Wrist) ফ্রী বা খোলামেলা নড়া-চড়া করা যেতে হবে।
৪. ঘাড় সোজা থাকবে এবং কোমরে সাপোর্ট দিয়ে বসতে হবে।
৫. থাই (Thigh) অনুভূমিক (Horizontal) ভাবে থাকতে হবে। লোয়ার লেগ (Lower leg) এবং থাই (Thigh)-এর মাঝে >৯০-১১০ ডিগ্ৰী রাখতে হবে।
৬. পা ফ্লাটভাবে, Foot rest-এর উপর রাখতে হবে এবং মুক্তভাবে নড়া-চড়া করার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে।
একটানা দীর্ঘক্ষণ বসে থাকবেন না। সম্ভব হলে আধাঘন্টা পরপর ১ মিনিটের জন্য উঠে দাঁড়াবেন কিংবা হাটা-চলা করবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। উপভোগ করুন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত !!

অপ্রয়োজনীয় ঔষুধ এবং সার্জারি-কে "না" বলুনঃআপনার শরীর ২ টি জিনিস দিয়ে গঠিত: (১) আপনার পুর্বপুরুষদের জিন এবং (২) আপনি বা আ...
06/12/2019

অপ্রয়োজনীয় ঔষুধ এবং সার্জারি-কে "না" বলুনঃ
আপনার শরীর ২ টি জিনিস দিয়ে গঠিত: (১) আপনার পুর্বপুরুষদের জিন এবং (২) আপনি বা আপনার মা যেসব খাবার খেয়েছেন বা অন্য কোনো উপায়ে শরীরে কিছু গ্রহন করেছেন, সেগুলোর সমষ্টি বা সমন্বয় বা ফলাফল। তাই, আমাদের দেহের অধিকাংশ অসুখ বা রোগ এই ২ টি কারনে হয়: (১) জিন বা বংশগত (Hereditary) কারনে এবং (২) খাবার, পানীয় বা অন্য কোনো উপায়ে শরীরে কিছু গ্রহন করেছেন, সেগুলোর কারনে।
*** জিনগত জিনিসটার উপর আপনার নিয়ন্ত্রণ কম কিন্তু আপনি কি খাচ্ছেন বা গ্রহন করছেন, সেটার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে।
এই শরীরের মধ্যে প্রতিনিয়ত নানারকম রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া হচ্ছে। তাই, শরীরের মধ্যে বাইরে থেকে রাসায়নিক জিনিস (যেমনঃ ঔষুধ) প্রবেশ করানোর তেমন কোন প্রয়োজন নেই। না হলে, শরীরে উল্টা-পাল্টা রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া শুরু হবে। আর, এই উল্টা-পাল্টা রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়ার জন্যেই শরীরে নানা অসুখ, রোগ-বালাই বাসা বাঁধছে। তাছাড়া, আমাদের শরীরের রয়েছে আশ্চর্য রকমের ক্ষমতা যার কারনে আমরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারি, রোগ-বালাই থেকে মুক্ত থাকতে পারি, এরকম হাজারও কিছু করতে পারি। তাই, পারতপক্ষে, এই প্রাকৃতিক অসীম ক্ষমতা-কে, উল্টা-পাল্টা রাসায়নিক দ্রব্য প্রবেশ করিয়ে নষ্ট না করাই ভালো।
***দুঃখের বিষয় হচ্ছে, আপনার এই শরীর নিয়ে চলছে বড় রকমের বাণিজ্য যেমনঃ খাদ্য ও পানীয় বা নেশা জাতীয় কোপানি। কিন্তু, সব থেকে বড় বাণিজ্য টি করছে ঔষুধের কোম্পানি গুলো এবং কতিপয় চিকিৎসক নামের “প্রতারক চক্র”।
***আমাদের দেহের বেশ কিছু অসুখ জিন বা বংশগত (Hereditary) কারনে হয় এবং খাবার ও পানীয় এবং জীবন-যাপনের ধরন সেগুলোকে ত্বরান্বিত করে যেমনঃ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্ট্রল ইত্যাদি। তাই, জ্বীন (or DNA)-এর এমন কিছু পরিবর্তন করা দরকার যাতে ওই অসুখ গুলো যেন আর বংশক্রমানুসারে না চলে আসে। যেমনঃ যে জিন (or DNA) ওই রোগ বা অসুখ তা বহন করে, তাকে পরিবর্তন করে ফেলা বা অকর্মক্ষম বা সুপ্ত করে দেওয়া। হয়ত, রোগ প্রবাহিত না হওয়ার (প্রতিরোধ) এই উপায় আছে কিন্ত ওই যে বাণিজ্য!!!ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক এসব না হলে ব্যবসা হবে কিভাবে??
আবার যদি, বংশগত রোগ প্রবাহিত হওয়ার এই উপায়, আবিষ্কৃত নাও হয়ে থাকে, সেগুলো চিকিৎসার জন্যে আপনার ঔষুধের তেমন কোন প্রয়োজন নেই। স্বাস্থসম্মত খাবার এবং এক্সারসাইজ-এর মাধ্যমেই বেশিরভাগ অসুখ নিয়ন্ত্রণ করা যায় কিন্তু ওই যে, বাণিজ্য!!! ঔষুধের ১ টি উপকার তো ১০ টি ক্ষতি। আপনাকে, মাকড়সার জালের মতো বেঁধে ফেলা হচ্ছে। যেমনঃ আপনার উচ্চ কোলেস্ট্রল (Hyperlipidemia or Hypercholesterolemia) আছে। এখন, তার জন্যে ঔষুধ (যেমনঃ Statin) খাবেন, ওটা খেলে আপনারা মাংসপেশির ব্যথা হবে। এখন, মাংসপেশির ব্যাথার জন্যে, ব্যাথার ঔষুধ (যেমনঃ Naproxen) খাবেন, ওটা খেলে আপনার, গ্যাস্ট্রিক হাইপার এসিডিটি বা আলসার হবে। এখন, গ্যাস্ট্রিক হাইপার এসিডিটি বা আলসার-এর জন্যে ঔষুধ (যেমনঃ Omeprazole) খাবেন, ওটা খেলে আপনার, হাড় দ্রুত ক্ষয় (Osteoporosis) বা বাত (Osteoarthritis) জাতীয় অসুখ হবে হবে। ফলে আবার ব্যথা এবং অন্যান্য উপসর্গ হবে, যার জন্যে, এখন আবার ঔষধ খাবেন বা সব শেষে সার্জারি করবেন। এরকম চলতেই থাকবে। কোথায় যাবে বাবা!!!
***অথচ, স্বাস্থসম্মত খাবার এবং এক্সারসাইজ-এর মাধ্যমে, খুব সহজেই কোনো পার্শপ্রতিক্রিয়া ছাড়াই উচ্চ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে পারতেন। তাছাড়া, এক্সারসাইজ করলে, যে জ্বীন (DNA) উচ্চ কোলেস্ট্রল-এর জন্য দায়ী, তাকে ভোঁতা বা সুপ্ত করে দিতে পারেন (Epigenetic effect), যাতে আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম ওই উচ্চ কোলেস্ট্রল রোগ থেকে মুক্তি পাই।
***নিয়মিত স্বাস্থসম্মত খাবার খেলে এবং এক্সারসাইজ করলে, আপনি হাজারো রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। তাছাড়া, বয়স্কজনিত কিছু অসুখ যেমনঃ বাত হলেও, আপনার ঔষুধ খাওয়ার প্রয়োজন নেই। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি সারা জীবন সুস্থ (ব্যাথা ও অন্নান্য উপসর্গ) ও কর্মক্ষম থাকতে পারবেন।
***কিছু ব্যাতিক্রম ছাড়া অধিকাংশ রোগ বা অসুখের জন্যে আপনার কাটা-ছেড়া করার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে, (যেমনঃ হাঁটুর আর্থ্রোস্কোপি সার্জারি, কোমরের ডিসেকটোমি ইত্যাদি) সার্জারির দীঘমেয়াদী কোন উপকার নেই। বরং, এইসব সার্জারি আপনার দৈনন্দিন নানারকম কাজের সীমাবদ্ধতা নিয়ে আসবে এবং নানা উপসর্গ দেখা দিবে। কিন্ত ওই যে বাণিজ্য!!!, মানুষরূপী পশুগুলো টাকার লোভে সিজারিয়ান সেক্শন সহ নানা অপ্রয়োজনীয় (প্রয়োজন না হলেও) সার্জারি করছে, আপনার দেহ নিয়ে কাটা-ছেড়া করছে।
***এখন বুঝতে পারছেন, কেন ঔষুধ কোম্পানি গুলো ওই সব মানুষরূপী পশু গুলো-কে কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি, ল্যাপটপ ইত্যাদি উপহার (ঘুষ) দিচ্ছে!!! হ্যা, আপনার জীবন-কে নিয়ে খেলা করার জন্যে!!!
>>>আসুন, আমাদের শরীরের অসীম ক্ষমতা গুলো-কে ব্যবহার করতে শিখি, অপ্রয়োজনে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (ঔষুধ) শরীরে প্রবেশ না করাই এবং অপ্রয়োজনে আমাদের শরীর-কে কাটা-ছেড়া না করি।
Written by,
Dr. Md Rasel Rana
Doctor of Physical Therapy/Physiotherapy (DPT), Northeastern University, Boston, MA, USA.
Master of Science (MS) in Exercise Science, Arkansas State University, Jonesboro, AR, USA.

Address


11377

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rasel Rana, DPT, MS, USA. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Rasel Rana, DPT, MS, USA.:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram