19/01/2026
"উড়তে না পারলে দৌড়াও, দৌড়াতে না পারলে হাঁটো, হাঁটতে না পারলে হামাগুড়ি দাও, কিন্তু যা ই কর না কেন তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে"।
— মার্টিন লুথার কিং
মার্টিন লুথার কিং
(১৫ জানুয়ারি ১৯২৯ - ৪ এপ্রিল ১৯৬৮)
----------------------------------------
মার্টিন লুথার কিংবিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। তার খ্রিষ্টীয় ধর্মবিশ্বাস ও মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নাগরিক ও মানবাধিকার আন্দোলন এগিয়ে নিয়ে যান। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।
আজ মার্টিন লুথার কিং এর জন্মদিন।