09/11/2025
সারা বিশ্ব যখন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আরও কার্যকরী ও পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক সহ নানা চিকিৎসা পদ্ধতির গবেষণায় ব্যস্ত, ঠিক তখনই নীরব ঘাতকের মতো বেড়ে যাচ্ছে ফাঙ্গাস বা ছত্রাকজনিত অসুখ।
আমরা fungal disease বা ছত্রাকজনিত অসুখ বলতে সাধারণত স্কিন ডিজিজ বুঝি। কিন্তু ইদানীং ঔষধ প্রতিরোধী চর্মরোগের পাশাপাশি রক্তের মধ্যেও ইনফেকশন বাড়ছে। আর তখনই তা হয়ে যাচ্ছে চিন্তার কারণ।
ব্যাকটেরিয়া নিয়ে বিশ্বজুড়ে বিস্তারিত গবেষণার কারণে অনেক অ্যান্টিবায়োটিক থাকলেও আমাদের মতো স্বল্পোন্নত দেশ, যা ঘিঞ্জি ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে বিভিন্ন ফাঙ্গাসের প্রধান উৎস, তাদের জন্য তেমন গবেষণা হয়না। আবার ফাঙ্গাসের সাথে আমাদের কোষের অনেক মিল থাকায়, সুনির্দিষ্ট করে শুধুমাত্র ফাঙ্গাস প্রতিরোধী ঔষধ (antifungal) তৈরি করাও অ্যান্টিবায়োটিকের চেয়ে কঠিন।
ফলে সঠিক ঔষধের অভাবে চর্মরোগ ভালো না হলেও তা হয়তো ভোগায়, কিন্তু রক্তের ইনফেকশন ভালো না হলে তা অবধারিতভাবে মৃত্যু ডেকে আনে। এই Candida auris নিয়ে গবেষণায় দেখা গেছে যে এতে আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় ৭০% পর্যন্ত হতে পারে!
সাম্প্রতিক সময়ে আমাদের প্রকাশিত ২টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ থেকে সহজবোধ্যভাবে বিস্তারিত জানতে পারেন এই লিংক থেকেঃ https://www.facebook.com/share/p/1Fe1684VyY/