বিশ্বাস হোমিও হল

বিশ্বাস হোমিও হল Homeopathy medicine is best medicine.You take this medicine & will give your child. You use homeopa

We also treatment new and chronic Disease with Germany indian And Pakistani original medicine

Clinical TipsThe effects of bites of non-rabid dogs have been removed by this nosode
04/03/2023

Clinical Tips

The effects of bites of non-rabid dogs have been removed by this nosode

BULKY UTERUSগর্ভধারণের সময় জরায়ু বড় হয়ে যায়। এছাড়া কোনো কারণ ছাড়াও অনেক সময় জরায়ু বড় হতে পারে। যেকোনো বয়সের নারীদেরই এটি...
09/09/2022

BULKY UTERUS

গর্ভধারণের সময় জরায়ু বড় হয়ে যায়। এছাড়া কোনো কারণ ছাড়াও অনেক সময় জরায়ু বড় হতে পারে। যেকোনো বয়সের নারীদেরই এটি হতে পারে। খুব বেশি চিন্তার কারণ না হলেও অনেক সময় এটা জরায়ু ক্যানসারের কারণ হয়ে দাঁড়ায়।

লক্ষণ

বেশির ভাগ সময় জমাটবাঁধা রক্ত এবং পিরিয়ড ছাড়াও অতিরিক্ত রক্তক্ষরণ হতে দেখা যায়। জরায়ু বড় হয়ে গেলে পিরিয়ডের সময় বেড়ে যায়। শরীরের হিমোগ্লোবিন কমে গিয়ে মাথা ঘোরা, অবসাদ, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাওয়ার মতো লক্ষণ প্রকাশ পায়। তলপেট, তলপেটের পেছন দিক, পা ইত্যাদি অংশে ব্যথাবোধ হয়। বড় আকৃতির জরায়ু পেটে বেশ প্রভাব ফেলে। ফলে রোগীর বমি ও গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে। ওজন বেড়ে যায়। বড় হয়ে যাওয়া জরায়ুর কারণে গর্ভধারণের সমস্যা দেখা দেয়। এছাড়া অনাকাক্সিক্ষত গর্ভপাতের আশঙ্কা থাকে । অন্যান্য লক্ষণের মধ্যে পেট এবং তলপেট ভরা মনে হওয়া, যৌন সম্পর্ক স্থাপনের সময় ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও বারবার প্রস্রাবের বেগ চাপ ইত্যাদিও এক্ষেত্রে দেখা দিতে পারে।

কেন হয়

ইউটেরাইন ফাইব্রয়েডস মানে জরায়ুর ভেতরকার অংশ বেড়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রে নারীরা এটি বুঝতে পারেন না। এই ফাইব্রয়েডসের পরিমাণ বেড়ে গেলে জরায়ু বড় হতে পারে। অ্যাডেনোমায়োসিস অর্থাৎ জরায়ুর দেয়াল আক্রান্ত হয় এবং সেখান থেকেই রক্তপাত হতে থাকে। লক্ষণগুলো অনেকটা ইউটেরাইন ফাইব্রয়েডসের মতোই।

জরায়ুর ক্যানসারের কারণেও এটা হতে পারে। ব্যথা, রক্তপাত ইত্যাদি থাকলেও, মূলত জরায়ুর ক্যানসার, পিরিয়ড হচ্ছে না এমন নারীদের ক্ষেত্রেই হয়ে থাকে। তবে অন্যরাও এক্ষেত্রে পুরোপুরি আশঙ্কামুক্ত নন। পলিসিস্টিক ওভারি সিনড্রোম হরমোনের কারণে এই সমস্যায় শুধু রক্তপাত বা ব্যথা নয়, শরীরের ত্বকেও প্রভাব পড়ে। শরীরে পশমের আধিক্য দেখতে পাওয়া যায়। পানিতে ভরা জরায়ুর সিস্ট এমনিতে কোনো সমস্যা না করলেও কখনো কখনো জরায়ুর আকার বড় হওয়ার কারণ।
নিচের রিপোর্টগুলো দেখুন, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগীনী সম্পূর্ন সুস্থ, যেখানে অন্যান্য চিকিৎসায় জরায়ু কেটে বাদ দিতে বলেছিল!!

প্রায় মাস দুয়েক হতে চলল শিশুদের মধ্যে একটা রোগ লক্ষ্য করছি, অভিভাবকদের অভিযোগ যে পক্স উঠেছে! ((দেখতে চিকেন পক্সের মত))  ...
21/10/2021

প্রায় মাস দুয়েক হতে চলল শিশুদের মধ্যে একটা রোগ লক্ষ্য করছি, অভিভাবকদের অভিযোগ যে পক্স উঠেছে! ((দেখতে চিকেন পক্সের মত)) কিন্তু এখনো সারছে না তাই আপনার কাছে নিয়ে আসলাম।

চলুন জেনে নিই রোগটির আদ্যপান্ত।

রোগটির নাম হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিস (HFMD),
মূলত দু' ধরণের জীবাণু থেকে এই রোগ সংক্রমিত হয় ৷ ভাইরাস গুলি হল Coxsackievirus A16, Enterovirus 71৷ এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ ৷
এই সংক্রমণের প্রধান লক্ষণ হল, প্রথমে জ্বর আসে ৷ ক্রমে শরীরের বিভিন্ন অংশের ত্বকে দেখা দেয় লালচে, ফোলা ফোলা চাকতি। অনেকসময়ে এই চাকতিগুলি একত্রিত হয়ে বড় চাকতি বা চাপড়ার মতো আকার নেয়। হাতে , পায়ে কিম্বা মুখে এই ফোলা অংশগুলি হয়ে থাকে ৷
মুখের লালা বা মিউকাস থেকে এই রোগ ছড়িয়ে পড়ে ৷ জ্বরের সঙ্গে সঙ্গে গলায় অস্বস্তি, খাওয়ার ইচ্ছা চলে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় ৷
এই সংক্রমণ কাটিয়ে পুরোপুরি সুস্থ হতে শিশুদের সাধারণত দিন দশেক সময় লাগে ৷ হোমিওপ্যাথি ওষুধে এই লক্ষণগুলির যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় ৷ এছাড়া নিয়মিত সাবান দিয়ে হাত ধুলে এই সংক্রমণ থেকে শিশুদের বাঁচানো সম্ভব ৷

তাই কোন সংঙ্কোচ না করে আপনার শিশুকে কারো কাছে দেবার আগে তার হাত জীবানুমুক্ত করিয়ে নিন।

11/08/2021

অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। তিনি বলেছিলেন, ‘এই অ্যান্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবে না।

তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।’ অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটি নির্দিষ্ট ডোজে, একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটি হতে পারে সেটিকে বলা হয় ‘অ্যান্টিবায়োটিক রেজিসটেন্স’।

10/08/2021
20/10/2020

Gynecomastia

যখন পুরুষদের ক্ষেত্রে স্তন বড় হয়ে যায় বা সুগঠিত হয় যায়, তখনকার সৃষ্ট অবস্থাকে বলা হয় gynecomastia।
সাধারণত হরমোন ভারসাম্যহীনতা বা হরমোন থেরাপির কারণে ঘটে। এছাড়া অনেক কারনেই হতে পারে। যেমন, অতিরিক্ত ওজন, হরমোনের সমস্যা, ফাইব্রোমা ইত্যাদি। কিছু ওষুধের কারনে সৃষ্ট পার্শপ্রতিক্রিয়ায় এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রেসারের এবং হার্টের কিছু ওষুধের কারনে এমন হতে পারে। সেক্ষেত্রে এইরকম কোন ওষুধ নিয়মিত খেলে ডাক্তার এর পরামর্শ নিতে হবে।

# হরমোনাল পরিবর্তনঃ যদি পুরুষের testosteron Level কমে যায় তাহলে স্তনের এই পরিবর্তন দেখা দিতে পারে।
ক্রনিক লিভার এবং কিডনির অসুখ যদি থাকে।
কিছু বিরল জেনেটিক অসুখের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় যেমন Klinefelter's Syndrome ( affecting males in which the cells have an extra X chromosome {in addition to the normal XY}, characterized by a tall thin physique, small infertile te**es, and enlarged breasts.)
তবে এক্ষেত্রে অন্য আরও অনেক লক্ষন প্রকাশ পেতে পারে। আপনার ক্ষেত্রে যদি অতিরিক্ত ওজনের কারনে এইরকম হয়ে থাকে তাহলে আপনার ওজন নিয়ন্ত্রনে আনতে হবে। তবে ওষুধ বা হরমোনাল কারন হলে ডাক্তার এর সাথে পরামর্শ করতে হবে।

17/10/2020

কোষ্ঠকাঠিন্য দূর করতে লাইফস্টাইল পরিবর্তনঃ

১ ) মলত্যাগের বেগ হোক বা না হোক প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে টয়লেটে বসবেন, এতে অল্প কিছুদিনের মধ্যেই ঐ সময়ে মলত্যাগের অভ্যাস গড়ে উঠবে।

২) দুশ্চিন্তামুক্ত থাকুন।

৩) সহজপাচ্য ও সাধারণ খাদ্যে অভ্যস্ত হোন।

8 ) বেশি করে পানি পান করুন, প্রতিদিন কমপলুক্ষ দুই থেকে তিন লিটার। কিছু গ্রহণীয় খাবার শাকসবজি, ফলমূল, সালাদ, দধি, পনির, গাজর, মিষ্টি কুমড়া, লেবু ও এ জাতীয় টক ফল, পাকা পেপে, বেল, আপেল, কমলা, খেজুর, সব ধরণের ডাল, ডিম, মাছ, মুরগীর মাংস, ভূসিযুক্ত (টেকি ছাটা) চাল ও আটা।

৫ ) কিছু বর্জনীয় খাবার,গরু, খাসি ও অন্যান্য চর্বিযুক্ত খাবার, মসৃণ চাল, ময়দা, চা, কফি, সব ধরণের ভাজা খাবার যেমনঃ পরােটা, লুচি, চিপস ইত্যাদি।
৬) কোন রোগের জন্য হয়ে থাকলে তার জন্য চিকিৎসা নিন। কোন ওষুধ সেবনের কারণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে মনে হলে সে ব্যাপারে আপনার চিকিৎসকের পরামর্শ নিন I

কোষ্ঠকাঠিন্যে যা করা উচিৎ নয়ঃ ১) পায়খানার বেগ ধরলেও নানা অজুহাতে দেরি করা।
২) নিয়মিত পায়খানা নরম করার বিভিন্ন রকমের ওষুধ সেবন ও ব্যবহার করা থেকে বিরত থাকা।

আতঙ্কিত না হয়ে সচেতন হোন।।আজ ১০ অক্টোবর "স্তন ক্যান্সার" সচেতনতা দিবস।স্তন ক্যান্সারের লক্ষনসমূহ : স্তনে চাকা বা পিন্ড *...
10/10/2020

আতঙ্কিত না হয়ে সচেতন হোন।।আজ ১০ অক্টোবর "স্তন ক্যান্সার" সচেতনতা দিবস।
স্তন ক্যান্সারের লক্ষনসমূহ : স্তনে চাকা বা পিন্ড * নিপল বা বোঁটা ভেতরে ঢুকে যাওয়া * নিপল দিয়ে অস্বাভাবিক রস বা রক্তক্ষরণ হওয়া * চামড়ার রং বা চেহারার পরিবর্তন * বগলতলায় পিন্ড বা চাকা ইত্যাদি।

স্তন ক্যান্সার সম্পর্কে বিস্তারিত জানতে এবং চিকিৎসা সেবা নিতে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরনাপন্ন হোন।

24/09/2020

টাকা দিয়ে শিশুকে আদর করে বিষ খাওয়াচ্ছেন!!!

প্রত্যেকটি মায়ের অভিযোগ আমার বাচ্চা কিছু খেতে চায় না!!! চিপস খায়?? হ্যা প্রত্যেকদিনই ওর দাদা/বাবা/চাচা নিয়ে আসে। তা না হলে বিরক্ত করে। কে চিনিয়েছে, চিপস?? আপনি বা আপনার আত্বীয় স্বজন!! চিপসের বিষয়ে জানেন?? সবাই তো খাওয়ায়!! তাই-----।
শুনুন--চিপসে রুচি+ ক্ষুধা দুইই নষ্ট হয়।
নাইট্রোজেন গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখা হয়,যাতে চিপস ভেঙে না যায়, মচমচে থাকে, আকর্ষনীয় দেখানো হয়, ঝা-চকচকে প্যাকেট!! যার ফলে শিশু সহজেই পছন্দ করে নেয়।
বাচ্চাকে আদর করে চিপসের প্যাকেট দিলেন মানে বাচ্চার ভবিষ্যত নষ্ঠ হয়ে গেল । বাংলাদেশের প্রায় ৭৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে।। যদিও ডায়াগনোসিস হয় বা হচ্ছে ১০% এর কম।। আগে তো এতো প্রেসারের রোগি, ডায়াবেটিস এর রোগি ছিলনা!! আর এতো অল্প বয়সে প্রেশার কিভাবে হল?? চিপসের প্রতি প্যাকেটে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না।। মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট।। খেতে খুব মজা লাগে।। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে।। এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়।। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।। সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে।। শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার।। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে।। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে। সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে,সাথে বাড়ে চর্বিও। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি। এক সময় ধরা পড়ে ডায়াবেটিস। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর। তাহলে হিসাব করে দেখুন - "একটা শিশুর জীবন শুরুর সাথে সাথে চিপস দেয়ার নাম করে শরীরে হাই প্রেশার, ডায়াবেটিস, স্থূলতা, ক্যান্সার ইত্যাদির বীজ বপন করে দিচ্ছেন"।
তাই বাচ্চাদের চিপস খাওয়াবেন না, বা খেতে দিবেন না। আত্বীয় স্বজনদের প্রতি আবেদন একান্তই যদি শিশুর জন্য কিছু নিতে হয় তাহলে স্বাস্থ্যকর অথবা প্রয়োজনীয় কিছু নিন। স্কুল পড়ুয়া বাবুদের জন্য বই নিতে পারেন, খেলনা নিতে পারেন অথবা অন্য কোন ফ্রুটস নিতে পারেন। শুধু শুধু একটা জীবন নষ্ট করে দিবেন না। মায়েদের বলছি, চিপস যদি খাওয়ানোর ইচ্ছা হয়ই তাহলে বাড়িতে তৈরি করে খাওয়ান। বিষ ভর্তি প্যাকেট চিপস কিনে খাওয়াবেন না।

Address

Kali Babu Road, Alfadanga Bazar, Alfadanga, Faridpur
Alfadanga
7870

Opening Hours

Monday 09:00 - 13:00
16:00 - 19:00
Tuesday 16:00 - 19:00
Wednesday 09:00 - 13:00
16:00 - 19:00
Thursday 09:00 - 13:00
16:00 - 19:00
Friday 09:00 - 13:00
16:00 - 19:00
Saturday 09:00 - 13:00
16:00 - 19:00
Sunday 09:00 - 13:00
16:00 - 19:00

Telephone

01712450861

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্বাস হোমিও হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বিশ্বাস হোমিও হল:

Share

Category