হোমিওপ্যাথিক পাঠশালা

হোমিওপ্যাথিক পাঠশালা Homeopathy Education homeopathic treatment
(1)

✍️ প্যারালাইসিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসাপ্যারালাইসিস (Paralysis) একটি জটিল স্নায়বিক সমস্যা, যেখানে শরীরের কোনো অংশ আংশ...
11/04/2026

✍️ প্যারালাইসিস রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা

প্যারালাইসিস (Paralysis) একটি জটিল স্নায়বিক সমস্যা, যেখানে শরীরের কোনো অংশ আংশিক বা সম্পূর্ণভাবে নড়াচড়া করার ক্ষমতা হারায়। এ রোগের চিকিৎসায় সর্বপ্রথম কারণ নির্ণয়, রোগের ইতিহাস, পারিবারিক পটভূমি এবং রোগীর সামগ্রিক লক্ষণ বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হোমিওপ্যাথিতে রোগীর Totality of Symptoms অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা প্রদান করা হয়।

────────────────────────
গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ ও নির্বাচন লক্ষণ

Agaricus Muscarius
হাত-পা কাঁপা, অস্বাভাবিক নড়াচড়া, হঠাৎ ঝাঁকুনি, ঠান্ডায় উপসর্গ বৃদ্ধি, কথা ও আচরণে অসামঞ্জস্য

Causticum
ধীরে ধীরে পক্ষাঘাত, অঙ্গ শীতল ও আড়ষ্ট, জিহ্বা পক্ষাঘাত, ডান পাশে বেশি সমস্যা, মানসিক দুঃখ থেকে উৎপত্তি, কোষ্ঠকাঠিন্য, ন্যায়বোধ প্রবল

Gelsemium
দুর্বলতা, ঝিমঝিম ভাব, ধীর কথা ও চলাফেরা, হাত কাঁপা, মানসিক চাপে উপসর্গ বৃদ্ধি

Zincum Metallicum
অস্থিরতা, পা নাড়িয়ে রাখা, অনবরত ঝাঁকুনি, মানসিক ক্লান্তিতে বৃদ্ধি, স্মৃতিশক্তি দুর্বল

Mercurius Solubilis
কাঁপুনি, জিভ কাঁপা, কথা জড়ানো, অতিরিক্ত ঘাম, মুখে দুর্গন্ধ, জিহ্বায় দাঁতের ছাপ, পিপাসা বৃদ্ধি

Phosphorus
দুর্বলতা, স্মৃতি লোপ, কথা বলতে কষ্ট, দৃষ্টিশক্তি কমে যাওয়া, ভয়প্রবণ, একা থাকতে না পারা, ঠান্ডা খাবারের প্রতি আকর্ষণ

Lathyrus Sativus
পা দুর্বল, হাঁটায় ভারসাম্যহীনতা, বিশেষ ভঙ্গিতে হাঁটা, পা ঠান্ডা ও নীলাভ, রাতে জ্বালা

────────────────────────
অন্যান্য গুরুত্বপূর্ণ ঔষধ (সংক্ষিপ্ত নির্দেশনা)

Arsenicum Album
অস্থিরতা, ভয়, দুর্বলতা, জ্বালাপোড়া, রাতের দিকে বৃদ্ধি

Alumina
শুষ্কতা, ধীর স্নায়বিক প্রতিক্রিয়া, কোষ্ঠকাঠিন্য, বিভ্রান্তি

Natrum Muriaticum
মানসিক আঘাত, একাকীত্ব, দুর্বলতা, মাথাব্যথা

Ignatia
দুঃখ, মানসিক আঘাত, হঠাৎ উপসর্গ পরিবর্তন

Lachesis
বাম পাশের সমস্যা, আঁটসাঁট কিছু সহ্য করতে না পারা, কথা বেশি বলা

Lac Caninum
ডান-বাম পাশ পরিবর্তনশীল উপসর্গ, আত্মবিশ্বাসের অভাব

Lycopodium
ডান পাশের সমস্যা, গ্যাস, বিকেলে উপসর্গ বৃদ্ধি, আত্মবিশ্বাস কম

Pulsatilla
নরম স্বভাব, কান্নাপ্রবণ, খোলা বাতাসে আরাম, তৃষ্ণা কম

Argentum Nitricum
উদ্বেগ, তাড়াহুড়া, কাঁপুনি, মানসিক চাপ

Aurum Metallicum
হতাশা, আত্মগ্লানি, গভীর মানসিক কষ্ট

Sepia
উদাসীনতা, হরমোনাল অসামঞ্জস্য, পরিবার থেকে বিচ্ছিন্নতা

Tuberculinum
দুর্বলতা, পরিবর্তনপ্রিয়তা, বারবার অসুস্থতা

────────────────────────

• রোগের কারণ (স্ট্রোক, আঘাত, স্নায়বিক রোগ) নির্ণয় অপরিহার্য
• রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক লক্ষণ বিবেচনা করতে হবে
• দীর্ঘমেয়াদী ফলোআপ প্রয়োজন
• স্ব-চিকিৎসা থেকে বিরত থাকা উচিত

────────────────────────
প্যারালাইসিস একটি জটিল রোগ হলেও সঠিকভাবে লক্ষণ বিশ্লেষণ করে উপযুক্ত হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করলে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাই এখানে সবচেয়ে কার্যকর পদ্ধতি।

লেখাটি পড়ে নিজের চিকিৎসা নিজে করবেন না, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

────────────────────────
ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি-
বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম‌

🩺 থাইরয়েডের সমস্যা ও হোমিওপ্যাথিক চিকিৎসা থাইরয়েড গ্রন্থি শরীরের মেটাবলিজম, শক্তি উৎপাদন ও হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে গ...
11/04/2026

🩺 থাইরয়েডের সমস্যা ও হোমিওপ্যাথিক চিকিৎসা

থাইরয়েড গ্রন্থি শরীরের মেটাবলিজম, শক্তি উৎপাদন ও হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কার্যকারিতায় ব্যাঘাত ঘটলে তা ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, বিশেষত হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। তাই প্রাথমিক পর্যায়েই লক্ষণ শনাক্ত করে সঠিক চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।

────────────────────────
থাইরয়েডের প্রধান লক্ষণসমূহ

⚕️Hypothyroidism (হরমোনের স্বল্পতা)
• অতিরিক্ত ক্লান্তি
• ওজন বৃদ্ধি
• ঠান্ডা বেশি লাগা
• কোষ্ঠকাঠিন্য
• চুল পড়া

⚕️Hyperthyroidism (হরমোনের আধিক্য)
• ওজন হ্রাস
• বুক ধড়ফড়
• হাত কাঁপা
• অতিরিক্ত ঘাম
• মানসিক অস্থিরতা

সাধারণ লক্ষণ
• গলায় ফুলে যাওয়া (Goiter)

────────────────────────
হোমিওপ্যাথিক ঔষধ ও নির্বাচন লক্ষণ

(রোগীর সামগ্রিক লক্ষণ ও মানসিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ঔষধ নির্বাচন করা হয়)

Calcarea Carbonica
স্থূল গঠন, ঠান্ডা সহ্য করতে না পারা, মাথায় অতিরিক্ত ঘাম, সহজে ক্লান্ত হয়ে পড়া

Sepia
হরমোনাল ভারসাম্যহীনতা, মানসিক উদাসীনতা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, ঠান্ডা-গরমে সংবেদনশীলতা

Lycopodium Clavatum
পেট ফাঁপা, গ্যাস, ডান পাশের সমস্যা, বিকালের দিকে উপসর্গ বৃদ্ধি, আত্মবিশ্বাসের অভাব

Natrum Muriaticum
মানসিক কষ্ট চেপে রাখা, মাথাব্যথা, চুল পড়া, লবণ গ্রহণের প্রবণতা

Iodium
অতিরিক্ত ক্ষুধা থাকা সত্ত্বেও ওজন হ্রাস, অস্থিরতা, উত্তেজনা; Hyperthyroidism-এ প্রযোজ্য

Thyroidinum
থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার অসামঞ্জস্যতায় ব্যবহৃত; ওজন বৃদ্ধি বা হ্রাস উভয় ক্ষেত্রে বিবেচ্য

────────────────────────
চিকিৎসা সংক্রান্ত পরামর্শ
• নিয়মিত থাইরয়েড ফাংশন পরীক্ষা (TSH, T3, T4) করা প্রয়োজন
• স্ব-চিকিৎসা পরিহার করুন
• অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন
• সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন

────────────────────────
হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গি
হোমিওপ্যাথি রোগ নয়, রোগীর সামগ্রিক শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য বিবেচনায় চিকিৎসা প্রদান করে, যা দীর্ঘমেয়াদে স্থায়ী উপকার প্রদান করতে সক্ষম।

────────────────────────
সতর্কতা
প্রতিটি রোগীর লক্ষণ ভিন্ন। তাই একক ঔষধ সকলের জন্য প্রযোজ্য নয়। সঠিক রোগ নির্ণয় ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাই সফলতার মূল ভিত্তি।

লেখাটি পড়ে নিজের চিকিৎসা নিজে করবেন না একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন, শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন। আপনার মতামত জানিয়ে দিন।

শুভেচ্ছায়
ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।

আজ ১০ এপ্রিল ডাঃ ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্মদিন। আজ সারা বিশ্বে পালিত হচ্ছে "বিশ্ব হোমিওপ...
10/04/2026

আজ ১০ এপ্রিল ডাঃ ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্মদিন। আজ সারা বিশ্বে পালিত হচ্ছে "বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২৬"

এ বছরের প্রতিপাদ্য
The London College of Homeopathy, UK, celebrates the unifying spirit of homeopathy — a system of healing that transcends cultures, nations, and generations. With the theme “Harmony through Homoeopathy: Healing Beyond Borders"

“হোমিওপ্যাথির মাধ্যমে সম্প্রীতি : সীমানা ছাড়িয়ে নিরাময়”— বিশ্বব্যাপী চিকিৎসক, গবেষক, নীতিনির্ধারক ও স্বাস্থ্যসেবাকর্মীদের মধ্যে সহযোগিতা, গবেষণা এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানায়।

হোমিওপ্যাথি আজ শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়; এটি মানবিক, নিরাপদ, অ-আক্রমণাত্মক এবং ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবার একটি বিশ্বজনীন দর্শন। বিশ্বের ৮০টিরও বেশি দেশে হোমিওপ্যাথি ব্যবহৃত হচ্ছে এবং কোটি কোটি মানুষ এর মাধ্যমে উপকৃত হচ্ছেন। দীর্ঘমেয়াদি ক্রনিক রোগ, মায়াজমেটিক সমস্যা, মেটাবলিক ডিজঅর্ডার, শিশু ও নারীস্বাস্থ্য, মানসিক ও শারীরিক জটিলতা— বহু ক্ষেত্রে হোমিওপ্যাথি মানুষের আস্থা অর্জন করেছে।

“সুস্বাস্থ্যই সর্বোচ্চ সম্পদ, এবং স্বাস্থ্যই সকল কর্মের মূল ভিত্তি।”

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হোমিওপ্যাথি ইতোমধ্যে জাতীয় স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। AYUSH মন্ত্রণালয়ের মাধ্যমে গবেষণা, শিক্ষা, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা এবং জনসেবার সঙ্গে হোমিওপ্যাথিকে একীভূত করা হয়েছে। গবেষণা, প্রমাণভিত্তিক চিকিৎসা, ফার্মাকোভিজিল্যান্স, ডিজিটাল হেলথ, বায়োমার্কার গবেষণা এবং ক্লিনিক্যাল মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে।

বাংলাদেশেও এখন সময় এসেছে হোমিওপ্যাথিক চিকিৎসাকে আরও সুসংগঠিত, বৈজ্ঞানিক, আধুনিক ও রাষ্ট্র-সমর্থিত কাঠামোর মধ্যে নিয়ে আসার।

বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশের হোমিওপ্যাথির উন্নয়নে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হলো—

🔹 জাতীয় পর্যায়ে হোমিওপ্যাথিক গবেষণা কাউন্সিল গঠন
🔹 মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক হোমিওপ্যাথিক বিভাগ সম্প্রসারণ
🔹 ডিজিটাল রোগী তথ্যভাণ্ডার ও ক্লিনিক্যাল ডাটা ব্যাংক তৈরি
🔹 আন্তর্জাতিক মানসম্পন্ন ফার্মাকোভিজিল্যান্স ব্যবস্থা চালু
🔹 হোমিওপ্যাথিক ওষুধ উৎপাদনে মান নিয়ন্ত্রণ ও GMP নীতিমালা বাস্তবায়ন
🔹 উপজেলা পর্যায় পর্যন্ত সরকারি হোমিওপ্যাথিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ
🔹 হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, CME এবং গবেষণা কর্মশালা
🔹 নীতিনির্ধারক, চিকিৎসক, গবেষক ও শিল্পক্ষেত্রের সমন্বয়ে “জাতীয় হোমিওপ্যাথি থিঙ্ক ট্যাঙ্ক” গঠন
🔹 আন্তর্জাতিক জার্নালে বাংলাদেশি গবেষণা প্রকাশে সহায়তা
🔹 আধুনিক প্রযুক্তি, AI, বায়োস্ট্যাটিসটিক্স ও ডিজিটাল স্বাস্থ্যসেবার সাথে হোমিওপ্যাথির সমন্বয়
🔹 সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত স্বাস্থ্যনীতিতে হোমিওপ্যাথিকে অন্তর্ভুক্ত করা
🔹 তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে বিশেষ উদ্যোগ গ্রহণ

বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২৬ হোক বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা, গবেষণা, সহযোগিতা এবং স্বাস্থ্যনীতিতে হোমিওপ্যাথির যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন।

হোমিওপ্যাথি শুধু একটি চিকিৎসা নয়—
এটি সুস্থতা, মানবিকতা, গবেষণা এবং সমন্বিত আরোগ্যের একটি বিশ্বজনীন দর্শন।

লেখাটি হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন প্রস্তাবনা বাস্তবায়নে এগিয়ে আসুন।

শুভেচ্ছায়-
ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক
সভাপতি - বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।





খাবারের প্রতি একবার প্রবল ইচ্ছা, আবার কিছুক্ষণ পরেই সেই খাবারের প্রতিই অনীহা—এই পরিবর্তনশীল খাদ্যরুচি অনেক সময় গভীর মানস...
09/04/2026

খাবারের প্রতি একবার প্রবল ইচ্ছা, আবার কিছুক্ষণ পরেই সেই খাবারের প্রতিই অনীহা—এই পরিবর্তনশীল খাদ্যরুচি অনেক সময় গভীর মানসিক ও মায়াজমেটিক সমস্যার ইঙ্গিত বহন করে।

রেপার্টরি রুব্রিক:
GENERALS - ALTERNATING states - food and drinks; alternating desires/likes and aversions/dislikes of

এই রুব্রিকের আলোকে গুরুত্বপূর্ণ ঔষধগুলোর মধ্যে অন্যতম হলো
Carcinosin

কার্সিনোসিন নির্বাচন করার প্রধান লক্ষণসমূহ—

• রোগীর খাদ্যাভ্যাস পরিবর্তনশীল
• একদিন যে খাবার খুব পছন্দ, অন্যদিন সেটিই অপছন্দ
• কখনো খুব ক্ষুধা, কখনো একেবারেই ক্ষুধামন্দা
• দুধ, ডিম, চকলেট, মিষ্টি, কফি ইত্যাদির প্রতি অস্বাভাবিক আকর্ষণ থাকতে পারে
• আবার হঠাৎ সেই খাবারগুলোর প্রতিই অনীহা দেখা দিতে পারে
• রোগী অতিরিক্ত সংবেদনশীল, সহজে কষ্ট পায়
• দীর্ঘদিনের মানসিক চাপ, হতাশা, পারিবারিক দমন-পীড়ন বা শৈশবের ট্রমার ইতিহাস থাকতে পারে
• ঘুমে অস্থিরতা, বারবার স্বপ্ন দেখা, গভীর ক্লান্তি, অতিরিক্ত দুশ্চিন্তা থাকতে পারে
• রোগী সাধারণত ভদ্র, বাধ্য, অতিরিক্ত পারফেকশনিস্ট ও আবেগপ্রবণ প্রকৃতির হয়
• বারবার অসুস্থ হওয়া, দীর্ঘস্থায়ী এলার্জি, ত্বকের সমস্যা বা ক্রনিক রোগের ইতিহাস থাকতে পারে

কার্সিনোসিন শুধুমাত্র খাদ্যরুচির পরিবর্তনের জন্য নয়, বরং রোগীর সম্পূর্ণ মানসিক, শারীরিক ও পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করে নির্বাচন করতে হয়।

হোমিওপ্যাথিতে একটি ছোট রুব্রিকও অনেক সময় গভীর কনস্টিটিউশনাল ঔষধের দিকে নির্দেশ করে। তাই রোগীর পরিবর্তনশীল খাদ্যাভ্যাসকে কখনোই অবহেলা করা উচিত নয়।

সঠিক রেপার্টরাইজেশন, মায়াজমেটিক বিশ্লেষণ ও কনস্টিটিউশনাল নির্বাচনই দীর্ঘস্থায়ী আরোগ্যের পথ তৈরি করে।

এভাবে প্রতিটি লক্ষণ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাকে ফলো করুন, শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন।

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।





ডাঃ ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্মদিন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশে ...
07/04/2026

ডাঃ ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১ তম জন্মদিন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশে অনলাইনে হোমিওপ্যাথিক ফোরাম BOHF এর ২৯৭ তম ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ।

সময়সূচি- ১০ এপ্রিল, ২০২৬, শুক্রবার, রাত দশটায়।

আলোচনায় -
১) ডা. মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সহকারি অধ্যাপক (অবঃ) সরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর। প্রধান উপদেষ্টা BOHF
২) ডাঃ মোহাম্মদ শহীদুল্লাহ,
সাবেক সিনিয়র শিক্ষক,
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
৩) ডাঃ জিয়াসমিন ইসলাম, প্রভাষক- বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
৪) ডা. মো. আবদুল খালেক খান
প্রতিষ্ঠাতা সভাপতি,
খান হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্স সোসাইটি।
৫) ডা. সালমা নাসরীন, প্রভাষক হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সঞ্চালনায় -
ডাঃ লাবনী আমিন, মহাসচিব BOHF
ব্যবস্থাপনায়-
ডা. ইয়াকুব আলী সরকার,
সভাপতি, BOHF
উক্ত ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ।

মহামারী পরিস্থিতিতে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্য | বর্তমান হাম-রুবেলা প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসকদে...
07/04/2026

মহামারী পরিস্থিতিতে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্য | বর্তমান হাম-রুবেলা প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসকদের দায়িত্ব

📖 Organon of Medicine অনুযায়ী—
🔹 Aphorism 3: “The physician’s high and only mission is to restore the sick to health.”
🔹 Aphorism 4: “He is likewise a preserver of health if he knows the things that derange health…”

👉 অর্থাৎ, একজন চিকিৎসকের কাজ শুধু রোগ সারানো নয়, বরং স্বাস্থ্য রক্ষা ও রোগ প্রতিরোধ করাও সমান গুরুত্বপূর্ণ।

মহামারী রোগে (Epidemic) হোমিওপ্যাথিক চিকিৎসকের দায়িত্ব-
✔️ রোগের সামগ্রিক লক্ষণ বিশ্লেষণ করে Genus Epidemicus নির্ধারণ করা
✔️ রোগীর স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা (Vital Force) শক্তিশালী করা
✔️ জনগণকে সচেতন করা—পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টি ও জীবনযাপন সম্পর্কে
✔️ অপ্রয়োজনীয় ও ক্ষতিকর চিকিৎসা থেকে বিরত রাখা
✔️ প্রতিরোধমূলক (Prophylactic) হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা

🦠 বর্তমান প্রেক্ষাপট: বাংলাদেশে হাম-রুবেলা পরিস্থিতি ভয়াবহ, ইতিমধ্যেই অনেক শিশুর মৃত্যু হয়েছে!

⚠️ হাম (Measles) ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ।
শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

✔️ লক্ষণভিত্তিক ওষুধ নির্বাচন (Individualization)
✔️ সাধারণত ব্যবহৃত কিছু ঔষধ (চিকিৎসকের পরামর্শে):
👉 Morbillinum (প্রতিরোধমূলক ক্ষেত্রে বিবেচ্য)
👉 Belladonna, Aconite, Pulsatilla, Bryonia (লক্ষণ অনুযায়ী)

⚠️ নিজে নিজে ওষুধ গ্রহণ না করে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

স্বাস্থ্য পরামর্শ (Preventive Guidelines):
✔️ শিশুকে টিকাদান (EPI) সম্পূর্ণ করুন
✔️ আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখুন (Isolation)
✔️ পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি গ্রহণ
✔️ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
✔️ চোখ, নাক ও ত্বকের যত্ন নেওয়া

হোমিওপ্যাথি শুধুমাত্র চিকিৎসা নয়—এটি একটি *Holistic Preventive Science* যা শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

👨‍⚕️ একজন সচেতন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমাদের লক্ষ্য—
👉 “রোগমুক্ত সমাজ গঠন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা”

সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীদের উপরোক্ত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি, সকল বন্ধুদের কাছে এই লেখাটি পৌঁছে দিতে শেয়ার করুন ও আপনাদের মন্তব্য জানাবেন।

✍️ ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।

06/04/2026

খাদ্য দ্রব‍্য বুকে আটকাইয়া থাকে, খাদ্য নালি সরু খাইতে অক্ষম হলে, ক্যাক্টাস গ্র্যান্ডিফ্লোরা ঔষধটি প্রথম স্মরণ করবেন।

শিশু মায়ের দুধ পান করতে চায় না — হোমিওপ্যাথিক দৃষ্টিতে সমাধানRepertory rubric: Milk aversion (mother’s milk)এই লক্ষণে ...
06/04/2026

শিশু মায়ের দুধ পান করতে চায় না — হোমিওপ্যাথিক দৃষ্টিতে সমাধান

Repertory rubric: Milk aversion (mother’s milk)
এই লক্ষণে বিভিন্ন ঔষধ গ্রেড অনুযায়ী মূল্যায়ন করা হয়।

🔶 গ্রেড অনুযায়ী গুরুত্বপূর্ণ ঔষধসমূহ

First Grade (গুরুত্বপূর্ণ)

* Aethusa cynapium
* Antimonium crudum
* Antimonium tartaricum
* Bryonia alba
* Jalapa
* Lachesis
* Lactic acid
* Magnesia carbonica
* Mercurius solubilis
* Natrum carbonicum
* Natrum muriaticum
* Rheum
* Sabal serrulata
* Stannum metallicum
* Stramonium
* Sulphur
* Veratrum album

Second Grade

* Acetic acid
* Borax veneta
* Calcarea carbonica
* Calcarea silicata
* Cina
* Ferrum silicicum
* Kalium silicicum
* Magnesium silicatum
* Manganum silicicum
* Natrum silicicum
* Phosphoric acid
* Silicium metallicum

Third Grade

* Calcarea phosphorica
* Silicea terra

━━━━━━━━━━━━━━━━━━━
🔍 নির্বাচন লক্ষণ (Keynotes)

✅ Aethusa cynapium
➡️ দুধ খেলেই বমি, বমির পর দুর্বলতা, শিশু দুধ সহ্য করতে পারে না

✅ Borax veneta
➡️ স্তন্যপানের সময় ভয়, হঠাৎ চমকে ওঠে

✅ Calcarea carb.
➡️ মোটা, ঘাম বেশি, দুধে অরুচি

✅ Natrum mur.
➡️ দুধ অপছন্দ, কিন্তু তৃষ্ণা বেশি

✅ Silicea
➡️ দুর্বল, অপুষ্ট শিশু, দুধ হজম হয় না

✅ Antimonium crudum
➡️ দুধে অরুচি, জিহ্বা সাদা আবরণ

✅ Cina
➡️ কৃমিজনিত সমস্যা, বিরক্ত, দুধ খেতে চায় না

━━━━━━━━━━━━━━━━━━━

✔ শুধু “দুধ খায় না” দেখে ঔষধ নির্বাচন করবেন না
✔ বমি, হজম, মানসিক অবস্থা, শারীরিক গঠন — সব বিবেচনা জরুরি
✔ শিশুর পূর্ণ কেস টেকিংই সঠিক ঔষধ নির্বাচনের মূল চাবিকাঠি

হোমিওপ্যাথি ব্যক্তিভিত্তিক চিকিৎসা — সঠিক লক্ষণই সঠিক ঔষধ নির্ধারণ করে।

পোস্টটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।

#হোমিওপ্যাথি

🩺 রোগীর মনের কথা বিবেচনা করে, ভিটামিন ঔষধের তুলে ধরতে চেষ্টা করলাম ❗ হোমিওপ্যাথিক চিকিৎসায় ভিটামিন সরাসরি “ভিটামিন ট্যা...
05/04/2026

🩺 রোগীর মনের কথা বিবেচনা করে, ভিটামিন ঔষধের তুলে ধরতে চেষ্টা করলাম ❗

হোমিওপ্যাথিক চিকিৎসায় ভিটামিন সরাসরি “ভিটামিন ট্যাবলেট” হিসেবে নয়, বরং রোগীর লক্ষণ অনুযায়ী উপযুক্ত ঔষধ নির্বাচন করা হয়। তবে অনেক ক্ষেত্রে কিছু হোমিওপ্যাথিক ওষুধ ভিটামিনের ঘাটতির মতো উপসর্গে সহায়ক ভূমিকা রাখে।

নিচে ভিটামিনভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ ও নির্বাচন লক্ষণ দেওয়া হলো—

ভিটামিন B কমপ্লেক্স (B1, B6, B12)

সাধারণ লক্ষণ:

* দুর্বলতা, ক্লান্তি
* স্নায়বিক সমস্যা (ঝিনঝিন, জ্বালা)
* মুখে ঘা, ক্ষুধামন্দা

* Kali Phos→ মানসিক ও স্নায়বিক দুর্বলতা, স্ট্রেস
* Calcarea Phos → দুর্বল শরীর, বৃদ্ধি কম, হাড় দুর্বল
* Nux Vomica → বদহজম, অতিরিক্ত কাজ/স্ট্রেস

ভিটামিন C

* সহজে ঠান্ডা লাগা
* মাড়ি থেকে রক্ত পড়া
* রোগ প্রতিরোধ ক্ষমতা কম

* Arsenicum Album → দুর্বলতা, অস্থিরতা, ঠান্ডা সংবেদনশীল
* Phosphorus → রক্তপাত প্রবণতা, দুর্বলতা
* Calcarea Fluor → মাড়ি ও টিস্যুর দুর্বলতা

ভিটামিন D

* হাড় ব্যথা, দুর্বলতা
* শিশুদের রিকেটস
* দেরিতে দাঁত ওঠা

* Calcarea Phos → হাড় গঠন দুর্বল
* Calcarea Carb → মোটা, ঘাম বেশি, ঠান্ডা সহ্য কম
* Silicea → দুর্বল গঠন, ধীরে উন্নতি

ভিটামিন K

* রক্ত জমাট বাঁধতে দেরি
* সহজে রক্তপাত

* Phosphorus → রক্তপাত, দুর্বলতা
* Hamamelis → ভেনাস ব্লিডিং
* Millefolium → হঠাৎ রক্তপাত

# ভিটামিন B12 (বিশেষভাবে)

🔹 লক্ষণ:

* অ্যানিমিয়া
* হাত-পায়ে ঝিনঝিনি
* দুর্বলতা

* Calcarea Phos
* Carbo Veg → অক্সিজেন স্বল্পতা, দুর্বলতা
* **Alfalfa → পুষ্টি ঘাটতি, ওজন কম

* হোমিওপ্যাথিতে রোগ নয়, রোগী অনুযায়ী ঔষধ নির্বাচন করা হয়
* শুধুমাত্র ভিটামিন ঘাটতির উপর ভিত্তি করে নয়, সম্পূর্ণ লক্ষণ (মেন্টাল + ফিজিক্যাল) বিচার করতে হবে
* ভিটামিন সাপ্লিমেন্ট “সহায়ক”, মূল চিকিৎসা হলো constitutional remedy

✍️ ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম
ইভা হোমিও হল
আশুলিয়া থানা বাসস্ট্যান্ড
বাইপাইল, সাভার, ঢাকা।

#ভিটামিন

Address

Ashulia Thana, Ashulia, Savar, Dhaka
Baipail

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথিক পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথিক পাঠশালা:

Share