বরিশাল রক্ত দান ক্লাব

বরিশাল রক্ত দান ক্লাব সেচ্ছায় কোরব রক্ত দান
বাচাবো মোরা রুগ

13/07/2017

একটি মানবিক আবেদন...
একবোনের জন্য জরুরী ভিত্তিতে একব্যাগ
ও পজেটিভ (O+)রক্তের প্রয়োজন...
রোগী শের ই বাংলা মেডিকেলে ভর্তি
আছেন
যোগাযোগ :01770343204
মানবতার স্বার্থে এগিয়ে আসুন

09/07/2017

বরিশালে এক বোনের বাচ্চা মিস ক্যারেজ এর কারনে জরুরী ভিত্তিতে এক ব্যাগ দুর্লভ AB- (ve) রক্ত প্রয়োজন। স্ব-হৃদয়বানরা এগিয়ে আসুন। রক্ত পেতে সহায়তা করুন।
যোগাযোগঃ ০১৭১১ ১০২ ৪৭২

07/04/2016

রক্তদান নিয়ে নেই কোন ভয়...
_______________________________
একজন পুরুষের শরীরের ওজনের
প্রতি
কেজিতে ৭৬ গ্রাম রক্ত থাকে এবং
একজন মহিলার শরীরের ওজনের
প্রতি কেজিতে ৬৬ গ্রাম রক্ত থাকে,
কিন্তু একজন মানুষ বেঁচে থাকার
জন্য তার শরীরে ওজনের প্রতি
কেজিতে
প্রয়োজন ৫০ গ্রাম রক্ত ।
তাহলে পুরুষের শরীরে রয়েছে প্রতি
কেজিতে অতিরিক্ত (৭৬-৫০)= ২৬
গ্রাম রক্ত এবং মহিলার শরীরে
রয়েছে প্রতি কেজিতে অতিরিক্ত
(৬৬-৫০)= ১৬ গ্রাম রক্ত ।
রক্তদান করলে এই অতিরিক্ত রক্ত
থেকে প্রতি কেজিতে ৮ গ্রাম করে
রক্ত নেয়া হয়,
অর্থাৎ রক্তদানের পরেও পুরুষের
শরীরে
অতিরিক্ত রক্ত থাকছে প্রতি
কেজিতে (২৬-৮)= ১৮ গ্রাম রক্ত
এবং
মহিলার শরীরে (১৬-৮)= ৮ গ্রাম
রক্ত ।
হ্যাঁ, অতিরিক্ত রক্ত..!
মানে রক্তদানের পরেও ৫০ কেজি
ওজনের
একজন পুরুষ রক্তদাতা এবং মহিলা
রক্তদাতার শরীরে যথাক্রমে থাকছে
অতিরিক্ত (৫০ x ১৮)=৯০০ গ্রাম
রক্ত এবং (৫০ x ৮)= ৪০০ গ্রাম
রক্ত।
একজন ৫০ কেজি ওজনের সুস্থ
মানুষ দুশ্চিন্তা মুক্ত ভাবে খুব
সহজেই রক্তদান করতে পারেন
প্রতি তিন থেকে চার মাস পরপর।
,
লেখকঃ হাতুড়ে ডাক্তার

12/05/2015

এক বোনের জন্য যরুরি B+ রক্তের প্রয়জন
যোগাযোগ করুন :- 0 1917 802291[রোগির
ভাই] plz

03/05/2015

১. রক্ত দান করার সময়
মোটেও ব্যথা লাগে না।
শুধূমাত্র সূচ ফোটানোর
সময় অল্প একটু অস্বস্তি
লাগে।
২. রক্তদানের পর স্বাস্থ্য
খারাপ হয়ে যাবে –
এটি ভুল ধারণা।
আসলে রক্তদান করলে
হৃদরোগের ঝুঁকি কমে
এবং দেহে মাত্রাতিরিক্ত
আয়রন বা লৌহ সঞ্চয়
প্রতিরোধ করে।
৩. ডায়াবেটিসে আক্রান্ত
ব্যক্তি রক্ত দিতে পারবে না -
এটিও ভুল ধারণা। স্বাস্থ্য
পরীক্ষায় যোগ্য বিবেচিত
হলে, ডায়াবেটিসে আক্রান্ত
ব্যক্তি ততক্ষণ রক্ত দান
করতে পারবেন, যতক্ষণ
ওই ব্যক্তির রক্তের গ্লুকোজ
লেভেল স্বীকৃত সীমার মধ্যে
থাকবে।
৪. উচ্চরক্তচাপের কারণে
রক্তদান করা যায় না –
এটিও ভুল ধারণা।
রক্তদানের সময়
ব্লাডপ্রেসার ১৮০সিষ্টোলিক
ও ১০০ডায়াষ্টোলিকের
মাঝে থাকলে রক্ত দেওয়া
যায়।
৫. রক্তদানের পর আপনি
কোনো প্রকার অসস্থি বোধ
করবেন না কিংবা অজ্ঞান
হয়ে যাবেন না।
এই ব্যাপারে অনেকের ভুল
ধারণা রয়েছে।
সুতরাং জীবন বাঁচাতে
রক্ত দিন ।

25/04/2015

#2

28/03/2015

রক্তদানের পূর্বে ও পরের কিছু প্রয়োজনীয়
তথ্য :
রক্তদান হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের
স্বেচ্ছায় রক্ত দেবার প্রক্রিয়া। আপনার
দেয়া এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটা
মূল্যবান প্রান আর হাসি ফুটাতে পারে একই
সাথে অনেকের মুখে। জাত, ধর্ম, বর্ণ কোনও
ভেদাভেদ না করে এই মহান কাজে আমরা
অনেকেই শামিল হই। কিন্তু এই মহৎ কাজটি
করার পূর্বে অবশ্যই কিছু বিষয় সম্পকে
আমাদের জেনে রাখা প্রয়োজন।
কারা রক্ত দিতে পারবেনঃ শারীরিক এবং
মানসিক ভাবে সুস্থ নিরোগ ব্যক্তি রক্ত দিতে
পারবেন। রক্ত দাতার বয়স ১৮ থেকে ৬০
বছরের মধ্যে হতে হবে। শারীরিক ওজন ৪৫
কেজি বা এর বেশি হতে হবে। উচ্চতা
অনযায়ী ওজন ঠিক আছে কিনা অর্থ্যাৎ বডি মাস
ইনডেক্স ঠিক আছে কিনা দেখে নিতে
হবে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ, পালস
এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকতে
হবে। শ্বাস-প্রশ্বাসজনিত রোগ এ্যাজমা,
হাপানি যাদের আছে তারা রক্ত দিতে
পারবেন না। চর্মরোগ থেকে মুক্ত থাকতে
হবে।
টেস্টঃ রক্তদানের আগে, রক্তদাতার অবশ্যই
কিছু টেস্টের প্রয়োজন আছে। এনিমিয়া বা
রক্ত স্বল্পতা, জন্ডিস, পালস রেট, রক্তচাপ,
শরীরের তাপমাত্রা, ওজন, হিমোগ্লোবিন
টেস্ট, ব্লাড সুগার বা রক্তে চিনির মাত্রা
পরিমাপ করা, ইসিজি এসকল পরীক্ষাগুলো খুব সাধারণ।
তাই রক্ত দাতাদের আগে থেকে
টেস্ট করে রাখা উচিৎ। যেন বিপদের সময়
বিলম্ব না হয়।
যারা রক্ত দিতে পারবেন নাঃ
* ক্যান্সারের রোগী,
* হিমেফিলিয়াতে যারা ভুগছেন,
* মাদকাসক্ত ব্যাক্তি,
* গর্ভবতী মহিলা,
* শ্বাস-প্রশ্বাসজনিত রোগ এ্যাজমা, হাপানি যাদের
আছে,
* যাদের এইচআইভি পজেটিভ তথা এইডস আছে,
* যাদের ওজন গত দু’মাসে চার কেজি কমে
গেছে।
সতর্কতাঃ
* রক্তদানের ৪ ঘন্টা আগে ভালোভাবে
খাদ্যগ্রহণ করতে হবে। খালি পেটে রক্ত দান
করা ঠিক নয়।
* অ্যাসপিরিন ও এ জাতীয় ওষুধ খাওয়া
অবস্থায় রক্ত দেয়া যাবে না। রক্তদানের ৪৮ ঘন্টা
আগে এমন ওষুধ বন্ধ করতে হবে।
* কোনরূপ এনার্জি ড্রিংক রক্তদানের ২৪
ঘন্টা আগে সেবন করা যাবে না।
* শরীরে কোন উল্কি বা ট্যাটু করানো হলে বা
নাক কান ফুটো করানো হলে দুই থেকে চার
সপ্তাহ পর রক্ত দিতে হবে। * অ্যান্টিবায়োটিক
গ্রহণ করা অবস্থায় রক্ত
দেওয়া উচিৎ নয়।
তাছাড়াও রক্ত দেওয়ার সময় যে সুঁচ ব্যবহার
করা হচ্ছে তা নিরাপদ কিনা সে বিষয়ে
নিশ্চিত হতে হবে। সামান্য অসাবধানতায়
আপনার রক্তে বাসা নিতে পারে কোন
মরণব্যাধি। তাই রক্তদান করার সময়ও
অতিরিক্ত সতর্কতা গ্রহন করা উচিৎ।
অন্যদিকে একজন পূর্ণবয়স্ক মানুষ চার মাসে
অন্তত একবার রক্ত দিতে পারেন। রক্তদাতা
একবার রক্ত দিলে তার শরীরের ১০ ভাগের
মাত্র এক ভাগ রক্ত কমে। কিন্তু এই পরিমাণ
রক্ত অল্প সময়েই আগের মত হয়ে যায়।
শরীরে
সাধারণ পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে। রক্তদাতা
সাধারণত এক দফায় ৪০০-৪৫০
মিলিলিটার রক্ত দিয়ে থাকেন। এই পরিমাণ
রক্ত দেওয়াতে দেহের উপর তেমন কোন
প্রভাবই পড়ে না। তাই রক্ত দাতার অযথা ভয়
ভীতির কোন কারণ নেই। তবে রক্ত দানের
আগে এবং পরে বিশেষ কিছু সতর্কতা পালন করলে
দশেরও ভাল হবে, নিজের ভাল হবে।

22/03/2015

"বরিশাল কোতোয়ালি থানায়" এক অসহায়
দরিদ্র বোন
এর জন্য "বি পজেটিভ"(B+) রক্তের
প্রয়োজন।
দিতে না পারলে কপি,পেস্ট,শেয়ার করুন।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর জন্য
আগামীকাল
(২৩.৩.১৫) বিকাল ৫ টার মধ্যে # ৬_ব্যাগ "বি
পজেটিভ"(B+) রক্তের প্রয়োজন। [ওয়ার্ড
সি,রুম
৪০৩,বেড ৪]
শেরে বাংলা শাগুতি হাসপাতাল
মোবা:01711340283 (রোগীর ভাই)

21/03/2015

Sujoy Saha
Aj aktu age medical a ak b***r jorno blood dia
aslam..

11/03/2015

বরিশাল শেরে বাংলা মেডিকেলে,একজন রোগীর জন্য জরুরী ভিক্তিতে একব্যাগ B+ রক্তের প্রয়োজন.যোগাযোগ:০১৭৮০২৫১৭৮৬

11/03/2015

বরিশাল সদরে অসুস্থ এক মায়ের অপারেশন এর জন্যে তিন ব্যাগA- রক্তের প্রয়োজন, ,দুইব্যাগ ম্যানেজ হইছে, ,আজ বিকেলের মধ্যে আর ও একব্যাগ প্রয়োজন, ,,যদিকেউ এই দুর্লভ গ্রুপের রক্ত দাতার সন্ধান দিতে পারেন, ,প্লিজ এই নাম্বারে যোগাযোগ করে :রোগির আত্তিয় :নিয়াজ :01683820587অসুস্থ মাকে সুস্থ হতে সাহায্যকরুন,,,দয়াকরে পোস্ট টি কপি পেস্ট, ,সেয়ার করে রক্ত দাতা পেতে এগিয়ে আসুন, ,

08/03/2015

hi i am rayhan my blood group A+ and my mobile number is 01780251786

Address

Online
Barishal Sadar

Telephone

+8801780251787

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরিশাল রক্ত দান ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share