30/03/2026
আমরা অনেকেই ব্যস্ত জীবনে সময় বাঁচাতে ফাস্টফুডের ওপর নির্ভর করি। বার্গার, পিজ্জা, ফ্রাইড চিকেন এগুলো যেন এখন নিত্যদিনের খাবারের অংশ হয়ে গেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই খাবারগুলো আপনার শরীরের ভেতরে, বিশেষ করে হাড়ের ওপর কী প্রভাব ফেলছে? বাইরে থেকে বোঝা না গেলেও, ভেতরে ভেতরে হাড়ের ক্ষতি ধীরে ধীরে হতে পারে যেটা একসময় বড় সমস্যার রূপ নেয়।
সরাসরি না হলেও পরোক্ষভাবে ফাস্টফুড হাড়ের ক্ষতি করতে পারে। যেমনঃ-
☑️ অতিরিক্ত লবণ যা ক্যালসিয়াম ক্ষয় করে। ফাস্টফুডে সাধারণত লবণের পরিমাণ অনেক বেশি থাকে। এই অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় ইউরিন এর মাধ্যমে।
ফলাফল হাড় দুর্বল হতে শুরু করে, দীর্ঘমেয়াদে অস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি বাড়ে।
☑️ নিয়মিত ফাস্টফুড খেলে হাড়ের ঘনত্ব কমে যায়। ছোট বয়স থেকেই হাড় দুর্বল হয়ে যেতে পারে।
☑️ ফাস্টফুডের সঙ্গে প্রায়ই সফট ড্রিংকস খাওয়া হয়। এতে থাকে ফসফরিক অ্যাসিড। এর প্রভাবে
শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে, হাড়ের শক্তি কমিয়ে দেয়।
☑️ ফাস্টফুডে থাকা ট্রান্স ফ্যাট ও উচ্চ ক্যালোরি ওজন বাড়ায়। এর ফলে হাঁটু, কোমর, মেরুদণ্ডে বেশি চাপ পড়ে, জয়েন্টে ব্যথা ও ক্ষয় বাড়ে।
☑️ ফাস্টফুড শরীরে লো-গ্রেড ইনফ্ল্যামেশন তৈরি করে। এর ফলে হাড়ের টিস্যু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়, হাড়ের পুনর্গঠন বাধাগ্রস্ত হয়।
ডাঃ মোঃ ফেরদৌস রায়হান