05/02/2026
ক্যানসার হলে কী করবেন, কোথায় যাবেন?
✍️ লেখা: ডা. মোস্তফা আজীজ
বিভাগীয় প্রধান, অনকোলজি বিভাগ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে, বাংলাদেশও এর বাইরে নয়। জীবনযাপনের পরিবর্তন, তামাক ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, পরিবেশদূষণ এবং দেরিতে রোগ শনাক্ত হওয়া—এসবই ক্যানসার বৃদ্ধির অন্যতম কারণ।
ক্যানসার হঠাৎ করে হয় না। এটি ধীরে ধীরে শরীরের ভেতরে গড়ে ওঠে। তাই কিছু সতর্ক সংকেত অবহেলা করা মারাত্মক ভুল হতে পারে—
✔ দীর্ঘদিন ক্ষত না সারা
✔ অস্বাভাবিক চাকা বা গাঁট
✔ হঠাৎ ওজন কমে যাওয়া
✔ দীর্ঘস্থায়ী কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন
✔ মুখ, মল, প্রস্রাব বা যোনিপথে রক্তক্ষরণ
✔ গিলতে কষ্ট
✔ স্তনে পরিবর্তন বা বোঁটা দিয়ে রস নিঃসরণ
এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
কী করবেন?
🔹 তামাক ও ধূমপান সম্পূর্ণ বর্জন করুন—এটি ক্যানসারের সবচেয়ে বড় প্রতিরোধযোগ্য কারণ।
🔹 স্বাস্থ্যকর খাবার খান—সবজি ও ফলমূল বেশি, তেল ও চিনি কম।
🔹 নিয়মিত শারীরিক পরিশ্রম ও ওজন নিয়ন্ত্রণ করুন।
🔹 নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যানসারের স্ক্রিনিং, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ও ফুসফুস ক্যানসার বিষয়ে সচেতনতা জরুরি।
🔹 হেপাটাইটিস বি ও HPV টিকা লিভার ও সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে কার্যকর।
কোথায় যাবেন?
ক্যানসার সন্দেহ হলে প্রথমে নিকটস্থ এমবিবিএস চিকিৎসক বা সরকারি হাসপাতালে যোগাযোগ করুন।
জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও অনকোলজি বিভাগগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসা পাওয়া যায়।
⚠️ দালাল বা ভ্রান্ত চিকিৎসার পথে না গিয়ে প্রমাণভিত্তিক চিকিৎসাই একমাত্র নিরাপদ পথ।
👉 মনে রাখবেন: ক্যানসার মানেই মৃত্যু নয়। সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসায় জীবন বাঁচানো সম্ভব।
🌙 MoonLight Pharmacy – আপনার ভরসার স্বাস্থ্যসেবা
💊 ১০০% অরিজিনাল ও বিশ্বস্ত ওষুধ
🚚 এক্সপ্রেস ও রেগুলার ডেলিভারি
📞 09677-122122
📱 WhatsApp: 01300-858583
📍 আউটলেট
1️⃣ খায়রুন নেছা ভবন, মেইন রোড, আদমদীঘি
2️⃣ চৌধুরি মার্কেট, থানা রোড, আদমদীঘি
🛵 আদমদীঘি • নওগাঁ • সান্তাহার: ১–৪ ঘণ্টায় ডেলিভারি
🚛 সারাদেশে: ১–৩ দিনে