09/04/2025
📢 সচেতনতা জরুরি: ছোট ছেলেরাও যৌন নির্যাতনের শিকার হয়!**
আজকে একটা সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলব।গতকাল মিটফোর্ডের নিউরোলজি বহির্বিভাগে ৭ বছরের একটা ছেলেকে তার মা নিয়ে আসে আমার কাছে।
মায়ের ভাষায় ছেলেটার সমস্যা সে হঠাৎ করে একদম চুপচাপ হয়ে গেছে।কারও সাথে তেমন কথা বলেনা।সমবয়সী বাচ্চাদের সাথে আগের মত খেলেনা।অপরিচিত কাউকে দেখলেই ভয় পেয়ে যায়।আগে সুন্দরমত স্কুলে যেত এখন আর আগের মত স্কুলেও যেতে চায়না।পরে হিস্ট্রি নিয়ে যেটা জানলাম ছেলেটার সম্পর্কে আন্টি লাগে এমন একজন মহিলা তাকে সে*ক্সুয়াল এভিউজ করছে।তারপর থেকে সে এরকম আচরণ করে।
আমরা প্রায়ই শুনি মেয়েশিশুরা যৌন নির্যাতনের শিকার হয়, কিন্তু ছোট ছেলেরাও যে একইভাবে নির্যাতনের শিকার হয়, তা অনেকেই স্বীকার করতে চান না বা মাথায় আনেননা।
সমাজে এই ভুল ধারণা রয়েছে যে "ছেলেদের কিছু হয় না," কিন্তু বাস্তবতা ভিন্ন।
*ছেলেশিশুরাও* পরিবার, আত্মীয় বা পরিচিতজন দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়,যা তাদের *মেন্টাল ট্রমা*, ডিপ্রেশন, রাগ বা ভবিষ্যতে সম্পর্কে ভীতির কারণ হয়ে দাঁড়ায়।
অবস্থা যা দেখতেছি আপনার ছোট সন্তানরাই নিরাপদ না হউক সে ছেলে কিংবা মেয়ে।তাই তাকে যার তার সাথে মিশতে দেওয়া যাবেনা।
বাবা-মায়ের করণীয়:*
✅ ছেলে-মেয়ে সব শিশুকেই গুড টাচ-ব্যাড টাচ শেখান।
✅ তাদের ভালো-খারাপ স্পর্শ বোঝার শিক্ষা দিন।
✅ শিশুরা যদি কোনো অস্বস্তিকর ঘটনার কথা বলে,তাকে অবিশ্বাস করবেন না বা হালকা ভাবে নেবেন না।
✅ তাদের সঙ্গে খোলামেলা কথা বলুন ,আগে থেকেই আভাস দিয়ে রাখুন,যাতে তারা কোনো সমস্যায় আপনাকে জানাতে পারে।
✅ সচেতন থাকুন—যেকোনো অস্বাভাবিক আচরণ (হঠাৎ চুপ হয়ে যাওয়া, রাগান্বিত হওয়া, ভয় পাওয়া) লক্ষ্য করলে কারণ খুঁজে বের করুন।
শিশুর নিরাপত্তা আমাদের সবার হাতে।আসুন, এই বিষয়ে সচেতন হই, কথা বলি এবং সমাজের এই ট্যাবুকে ভাঙি। ছেলেশিশুরাও সমান গুরুত্বপূর্ণ।
#শিশুর_সুরক্ষা #যৌন_নির্যাতন_বন্ধ_করি
#স্বাস্থ্য_সচেতনতা
(স্ট্যাটাসটি শেয়ার করে সবাইকে সচেতন করতে সাহায্য করুন।)