18/03/2026
✨ **চৌগাছা ব্লাড ফাউন্ডেশন-এর অফিস উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল এবং আহ্বায়ক কমিটি ঘোষণা** ✨
আজ চৌগাছা ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে অফিস উদ্বোধন, ইফতার ও দোয়া মাহফিল এবং আহ্বায়ক কমিটি ঘোষণা সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত, জান্নাতুল নাঈম এবং সাবেক সফল সভাপতি মোঃ তানজিল উদ্দিনসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন— মোঃ তরিকুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোঃ সাকিব হোসেন, মোঃ মনজিল ইসলাম নয়ন, মোঃ তসলিম মিয়া, মোঃ তুশার, রাকিবুল ইসলাম রকি, মোঃ সজিব, মোঃ মেহেদী হাসান, মোঃ ইয়াসিন আরাফাত, মোঃ হাসিবুল হোসেন, মোঃ তাইফুল ইসলাম, মোঃ আসিফ, মোঃ মুজিবুল ইসলাম, আব্দুল্লাহ, মোঃ আব্দুর রহমানসহ আরও অনেকে।
বন্ধু সংগঠন হিসেবে উপস্থিত ছিলেন—আমরাই আগামী, বেলেমাঠ ব্লাড ব্যাংক, বন্ধুমহলসহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ।
এছাড়াও চৌগাছার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উক্ত আহ্বায়ক কমিটিতে মোঃ আবুল বাসারকে আহ্বায়ক এবং মোঃ তসলিম মিয়াকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। তাদেরকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সফল সভাপতি মোঃ তানজিল উদ্দিন।
📍 **ভেনু:** চৌগাছা ব্লাড ফাউন্ডেশন-এর নিজ কার্যালয়, চৌগাছা পৌরসভার সামনে।