Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান

Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন | ইএনটি স্পেশালিস্ট | 📍চট্টগ্রাম
সিরিয়াল: +8801866696575 https://www.kaldharaprokashoni.com/sample-page/

23/03/2026
Eid Greetings 🌙Various observations suggest, “Hearing” is one of the senses that may remain active until the very end of...
22/03/2026

Eid Greetings 🌙

Various observations suggest, “Hearing” is one of the senses that may remain active until the very end of life. This means that in the final moments, a person may still hear words spoken around them-expressions of love, religious recitations, or cherished memories.

That is why it is important to stay aware of your hearing while you are alive. If you feel your hearing is declining, do not ignore it. Get your hearing tested on time and seek treatment if needed.

And a prayer for all of us, may our final moments be spent in the presence of loved ones, surrounded by care, compassion, and affection. 🤍

May your hearing remain strong until the very end of life, filled with the sound of love. 🎧

বহু পর্যবেক্ষণে দেখা যায়, শ্রবণশক্তি মানুষের এমন একটি ইন্দ্রিয়, যা মৃত্যুকালেও শেষ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাই জীবনের অন্তিম মুহূর্তে আশেপাশের মানুষের ভালোবাসার কথা, ধর্মীয় উচ্চারণ, প্রিয় স্মৃতি- এসব কথা একজন মানুষ হয়তো তখনও শুনতে পান।

এই কারণেই বেঁচে থাকার সময় নিজের শ্রবণশক্তি সম্পর্কে সচেতন থাকা জরুরি। শোনা কমে যাচ্ছে মনে হলে অবহেলা করবেন না। সময়মতো পরীক্ষা করান, প্রয়োজন হলে চিকিৎসা নিন।

আর আমাদের সবার জন্য প্রার্থনা- জীবনের শেষ সময়টা যেন কাটে প্রিয়জনের সান্নিধ্যে, ভালোবাসা আর মমতার মধ্যে। 🤍

আপনাদের শ্রবণশক্তি থাকুক অটুট জীবনের শেষ পর্যন্ত, ভালোবাসার শব্দে। 🎧


21/03/2026

আমি গুনাহগার আপনাদের দোয়ার মুখাপেক্ষী। আমার পরিবার আপনাদের দোয়ার মুখাপেক্ষী।

আপনাদের দোয়ার ঝর্ণা অবারিত থাকুক।

ঈদ মোবারক 🌙

আসসালামু আলাইকুম সম্মানিত সেবা গ্রহীতা, স্বজন, এলাকাবাসীবেজোড় রাত্রিতে আমরা সবাই শবে ক্বদর খুঁজে চলেছি। আমার কাছ থেকে স...
17/03/2026

আসসালামু আলাইকুম
সম্মানিত সেবা গ্রহীতা, স্বজন, এলাকাবাসী

বেজোড় রাত্রিতে আমরা সবাই শবে ক্বদর খুঁজে চলেছি। আমার কাছ থেকে সেবা নিয়ে কোনও কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চাইছি। আপনাদের অন্তরের মাহাত্ম্য থেকে এই গুনাহগারের জন্য আল্লাহর দরবারে দোয়ার দরখাস্ত রইলো। আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে যেনো সর্বদা সঠিক ও সুলভ পদ্ধতিটাই আল্লাহ আমার অন্তরে তুলে ধরেন।

প্রিয় ভাই-বোনেরা, আল্লাহ চাইলে আজ ১৭/০৩/২০২৬ এবং আগামীকাল ১৮/০৩/২০২৬ বেলা ৩ টা থেকে বিকেল ৫ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে নয়টা পর্যন্ত সেবা দেবো, ইনশাআল্লাহ।

এরপর আল্লাহ হায়াত ও তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী ২৫/০৩/২০২৬ তারিখ সন্ধ্যায় ৭ টা থেকে ১০ টা পর্যন্ত সেবা দেবো।

ঈদের সময়টুকুতে আপনাদের যেকোনও সমস্যায় সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করবেন। এছাড়াও Chattagram Metropolitan Hashpatal Limited/ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড - এ সেবা নিতে এলে সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে বলতে পারেন। আপনাদের যেকোনও সহযোগিতায় পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবো।

আল্লাহ রাব্বুল আলামীন আপনাদের সবাইকে একটি সুস্থ, সুন্দর, নিরাপদ ও উৎসব মুখর ঈদ উদযাপন করার তৌফিক দিন। আমিন।

10th Foundation Surgical Course in Otolaryngology (FSSCO) তে অংশগ্রহণ করতে আগামী ০৪/০৩/২০২৬ হতে ১০/০৩/২০২৬ পর্যন্ত সিঙ্গ...
03/03/2026

10th Foundation Surgical Course in Otolaryngology (FSSCO) তে অংশগ্রহণ করতে আগামী ০৪/০৩/২০২৬ হতে ১০/০৩/২০২৬ পর্যন্ত সিঙ্গাপুর অবস্থান করবো ইনশাআল্লাহ। উক্ত সময়ে আপনাদের সেবা প্রদান করতে অপারগতার জন্য বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া আমার চলার পথের পাথেয় হোক।

ধন্যবাদ।

ডা. মুহম্মদ মুকিত ওসমান চৌধুরী
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
চেম্বারের সময়সূচীর জন্য যোগাযোগ: 01866696575

I will be in Singapore from 04/03/2026 to 10/03/2026, Insha’Allah, to participate in the 10th Foundation Surgical Course in Otolaryngology (FSSCO).

During this period, I regret that I will be unable to provide medical services. I sincerely apologize for any inconvenience this may cause. Your prayers and good wishes will be my strength as I continue this professional journey.

Thank you.

Dr. Muhammad Mukit Osman Chowdhury
ENT Specialist & Head–Neck Surgeon
For chamber schedule, please contact: 01866696575

26/02/2026

সীমিত পরিসরে গ্রামের সহজ সরল মানুষদের উন্নত সেবা দেওয়ার প্রচেষ্টা

Upazilla Health Complex, Ukhia

👂👃🗣️ যা আপনি গোপনে বা একান্তে করেন, তা-ই একসময় প্রকাশ্যে ফুটে ওঠেআপনার পড়াশোনায় কতটা জ্ঞান অর্জন করেছেন বা আপনি কি ধরন...
26/02/2026

👂👃🗣️ যা আপনি গোপনে বা একান্তে করেন, তা-ই একসময় প্রকাশ্যে ফুটে ওঠে

আপনার পড়াশোনায় কতটা জ্ঞান অর্জন করেছেন বা আপনি কি ধরনের বই বেশি পড়েন তা প্রকাশ পায় আপনার কথাবার্তায়।

অল্প হলেও আপনার নিয়মিত শরীরচর্চা দেখা যায় আপনার শারীরিক সক্ষমতায়।

আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায় আপনার কর্মস্পৃহায়। খাওয়াদাওয়ায় অনিয়ম করলে কাজ করার ক্ষমতাও হ্রাস পায়।

আপনার শৃঙ্খলা ঝলকে ওঠে আত্মবিশ্বাসে।

আপনার মনোযোগ প্রতিফলিত হয় কাজের ফলাফলে।

স্বাস্থ্যও এর ব্যতিক্রম নয়।

কান, নাক, গলার যত্ন, দৈনন্দিন ছোট ছোট সচেতনতার ফল আপনাকে ভালো রাখে। নিয়মিত নাক কান গলার স্বাস্থ্য ভালো রাখার তথ্য পেতে পেইজ ফলো করতে পারেন।

আর মনে রাখবেন
👉 আপনি যা চর্চা করেন, যখন কেউ দেখছে না—
সেটাই একদিন আপনার একান্ত পরিচয় হয়ে দাঁড়ায়।

ডা. মুকিত
ENT Specialist
MBBS, BCS, DLO, MPPL

🦻 কানের পর্দা ফুটো? সারাজীবন নিয়ে ঘুরতে হবে—এটা ভুল ধারণা।ছবিতে একটি বাস্তব কেস দেখছেন 👇🔴 অপারেশনের আগেদীর্ঘদিনের কানের ...
24/02/2026

🦻 কানের পর্দা ফুটো? সারাজীবন নিয়ে ঘুরতে হবে—এটা ভুল ধারণা।

ছবিতে একটি বাস্তব কেস দেখছেন 👇

🔴 অপারেশনের আগে
দীর্ঘদিনের কানের পর্দার ছিদ্র।
বারবার পানি পড়লে ইনফেকশন।
শ্রবণশক্তি কমে যাওয়া।

🟠 অপারেশনের পরপর
গ্রাফট বসানো হয়েছে। এই সময় লালচে ও ফুলে থাকা স্বাভাবিক। অনেকে এই স্টেজ দেখে ভয় পান। তবে এটা হিলিং ফেজের অংশ।

🟢 কয়েক সপ্তাহ পর
গ্রাফট সেট হয়েছে। নতুন পর্দা তৈরি হচ্ছে।
শ্রবণশক্তি ধীরে ধীরে উন্নত হয়।

এই অপারেশনটির নাম:

Tympanoplasty

এটা কোনো “বড় ঝুঁকিপূর্ণ” অপারেশন নয় বরং সঠিক ইন্ডিকেশনে অত্যন্ত কার্যকর একটি মাইক্রোস্কোপিক সার্জারি।

কখন অপারেশন প্রয়োজন?

✔ ৩–৬ মাসেও ছিদ্র না শুকালে
✔ বারবার কানে পানি বা পুঁজ হলে
✔ শ্রবণশক্তি কমে গেলে
✔ লাইফস্টাইল সীমাবদ্ধ হয়ে গেলে (সাঁতার, গোসল ইত্যাদি)

একটা গুরুত্বপূর্ণ কথা 👇

সব কানের ছিদ্রের অপারেশন লাগে না।
কিন্তু যেগুলো দীর্ঘদিন থাকে, সেগুলো অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে।

সফলতার হার?

৮৫–৯৫% ক্ষেত্রে পর্দা ভালোভাবে জোড়া লাগে।
তবে রোগীর কানের অবস্থা ও পোস্ট-অপারেটিভ কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🛑 কানে কাঠি, হেয়ারপিন, ম্যাচস্টিক ব্যবহার করবেন না।
🛑 “পানি ঢুকলে কিছু হয় না” — এই ধারণা ভুল।

যাদের কানে দীর্ঘদিনের সমস্যা আছে, চুপ করে সহ্য না করে পরীক্ষা করান।
সমাধান অনেক ক্ষেত্রেই সম্ভব।

ডা. মুহাম্মদ মুকিত ওসমান চৌধুরী
এমবিবিএস, বিসিএস, ডিএলও, এমপিপিএল
নাক কান গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন
চেম্বার:
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড
রুম ৪০০৪ (নতুন বিল্ডিং লেভেল ৪)
ও আর নিজাম রোড, চট্টগ্রাম।
সিরিয়াল: ০১৮৬৬৬৯৬৫৭৫ (01866696575)



fans

🔎 Disclaimer:
এই পোস্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এখানে প্রদর্শিত কেস ও ছবি রোগীর সম্মতি নিয়ে শেয়ার করা হয়েছে। প্রতিটি রোগীর অবস্থা আলাদা। ব্যক্তিগত চিকিৎসা পরামর্শের জন্য সরাসরি আপনার নিকটতম নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। অনলাইন তথ্য কখনোই সরাসরি ক্লিনিক্যাল মূল্যায়নের বিকল্প নয়।

নাকের বাঁকা হাড় (Deviated Nasal Septum) কী?নাকের মাঝখানে একটি পাতলা দেয়াল থাকে, যাকে বলে নাসাল সেপটাম। এটি যদি একদিকে বে...
23/02/2026

নাকের বাঁকা হাড় (Deviated Nasal Septum) কী?

নাকের মাঝখানে একটি পাতলা দেয়াল থাকে, যাকে বলে নাসাল সেপটাম। এটি যদি একদিকে বেঁকে যায়, তখন তাকে বলা হয় নাকের বাঁকা হাড় বা DNS (Deviated Nasal Septum)।

🔎 কেন হয়?
• জন্মগতভাবে
• খেলাধুলা বা আঘাতের কারণে
• শৈশবের অজানা ট্রমা

⚠️ কি সমস্যা করতে পারে?
• একপাশ দিয়ে শ্বাস নিতে কষ্ট
• নাক বন্ধ থাকা
• ঘন ঘন সাইনুসাইটিস
• নাক দিয়ে রক্ত পড়া
• নাক ডাকা

💊 চিকিৎসা কী?
হালকা ক্ষেত্রে ওষুধে উপশম সম্ভব।
তবে স্থায়ী সমস্যা হলে সেপটোপ্লাস্টি নামক ছোট অপারেশনের মাধ্যমে বাঁকা অংশ সোজা করা হয়। এটি সাধারণত নিরাপদ ও কার্যকর পদ্ধতি।

🩺 দীর্ঘদিন নাক বন্ধ থাকলে অবহেলা করবেন না। সঠিক পরীক্ষা ছাড়া শুধু স্প্রে ব্যবহার করলে স্থায়ী সমাধান হয় না।


23/02/2026

This video is shared for educational purposes only. The procedure was performed by a qualified medical professional in a controlled clinical setting with appropriate equipment and precautions. Do not attempt to remove a foreign body at home. If a child inserts an object into the nose, ear, or throat, seek immediate medical attention. Upazilla Health Complex, Ukhia

Address

Room 4004, Chattogram Metropolitan Hospital Limited, O R Nizam Road
Chittagong
4100

Opening Hours

Monday 19:30 - 21:00
Tuesday 19:30 - 21:00
Wednesday 19:30 - 21:00
Thursday 19:30 - 21:00
Saturday 19:30 - 21:00
Sunday 19:30 - 21:00

Telephone

+8801866696575

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান:

Share

Category