19/01/2026
🏀👉 কিডনিতে পাথর ও তার হোমিও ঔষধঃ
👩👉 কিডনিতে পাথর (Kidney stone) হলো প্রস্রাবের খনিজ ও লবণ জমে তৈরি হওয়া শক্ত স্ফটিক, যা তীব্র ব্যথা, প্রস্রাবের সময় জ্বালাপোড়া, রক্ত পড়া, বমি ভাব ও প্রস্রাবে দুর্গন্ধের কারণ হতে পারে, এবং এটি সাধারণত পাশে ও পিঠে ব্যথা শুরু করে যা কুঁচকি পর্যন্ত ছড়িয়ে পড়ে।
👩👉 লক্ষণ ও উপসর্গ (Symptoms):
💁♂️ পাশে ও পিঠে তীব্র ব্যথা, যা পেটে ও কুঁচকিতে ছড়িয়ে পড়ে।
💁♂️প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালাপোড়া হওয়া।
💁♂️প্রস্রাবের সাথে রক্ত যাওয়া (লাল বা ঘোলাটে)।
মেঘলা বা দুর্গন্ধযুক্ত প্রস্রাব।
💁♂️বমি বমি ভাব ও বমি হওয়া।
💁♂️জ্বর ও ঠান্ডা লাগা।
👩👉 কারণ (Causes):
💁♂️প্রস্রাবে ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিডের আধিক্য।
💁♂️প্রচুর জল পান না করা।
💁♂️পালং শাক, বাদাম, চকোলেট, চা-এর মতো অক্সালেট সমৃদ্ধ খাবার বেশি খাওয়া।
💁♂️কিছু নির্দিষ্ট ওষুধও এর কারণ হতে পারে ।
👩👉 এর চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধ সমূহঃ
👩🎤👉Cantharis:
👉ক্যান্থারিস কিডনি পাথরের একটি উৎকৃষ্ট ঔষধ।
👉কিডনি, মূত্রনালী,চর্মের উপরে এর প্রধান ক্রিয়া।
👉রোগীর সর্বদা ঘনঘন প্রস্রাব করার ইচ্ছা এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব নিঃসরণ হয়।
👉উহা আগুনের মতো গরম অনুভূতি হয়।
👉হঠাৎ প্রস্রাবের বেগ এবং মূত্রনালীর মধ্যে চুলকানি।
👉প্রস্রাব করার শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ জ্বালা যন্ত্রণা থাকলে এটা উপকারী।
👩🎤👉Lycopodium:
👉 ডান পাশে কিডনির পাথরি ।
👉প্রস্রাবের সঙ্গে বালির মত লাল তলানি পড়ে ।
👉 বিকালের পর লক্ষণ বাড়ে।বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্যথা বেদনা।
👉রোগী চিকন চাকান, শীতকাতর,
👉গরম খাবার প্রিয়, মিষ্টি প্রিয়,
👉রাগ বেশি,
👉কৃপণ স্বভাবের।
👩🎤👉Berberis Vulgaris:
👉 কোমরে ছিড়িয়া ফেলার মতো,সূচ ফুটানোর মতো এবং ছিদ্র করার মতো জ্বালাযুক্ত ব্যাথা। 👉ব্যথার জন্য স্পর্শ করা যায় না।
👉ওই ব্যথা কোমর হতে আরম্ভ হয়ে ইউরেটার দিয়ে পাছা পর্যন্ত যায়।
👉প্রস্রাবে মিউকাস এবং লাল বালির মতো তলানি দেখা যায়।
👉কিডনির মধ্য বুদবুদ ওঠার মতো শব্দ হয়।
👩🎤👉Sarsaparilla:
👉মূত্র পাথুরির শূলবেদনা ডান দিক হতে বাম দিকে পরিচালিত হয়।
👉 কিডনিতে ভয়ানক ব্যথা, ঘনঘন প্রস্রাবের বেগ এবং অল্প অল্প প্রস্রাব হয়
👉প্রস্রাব শেষে তীব্র ব্যথা এবং জ্বালা যন্ত্রণা।
👉শিশুদের ক্ষেত্রে উপকারী ।
👉 প্রস্রাব পাতলা, জ্বালাপোড়া।
👉প্রস্রাবের ধারা সরু অনেক সময় এই ঔষধে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর বিনা কষ্টে বের হয়ে যায়।
👩🎤👉Pareira Brava:
👉প্রস্রাব করতে গেলে খুব কষ্ট হয়।
👉সামনে ঝুঁকে বা হাঁটু গেড়ে বসলে আরাম।
👉মূত্রথলিতে পাথর থাকলে উপকারী।
👩🎤👉Nux Vomica:
👉প্রস্রাব অসম্পূর্ণ হওয়ার অনুভূতি
👉কোষ্ঠকাঠিন্য, রাগী স্বভাব।
👉জীবনযাত্রার অনিয়ম থাকলে উপযোগী।
👉 নিষ্ফল মলবেগ।মদ্য পানের ইচ্ছা।
💁👉এছাড়াও Benz-ac,Nit-ac,Calc carb, ইত্যাদি মেডিসিন গুলো তাদের লক্ষণ অনুসারে আসতে পারে।
🤹♀️👉গুরুত্বপূর্ণ এই পোস্টটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন।
🤹♀️👉এই ধরনের পরবর্তী পোস্ট পেতে কমেন্টসে আপনার মতামত শেয়ার করুন।