রক্তদান সংঘ

রক্তদান সংঘ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
“রক্তদান সংঘ” একটি স্বেচ্ছাসেবী অলাভজনক রক্তদাতা সংগঠন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
স্বেচ্ছায় রক্তদানের এক মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের “রক্তদান সংঘ”-এর যাত্রা শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে শুধু হাজেরা-তজু ডিগ্রি কলেজভিত্তিক কার্যক্রম চললেও ধীরে ধীরে সব কলেজে এ সংঘের কার্যক্রম চালু করা হবে এবং এটিকে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক স্বেচ্ছাসেবামূলক সংঘে পরিণত করা হবে, ইনশাআল্লাহ।
আমাদের প্রতিপাদ্য —
“আমার উসিলায় যদি বাঁচে কারো প্রাণ,
কেন আমি করব না তবে রক্তদান??”

27/08/2025

আসসালামু আলাইকুম এক ব্যাগ B+ পজিটিভ রক্তের প্রয়োজন। সি এস সি আর হসপিটালে, কেউ দিতে পারলে দয়া করে একটু জানাবেন।

01577146725

আলহামদুলিল্লাহ, আজ রক্তদান সংঘ ফেনী জেলা শাখার মাধ্যমে ২য় ও সার্বিকভাবে রক্তদান সংঘের মাধ্যমে ১৩তম রক্তদান সফলভাবে সম্প...
16/08/2025

আলহামদুলিল্লাহ, আজ রক্তদান সংঘ ফেনী জেলা শাখার মাধ্যমে ২য় ও সার্বিকভাবে রক্তদান সংঘের মাধ্যমে ১৩তম রক্তদান সফলভাবে সম্পন্ন হয়েছে।

মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে ক্ববুল করে নিক।।।


24/07/2025

জরুরী রক্ত প্রয়োজন। একটি মানবিক আবেদন চট্টগ্রাম ও পজিটিভ রক্তদাতা এগিয়ে আসুন

🔴রক্তের গ্রুপ: ও পজিটিভ
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ
💁রোগীর সমস্যা:কিডনি নষ্ট

📆রক্তদানের তারিখ: ২৪/০৭/২০২৫
🕰️রক্তদানের সময়, আজ সকাল১১ টার ভিতরে
🏥রক্তদানের স্থান:- চট্টগ্রাম মেডিকেল. 17নং ওয়ার্ডে কিডনি বিভাগে রোগির অবস্থান
যোগাযোগ : 01710923291
রেফারেন্স :Mohammad fahim

19/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...

আলহামদুলিল্লাহ, রক্তদান সংঘ ফেনী জেলা শাখার মাধ্যমে প্রথম রক্তদান কর্মসূচি ও রক্তদান সংঘের মাধ্যমে সর্বমোট ১২তম রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

একজন সত্তরোর্ধ্ব রক্তশূন্যতা রোগীকে ১ ব্যাগ O(+ve) রক্ত দিয়েছেন ও ব্যক্তিগত ৫ম বার রক্তদান করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

মহান আল্লাহ উক্ত ব্যক্তির এই দানকে কবুল করুক।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।রক্ত মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সবাই আমরা জানি। রোগজনিত, অস্ত্...
09/04/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

রক্ত মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সবাই আমরা জানি। রোগজনিত, অস্ত্রোপচার বা দুর্ঘটনাবশত কোনো মানুষের দেহে রক্তের পরিমাণ কমে গেলে ডাক্তাররা বাইরে থেকে রক্ত সরবরাহের পরামর্শ দিয়ে থাকেন। রক্তের বিকল্প কেবল রক্তই; অন্য কোনো কিছু না। এ রক্ত আবার দোকান-পাটে কিনতে পাওয়া যায় না। তাহলে উপায়?? একটাই— কেবল এক মানবদেহ থেকেই অন্য মানবদেহে রক্ত সরবরাহ করা যায়। এক্ষেত্রে, কিছু নির্দিষ্ট শর্ত অনুসরণ করা লাগে।

তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৮-১০ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। সে তুলনায় রক্তদাতার পরিমাণ খুবই অপ্রতুল। এছাড়া, একটা দাতা একবার দান করার ৪ মাসের মধ্যে আবার দান করতে পারে না। কিন্তু এমনও গ্রহীতা আছে যাদেরকে ২ মাস অন্তর অন্তর রক্ত দিতে হয় (থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা রোগী)। অর্থাৎ, এ ধরণের একজন রোগীর জন্যই অনেক দাতা প্রয়োজন।

রক্তদানে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে, রক্তদানের ব্যবস্থা করে দিতে, দাতা ও গ্রহীতার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে আমাদের “রক্তদান সংঘ”-এর। যাত্রা শুরুর মাত্র ১ মাসের মাথায় আমাদের সংঘের মাধ্যমে ৮ম রক্তদান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ।

সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আপনি আমাদের কার্যক্রমে অংশ নিতে চান, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান, তবে আমাদের সাথে নিম্নোক্ত উপায়ে যুক্ত হোন। সব শিক্ষাপ্রতিষ্ঠানের, সব বর্ষের, সব বিভাগের সবাই যুক্ত হতে পারবেন, ইনশাআল্লাহ।
আর আপনার বন্ধু-বান্ধবদের সাথে আমাদেরকে Share ও Invite করতে ভুলবেন না, ইনশাআল্লাহ।

আমাদের Page: রক্তদান সংঘ

আমাদের Group: রক্তদান সংঘ

রক্ত দিতে পারেন বা না পারেন, কারো জন্য রক্তের প্রয়োজন তো হবে! সেজন্য হলেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।

রক্তের অভাবে যেন আর কোনো প্রাণ না ঝরে, কোনো ব্যক্তি যেন প্রিয়জনহারা না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য।

Together We Will Build A Sustainable Bangladesh, InshaALLAH.

#রক্ত দিন, জীবন বাঁচান।

 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমি উম্মুল খায়ের বিছমা। আমি চবি গণিত বিভাগের ২২-২৩ সেশনের ছাত্রী।  আ...
30/11/2024


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
আমি উম্মুল খায়ের বিছমা। আমি চবি গণিত বিভাগের ২২-২৩ সেশনের ছাত্রী। আমার ছোট বোন ৯ বছর বয়সে দূর্লভ GBS রোগে আক্রান্ত হয়। রোগটা হলো পুরো শরীরটা অবশ হয়ে গিয়েছিল। তখন ট্রিটমেন্ট হসপিটালে ১৬ দিন রেখে তাকে ১০টা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যার প্রতিটার দাম ছিল ৫০,০০০ টাকা। এরপর ভাল হয়ে গিয়েছিল। আমার বোন SSC, HSC তে A + পায়। সে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আবার ১০ বছর পর একই রোগ অর্থাৎ হাত পা অবশ হয়ে যাচ্ছে। গতরাতে তাকে হুইল চেয়ারে করে প্রথমে ইপিকে নিয়ে গেছি,ওখানে নিউরো ডাক্তার না পেয়ে ট্রিটমেন্টে নিয়ে গেছি ওখানেও নিউরো ডাক্তার না পেয়ে CSCR এ ডা.হাসানুজ্জামান স্যারকে দেখিয়েছি রাত ২-৩০ এ। উনি বলছেন আজ মেডিকেল বোর্ড বসাতে হবে এবং বলেছে তাকে ৩২টা ইঞ্জেকশন দিতে হবে।ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের একটার দাম ১৪,৬৫৪ টাকা; সব মিলিয়ে কম পক্ষে ১০ লাখ+ খরচ হবে।
এই দিকে আবার আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার হওয়ায় কেমোথেরাপির জন্যও অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার বাবা একজন প্রাইমারী স্কুল শিক্ষক। কারো কাছে চাইতেও খুব সংকোচ হচ্ছে। আবার একটা প্রাণ বাঁচানোর সাহায্য করার সামর্থ্যও আমাদের নাই।
তাই যার পক্ষে যা সম্ভব এবং বন্ধু-বান্ধবের সাহায্য নিয়ে একটা মেধাবী কচি প্রান বাঁচানোর সাহায্যে এগিয়ে আসলে চিরকৃতজ্ঞ থাকব।

Bkash No - 01715027356

*এগিয়ে আসুন রক্তদানে, যুক্ত হোন টেলিগ্রামে! 🛡*আপনি কি একজন রক্তদাতা? অনুগ্রহ করে এগিয়ে আসুন। টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়ে...
17/07/2024

*এগিয়ে আসুন রক্তদানে, যুক্ত হোন টেলিগ্রামে! 🛡*

আপনি কি একজন রক্তদাতা? অনুগ্রহ করে এগিয়ে আসুন। টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়ে, রক্তের প্রয়োজনে সাড়া দিয়ে পাশে থাকুন মুমূর্ষু রোগীর। এছাড়া রক্তের প্রয়োজনে আবেদন করুন ওয়েবসাইটে!

📎 টেলিগ্রাম চ্যানেল - https://t.me/bloodbagTG
🩸 রক্তের আবেদন - https://bloodbag.app/form

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...কয়েক ব্যাগ A (+ve) রক্তের প্রয়োজন যত দ্রুত সম্ভব। রোগীর সমস্যা : লিভার লোকেশন: ট্রিট...
14/07/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
কয়েক ব্যাগ A (+ve) রক্তের প্রয়োজন যত দ্রুত সম্ভব।
রোগীর সমস্যা : লিভার
লোকেশন: ট্রিটমেন্ট হসপিটাল, প্রবর্তক মোড়

নাম্বার: ০১৭২০৯৪৯৯৮২

Details:- https://www.bloodbag.app/d/379

Chattogram Medical College Hospital, চট্টগ্রাম এ ২ ব্যাগ O+ রক্তের প্রয়োজন।🧾 বিস্তারিত: https://bloodbag.app/d/287⏱ রক্ত...
25/03/2024

Chattogram Medical College Hospital, চট্টগ্রাম এ ২ ব্যাগ O+ রক্তের প্রয়োজন।
🧾 বিস্তারিত: https://bloodbag.app/d/287

⏱ রক্ত প্রয়োজনের সময়: জরুরী
⚠️ রোগীর সমস্যা: Delivery Patient
🩸 রক্তের গ্রুপ: O+
🎒 পরিমাণ: ২ ব্যাগ
🏥 রক্তদানের স্থান: Chattogram Medical College Hospital, চট্টগ্রাম
📞 কল করতে ক্লিক করুন: https://bloodbag.app/c/287

(সরাসরি কল করতে ক্লিক করুন উপরের লিংকে। ব্লাড ম্যানেজ হয়ে গেলে, লিংকটিতে ক্লিক করলেও আর কল যাবে না। এতে আবেদনকারী এবং ডোনার উভয়েরই সুবিধা)

🧾 বিস্তারিত: https://www.bloodbag.app/d/287


চট্টগ্রাম মেডিকেলে ক্যান্সার আক্রান্ত একটি শিশুর O (+ve) রক্তের প্রয়োজন। রক্ত আজকে দুপুরের মধ্যে প্রয়োজন। কোনো সহৃদয়বান ...
06/08/2023

চট্টগ্রাম মেডিকেলে ক্যান্সার আক্রান্ত একটি শিশুর O (+ve) রক্তের প্রয়োজন। রক্ত আজকে দুপুরের মধ্যে প্রয়োজন। কোনো সহৃদয়বান ব্যক্তি রক্ত দিতে আগ্রহী হলে 01873034324 এ নম্বরে যোগাযোগ করুন।



আজ থেকে হিজরী নতুন বর্ষের সূচনা হল। সেই সাথে মুসলিম উম্মাহ ১৪৪৫ হিজরী সনে প্রবেশ করল। হিজরী সনের হিসেব রাখা এবং আরবী মাস...
19/07/2023

আজ থেকে হিজরী নতুন বর্ষের সূচনা হল। সেই সাথে মুসলিম উম্মাহ ১৪৪৫ হিজরী সনে প্রবেশ করল। হিজরী সনের হিসেব রাখা এবং আরবী মাসের চাঁদ দেখা ইসলামের একটি নির্দেশনা। হিজরী সনের গণনা ও হিসেবে রাখা মুসলিম উম্মাহর ঐতিহ্য। খেলাফতে রাশেদার যুগ থেকে মুসলিম বিশ্বে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সনের মাধ্যমেই মুসলিমদের কার্যক্রম পরিচালিত হত। এই সনের হিসেবে থাকত প্রত্যেক মুসলিমের মুখস্ত।

কিন্তু দূর্ভাগ্যবশত মুসলিমরা আজ তাদের এই ঐতিহ্য ও ইসলামের নির্দেশনা হারিয়ে বসেছে। রমজান, ঈদ আর বিশেষ কিছু দিন ছাড়া সারা বছর তাদের কাছে হিজরী সনের খবরই থাকে না। তারা হিজরী সনের হিসেব জানে না, আরবী মাসের চাঁদ দেখে না। মুসলিমদের ভিতর হিজরী সনের ব্যাপারে সচেতনা সৃষ্টি করা জরুরী। এটা তাদের আত্মপরিচয়েরই এক উপাদান।

আমরা আজ নতুন হিজরী সনের আগমন উপলক্ষ্যে প্রচলিত নববর্ষ টাইপের কোন দিবস পালনের পক্ষে না। সেটা আমরা করছিও না। কিন্তু আমরা এই উপলক্ষ্যে মুসলিমদের মাঝে হিজরী সনের ব্যাপারে সচেতন তৈরি এবং সারা বছর এর হিসেব রাখার বার্তা ছড়িয়ে দিতে চাচ্ছি।

Credit: Iftekhar Sifat



National Hospital, চট্টগ্রামে ৪ ব্যাগ O (+ve) রক্তের প্রয়োজন।• রক্ত প্রয়োজনের সময়: 18/07/2023; 01:18 PM• রোগীর সমস্যা: ড...
17/07/2023

National Hospital, চট্টগ্রামে ৪ ব্যাগ O (+ve) রক্তের প্রয়োজন।
• রক্ত প্রয়োজনের সময়: 18/07/2023; 01:18 PM
• রোগীর সমস্যা: ডেঙ্গু

• বিস্তারিত: https://bloodbag.app/d/89


Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when রক্তদান সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রক্তদান সংঘ:

Share

Category