রক্তের সন্ধানে

রক্তের সন্ধানে একটি অরাজনৈতিক সমাজসেবা ও স্বেচ্ছাসেবী ধর্মী সংগঠন।

29/05/2021
আলহামদুলিল্লাহ.. #হেয়াকো_ব্লাড_ডোনার_ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ও  #ভূজপুর_ফাউন্ডেশন এর উদ্যেগে সকাল ১০ টা থেকে বিকা...
29/01/2021

আলহামদুলিল্লাহ.. #হেয়াকো_ব্লাড_ডোনার_ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ও #ভূজপুর_ফাউন্ডেশন এর উদ্যেগে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আবু বকর সিদ্দিক রাঃ মাদ্রাসা মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে...এতে নিষ্ঠাভাবে দায়িত্ব পালন করেছে HBDF এর কার্যনির্বাহী সদস্যগণ।

29/01/2021

একজন স্বেচ্ছাসেবী অন্য একজন স্বেচ্ছাসেবীর প্রতি সম্মান করুন,
দেখবেন সম্পর্কটা হবে ভালোবাসার ও সহনশীল...

বোম্বে ব্লাড গ্রুপ কিপৃথিবীর সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপগুলোর মধ্যে একটি হলো বোম্বে ব্লাড গ্রুপ। এই রক্তের গ্রুপ কতটা দুর্...
28/01/2021

বোম্বে ব্লাড গ্রুপ কি

পৃথিবীর সবচেয়ে দুর্লভ ব্লাড গ্রুপগুলোর মধ্যে একটি হলো বোম্বে ব্লাড গ্রুপ। এই রক্তের গ্রুপ কতটা দুর্লভ তা বুঝানোর জন্য একটা ছোট পরিসংখ্যান দিচ্ছি, বাংলাদেশে কোনো "বোম্বে ব্লাড গ্রুপ" এর মানুষ আছে কিনা আমরা জানি না তবে ভারতে ১৭৯ জন পাওয়া গেছে এবং সারা বিশ্বে খুব বেশি হলে আছে ২৮,০০০ জন। ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে ১ মিলিয়নে মাত্র ৪ জন মানুষের এই গ্রুপ।

বোম্বে শহরে (বর্তমানের মুম্বাই শহর) সর্বপ্রথম ১৯৫২ সালে এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন ডাঃ ভেডে। এই শহরের নাম অনুসারেই এই রক্তের নাম "বোম্বে ব্লাড গ্রুপ" তবে এর অন্য একটি নামও আছে "hh blood group"

রক্ত গ্রুপগুলোর নামকরন করা হয় এন্টিজেন এবং এন্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে... যেমনঃ

A(+ve) রক্ত গ্রুপে "A এন্টিজেন" থাকে, কিন্তু এন্টিবডি হিসাবে থাকে "B এন্টিবডি"...বিস্তারিত জানতে, এই ছবিটি দেখুন... আর আলোচনার সুবিধার্থে H, Rh, D এই এন্টিজেনগুলো নিয়ে আলোচনা করিনি এখানে... ছবি দেখে বুঝে নিন।

আমাদের পরিচিত ৮টি রক্ত গ্রুপে কোনো না কোনো এন্টিজেন থাকেই... কিন্তু বোম্বে ব্লাড গ্রুপে কোনো এন্টিজেন নেই, সবগুলোই এন্টিবডি, মানে "A এন্টিবডি", "B এন্টিবডি" থাকে...

তাছাড়া, এই রক্তে কোন এন্টিজেন না থাকার কারনে অন্য কোনো গ্রুপের রক্ত প্রসেসিং করে রক্ত গ্রহন করা যায় না... শুধু মাত্র একজন "বোম্বে ব্লাড গ্রুপ" এর রক্তদাতা থেকেই "বোম্বে ব্লাড গ্রুপ" এর রোগী রক্ত গ্রহন করতে পারবে...

একবার চিন্তা করুন, এই রক্ত গ্রুপের একজন মানুষের যদি হঠাৎ রক্তের প্রয়োজন হয় তাহলে সে লক্ষ মানুষের ভিড়েও নিজের রক্ত গ্রুপের মানুষ খুজে পাবে না... কতটা ভয়াবহ !!!"বোম্বে ব্লাড গ্রুপ" এর ২৮ হাজার মানুষের সুস্থতা কামনা করি... মনের গভীর থেকেই কামনা করি...

নোটঃ ও- রক্ত গ্রুপেও 'এ এন্টিজেন' বা 'বি এন্টিজেন' নেই, কিন্তু H এন্টিজেন আছে যা বোম্বে গ্রুপে থাকে না। ©

আগামী ২৯ তারিখ O(+) পজিটিভ ব্লাড লাগলে যোগাযোগ করবেন ডোনার রেডি আছে। যোগাযোগ :01846048752
27/01/2021

আগামী ২৯ তারিখ O(+) পজিটিভ ব্লাড লাগলে যোগাযোগ করবেন ডোনার রেডি আছে।

যোগাযোগ :01846048752

আসছে আগামী ২৯ জানুয়ারি ২০২১ ইং রোজ শুক্রবার বেলা ১০ ঘটিকা হইতে সুদূর  #ভূজপুর_ফাউন্ডেশন এর উদ্যেগে  #হেয়াকো_ব্লাড_ডোনার_...
27/01/2021

আসছে আগামী ২৯ জানুয়ারি ২০২১ ইং রোজ শুক্রবার বেলা ১০ ঘটিকা হইতে সুদূর #ভূজপুর_ফাউন্ডেশন এর উদ্যেগে #হেয়াকো_ব্লাড_ডোনার_ফাউন্ডেশন সার্বিক সহযোগিতায় বিনা মূল্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে.উক্ত ক্যাম্পিং সফল ভাবে বাস্তবায়নের জন্যে আপনাদের নিকট দোয়াপ্রার্থী।

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক আমাদের রক্তযোদ্ধাদের স্লোগান।
26/01/2021

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক আমাদের রক্তযোদ্ধাদের স্লোগান।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্তের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category