Dr.Mahmud Ullah Faruquee-Assistant Professor,ENT

Dr.Mahmud Ullah Faruquee-Assistant Professor,ENT এমবিবিএস(ডিএমসি), বিসিএস(স্বাস্থ্য),এমএস(ইএনটি)
নাক-কান-গলা বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন
সহকারী অধ্যাপক(ইএনটি)

30/03/2026

ঈদের লম্বা বিরতির পর পুণরায় চেম্বার শুরু করলাম পার্কভিউ হাসপাতালে গতকাল।

গতকাল এই ভদ্রমহিলা আসেন কানের সমস্যা নিয়ে। কানে নাকি ময়লা আছে যা কোন ডাক্তার বের করতে পারতেছেনা। পরে এন্ডোস্কোপী করে উনাকে দেখালাম ঐখানে কোন ময়লা নাই, তবে পর্দার পেছনে পানি জমতে পারে(OME) যার কারনে কানে ভার ভার অনুভুত হতে পারে। পরে উনি আশ্বস্ত হলেন।

কানের একটা পরীক্ষা দিলাম ও প্রাসঙ্গিক কিছু চিকিৎসা দিলাম।

"তাক্বাব্বালাল্লাহু মিন্মা ওয়া মিনকুম"🤲সবার কাছে দোয়ার দরখাস্ত।
19/03/2026

"তাক্বাব্বালাল্লাহু মিন্মা ওয়া মিনকুম"🤲

সবার কাছে দোয়ার দরখাস্ত।

ভদ্রমহিলার সমস্যা, দীর্ঘদিন ডান পাশের নাক বন্ধ হয়ে আছে, এজন্য মাঝে মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়। সাথে ডান নাকের নিচের দিকে ব...
14/03/2026

ভদ্রমহিলার সমস্যা, দীর্ঘদিন ডান পাশের নাক বন্ধ হয়ে আছে, এজন্য মাঝে মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়। সাথে ডান নাকের নিচের দিকে ব্যাথা করে। এই দুইটা অভিযোগ, সাথে
ফোলাটার বাহ্যিক অবস্থান দেখলে খুব সহজেই বোঝা যায় এটি একটি সংক্রমিত ন্যাজোল্যাবিয়াল সিস্ট।

নাকের পাশে ব্যথাযুক্ত ফোলা: Nasolabial Cyst (ইনফেক্টেড)

অনেক সময় নাকের পাশের ভাঁজে (নাক ও উপরের ঠোঁটের মাঝামাঝি জায়গা) হঠাৎ একটি ফোলা দেখা যায়। যদি সেই ফোলায় ব্যথা, লালচে ভাব বা পুঁজের মতো লক্ষণ থাকে, তাহলে এটি Nasolabial cyst নামে একটি সমস্যার কারণে হতে পারে।

Nasolabial cyst কী?

এটি নাকের পাশের নরম টিস্যুতে তৈরি হওয়া একটি সিস্ট বা থলির মতো গঠন। সাধারণত এটি ধীরে ধীরে বড় হয় এবং শুরুতে খুব বেশি ব্যথা থাকে না। কিন্তু যখন এতে ইনফেকশন হয়, তখন হঠাৎ করে ব্যথা ও ফোলা বেড়ে যায়।

লক্ষণগুলো কী হতে পারে?

• নাকের পাশে বা উপরের ঠোঁটের কাছে ফোলা
• ফোলা জায়গায় ব্যথা
• লালচে ভাব ও গরম অনুভূত হওয়া
• নাকের পাশের স্বাভাবিক ভাঁজটা মুছে যাওয়া
• কখনও কখনও জ্বরও হতে পারে
• নাকের ভেতরে চাপ বা ফুলে থাকা অনুভূতি

কিভাবে রোগ নির্ণয় করা হয়?

অভিজ্ঞ ডাক্তার সাধারণত পরীক্ষা করেই বুঝতে পারেন। প্রয়োজনে
• আল্ট্রাসাউন্ড
• CT scan
• MRI
ইত্যাদি পরীক্ষা করা হতে পারে।

চিকিৎসা কী?

প্রথমে যদি ইনফেকশন থাকে তাহলে
• অ্যান্টিবায়োটিক
• ব্যথার ওষুধ দেওয়া হয়।
ইনফেকশন কমে গেলে স্থায়ী সমাধানের জন্য একটি ছোট অপারেশনের মাধ্যমে পুরো সিস্টটি বের করে দেওয়া হয়। এতে সাধারণত রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং আবার হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে।

গুরুত্বপূর্ণ কথা:

নাকের পাশে দীর্ঘদিনের ফোলা বা ব্যথা হলে অবহেলা না করে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দ্রুত চিকিৎসা নিলে জটিলতা এড়ানো যায়।

Changi General Hospital, সিঙ্গাপুরে ট্রেইনিং এর আজকে তৃতীয় দিন সম্পন্ম হল।
08/03/2026

Changi General Hospital, সিঙ্গাপুরে ট্রেইনিং এর আজকে তৃতীয় দিন সম্পন্ম হল।

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট। নাক-কান-গলার বিভিন্ন অপারেশনের উপর ৪ দিনের ট্রেইনিং। বিশেষ করে কানের বিভিন্ন মাইক...
04/03/2026

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাইট।

নাক-কান-গলার বিভিন্ন অপারেশনের উপর ৪ দিনের ট্রেইনিং।

বিশেষ করে কানের বিভিন্ন মাইক্রোস্কোপিক সার্জারীর উপর হ্যান্ডস-অন-ট্রেইনিং থাকবে এর মধ্যে।

আগামীকাল ০৫.০৩.২৬ (বৃহস্পতিবার) থেকে ১০.০৩.২৬ (মঙ্গলবার) সব চেম্বার বন্ধ থাকবে। রোগীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

সবকিছু যাতে সহীহ সালমতে সম্পন্ন হয় এর জন্য সবার কাছে দোয়ার দরখাস্ত।।
------------
ডা: মাহমুদ উল্লাহ ফারুকী
এমবিবিএস(ডিএমসি),বিসিএস(স্বাস্থ্য)
এমএস(ইএনটি)
সহকারী অধ্যাপক (ইএনটি)
নাক-কান-গলা বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন।

02/03/2026

প্রায় ২৫% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে সাইনুসাইটিস এ ভোগেন। অ্যাকিউট সাইনুসাইটিস বা সাইনাসের তীব্র প্রদাহ হঠাৎ শুরু হয়ে তীব্র অস্বস্তি তৈরি করতে পারে। কেন হয় অ্যাকিউট সাইনুসাইটিস👇

26/02/2026

রমজানে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে অনেকেরই গলা খুসখুস, কণ্ঠ ভাঙা এবং লালা কম তৈরি হয়ে মুখে দুর্গন্ধ দেখা দেয়। এটি সাধারণ হলেও অবহেলা করলে অস্বস্তি বাড়তে পারে। 👇

পবিত্র মাহে রমজান কাটুক সুস্থতায়! রমজান উপলক্ষ্যে চেম্বারে শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। সম্মানিত রোগীদের সাময়িক অসুবিধ...
20/02/2026

পবিত্র মাহে রমজান কাটুক সুস্থতায়! রমজান উপলক্ষ্যে চেম্বারে শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। সম্মানিত রোগীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

কিছু মানুষ আছে খুব অল্পতেই অনেক বেশি কৃতজ্ঞ। আর কিছু আছে যাদেরকে কোন কিছুতেই সন্তুষ্ট করা যায়না, যদিও এই সংখ্যাটা খুব কম...
18/02/2026

কিছু মানুষ আছে খুব অল্পতেই অনেক বেশি কৃতজ্ঞ। আর কিছু আছে যাদেরকে কোন কিছুতেই সন্তুষ্ট করা যায়না, যদিও এই সংখ্যাটা খুব কম।

রোগীটার নাকের অপারেশন করেছিলাম।

অপারেশন শেষে বাসায় যাওয়ার পর সর্বপ্রথম এই মেসেজটাই দিয়েছেন।

আল্লাহ উনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন।

পৃথিবীটা অনেক বেশি সুন্দর হত যদি এরকম অল্পে তুষ্ট মানুষের সংখ্যা অনেক বেশি হত।

17/02/2026

চেম্বারে রোগীরা জিজ্ঞেস করেন রোজা রেখে নাকে/কানে ড্রপ দেয়া যাবে কিনা! না গেলে রমজানে কিভাবে নাক, কান ও গলার সমস্যায় চিকিৎসা নিবেন! বিস্তারিত জানুন 👇

14/02/2026

বাঁকা নাকের সার্জারির ক্ষেত্রে অনেক ভয় কাজ করে। নাকের অস্ত্রোপচার করা ঠিক হবে কি না। এটা সারা জীবনের বিষয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। এটি কি, কখন অপারেশন করা উচিত 👇

অনেকের কানের ভেতর সারাক্ষণ শোঁ শোঁ, ভোঁ ভোঁ, বাঁশি বাজানোর মতো, ক্লিক ক্লিক বা গর্জনের মতো শব্দ শোনা যায়। বাইরে কোনো শব্...
10/02/2026

অনেকের কানের ভেতর সারাক্ষণ শোঁ শোঁ, ভোঁ ভোঁ, বাঁশি বাজানোর মতো, ক্লিক ক্লিক বা গর্জনের মতো শব্দ শোনা যায়। বাইরে কোনো শব্দ না থাকলেও এই অনুভূতি থাকে—বিশেষ করে একা, নীরব বা নিরিবিলি পরিবেশে থাকলে শব্দটি আরও বেশি প্রকট মনে হয়। চিকিৎসাবিজ্ঞানে এই সমস্যাকে বলা হয় টিনিটাস (Tinnitus)। এটি একটি জটিল অবস্থা; একবার শুরু হলে অনেকের ক্ষেত্রে সহজে সেরে ওঠে না এবং দীর্ঘদিন ভোগাতে পারে।

🧠 টিনিটাস কী ও কত ধরনের

টিনিটাস মূলত কানের ভেতরে অস্বাভাবিক শব্দ শোনা, যার কোনো বাহ্যিক উৎস নেই। টিনিটাস সাধারণত দুই ধরনের—

➖ সাবজেক্টিভ টিনিটাস: রোগী নিজেই কানে শব্দ শোনেন; আশপাশের কেউ তা শুনতে পান না।

➖ অবজেক্টিভ টিনিটাস: খুব বিরল; কান পাতলে অন্য ব্যক্তিও শব্দ শুনতে পারেন।

👂 কেন টিনিটাস হয়

কান তিন ভাগে বিভক্ত—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। এই অংশগুলোর যেকোনো একটিতে সমস্যা হলেই টিনিটাস হতে পারে।

🟠 বহিঃকর্ণজনিত কারণ

➖ কানে অতিরিক্ত ময়লা জমে থাকা

➖ হঠাৎ বিস্ফোরণ বা তীব্র শব্দে কানে আঘাত

➖ দীর্ঘদিন উচ্চ শব্দের পরিবেশে কাজ করা

➖ বয়সজনিত শ্রবণশক্তি হ্রাস

➖ মাথা বা ঘাড়ে আঘাত

🟡 মধ্যকর্ণজনিত কারণ

➖ অটোস্ক্লেরোসিস—মধ্যকর্ণের তিনটি হাড় (ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস) শক্ত হয়ে নড়াচড়া কমে গেলে টিনিটাস হতে পারে।

🔵 অন্তঃকর্ণজনিত কারণ

➖ অন্তঃকর্ণের ফ্লুইডের চাপ বেড়ে গিয়ে মেনিয়ারের ডিজিজ হওয়া

➖ চোয়ালের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে (TMJ) সমস্যা বা আঘাত

➖ মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যাওয়া

➖ ভেস্টিবুলোকোক্লিয়ার নার্ভের রোগ বা আশপাশে টিউমার

এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কার্ডিওভাসকুলার রোগ, তীব্র রক্তস্বল্পতা, হরমোনজনিত সমস্যা, অটোইমিউন ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ ও ধূমপান—এসব অবস্থায় টিনিটাসের ঝুঁকি বাড়ে। পুরুষদের মধ্যে ঝুঁকি তুলনামূলক বেশি।

🩺 টিনিটাসের চিকিৎসা

টিনিটাসের সম্পূর্ণ নিরাময় সব ক্ষেত্রে সম্ভব নয়, তবে সঠিক ব্যবস্থাপনায় উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। চিকিৎসা সাধারণত তিন ধাপে দেওয়া হয়—

কারণ নির্ণয় ও চিকিৎসা

➖ কানে ইনফেকশন বা ময়লা থাকলে তা দূর করলে অনেক সময় টিনিটাস কমে যায়।

কাউন্সেলিং ও থেরাপি

➖ কারণ স্পষ্ট না হলে টিনিটাস কাউন্সেলিং ও কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT) উপকারী। এতে শব্দের প্রতি মানসিক প্রতিক্রিয়া কমে।

ওষুধ ও সহায়ক ডিভাইস

➖ মস্তিষ্কে রক্ত সঞ্চালন কম থাকলে উপযুক্ত ওষুধ দেওয়া হয় (চিকিৎসকের পরামর্শে)।

➖ যাদের টিনিটাসের সঙ্গে কানে কম শোনা আছে, তাদের শ্রবণসহায়ক যন্ত্র ও প্রয়োজনে টিনিটাস মাস্কার ব্যবহার করতে বলা হয়—এটি হালকা ব্যাকগ্রাউন্ড শব্দ তৈরি করে কানের ভেতরের শব্দকে প্রশমিত করে।

🎵 সাউন্ড থেরাপি ও দৈনন্দিন কৌশল

➖ একদম নীরব পরিবেশ এড়িয়ে চলা

➖ ঘুমের সময় টিকটিক ঘড়ি, ফ্যান বা হালকা মিউজিক চালু রাখা

➖ ধ্যান ও রিলাক্সেশন অনুশীলন

➖ প্রয়োজনে সাউন্ড-এমিটিং বিশেষ বালিশ ব্যবহার

🧠 মানসিক প্রভাব

টিনিটাস দীর্ঘদিন থাকলে ঘুমের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা, অবসাদ, মনোযোগ ও স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো মানসিক জটিলতা দেখা দিতে পারে। তাই শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সহায়তা ও কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

🛡️ টিনিটাস প্রতিরোধে করণীয়

➖ শব্দদূষণ এড়িয়ে চলা

➖ হেডফোনে উচ্চ শব্দে গান না শোনা

➖ উচ্চ শব্দের কর্মস্থলে ইয়ারপ্লাগ/সাউন্ড প্রটেক্টর ব্যবহার

➖ ক্যাফেইন, অ্যালকোহল ও ধূমপান পরিহার

➖ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ ঝুঁকিপূর্ণ রোগ নিয়ন্ত্রণে রাখা

➖ কানে কোনো সমস্যা হলে দ্রুত ENT বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া

সচেতনতা ও সময়মতো সঠিক ব্যবস্থাপনাই টিনিটাসে স্বস্তির সবচেয়ে বড় চাবিকাঠি।

Address

Parkview Hospital
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Mahmud Ullah Faruquee-Assistant Professor,ENT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Mahmud Ullah Faruquee-Assistant Professor,ENT:

Share