চিশতিয়া সুফি সেন্টার Chishtiya Sufi Centre

চিশতিয়া সুফি সেন্টার Chishtiya Sufi Centre Spiritual Science | Sufi Wisdom | Inner Transformation|
(7)

Sufi Centre™- A Centre for Spiritual Science

Sufi Centre is a distinguished spiritual institution grounded in the rich Islamic intellectual tradition and the living heritage of Chishtia Sufism. সুফি সেন্টার কেন?
এসেছো যারা আসোনি যারা, হয়ে পথহারা, তোমাদের সবার নিমন্ত্রণ।

মানুষ বলে জ্ঞানই শক্তি, অথচ আজকের মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছে এই জ্ঞানের ধাক্কাতেই।
নতুন-নতুন মতবাদ, এক এক মানুষের এক একরকম চিন

্তা,পুরনো ট্র্যাডিশন, নিজের সংস্কার চারদিকে জ্ঞানের ছড়াছড়ি, চিন্তা ও মতবাদের বড় বড় ঢেউ। এবং এর অনেকগুলিই পরস্পর-বিরোধী। মানুষ বিভ্রান্ত।

কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভাল কোনটা মন্দ, প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কোনটি ?
বেছে নিতে অসুবিধা হচ্ছে। বাড়িতে জেনারেশন গ্যাপ, অফিসে মূল্যবোধের সংকট, সমাজে আচার-প্রথার বাহুল্য মানুষ আজ হতবুদ্ধি । এই অবস্থায় পাশ্চাত্য মনোবিজ্ঞান মানুষকে বলে সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করতে, খাপ খাওয়াতে। সুফি সেন্টার, এই ধারণার বিপক্ষে কারণ সমাজ অধিকাংশ বিষয়েই অসুস্থ। সুফিরা তাই উত্তরণের পথ দেখিয়েছেন, রূপান্তরের পথ বলেছেন।


পাশ্চাত্য মনোবিজ্ঞান আপনাকে সাহায্য করবে সাধারণ মানুষের মতো চেতনা নিয়ে বেঁচে থাকতে, খুব বেশি হলে, ইঁদুর-দৌড়ে প্রথম হতে বলবে।
সুফি সেন্টার বলছে স্বকীয়তা প্রকাশ করতে। জনতার একজন হয়ে নয়, নতুন মানুষ হয়ে বেঁচে থাকার কথা বলছে। সিগমুন্ড ফ্রয়েড জীবন-জিজ্ঞাসা তোলেননি। এটা তুললেন জাঁ পল সার্ত্রে, আলবেয়ার কামু, হাইডেগার, ফ্রানজ কাফকা । আরও পরে স্যামুয়েল বেকেট।
উত্তর তাঁরাও পাননি। পাশ্চাত্যের অস্তিত্ববাদী দর্শন তাই বিষাদ দর্শনে পরিণত। জীবন তাৎপর্যহীন, মূল্যবোধ অর্থহীন, মানুষের সমস্ত ইচ্ছা, সবকিছু মূল্যহীন। সার্ত্রে -কামু-কাফকা বেকেট বুদ্ধি দিয়ে এর উত্তর খুঁজছিলেন এবং সামান্য চেষ্টা করেই প্রয়াস ত্যাগ করেছিলেন।
সুফি সেন্টার দেখায়, বিষাদের এই আকুতির পেছনে আছে এক গভীরতর ডাক অন্তরতম সত্তার ডাক "আমি কি তোমাদের প্রভু নই?" (আল কুরআন)।

বিজ্ঞান দিয়ে শরীরকে জানা যায়, জীবনকে নয়। কারণ জীবন এক রহস্য। একে জানা যায় না, অনুভব করা যায়। জীবন কোনো সমস্যা নয়, জীবন এক চ্যালেঞ্জ। এ এক দুঃসাহসিক যাত্ৰা (adventure) অজানার উদ্দেশ্যে। যাত্রাপথের বাহন হচ্ছে সুফি সেন্টার।

মানুষ এত কিছু পড়ছে, শিখছে তবুও তার মনে তৃপ্তি নেই কেন? কারণ, আত্মজ্ঞানের অভাব। আজকের দুনিয়ায় এটিই চলছে। মানুষ অনেক কিছু জানছে, কিন্তু যে মন নিয়ে এই জ্ঞানগুলির প্রয়োগ করবে সেই মন সম্বন্ধে সে কিছু জানেনা, সেই মনটাই বিভ্রান্ত। তাই আপন মনের সন্ধান দিতেই সুফি সেন্টার।

নতুন মনোবিজ্ঞানের সমস্ত তত্ত্ব স্পষ্ট প্রবৃত্তিপূজা;
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রবণতা প্রকটতর হয়ে দেখা দেয় যে, সমস্ত মনস্তাত্ত্বিক এবং মানসিক কারণ প্রকৃতপক্ষে জৈবিক এবং শারীরিক। এ থেকে এই উপসংহার হয় যে, পাশ্চাত্যসমাজ আত্মাকে ইতোমধ্যেই ভুলে গিয়েছে। এখন মন, নফস থেকেও অপরিচিত হয়ে যাচ্ছে। অবশেষে একমাত্র 'দেহই' থেকে গেছে।
মনোবিজ্ঞানের পাশাপাশি এখানে নতুন আরেকটি জ্ঞানের উল্লেখ হওয়া উচিত, যাকে বলা হয় সাইবারনেটিক্স (Cybernetics)। এই জ্ঞানের সাহায্যে কম্পিউটার তৈরি করা হয়। অর্থাৎ এমন সব যন্ত্র, যেগুলো মানুষের মনের কিছু নির্দিষ্ট বিষয় নিজেরাই সম্পাদন করতে পারে।

যেমন জটিল গাণিতিক সমস্যা সমাধান করা, প্রশ্নের উত্তর দেওয়া, এমনকি অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা। এই জ্ঞানের পেছনে ভিত্তি হল, মানুষের মন একটি যন্ত্রের মতো কাজ করে। আর যে আইনকানুন যন্ত্রগুলোকে পরিচালনা করে, ঠিক সেই আইনকানুন মনকেও পরিচালনা করে। তাই এই আইনগুলো জানা থাকলে মানুষ মন থেকে যেসব কাজ আদায় করে নেয়, যন্ত্র থেকেও একই কাজ নিতে পারে। ফলে আশা করা যায়, মানুষ যেভাবে মহাবিশ্ব ও প্রকৃতিকে জয় করতে পারে, সেভাবে মনকেও জয় করতে পারে এবং এটিকে তার পছন্দ অনুযায়ী গঠন করতে পারে। অর্থাৎ, মনও আসলে একটি কায়া বা বস্তু। আর বস্তুগত জিনিসের সাথে যে আচরণ করা হয়, মনের সাথেও অনুরূপ আচরণ করা যেতে পারে।

উনিশ শতকের অনেক লোক ‘আধ্যাত্মিকতা' (রূহানী.), ‘আত্মশুদ্ধি' (তাসাউফ) এবং ‘গুপ্ত জ্ঞান' (ইলমে বাতেনী)-এর এই অর্থ গ্রহণ করেছিল যে, এই জিনিসগুলোর উদ্দেশ্য হল মানুষের মনের ‘গোপন শক্তিগুলো' জাগিয়ে তোলা। যেমন কোনো বাহ্যিক উপায় ছাড়াই মানুষের মনে প্রভাব বিস্তার করা, কোনো মাধ্যম ছাড়াই কোনো শহর বা দেশের অবস্থা বলা ইত্যাদি।
কিন্তু উনিশ শতকের বিজ্ঞানীরা এগুলোকে অমূলক চিন্তা ও কুসংস্কার বলতেন। পক্ষান্তরে বিশ শতকের কিছু বিজ্ঞানী এ বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন এবং নীতিগতভাবে এগুলোকে “সম্ভব” বলে বিবেচনা করতে শুরু করেছেন। তারা এ ধরনের মানসিক শক্তিকে ‘অতিন্দ্রিয় উপলব্ধি' বলেন। এই গবেষণায় আগ্রহী এমনকি রাশিয়ার বিজ্ঞানীরাও। এই প্রবণতা থেকে কখনো কখনো এই বিভ্রম হয় যে, বিজ্ঞান এখন আধ্যাত্মিকতা এবং ধর্মের কাছে আসছে। অথচ স্পষ্টতই এই তত্ত্বের ভিত্তিও বস্তুবাদের উপর; বরং এটি আত্মা ও ধর্মের বাস্তবতাকে অস্পষ্ট করে তুলতে আরও সহায়তা করে।

মোদ্দাকথা, কোথাও ধর্মের বাস্তবতা বোঝার চেষ্টা নেই, সেটা বর্তমান বিজ্ঞান হোক বা মনোবিজ্ঞান বা দর্শন। এ ধরনের লোকেরা ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি যে অনুরাগ প্রকাশ করে, তার অধিকাংশই প্রতারণা; আদতে কোনো পার্থক্য নেই। এতদিন পর্যন্ত বিজ্ঞান ধর্মের শত্রু হয়ে সামনে এসেছিল, এখন বন্ধু হয়ে আসছে; এটা আরও বিপজ্জনক না হলেও স্পষ্ট না।

ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানের ধর্ম নিয়ে অনেক আপত্তি ছিল এবং সন্দেহ- সংশয় জাগিয়েছিল। বিজ্ঞান যুক্তিবাদকে পরিত্যাগ করেছে বলে নতুন বিজ্ঞান এখন এসব পুরোনো আপত্তি পরিত্যাগ করেছে; কিন্তু নতুন বিজ্ঞান ‘যৌনতাবাদ' বা 'জীবনবাদে'র চর্চা শুরু করেছে। সেজন্য সে ধর্মকে নির্মূল করার পরিবর্তে নতুন ধর্ম তৈরি করার চেষ্টা করছে। এই নতুন বিজ্ঞান পুরান বিজ্ঞানের চেয়ে বেশি ধ্বংসাত্মক।

পুরান বিজ্ঞান আল্লাহর অস্তিত্বের অস্বীকারকারী ছিল, নতুন বিজ্ঞান নতুন খোদার আবিষ্কার করছে। এই নতুন ধর্ম আরও বেশি বিভ্রান্তিকর। এসব বিভ্রান্তির চিহ্নকে সহজ পদ্ধতিতে জাতির সামনে উপস্থাপন করতে পারে খুব সহজেই সুফিতত্ত্ব। এই কারণেই সুফি সেন্টার।

Sufi Centre is a platform to connect people worldwide to the breadth and depth of meditation practices, the science, techniques, information, community and inspiration about its purpose and its physical, emotional, and spiritual benefits.

আলহামদুলিল্লাহ।মানবতার সেবাই আধ্যাত্মিকতার প্রকৃত রূপ—এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে গতকাল গভীর রাতে সুফি সেন্টার™️ পথচারী...
05/03/2026

আলহামদুলিল্লাহ।
মানবতার সেবাই আধ্যাত্মিকতার প্রকৃত রূপ—এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে গতকাল গভীর রাতে সুফি সেন্টার™️ পথচারী ও ছিন্নমূল মানুষের জন্য সাহরির আয়োজনে অংশগ্রহণ করেছে।

এই মহৎ উদ্যোগটি পরিচালনা করে আসছে ফকির উল্লাস ফাউন্ডেশনের লঙরখানা 'খানকাহ' , যারা পুরো রমজান মাসজুড়ে নিরলসভাবে পথের মানুষের জন্য সাহরির ব্যবস্থা করে থাকে। তাদের এই মানবিক ও আধ্যাত্মিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

গতকাল রাতে সুফি সেন্টার সেই পবিত্র সেবামূলক আয়োজনে অংশীদার হয়ে পথচারী, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণে সহযোগিতা করেছে।
এটি শুধু একটি খাদ্য বিতরণ কর্মসূচি নয়—বরং এটি মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বিনম্র প্রচেষ্টা।

আমরা বিশ্বাস করি, প্রকৃত তাসাওউফ মানুষের হৃদয়ে করুণা জাগিয়ে তোলে এবং সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা দেয়।
আল্লাহ যেন এই সামান্য খিদমত কবুল করেন এবং এই মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে উত্তম প্রতিদান দান করেন।
দোয়া কামনা করছি—যেন মানবতার সেবায় এই পথচলা অব্যাহত থাকে।


#সুফি_সেন্টার

#সুফি_স্পিরিচুয়াল_ফাউন্ডেশন
#খাজা_ওসমান_ফারুকী
#সুফি_মেডিটেশন




   #সুফি_মেডিটেশন #খাজা_ওসমান_ফারুকী       #সিররুল_কুরআন  #সুফি_তাফসির
01/03/2026


#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী






#সিররুল_কুরআন
#সুফি_তাফসির

"আমার বয়স হয়েছে আমার শরীরের মূল্য নেই! এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ই/স/রা/য়ে/ল যদি মনে করে আমাকে হ"ত্যা করলে তার...
01/03/2026

"আমার বয়স হয়েছে আমার শরীরের মূল্য নেই! এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ই/স/রা/য়ে/ল যদি মনে করে আমাকে হ"ত্যা করলে তারা বিজয়ী, এটা তাদের ভুল। এই যুদ্ধ পরিচালনা করেছে ইরানের যুবকরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হ'ত্যা করলেও ইরানের ক্ষতি হবে না, ইরান নৈতিকতার উপর রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামীর করে না!"

মৃত্যুর আগে এক ভিডিও বার্তায়-আয়াতুল্লাহ খামেনি


#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী






#সিররুল_কুরআন
#সুফি_তাফসির

এপ্রিল ২০২৬ থেকে প্রতি মাসে নারায়ণগঞ্জ সুফি সেন্টারের উদ্যোগে নিয়মিতভাবে খিদমাতে রাহমত প্রজেক্ট, সুফি মেডিটেশন ক্লাস ও য...
27/02/2026

এপ্রিল ২০২৬ থেকে প্রতি মাসে নারায়ণগঞ্জ সুফি সেন্টারের উদ্যোগে নিয়মিতভাবে খিদমাতে রাহমত প্রজেক্ট, সুফি মেডিটেশন ক্লাস ও যিকরুল্লাহ মাহফিল অনুষ্ঠিত হবে।

এই আয়োজনগুলো আত্মশুদ্ধি, অন্তরজাগরণ ও আল্লাহর স্মরণে হৃদয়কে সজীব করার একটি ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে পরিচালিত হবে।

সকল শুভানুধ্যায়ী, অনুসারী ও আধ্যাত্মিক অন্বেষীদের আমরা এই কল্যাণময় কার্যক্রমে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

আলহামদুলিল্লাহ

মহান আল্লাহর অসীম রহমত ও করুণায় গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সুফি সেন্টার নারায়ণগঞ্জ শাখা।

বারগাহে চিশতিয়া সুফি সেন্টার–এর এই নতুন শাখার সূচনার মাধ্যমে নারায়ণগঞ্জে আধ্যাত্মিক সাধনা, নৈতিক শিক্ষা, আত্মশুদ্ধি ও মানবকল্যাণমূলক কার্যক্রমের এক নতুন দ্বার উন্মোচিত হলো।

নিয়মিত জিকির-মাহফিল, ইলমী আলোচনা, গবেষণা উদ্যোগ এবং মানবিক সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই শাখা ইনশাআল্লাহ সমাজে ইতিবাচক পরিবর্তন ও অন্তরজাগরণের ভূমিকা রাখবে।

সকল শুভানুধ্যায়ী, অনুসারী ও আধ্যাত্মিক অন্বেষীদের আমরা এই কল্যাণময় যাত্রায় সম্পৃক্ত হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি।

সুফি সেন্টার নারায়ণগঞ্জ শাখার এই যাত্রা বরকতময় হোক।

আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন।

#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী






#সিররুল_কুরআন
#সুফি_তাফসির

#সুফি_সেন্টার

এই গ্রন্থ কোনো অলৌকিক চিকিৎসা-পদ্ধতির দাবি করে না। এটি কোনো তাৎক্ষণিক আরোগ্যের প্রতিশ্রুতিও দেয় না। বরং এটি একটি গবেষণাভ...
25/02/2026

এই গ্রন্থ কোনো অলৌকিক চিকিৎসা-পদ্ধতির দাবি করে না। এটি কোনো তাৎক্ষণিক আরোগ্যের প্রতিশ্রুতিও দেয় না। বরং এটি একটি গবেষণাভিত্তিক, প্রতিরোধমূলক এবং জীবনধারা-কেন্দ্রিক স্বাস্থ্যদৃষ্টির প্রস্তাব—যেখানে সুস্থতা কেবল রোগের অনুপস্থিতি নয়, বরং সুষম দেহ, প্রশান্ত মন এবং পরিশুদ্ধ আত্মার সমন্বিত অবস্থা।

আজকের বিশ্বে চিকিৎসাবিজ্ঞান ক্রমশ বিশেষায়িত; মানুষ ভেঙে যাচ্ছে উপসর্গে, বিচ্ছিন্নতায়, মানসিক ক্লান্তিতে। এই প্রেক্ষাপটে প্রয়োজন এমন এক দৃষ্টিভঙ্গি, যা খণ্ডিত নয়—সমন্বিত; যা কেবল দেহকে নয়, মানুষকে দেখে।
“সুফি হিলিং” সেই সামগ্রিক দৃষ্টির দিকে একটি আহ্বান—
দুই ভাষার মাঝে সেতুবন্ধন,
দুই অনুসন্ধানের মাঝে সংলাপ,
আর একক মানবসত্তার পূর্ণ সুস্থতার পথে একটি গভীর পদক্ষেপ।

fans

আজ ২১শে ফেব্রুয়ারি—ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি ভাষা আন্দোলনের সকল শহীদ ও ভ...
21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি—ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি ভাষা আন্দোলনের সকল শহীদ ও ভাষা সৈনিককে। মহান আল্লাহর কাছে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা হলো আত্মার দর্পণ, চেতনার বাহন, ঐতিহ্যের ধারক। যে জাতি নিজের ভাষাকে ভালোবাসে, সে জাতি নিজের আত্মাকে চিনতে শেখে।

২১শে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে—আত্মপরিচয় রক্ষার সংগ্রামই প্রকৃত জাগরণের সূচনা।
সুফি সেন্টার- এর পক্ষ থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—সুফিতত্ত্ব, আত্মজাগরণ ও রূহানি জ্ঞানচর্চা হোক বাংলার ভাষায়, বাংলার হৃদয়ে, বাংলার আত্মায়।

কারণ, যখন তাসাউফের নূর মাতৃভাষার শব্দে বিকশিত হয়, তখন জ্ঞান হয়ে ওঠে আরও সহজ, অনুভব হয়ে ওঠে আরও গভীর, আর আত্মার সফর হয়ে ওঠে আরও স্বচ্ছ ও প্রাঞ্জল।

আসুন, ভাষা শহীদদের রক্তঋণ স্মরণ করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—
বাংলা ভাষায় ইলম, আধ্যাত্মিকতা ও মানবকল্যাণের আলো ছড়িয়ে দেবো প্রজন্ম থেকে প্রজন্মে।

শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও দোয়া।
সুফি সেন্টার

#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী






#সিররুল_কুরআন
#সুফি_তাফসির

খিদমাতে রাহমাত আলহামদুলিল্লাহ আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সুফি সেন্টার–এর উদ্যোগে একটি গরু জবাই করে বেওয়ারিশ মান...
16/02/2026

খিদমাতে রাহমাত

আলহামদুলিল্লাহ
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সুফি সেন্টার–এর উদ্যোগে একটি গরু জবাই করে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম, পরিচয়হীন কন্যাশিশুদের শেল্টার হোম-উপলব্দি সহ দুটি এতিমখানায় মাংস বিতরণ করা হয়েছে।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সুফি সেন্টারের আজীবন সদস্য জনাব জহিরুল ইসলাম সাহেবের আন্তরিক সহযোগিতা আমাদের পথকে সহজ ও সুশোভিত করেছে। তাঁর প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।

—গত মাসে আমরা ৩টি প্রতিষ্ঠানে প্রায় ২৫০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান রান্না করে পাঠিয়েছিলাম।

সমাজের প্রান্তিক মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য।
এতিম শিশুদের সেবা করা এবং অসহায় বৃদ্ধাশ্রমের বয়স্কদের পাশে দাঁড়ানো কেবল সামাজিক দায়বদ্ধতা নয়—এটি এক মহান আধ্যাত্মিক দায়িত্ব। যারা জীবনের শেষ প্রান্তে নিঃসঙ্গ, তাদের পাশে দাঁড়ানো মানে আমাদের শিকড় ও মানবিকতার সম্মান রক্ষা করা।

আর আশ্রয়হীন শিশুদের সহায়তা করা মানে ভবিষ্যতের জন্য দয়া ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ করা।
আমরা সেবার এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত রাখতে চাই।
আল্লাহ আমাদের এই খিদমতের পথে কবুল করুন এবং সহায় হোন। আমিন।

সুফি সেন্টার™️
মানবসেবায় আধ্যাত্মিকতার আলোকবর্তিকা

#সুফি_সেন্টার

#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী


আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষা, গভীর অধ্যয়ন ও আধ্যাত্মিক সাধনার পরSufi Center™ থেকে প্রকাশিত হতে যাচ্ছে—খাজা ওসমান ফারুক...
15/02/2026

আলহামদুলিল্লাহ

দীর্ঘ প্রতীক্ষা, গভীর অধ্যয়ন ও আধ্যাত্মিক সাধনার পর
Sufi Center™ থেকে প্রকাশিত হতে যাচ্ছে—
খাজা ওসমান ফারুকীর আধুনিক একাডেমিক ও আধ্যাত্মিক সুফি তাফসির #সিররুল_কুরআন

এটি কেবল একটি তাফসিরগ্রন্থ নয়—
এটি কুরআনের জাহির ও বাতিন, শব্দ ও নূর, জ্ঞান ও আত্ম-উপলব্ধির এক গভীর সংলাপ।

এই গ্রন্থে একদিকে রয়েছে প্রামাণ্য তাফসির ঐতিহ্যের দৃঢ় একাডেমিক ভিত্তি, অন্যদিকে রয়েছে সুফি অনুধ্যানের অন্তর্লোক উন্মোচনের প্রয়াস।
আধুনিক দর্শন, মননশীল বিশ্লেষণ এবং আধ্যাত্মিক ব্যাখ্যার সমন্বয়ে
#সিররুল_কুরআন” একটি নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

📖 এই গ্রন্থে থাকছে—
▪ কুরআনের বহুমাত্রিক অর্থস্তর বিশ্লেষণ
▪ জাহির ও বাতিনের সমন্বিত তাফসির
▪ আধ্যাত্মিক আত্ম-রূপান্তরের দৃষ্টিভঙ্গি
▪ সমকালীন চিন্তার আলোকে কুরআনিক ব্যাখ্যা
যারা কুরআনকে কেবল পাঠ নয়, উপলব্ধি করতে চান—
যারা ব্যাখ্যার আড়ালে লুকানো রহস্যের দিকে অগ্রসর হতে চান—
তাদের জন্যই এই গ্রন্থ।

খুব শীঘ্রই প্রকাশনার তারিখ ও সংগ্রহের বিস্তারিত জানানো হবে।
আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।
আল্লাহ তাআলা যেন এ প্রচেষ্টাকে কবুল করেন এবং কুরআনের নূর দ্বারা আমাদের অন্তর আলোকিত করেন।

#সিররুল_কুরআন


সিররুল কুরআন উইথ মুরাকাবা (অনলাইন ক্লাস সিরিজ) প্রিয় সুহৃদ সুফি সেন্টার প্রতি বছরের মতো এবারো সিররুল কুরআন উইথ মুরাকাবা ...
11/02/2026

সিররুল কুরআন উইথ মুরাকাবা (অনলাইন ক্লাস সিরিজ)

প্রিয় সুহৃদ

সুফি সেন্টার প্রতি বছরের মতো এবারো
সিররুল কুরআন উইথ মুরাকাবা অনলাইন কোর্সের আয়োজন করতে যাচ্ছে।

রমজান কেবল উপবাসের মাস নয়—এটি কুরআন বোঝার মাস।
এই মাসে আত্মা সংযত থাকে, হৃদয় নরম হয়, আর চেতনা গ্রহণক্ষম হয়ে ওঠে। ঠিক তখনই কুরআনের আয়াত কেবল পাঠ্য থাকে না—জীবন্ত নির্দেশনায় রূপ নেয়। রোজার সংযম যখন কুরআনিক ধ্যান ও উপলব্ধির সাথে যুক্ত হয়, তখন কুরআন নাজিল হয় শুধু ভাষায় নয়, চেতনার গভীরে।

পবিত্র কুরআনুল মাজীদ মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য আধ্যাত্মিক গ্রন্থ—যেখানে ভাষা, নূর ও চেতনার গভীরতম স্তর একসূত্রে আবদ্ধ। তবে আল-কুরআনের প্রকৃত জ্ঞান কেবল পাঠ বা তথ্যগত অনুধাবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এই জ্ঞান উদ্ভাসিত হয় তখনই, যখন হৃদয় ধ্যানচেতন হয়ে ওঠে এবং আত্মা উপলব্ধির স্তরে প্রবেশ করে!

“সিররুল কুরআন” অর্থ কুরআনের অন্তর্নিহিত রহস্য—সেই গূঢ় স্তর, যেখানে শব্দ, অর্থ ও নূর মিলিত হয়ে জন্ম দেয় আত্মিক জ্ঞান। কুরআনের বাহ্যিক পাঠ মানুষকে নৈতিক ও সামাজিক প্রজ্ঞায় সমৃদ্ধ করে; কিন্তু এর গভীরতম তাজাল্লি প্রকাশ পায় তখনই, যখন হৃদয় সত্যিকার অর্থে শ্রবণক্ষম হয়।

#সিররুল_কুরআন_উইথ_মুরাকাবা অনলাইন কোর্স সেই আধ্যাত্মিক যাত্রারই অনুসন্ধান—যেখানে পাঠক কেবল পাঠগ্রহণকারী নন, বরং একজন সত্য অনুসন্ধানী হয়ে ওঠেন। এই কোর্সের লক্ষ্য তাফসির প্রদান নয়; লক্ষ্য হলো তাজাল্লি—আয়াতের ভেতরে নিহিত আল্লাহর নূরীয় প্রতিফলন হৃদয়ে অনুভব করা।

আল-কুরআনের প্রতিটি আয়াত এক একটি চেতনার তরঙ্গ, যা আল্লাহর “কুন” শব্দের ধারাবাহিক সৃষ্টিধ্বনি বহন করে। এই তরঙ্গ হৃদয়ে ধারণ করার যোগ্যতা অর্জনই “সিররুল কুরআন উইথ মুরাকাবা” উপলব্ধির প্রথম ধাপ। এটি ভাষার পাঠ নয়—এটি নূরের ভাষার অধ্যয়ন।

#মুরাকাবা: কুরআন উপলব্ধির অন্তরঙ্গ পথ
মুরাকাবা অর্থ সচেতন উপস্থিতি। এটি সুফি সাধনার কেন্দ্রবিন্দু—একটি ধ্যানপ্রক্রিয়া, যার মাধ্যমে হৃদয় আল্লাহর স্মরণে স্থিত হয় এবং আত্মা কুরআনের নূরের সাথে সামঞ্জস্যে প্রবাহিত হয়।
যেখানে তাফসির শব্দকে বিশ্লেষণ করে, সেখানে মুরাকাবা শব্দের নীরবতার ভেতর অর্থের অন্তঃস্বরকে অনুভব করায়। এখানেই “সিররুল কুরআন উইথ মুরাকাবা”-এর মূল অভিমুখ—জ্ঞান ও ধ্যানের মিলনবিন্দু।

এই কোর্সটি কুরআনের অন্তর্লোকীয় রহস্য উপলব্ধির এক সুসংগঠিত ধ্যানযাত্রা। এখানে মুরাকাবা, তাদাব্বুর, যিকির ও নীরবতা—এই চারটি চাবিকাঠির মাধ্যমে মানব অন্তরকে জাগ্রত করা হয়, যেন সে প্রতিটি আয়াতে নিহিত আল্লাহর নূরের সাথে প্রত্যক্ষ সংযোগ অনুভব করতে পারে।

এই কোর্সের মূল লক্ষ্য
🔳 কুরআনের আয়াত ও শব্দের আড়ালের আত্মিক প্রতিধ্বনি ও ঐশী চেতনা উপলব্ধি করা।
🔳 ধ্যানমগ্ন চিন্তনের মাধ্যমে কুরআনের বাতেনি অর্থ অনুধাবন।
🔳 মুরাকাবার মাধ্যমে হৃদয়কে কুরআনিক নূরের আয়নায় রূপান্তরিত করা।
🔳 আত্মার পরিশুদ্ধি ও রুহানি দৃষ্টিশক্তি (বাসিরাহ) জাগ্রত করা।
🔳 বুদ্ধি ও চেতনার মধ্যে এমন সেতুবন্ধন তৈরি করা, যেখানে তাত্ত্বিক জ্ঞান রূপ নেয় প্রত্যক্ষ আত্মিক অভিজ্ঞতায়।
🔳 কুরআনের নূরকে আত্মার জীবন্ত পথপ্রদর্শক হিসেবে অনুভব করা।
এই কোর্স শেষে শিক্ষার্থীরা
◼️ কুরআনের সাথে ধ্যানভিত্তিক অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে পারবে
◼️ গভীর মানসিক শান্তি ও ঐশী সংযোগ অনুভব করবে
◼️ কুরআনের রুহানি ব্যঞ্জনা ও অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করবে
◼️ সুফি ধ্যান ও কুরআনিক চিন্তন একীভূতভাবে প্রয়োগ করতে শিখবে
◼️ আত্মাকে আল্লাহর স্মরণ ও নূরে পরিপূর্ণ করতে পারবে

🟪
কারা অংশগ্রহণ করতে পারবেন?
কুরআনের গভীরতর অন্তর্নিহিত অর্থ ও রুহানি অভিজ্ঞতা লাভে আগ্রহী যে কেউ—এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
সিররুল কুরআন উইথ মুরাকাবা একটি সমন্বিত জ্ঞানপথ—যেখানে তাফসির মিলিত হয় ধ্যানচেতনায়, জ্ঞান মিলিত হয় নূরে, আর পাঠক ধীরে ধীরে রূপ নেয় এক অন্তরদ্রষ্টায়।

কোর্স সংক্রান্ত তথ্য
🟥 কোর্স ডিউরেশন: ১ মাস
🕘 ১ লা রমাদ্বান থেকে প্রথম টানা ৯টি ক্লাস।
এরপরে ৩দিন পর পর একটা ক্লাস। ২৪ রোজায় শেষ ক্লাস
▪️ প্রতিটি সেশন ১ ঘণ্টা ৩০ মি.
কোর্সের বৈশিষ্ট্য
১. কুরআনিক মুরাকাবা
প্রতিটি ক্লাসে নির্দিষ্ট আয়াতকে কেন্দ্র করে ধ্যান। আয়াতের অর্থ, প্রভাব ও নূর ধাপে ধাপে হৃদয়ে নামানো।

২. তাফসির + সাইকো-স্পিরিচুয়াল ইনসাইট
▪️ তাফসিরের বিশ্লেষণ
▪️ মানসিক বিজ্ঞান
▪️ আধ্যাত্মিক মনোবিশ্লেষণ

৩. কুরআনের নূর ও মস্তিষ্কের বিজ্ঞান
▪️ আয়াতের প্রভাবে ব্রেইন ওয়েভ পরিবর্তন
▪️ হৃদয়–মস্তিষ্ক সিঙ্ক্রোনাইজেশন
▪️ ভয়, দুঃখ ও স্ট্রেস হ্রাসে কুরআনের ভূমিকা

৪. লাইভ প্রশ্নোত্তর ও ব্যক্তিগত গাইডেন্স
▪️ প্রতিটি সেশনে প্রশ্নোত্তর
▪️ ব্যক্তিগত আধ্যাত্মিক সমস্যায় দিকনির্দেশনা
🔹 সম্পূর্ণ অনলাইন
🔹 সম্পূর্ণ ব্যক্তিগত
🔹 সম্পূর্ণ অভিজ্ঞতাভিত্তিক
▪️ গভীর মুরাকাবা
▪️ কুরআনিক নূর হৃদয়ে নামানোর অনুশীলন
▪️ আত্মশুদ্ধির প্র্যাকটিস

পরিচিতিমূলক ক্লাস
📅 ১১ ফেব্রুয়ারি ২০২৬
🕘 রাত ৯টা

কোর্স শুরু
📅 ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার)
🔹 রমজানে প্রতিদিন ক্লাস হবে প্রথম ৯ রোজা পর্যন্ত
🔹 রমজান সেশন সময়:
▪️ দুপুর ২টা – ৩টা
▪️ রাত ১০টা – ১১টা
▪️ দিনে বা রাতে যেকোনো একটি সেশনে অংশগ্রহণ করা যাবে
পরিচিতিমূলক ক্লাসে অংশ নিতে চাইলে
একটি কমেন্ট করুন—লিংক দেওয়া হবে।

রেজিস্ট্রেশন
হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন
📞 01814022483

#খাজা_ওসমান_ফারুকী



#সুফি_সেন্টার


03/02/2026

মহিমান্বিত রজনী — লাইলাতুন নিসফি মিন শা'বান
সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা! 🌺

এই রাত শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়।
এটি এমন এক রজনী, যেখানে আসমানের দরজাগুলো নীরবে খুলে যায়, আর মানুষের অন্তরগুলো প্রথমবারের মতো নিজের ভিতরের সত্যের মুখোমুখি দাঁড়ায়।

লাইলাতুন নিসফি মিন শা'বান—অর্থাৎ শবে বরাত—ক্ষমার রাত, তাকদীরের স্মরণরাত, আত্মার হিসাব নেওয়ার রাত। যে রাত আমাদের শেখায়, সব অপরাধের চেয়েও আল্লাহর রহমত বড়, সব অন্ধকারের চেয়েও তাঁর ক্ষমা গভীর।

এই রজনীতে মানুষ শুধু গুনাহ থেকে মুক্তি চায় না, নিজের ভাঙা অবস্থাকে আল্লাহর সামনে মেলে ধরে। এখানে কান্না দুর্বলতা নয়, বরং ফিরে আসার সাহস। এখানে নীরবতা মানে শূন্যতা নয়, বরং অন্তরের দরজায় দাঁড়িয়ে থাকা এক গভীর আহ্বান—“হে রব, আমাকে নতুন করে গড়ো।”

শবে বরাত এমন এক মুহূর্ত, যখন অতীতের ভার নামিয়ে রেখে ভবিষ্যতের দিকে তাকানো যায়। এই রাত আমাদের মনে করিয়ে দেয়—ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না।
এই রজনী তাই শুধু ইবাদতের নয়, আত্মশুদ্ধির, আত্মসমর্পণের, আর সত্যিকারের প্রত্যাবর্তনের রজনী।

সুতরাং ~~
বিদ্যার ঠাকুর থেকে সাবধানে থাকুন
মহিমান্বিত শবেবরাতের পবিত্র আলোয় আলোকিত হোক আমাদের সকলের অন্তর।

যেসব সাধারণ মানুষ এতকাল ধরে শবে বরা’ত পালন করে আসছে তাদের সামনে বিদ্যার প্যাঁচ মেরে শবে বরা’তের গুরুত্ব ও মহিমা খাটো করে ব্যাখ্যা হাজির করা যাবে বটে; কিন্তু এতে দ্বীনের কোন উপকার হবে কি?

শুধু এই একটি রাতে কত শত সহস্র লোক আল্লাহর দিকে রুজু হয়ে ইবাদত বন্দেগী করে, আল্লাহর নাম নেয়, কুরআন চর্চা করে,নামাজ পড়ে, জিকির আযকার করে।

এই সুবাদে তাদের ছেলেমেয়েরাও ইবাদতের পরিবেশ পেয়ে কান্নাকাটি করে।

কিন্তু বিদ্যার ঠাকুর এসে যদি সে রাতের বরকতের দুয়ারে তালা লাগিয়ে দেন তাতে সর্বসাধারণের কি লাভ ?

খামাখা কোন ভাল জিনিসে জটিলতা সৃষ্টিতে কী লাভ? কোন বিষয় নিয়ে প্যাঁচা-প্যাঁচি করতে গেলে জট কেবল বাড়তেই থাকবে।

আসুন দোয়া করি মহান আল্লাহর দরবারে _
এই যত অসংগতি, দুঃখ -বেদনা পাপ তাপের বৃদ্ধি ভেসে যাক পূণ্যের আলোয়। প্রেমের আলোয়। মমতার আলোয়।

দান, সাদাকাহ এবং মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেই অপার ভালোবাসায়,
যেন মানুষের প্রতি এই প্রেমেই ভাসিয়ে নিয়ে যায় সমস্ত জরা ও হীনতা।
যেন বদলে যায় পৃথিবীর অশুভশক্তির গতিধারা। অবসান হয় দুঃসময়ের!

প্রেমের আলোয় পরিপূর্ণ হোক আমাদের অনাগত ভবিষ্যতের দিনগুলো।
পরম প্রেমময় আল্লাহ আমাদের দেশের এবং বিশ্বের সকল মানুষকে ক্ষমা করুন।

মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, মানবতাবোধ ও ভালোবাসা জাগ্রত হোক। ক্ষণিকের এই জিন্দেগী সুখ, আনন্দ ও পুণ্যে ভরে উঠুক।

#খাজা_ওসমান_ফারুকী



#সুফি_সেন্টার
#সুফি_মেডিটেশন

27/01/2026

দিওয়ানে খাজা ফারুকী

হে দয়াময় প্রভু
আমি শব্দ খুঁজি না,
আমি আগুন খুঁজি—
সেই আগুন—যে আগুনে
আমার নফস পুড়ে ছাই হয়,
ক্বলব বিশুদ্ধ হয়
আর রূহ
তোমার দিকে উঠে দাঁড়ায়।

#খাজা_ওসমান_ফারুকী


অস্তিত্বের আদিম সুরএই বইটি কেবল শব্দের সংকলন নয়। এটি এক অন্তরের যাত্রা, যেখানে প্রতিটি কবিতা আমাদের আত্মার গভীরে প্রবেশ...
21/01/2026

অস্তিত্বের আদিম সুর

এই বইটি কেবল শব্দের সংকলন নয়। এটি এক অন্তরের যাত্রা, যেখানে প্রতিটি কবিতা আমাদের আত্মার গভীরে প্রবেশের জন্য দরজা খুলে দেয়। “অস্তিত্বের আদিম সুর” বলতে আমরা বোঝাই সেই প্রাথমিক, অদৃশ্য, কিন্তু অনন্ত সুর, যা সব সৃষ্টি ও মহাজাগতিক তত্ত্বের মূলে বাজে।

‘হু’—এই একক শব্দ, এক অক্ষর, এক মহাজাগতিক সংকেত। এটি প্রকাশ করে একত্বের পরম সত্য, যা নিঃশব্দে, নীরবে এবং অন্তরে অনুভূত হয়। সুফি দর্শনে, ‘হু’ মানে স্রষ্টার উপস্থিতি, যা সমগ্র সৃষ্টি ও প্রতিটি মুহূর্তে প্রবাহিত।

এই কবিতাগুলোতে তুমি দেখবে—শব্দ শুধু শব্দ নয়। প্রতিটি ছন্দ, প্রতিটি রেখা, প্রতিটি বিরামচিহ্নই আমাদেরকে জাগরণ, উপলব্ধি ও হেদায়াতের পথে নিয়ে যায়। কিছু কবিতা গভীর শান্তি এবং দ্যুতি প্রদান করবে, কিছু কবিতা প্রশ্ন তুলবে, এবং আবার কিছু অন্তরের অন্তর্দৃষ্টিকে উদ্দীপ্ত করবে।

এই সংকলন তোমাকে আহ্বান জানায়—শব্দের আড়ালে থাকা আধ্যাত্মিক সুরকে শোন, আত্মার দ্যুতি অনুভব কর, এবং সেই অনন্ত সঙ্গীতে মিলিত হও যা সব সৃষ্টি ও অস্তিত্বের মধ্যে বাজে।

Address

Harualchhari, Fatikchhari
Chittagong
4354

Alerts

Be the first to know and let us send you an email when চিশতিয়া সুফি সেন্টার Chishtiya Sufi Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to চিশতিয়া সুফি সেন্টার Chishtiya Sufi Centre:

Share