Meditrix by Aakash

Meditrix by Aakash Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meditrix by Aakash, Agrabad, Chittagong.

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহন করবেন না। শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির জন্য কন্টেন্ট বানাই।পছন্দ না হলে ইগনোর করুন। বাজে মন্তব্য করবেন না।
সাম্প্রতিক বিষয় নিয়ে নিত্য নতুন তথ্য পেতে পেইজে লাইক/ফলো দিয়ে সাথে থাকুন।যে কোন প্রমোশনের জন্য ইনবক্সে যোগাযোগ করুন।

এটি প্রত্যেকের ঘরে থাকা উচিত এমন একটি ওষুধ যা বিভিন্ন ধরনের ব্য* থা কমাতে কার্যকর। পুরনো বাতজনিত ব্য* থা, আঘাত বা দু* র্...
07/02/2026

এটি প্রত্যেকের ঘরে থাকা উচিত এমন একটি ওষুধ যা বিভিন্ন ধরনের ব্য* থা কমাতে কার্যকর। পুরনো বাতজনিত ব্য* থা, আঘাত বা দু* র্ঘটনার কারণে হওয়া ব্যথা, হাড় ক্ষয়জনিত ব্য* থা, মাজা বা কোমরের ব্য* থা, ঘাড়ে ব্য* থা এবং মাংসপেশিতে ব্য* থা দূর করতে এটি সাহায্য করে।

নিয়মিত ব্যবহার করলে ব্যথা কমে এবং শারীরিক অস্বস্তি কমে, ফলে দৈনন্দিন কাজকর্ম সহজ হয়। চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন।

শরীর থেকে ক্ষতিকর টক্সিন অপসারণে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায় এবং রক্তে অক্সিজেন সরবরাহ বাড়া...
07/02/2026

শরীর থেকে ক্ষতিকর টক্সিন অপসারণে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায় এবং রক্তে অক্সিজেন সরবরাহ বাড়াতে সাহায্য করে। এর ফলে
সাইড ইফেক্ট নেই বললেই চলে।
স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা উন্নত হতে পারে। চোখের দৃষ্টি ও সামগ্রিক চোখের স্বাস্থ্য ভালো রাখতে এটি সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে এবং মাথাব্যথা ও মাইগ্রেনের উপসর্গ উপশমে উপকারী হতে পারে। দীর্ঘমেয়াদে ডিমেনশিয়া ও অ্যালজেইমারের ঝুঁকি কমাতে সহায়তা করে বলেও ধারণা করা হয়। এছাড়া শরীরের রক্ত সঞ্চালন ভালো করার মাধ্যমে যৌন সক্ষমতা বৃদ্ধিতেও এটি সহায়ক হতে পারে। তবে সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আসলে প্রতিটি ওষুধের বিভিন্ন ধরনের কার্যকারিতা রয়েছে, এবং সচেতনতা বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানার আগ্রহ থাকলে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন।

এটি একটি পুষ্টি সাপ্লিমেন্ট, যা চুল, ত্বক ও নখের যত্নে ভেতর থেকে কাজ করে। এটি চুল পড়া কমাতে এবং নতুন চুলের বৃদ্ধি ভালো ক...
06/02/2026

এটি একটি পুষ্টি সাপ্লিমেন্ট, যা চুল, ত্বক ও নখের যত্নে ভেতর থেকে কাজ করে। এটি চুল পড়া কমাতে এবং নতুন চুলের বৃদ্ধি ভালো করতে সহায়তা করে। ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং নখ ভাঙা ও দুর্বলতা কমায়। পাশাপাশি শরীরের শক্তি উৎপাদন ও বিপাকক্রিয়া স্বাভাবিক রাখতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্নায়ু ও হজমতন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রেও এটি সহায়ক।

সহজভাবে বললে, Floriz হলো চুল-ত্বক-নখের ভিটামিন, যা ভেতর থেকে সৌন্দর্য ও শক্তি বাড়াতে কাজ করে।

আসলে প্রতিটি ওষুধের বিভিন্ন ধরনের কার্যকারিতা রয়েছে, এবং সচেতনতা বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ঔষধ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানার আগ্রহ থাকলে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

যাদের জন্য প্রযোজ্য। ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে কার্যকরী। শরীরের শক্তি বৃদ্ধি করে, শারীরিক ও মানসিক চাপ কমায় এবং দী...
06/02/2026

যাদের জন্য প্রযোজ্য।
ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে কার্যকরী। শরীরের শক্তি বৃদ্ধি করে, শারীরিক ও মানসিক চাপ কমায় এবং দীর্ঘমেয়াদী রোগ, সংক্রমণজনিত সমস্যা, হাড়ের ক্ষয়জনিত রোগ, আঘাত বা ক্ষত, অস্ত্রোপচার পরবর্তী সুস্থতায় সহায়তা করে।

এছাড়া কম হজমক্ষমতা, বার্ধক্য, গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়, পরিবেশ দূষণজনিত সমস্যা মোকাবিলা এবং খাবারের রুচি বৃদ্ধি করতে সহায়ক। নিয়মিত সেবনে শরীরের ওজন ও সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয়।

খুবই কার্যকর। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বিশেষভাবে প্রস্তুত একটি ভিটামিন ও খনিজ সাপ্লিমেন্ট। গর্ভাবস্থায় এবং স...
05/02/2026

খুবই কার্যকর।
গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য বিশেষভাবে প্রস্তুত একটি ভিটামিন ও খনিজ সাপ্লিমেন্ট। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে মায়েদের শরীরের পুষ্টি ও খাদ্য উপাদানের চাহিদা বেড়ে যায়। যদি এই চাহিদা পূরণ না হয়, তা মায়ের শরীর দুর্বল করে এবং শিশুর বিকাশেও প্রভাব ফেলে।

এই ওষুধটি নিয়মিত সেবনে মায়ের শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। ফলে—

গর্ভাবস্থায় শরীর সুস্থ থাকে এবং ক্লান্তি কম হয়।
হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় থাকে।
শিশুর সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।
স্তন্যদানকালে দুধের গুণগত মান বজায় রাখতে সাহায্য করে।
চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

এটি এলার্জিজনিত বিভিন্ন সমস্যায় উপকারি। এলার্জির কারণে হওয়া হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বা চোখে চুলকানি এবং চোখ দিয়ে প...
05/02/2026

এটি এলার্জিজনিত বিভিন্ন সমস্যায় উপকারি। এলার্জির কারণে হওয়া হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বা চোখে চুলকানি এবং চোখ দিয়ে পানি পড়া কমাতে সহায়তা করে। চর্মরোগজনিত এলার্জি যেমন আর্টিকারিয়া, চুলকানি, লাল ফুসকুড়ি বা র‍্যাশের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়।

এই ওষুধটি সাধারণত বেশি ঘুমভাব সৃষ্টি করে না, তাই দিনের বেলায় ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ। তবে সঠিক ডোজ ও ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

এটি মাথা ঘোরা, ভারসাম্যহীনতা ও বমি বমি ভাবের সমস্যায় ব্যবহৃত হয়। ভেস্টিবুলার সমস্যার কারণে যে ভার্টিগো, মাথা ঘোরা বা দাঁ...
05/02/2026

এটি মাথা ঘোরা, ভারসাম্যহীনতা ও বমি বমি ভাবের সমস্যায় ব্যবহৃত হয়। ভেস্টিবুলার সমস্যার কারণে যে ভার্টিগো, মাথা ঘোরা বা দাঁড়ালে-চললে ভারসাম্য নষ্ট হয়, তা কমাতে এটি সাহায্য করে। মাথা ঘোরার সাথে বমি বমি ভাব বা বমি হলে সেগুলোও উপশমে কার্যকর।

ভ্রমণের সময় গাড়ি, বাস, নৌকা বা অন্য যানবাহনে উঠলে যাদের মোশন সিকনেস হয়—মাথা ঘোরা ও বমির প্রবণতা দেখা দেয়—তাদের জন্যও এই ওষুধটি উপকারী। এছাড়া কিছু ক্ষেত্রে কানের ভেতরের সমস্যাজনিত রোগ, যেমন মেনিয়েরস সিনড্রোমের লক্ষণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

পবিত্র রমজান মাস আসন্ন, তাই যা জানা জরুরী। রমজানে বৈজ্ঞানিকভাবে উপকারী কিছু নিউট্রিশন গাইডলাইন:১️  ইফতার শুরু করুন ১টি খ...
04/02/2026

পবিত্র রমজান মাস আসন্ন, তাই যা জানা জরুরী।
রমজানে বৈজ্ঞানিকভাবে উপকারী কিছু নিউট্রিশন গাইডলাইন:

১️ ইফতার শুরু করুন ১টি খেজুর দিয়ে
খেজুরে থাকা প্রাকৃতিক গ্লুকোজ দ্রুত এনার্জি সরবরাহ করে এবং সারাদিনের লো ব্লাড সুগার স্টেট থেকে শরীরকে স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।
এটি ডাইজেস্টিভ সিস্টেমকেও ধীরে খাবার গ্রহণের জন্য প্রস্তুত করে।

২️ ফল খাবেন পরিমাণ বুঝে
ফল ভিটামিন, মিনারেল ও ফাইবারের ভালো উৎস।
তবে অতিরিক্ত ফল খেলে অতিরিক্ত ফ্রুক্টোজ ইনটেক হয়, যা - ব্লাড সুগার দ্রুত বাড়াতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে সমস্যা বাড়াতে পারে তাই পরিমাণ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ।

৩️ ফলের জুসের বদলে গোটা ফল বেছে নিন
জুসে ফাইবার কম থাকে, ফলে সুগার দ্রুত শোষিত হয়।
গোটা ফলে ফাইবার থাকায়— সুগার ধীরে রিলিজ হয়, দীর্ঘসময় পেট ভরা থাকে এবং হজম ভালো হয়

৪️ ভাজাপোড়া সীমিত রাখুন
ডিপ ফ্রাইড খাবার আমাদের হজম ধীর করে,এসিডিটি বাড়ায়, অতিরিক্ত ক্যালোরি দেয়, তারাবীর সময় অস্বস্তি তৈরি করে। খুব ইচ্ছা করলে ১/২ টা নিতে পারেন তবে তাও আপনার শারীরিক অবস্থা বিবেচনা করে।
স্বাস্থ্যকর বিকল্প হিসেবে নিতে পারেন :
রুটি + সবজি + ডিম/মাছ / মুরগী
অথবা
দই, ওটস, বাদাম
অথবা
ভাত, মাছ /মুরগী, ডাল

এগুলো সাস্টেইনড এনার্জি দেয় এবং মেটাবলিজম সাপোর্ট করে।

৫️ হালকা শারীরিক নড়াচড়া বজায় রাখুন
লং আওয়ার ফাস্টিংয়ের সময় হালকা মুভমেন্ট- ব্লাড সার্কুলেশন ভালো রাখে,হজমে সাহায্য করে এবং লেথার্জি কমায়
তারাবীর নামাজ নিজেই একটি ভালো ফিজিক্যাল অ্যাক্টিভিটি।

৬️ সেহরি বাদ দেবেন না
বেশিরভাগ ইয়াং জেনারেশন সেহরি স্কিপ করে। সেহরি স্কিপ করলে- ডিহাইড্রেশন, লো এনার্জি,দিনের শেষে অতিরিক্ত ক্ষুধা লাগে।
সেহরিতে পর্যাপ্ত প্রোটিন নিশ্চিত করবেন।

৭️ ইলেক্ট্রোলাইট ব্যালেন্স বজায় রাখুন
দুর্বল লাগলে ORS বা লবণ-পানি শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।

৮️ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
ঘুম কম হলে- ক্ষুধার হরমোন বেড়ে যায়,এনার্জি লেভেল কমে এবং মেটাবলিজম স্লো হয়। ভালো ঘুম মানে ভালো এনার্জি ব্যালেন্স।
চেষ্টা করবেন সেহরির আগেই ঘুমাতে। সেহরির পর একেবারে ঘুমানোর অভ্যাস ত্যাগ করুন।

ব্যক্তিভেদে যেহেতু পুষ্টি চাহিদা আলাদা। সবার জন্য এক নিয়ম প্রযোজ্য নয়। এই কারণেই আমরা শুরু করেছি - Ramadan Weight Loss Challenge। যেখানে থাকবে পার্সোনালাইজড গাইডলাইন।
রেজিস্ট্রেশন বন্ধ হতে আর অল্প সময় বাকি। বিস্তারিত জানতে পেইজে নক করুন৷

লক্ষ্য এক্টাই -
এই রমজান যেন সুস্থভাবে, শক্তভাবে এবং সুন্দরভাবে কাটাতে পারি।

শাইমা জাহান
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এন্ড ডায়েটেশিয়ান
সালাউদ্দিন স্পেশালাইজড হাস্পাতাল ওয়ারী
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, যাত্রাবাড়ী

এটি রাতকানা রোগ প্রতিরোধে সহায়ক।শুষ্ক চোখ ও চোখের জ্বালা-পোড়া কমাতে সাহায্য করে।চোখে কম দেখা সমস্যা রোধ করতে সহায়তা করে।...
03/02/2026

এটি রাতকানা রোগ প্রতিরোধে সহায়ক।
শুষ্ক চোখ ও চোখের জ্বালা-পোড়া কমাতে সাহায্য করে।
চোখে কম দেখা সমস্যা রোধ করতে সহায়তা করে।
চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
চোখ থেকে অতিরিক্ত পানি পড়া কমায়।
চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

এটি পেট ফাঁপা, ব* দহজম ও গ্যা* সের সমস্যা দূর করার ওষুধউপকারিতা:পেটের ভেতরের গ্যাস বের করতে সাহায্য করে।হজম প্রক্রিয়াকে...
03/02/2026

এটি পেট ফাঁপা, ব* দহজম ও গ্যা* সের সমস্যা দূর করার ওষুধ

উপকারিতা:
পেটের ভেতরের গ্যাস বের করতে সাহায্য করে।
হজম প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করে।
পেট ফোলা ও ভারি ভাব কমায়।
টক ঢেকুর উপশম করে।

খাওয়ার নিয়ম:
প্রতিদিন ৩ বার, খালি পেটে: ১ + ১ +১
চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

এটি কো* ষ্ঠকা* ঠিন্য দূর করতে সাহায্য করে। কষা পা* য়খানার সমস্যা হলে দ্রুত কাজ করে এবং টয়লেট ক্লিয়ার হতে সহায়তা করে।...
02/02/2026

এটি কো* ষ্ঠকা* ঠিন্য দূর করতে সাহায্য করে। কষা পা* য়খানার সমস্যা হলে দ্রুত কাজ করে এবং টয়লেট ক্লিয়ার হতে সহায়তা করে। যাদের পায়খানা শক্ত হয়, অনেক চাপ দিতে হয় বা পেট পুরো পরিষ্কার হয় না—তাদের জন্য এটি উপকারী। সেবনের পর পেট হালকা লাগে ও আরাম অনুভূত হয়।
চিকিৎসকের পরামর্শে সেবন করবেন।

শরীরকে শক্তি ও সজীবতা ফিরিয়ে আনে। এটি নিয়মিত সেবন করলে শরীরের অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা কমে এবং সামগ্রিক শারীরিক কর...
02/02/2026

শরীরকে শক্তি ও সজীবতা ফিরিয়ে আনে। এটি নিয়মিত সেবন করলে শরীরের অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা কমে এবং সামগ্রিক শারীরিক কর্মক্ষমতা বাড়ে। এছাড়াও এটি শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে, যার ফলে খাবারের রুচি উন্নত হয় এবং ক্ষুধামন্দা দূর হয়।

শরীরের হাত-পা বা মাংসপেশিতে যেসব জ্বালা, পোড়া বা ব্যথা থাকে, সেগুলোও নিয়মিত ব্যবহার করলে অনেকটাই কমে আসে, ফলে দৈনন্দিন কাজকর্মে স্বাচ্ছন্দ্য বজায় থাকে।
দৈনিক ২ বেলা, খাবারের পরে গ্রহণ করুন। চিকিৎসকের পরামর্শে সেবন করুন।

Address

Agrabad
Chittagong
4100

Telephone

+8801712802293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meditrix by Aakash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Meditrix by Aakash:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram