Dr.Shahidullah Chy

Dr.Shahidullah Chy Dr Shahidullah Chowdhury,
Child specialist
consultant - NICU & pediatric,Child care hospital,Ctg.

06/02/2026
05/02/2026

সততা,দক্ষতা আর আন্তরিকতা থাকলে অনেক কিছু ই সম্ভব,তা বার বার প্রমান করে যাচ্ছে আমার চৌধুরী নার্সিং হোমে কর্মরত ডাক্তার এবং সিস্টাররা।গত ৫ দিন আগে তাসলিমা আক্তারের এক ছেলে বাচ্চা জন্ম নেয় নরমালে, NVD তে,জন্মের সময় বেবির মাথা বের হলে ও শরীর আটকে যায়,মেডিকেলে যাকে বলে Obstructed labour (shoulder arrest)।অনেক কষ্টে বের করলে ও শিশু হার্ট বিট,Respiration আর পাওয়া যাচ্ছিল না।সিস্টার উর্মিলার অদম্য চেষ্টায় প্রায় আধাঘন্টা পর নবজাতকের একটু নড়াচড়া দেখলেই দৌড়ে আমাদের পাশে nicu তে নিয়ে আসে,অতিদ্রুত কয়েক মিনিটে ই I/V fluid, oxygen,যাবতীয় চিকিৎসা শুরু হয়।আজ ছয় দিনের মাথায় বাবু মায়ের দুধ খেতে পারলে, ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়ে নবজাতকের কোন ধরনের শারীরিক দুর্বলতার লক্ষ্মণ দেখা যায়নি।এধরনের আরও ৪টি প্রায় মৃত নবজাতকের চিকিৎসা করেছে আমার নবজাতক ওয়ার্ডে, আমার এক্সপার্ট সিস্টার সালমা,স্মৃতি, রত্না, যাদের কাজ দেখে আমি নিজেই অভিভূত। মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই, তিনি আমার হাসপাতালের পুরো টিম কে এমন মানবতার কাজে নিয়োজিত রেখেছেন। আমার ডাক্তার সিস্টারের এমন নিবেদিত মহৎ কর্মের প্রতিদান তিনি নিশ্চয়ই দিবেন।
আল্লাহ সর্বশক্তিমান,তাঁর রহমতের হাত আমাদের উপর থাকলে আমার টিম, আমরা মানবতার কল্যাণে অনেক নজির স্হাপন করতে পারব.. …..ইনশাআল্লাহ।
নবজাতকের বাড়ি ফতেহপুর, মদনহাট,বাবা নাজমুল,ফোন ০১৮১৫৭৯১৩৫৮।

02/02/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! S M Mahfuzur Rahman, Meherin Roj, Abu Bakkar Chowdhury, Ismat Ara, H D Sumon Ahamed, Pompy Khastagir

Nice get-together at Radisson Blu with renowned child specialists, attending seminar on The Gut Nexus by Nestle nutritio...
22/01/2026

Nice get-together at Radisson Blu with renowned child specialists, attending seminar on The Gut Nexus by Nestle nutrition Institute.

এটি আইশা গাদ্দাফির বক্তব্য—তিনি ওমানে নির্বাসনে থাকা কর্নেল গাদ্দাফির কন্যা। তিনি ইরানের জনগণের উদ্দেশে একটি বার্তা পাঠি...
20/01/2026

এটি আইশা গাদ্দাফির বক্তব্য—তিনি ওমানে নির্বাসনে থাকা কর্নেল গাদ্দাফির কন্যা। তিনি ইরানের জনগণের উদ্দেশে একটি বার্তা পাঠিয়েছেন, যা পড়ার মতোই গুরুত্বপূর্ণ:
‎“হে দৃঢ়চেতা ও স্বাধীনতাপ্রেমী ইরানের জনগণ!
‎আমি কথা বলছি এক বিধ্বস্ত, বেদনাভরা ও বিশ্বাসঘাতকতায় ক্ষতবিক্ষত হৃদয় থেকে। আমি সেই এক নারীর কণ্ঠস্বর, যিনি নিজের দেশকে ধ্বংস হতে দেখেছেন—খোলাখুলি শত্রুর হাতে নয়, বরং পশ্চিমাদের প্রতারণামূলক হাসি ও মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে।
‎আমি আপনাদের সতর্ক করছি—পশ্চিমা সাম্রাজ্যবাদীদের প্রতারণামূলক কথা ও স্লোগানে বিশ্বাস করবেন না। তারা একসময় আমার পিতা কর্নেল গাদ্দাফিকে বলেছিল,
‎‘আপনি যদি আপনার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করেন, তবে বিশ্বের দরজা আপনার জন্য খুলে যাবে।’

‎আমার পিতা সৎ উদ্দেশ্য ও সংলাপের প্রতি আস্থা রেখে ছাড় দেওয়ার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি কীভাবে ন্যাটোর বোমাবর্ষণে আমাদের ভূমি ধ্বংসস্তূপে পরিণত হলো। লিবিয়া রক্তে ডুবে গেল, আর তার জনগণ দারিদ্র্য, নির্বাসন ও ধ্বংসের মধ্যে বন্দি হয়ে পড়ল।
‎হে আমার ইরানি ভাই ও বোনেরা, নিষেধাজ্ঞা, গুপ্তচর ও অর্থনৈতিক যুদ্ধের মুখেও আপনাদের সাহস, মর্যাদা ও দৃঢ়তা প্রমাণ করে—আপনাদের জাতির সম্মান ও প্রকৃত স্বাধীনতা। শত্রুর কাছে ছাড় দেওয়া মানেই ধ্বংস, বিভাজন ও দুর্ভোগ ডেকে আনা। নেকড়ের সঙ্গে আলোচনা করলে ভেড়ার রক্ষা হয় না, স্থায়ী শান্তিও আসে না—বরং তা কেবল পরবর্তী খাবারের তারিখ নির্ধারণ করে দেয়!

‎ইতিহাস প্রমাণ করেছে—যারা দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিল, কিউবা, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত—তারা আজও বিশ্বের বীরদের হৃদয়ে জীবিত এবং সম্মানের সঙ্গে ইতিহাসে অমর হয়ে আছে। আর যারা আত্মসমর্পণ করেছিল, তারা ছাই হয়ে গেছে, তাদের নাম হারিয়ে গেছে বিস্মৃতির অতলে।
‎ইরানের সাহসী জনগণকে সালাম!
‎ইরানি প্রতিরোধকে সালাম!

‎ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতিকে সালাম!
‎ভালোবাসা ও সহমর্মিতাসহ,
‎আইশা গাদ্দাফি”

Address

Chandramollika A3, P/63, Road No 2, DOHS
Chittagong
4221

Telephone

+8801819396226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Shahidullah Chy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Shahidullah Chy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram