18/01/2026
আবদুল্লাহ বয়স ৬।
নিষ্পাপ অমলিন হাসি। দেখলেই মন ভালো হয়ে যায়।
৬ মাস আগে বাসা থেকে বের হবার পর সিএনজি চাপা দিয়ে চলে যায়। বিজিবিতে কর্মরত বাবা অসহায় উদ্বিগ্ন চেহারা নিয়ে চলে আসেন আমাদের কাছে। আমরা ইলাস্টিক টাইটেনিয়াম নেইল দিয়ে ফিমার ফ্রাকচার এর অপারেশন করে দেই, সিআর্ম মেশিন দিয়ে, ছোট দুটি ছিদ্র করে। আলহামদুলিল্লাহ আবদুল্লাহ হাসছে দৌড়াচ্ছে ।
ভালো থাকুক ছোট্ট আবদুল্লারা। হাসি থাকুক এরকম অমলিন।
চিকিৎসক হিসেবে এটাই প্রাপ্তি।