19/02/2026
ইসলামে যে ধরনের তাবিজ নিষিদ্ধ..👇
♦️.কুরআন এবং হাদিস ছাড়া শুধু তামা, অথবা পিতল বা লোহার টুকরো গলায় ঝোলানো।
♦️.যেসব তাবিজে শিরকি কথা বা কুরআনের বাইরে অজানা লিপি থাকে।
♦️.তাবিজকে নিজে থেকে আরোগ্যদাতা মনে করা-এটি জাহেলি যোগের বিশ্বাস।
♦️.অর্থ অজানা কিংবা অদ্ভুত শব্দের তাবিজ লেখা।
♦️.আরবির বাইরে অন্য কোন ভাষায় তাবিজ লেখা।
(আহলে হক মিডিয়ার ফতোয়া)
জায়েজ হলেই কি তা আমলযোগ্য?
তালাকও জায়েজ-তাই বলে কি মানুষ গনহারে তালাক দেয়? কুরআন তেলাওয়াত আল্লাহর সাথে কথোপকথন। তাহলে সেই কুরআন কি তাবিজ বানিয়ে ঝুলানোর জন্য নাজিল হয়েছে? একটু নিরপেক্ষভাবে চিন্তা করি।
🎯তাবিজ ব্যবহারের ভয়াবহ বাস্তবতা
১️.অনেক তাবিজ সরাসরি যাদু।
যার কোন রোগ নেই-সে এসব ব্যবহার করে উল্টো যাদুগ্রস্ত হয়ে যায়।
২️.কোড বা সংখ্যা যুক্ত আয়াতযুক্ত তাবিজ।
অনেক সময় সংখ্যা বা কোডের গোপন অর্থ দাঁড়ায়-
“আমি এই আয়াতের উপর ঈমান রাখি না।” (নাউযুবিল্লাহ) এটি স্পষ্ট কুফরি।
৩️.অকারণ সংখ্যার নকশা।
পুরনো কুরআনে সংখ্যার নকশা দেখে যাদুর চক্র ভুল ধরেন না। এসব সংখ্যা সাধারণত জ্যোতিষশাস্ত্রের কৌশল-যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
৪️.মুখ দেখে ভবিষ্যৎ বলা + আংটি/তাবিজ বিক্রি।
সিনেমা স্টারদের বিজ্ঞাপন ইত্যাদি, এগুলো ইসলামে কোথায় আছে?
৫️.নাপাক রক্তে লেখা তাবিজ।
মহিলাদের নাপাক রক্ত বা শয়তানের নামে বলি দেয়া পশুর রক্তে লিখিত আয়াত এটি কত বড় কুফরি চিন্তা করুন।
৬️.আয়াত লিখে পরে তাতে প্রস্রাব করা।
তাবিজ শুকতে গিয়ে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়-
এটি জঘন্য শয়তানি পদ্ধতি।
৭️.আয়াতের ফাঁকে জিবরাইল/মিকাইল/শয়তানের নাম।
আল্লাহর সাথে অন্য কাউকে মিলিয়ে লেখা এটি স্পষ্ট শিরক।
৮️.ইবাদত নেই-তাবিজই সব সমাধান।
নামায নেই, রোযা নেই, শুধু তাবিজ ঝুলালেই সব ঠিক? ইসলাম কি এত সস্তা?
৯️.হুজুর কি পড়েছে আপনি কীভাবে নিশ্চিত?
কুরআন নাকি অন্য কিছু-আপনি শুনলেন কিভাবে?
১০.পরহেজগারির বাহ্যিক সাজ দেখে ভুল।
দাড়ি, টুপি, জুব্বা মানেই পরহেজগার নয়।
অনেকে যাদুর জগতে উন্নতির জন্য ভয়ংকর কুকর্ম করে।
১১️.তাবিজ খুললে অন্ধ হয়ে যাবেন এমন ভয় দেখানো।
আসল কারণ তাবিজের যাদু প্রকাশ পেয়ে যাবে।
১২.অমাবস্যা-পূর্ণিমা-নির্দিষ্ট দিন-ইসলামে কোথায়?
এগুলো স্পষ্ট জাহেলি রেওয়াজ।
✅তাহলে কি করবেন?
প্রতিদিন কুরআন তেলাওয়াত এবং দুআ।
"সুরা ফাতিহা, আয়াতুল কুরসী, চার কুল-যা পারেন পড়বেন। সুস্থতার নিয়ত করবেন, শয়তান থেকে হেফাজতের দুআ করবেন।
✅পরিবারে দ্বীনি পরিবেশ তৈরি করুন।
হালাল রুজি, নামায, পর্দা, গুনাহ থেকে বাঁচা-
এগুলোই আসল সুরক্ষা।
✅শিশুদের সকাল-সন্ধ্যা দুআ শিখান।
শিখতে না পারলে অভিভাবক দুআ পড়ে তাদের গায়ে ফুঁ দেবেন, পিতা মাতার দুআ সন্তানের জন্য কবুল হয়।
✅নিজের পানি পড়া নিজেই তৈরি করুন।
হুজুরকে অনুরোধ করুন- হুজুর, কোন কোন আয়াত পড়ছেন একটু শুনিয়ে দিন, সেগুলো বাড়িতে নিজেই পড়ে পানি তৈরি করে ব্যবহার করুন" ইসলাম সম্পূর্ণ স্বচ্ছ।
মহান রব এ সকল বিষয় বুঝার এবং আমল করার তাওফিক দান করুন আমিন।
🖋️বিস্তারিত. Raqi Salmin Hasan
Darus Shifa: Hijama & Ruqyah Centre
🏡 আমাদের ঠিকানা :
আকাবা হাউজ, মডার্ন হসপিটালের পূর্ব পাশে, মধ্যম আশরাফ পুর, লাকসাম রোড, কুমিল্লা।
Google Maps:
https://maps.app.goo.gl/8sNXgxPUZic53KYC8
☎ মোবাইল : 01612-967889