28/12/2025
সকালে মাত্র দু’টো খেজুর খেলেই বদলে যাবে শরীরের হাল!
-ফাইবার, আয়রন, বিভিন্ন ধরনের ভিটামিন ও মিনারেলে ভরপুর হয় খেজুর। শীতকালে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে খেজুর উপাদেয়।
- খেজুরের মধ্যে ফ্রুক্টোজ়, সুক্রোজ় ও গ্লুকোজ় রয়েছে। এই প্রাকৃতিক শর্করা শরীরে এনার্জি বুস্টারের কাজ করে।
-খেজুরে আয়রন রয়েছে, যা কাজ করার ক্ষমতা জোগায় এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
-শীতকালে বাতের ব্যথা বাড়ে। জয়েন্টগুলো শক্ত হয়ে যায়। খেজুর খেলে এই ধরনের সমস্যাও এড়াতে পারবেন।
-খেজুর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখে। এর জেরে শীতকালে হার্টের সমস্যা সহজেই এড়ানো যায়।