হাসনা আশ-শিফা মেডিকেল হল

হাসনা আশ-শিফা মেডিকেল হল শারীরিক এবং মানুষিক রোগের সু-চিকিৎসা ও পরামর্শ পাওয়ার জন্যে আমাদের সাথেই থাকুন।

25/10/2025
07/04/2023

এন্টিবায়োটিক খাওয়ার কারনে যদি কারো পেটের সমস্যা হয়, তাহলে দেখে নিন তার সঠিক সমাধান।
ডাঃ মাহমুদুল ইসলাম চৌধুরী

চিন্তা কখনও কষ্ট ছিনিয়ে নিতে পারে না।বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয়।
17/02/2023

চিন্তা কখনও কষ্ট ছিনিয়ে নিতে পারে না।
বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয়।

তরমুজের বীজ পেটে গেলে কী হয়?গরম পড়ার সঙ্গে সঙ্গেই তরমুজ খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়। তরমুজ খে...
07/05/2022

তরমুজের বীজ পেটে গেলে কী হয়?
গরম পড়ার সঙ্গে সঙ্গেই তরমুজ খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়। তরমুজ খেতে গিয়ে অনেকে তরমুজের বীজও খেয়ে ফেলেন। কিন্তু প্রশ্ন হলো, তরমুজের বীজ পেটে গেলে কী হয়? বিস্তারিত বলছি এই প্রতিবেদনে-

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার তরমুজের গুণাগুণ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রাচীন শাস্ত্রে তরমুজ নিয়ে বহু কথা বলা হয়েছে। সেখানে আছে তরমুজের গুণ, আছে সমস্যার কথাও। এমনকি কখন খেতে পারবেন, কখন খাওয়া যাবে না-যেসবও বলা আছে শাস্ত্রে।

তরমুজের গুণ

১। তরমুজ শরীরে জলের ঘাটতি কমায়।
২। ক্লান্তি কমায়।
৩। এর বহু পুষ্টিগুণ এবং ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪। যাদের মূত্রত্যাগ করা নিয়ে নানা ধরনের সমস্যা বা কিডনি-জনিত নানা অসুখ আছে, তাদের জন্য তরমুজ উপকারী হতে পারে।
৫। হজম ক্ষমতা বাড়াতেও কাজে লাগে তরমুজ।

তরমুজের সমস্যা

১। তরমুজ অন্য খাবার হজমে সাহায্য করলেও, নিজে দেরিতে হজম হয়। ফলে পেট ভার লাগতে পারে।
২। তরমুজ বেশি খেলে গ্যাসের সমস্যাও হতে পারে।

কতটুকু তরমুজ খাবেন?

১। একবাটি কাটা তরমুজ খেতে পারেন।
২। ভারী খাবার খাওয়ার পরে তরমুজ খাবেন না।

যেসব সময়ে তরমুজ খাওয়া যাবে

১। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যে কোনও সময়ে তরমুজ খেতে পারেন।
২। তবে দিনের আলো থাকতে থাকতে তরমুজ খেলে তা সহজে হজম হয়।
৩। সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে খেলে সবচেয়ে ভালো।

যাদের জন্য তরমুজ ক্ষতিকর

১। যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা এই ফলটি বেশি খাবেন না।
২। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন।

এবার আসা যাক, শেষ কথায়। তরমুজ খাওয়ার সময়ে পেটে বীজ গেলে কী হবে? বিশেষজ্ঞরা বলছেন, তরমুজের বীজে linoleic acid, oleic acid, palmitic এবং stearic acids থাকে। এগুলো শরীরে গেলে কোনও ক্ষতি তো হয়ই না, উল্টো অনেক লাভ হয়। শরীর ঠাণ্ডা হয়, হজম ক্ষমতা বাড়ে।

15/12/2021

প্রিয় বাংলাদেশ,
গত ৪৯ বছর ধরে আপনাকে ভালবাসি এবং অনন্তকাল ভালোবেসে যেতে চাই। তারা আমাদের ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের বাঁকাতেও পারেনি। সকল বাধা অতিক্রম আরো শক্তিশালী হয়ে বেড়ে উঠছেন প্রতিদিন, এই যাত্রায় আমরাও আপনার সঙ্গী।

আমাদের সকল গ্রাহক, সরবরাহকারী, শুভাকাঙ্ক্ষীদের বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা!
#প্রিয় #বাংলাদেশ #বিজয় #দিবস #শুভেচ্ছা #এ্যালোপ্যাথিক #ইউনানি #আয়ুর্বেদিক_ঔষুধ_পায়কেরি_ও_খুচরা_বিক্রেতা।

ধন্যবাদান্তে,
আমরা ভাই বেরাদর।

মেসার্স হাসনা আশ-শিফা মেডিকেল হল।
জামালপুর, বাংলাদেশ

Address

Jamalpur Dhaka
Dakshin Jamalpur
2000

Alerts

Be the first to know and let us send you an email when হাসনা আশ-শিফা মেডিকেল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category